লেখকের ক‌থা

সদর দরজা

আরেকটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম------

ব্লগারের প্রোফাইল ছবি

জীবনের অনেক রঙ। কারো জীবনের পাতাগুলো বড় বেশী সাদা কালো। কারো জীবন ভালোবাসার গাঢ় নীলে রাঙানো। কেউ কেউ সারাজীবনই সবুজ থাকেন।
অনেকেই বলেন, রঙ দিয়ে মানুষ চেনা যায়।

যারা ভালোবাসেন লাল, তারা কেমন মানুষ?
তিনি উৎকর্ষের পূর্ণমাত্রা অর্জনে বদ্ধ পরিকর থাকেন। তার থাকে অফুরান প্রাণশক্তি। ভালোবাসার মানুষটা কি চান, সেই মোতাবেক পদক্ষেপ নিয়ে থাকেন। খোলা মনের হন। যেমন সাহসী হন, অপরদিকে তারা আবার তেমনি হন স্পর্শকাতর। খুব সহজেই অন্যের কথায় আঘাত পান। সব সময় নিজেও বলেন, অন্যেরটাও শোনেন এবং মনযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। এরা একটু স্বার্থপরও বটে এবং কেউ এদের সান্নিধ্যে এলে, দখল করে নিতে পছন্দ করেন।

গোলাপি
এরা কোন কিছুতেই অতটা দৃঢ়প্রত্যয়ী নন, কিছুটা দূর্বল চিত্তের। তবে ভালোবাসেন, নিজেকে নিঃস্ব করে। কিছুটা ছেলেমানুষ থাকেন এরা। বাস্তবতা বুঝতে চান না বা স্বীকার করতে চাননা। অন্যের ওপর নিজেকে সঁপে দিতে পারলে, বেঁচে যান। ভালোবাসার জন্য প্রচুর ভোগান্তি সহ্য করে থাকেন, পাশাপাশি এরা সৌন্দর্যের ডারুণ পূজারী হন।

সাদা
এরা উদার এবং আশাবাদী। জীবনটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন ও জীবনটাকে উপভোগ করার পক্ষপাতি। এরা বাস্তববাদী। নিজের আবেগকে নি্যন্ত্রনে রাখতে জানেন। এরা অধিক আত্মবিশ্বাসী। দলভূক্ত হয়ে কাজ করার চেয়ে একা কাজ করতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন।
সব গূণ সাদাদের দেয়া হয়েছে। যারা সাদা রঙ পছন্দ করেন, তারা যুক্তি বোঝেন, ভালোবাসার মানুষটাকে প্রয়োজনীয় আদর-আল্লাদ দেন। এরা ততটা ঈর্ষাকাতরও নন। বিশ্বস্ত, কেতাদূরস্ত এবং পরিছন্ন।

নীল
রোমান্টিক এবং আবেগপ্রবণ। যেমন খোলা মনের তেমনি আবার অন্যের গোপনী্যতা রক্ষা করতেও জানেন। বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সঙ্গিনীর মন জয় করতে ওস্তাদ।
এরা ভীষণ নিঃস্বার্থ বন্ধু হন। ভালো বিশ্লেষক এবং চমৎকার সিদ্ধান্ত নিতে পারেন বলে, খুব দ্রুত অন্যের প্রিয়ভাজন হন।

আকাশী
অনেক অনেক বেশী স্পর্শকাতর। অন্যের দুঃখ-বেদনা এদেরকে খুব দ্রুত স্পর্শ করে। এরা ভালোবেসে আঘাত পেতে ভালোবাসেন। এরা কখনও কখনও খুব নিরুত্তাপ বা উদাসীন। আবার কোথাও কোথাও দায়িত্ববান, দখলদার। এদের একা পাওয়া ভার।

হলুদ
এরা খুব আমুদে হন। এরা আকর্ষণী্য ও চমকপ্রদ হয়ে থাকেন। অতিমাত্রায় ঔৎসুক্যের কারণে এরা দ্রুত অন্যের সমস্যাকে নিজের করে নেন। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে কোন প্রতিদ্বন্দিতা লুফে নেন। বিষয় যত জটিল হোক না কেন, এরা চুপ থাকতে জানেন না। এরা একটু রাশভারী হন। এদের সহজাত উপলব্ধি অধিকতর প্রবল এবং সঠিক অনুমান করতে ওস্তাদ। এরা খুব কর্তৃত্বপরায়ণ কিন্তু বন্ধুবৎসল। বন্ধুহীনতার দূর্নাম এদের নেই। এরা যতটা না দায়িত্ববান তার চেয়ে অনেক বেশী রোমাঞ্চ অণুসন্ধানী।

কালো
এরা কোন কিছু প্রতিষ্ঠার ব্যাপারে, দৃঢ়, সংকল্পবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন। এরা বিশ্বস্ত এবং নিজের ইচ্ছা বাস্তবায়নে কঠিণ থাকেন। এরা নিজের আত্মার সৌন্দর্য এবং সৃজনশীলতা দি্যে চারপাশের সবাইকে মোটামুটি মুগ্ধ রাখেন।
নিজের ভুল স্বীকার করে নিতে দ্বিধা করেন না। পাশাপাশি অন্যকে উৎসাহ দিতে কার্পণ্য করেন না। যে কোন সম্পর্ককে এরা নিজের পরিপক্কতা, উষ্ণতা এবং তীব্র অনুভূতি দিয়ে দীর্ঘস্থায়ী করতে সদা সচেষ্ট থাকেন।

কমলা
এরা বাস্তববাদী কিন্তু সব কিছুতেই এদের বড্ড তাড়াহুড়ো। এরা চুপচাপ কিছু মেনে নিতে পারেন না। এরা দূর্দান্ত সৃজনশীল কিন্তু তার প্রকাশ ঘটে খুব কম। এরা ভীষণ সন্দেহপ্রবণ হন। এরা ছোটখাট কোন বিষয়েই ছাড় দিতে জানেন না। এরা চূড়ান্ত রোমাঞ্চ অণুসন্ধানী, স হজেই পটে যান আবার অন্যকে পটাবার ক্ষেত্রে এরা সবাইকে ছাড়িয়ে যান। এরা খুব বেশী রোমান্টিক নন।

সবুজ
এরা রহস্যময়/রহস্যময়ী। সহজে এদের সম্পর্কে কিছু পূর্বানুমান করা কঠিন। তবে এরা দূর্দান্তভাবে অন্যের গোপনী্যতা এবং নিজের বিষ্ময় লুকিয়ে রাখতে জানেন। এরা কিন্তু সহজে কাউকে বিশ্বাস করেন না। নেতৃত্ব দেবার সহজাত প্রবণতা এদের আছে। এরা যে কোন কাজে মানুষকে খুব উদ্বুদ্ধ করতে পারেন। সামজিক কর্মকাণ্ডে এরা বিশেষ তৃপ্তি লাভ করেন। এরা দারুণ পর্যবেক্ষক হন, যে কোন কিছু করতে নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করেন। এরা সৃজনশীল এবং কখনও কখনও স্পর্শকাতরও বটে।
এরা সঙ্গীর কাছ থেকে প্রশংসা এবং ভালোবাসার কথা শুনতে খুব ভালোবাসেন।

বেগুনী
এরা প্রত্যয়াতীতভাবে অবিশ্বাস্য হয়ে থাকেন। এরা খুবই আশাবাদী থাকেন সব ব্যাপারে। ভবিষ্যতের কি ঘটবে সে সব নিয়ে এরা কোন সন্দেহ প্রকাশ করেন না, তারা ভাবেন, যা তারা করছেন, সেটিই সেরা। উন্নয়েনের জগতে এরা প্রকৃতই অপরিহার্য। এরা মানসিকভাবে খুব দৃঢ় এবং ভালোবাসতে এদের জুড়ি নেই। এদের দেখলেই মনে হবে, আহা! আমার মনের মানুষটি যদি এরকম হত।

চতুরে এটি আমার প্রথম লেখা, সবাইকে আমার বাড়িতে আমণ্ত্রণ।
যদি আরেকটু সময় পেতাম

6.51
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.5 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০১৭(১)    

জানলাম।
ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৫৯(২)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০৩১(৩)    

স্বাগতম! সুস্বাগতম!! চতুর্মাত্রিকে স্বাগতম ভাই জলমগ্ন পানকৌড়ি।
নানান রঙের বিশ্লেষণ দিয়ে চতুরদের মন রাঙিয়ে চতুর্মাত্রিকে শুভ পদার্পন!!
প্রথম পোস্টেই আপনার রঙিন মনের আভাস পেয়ে আনন্দিত হলাম।
শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬০(৪)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক শুভেচ্ছা নাজমুল ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০৩৯(৫)    

(স্বাগতম)
চতুরে ভাল সময় কাটুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬১(৬)    
লেখকের মন্তব্য

জি, আশা করছি।
আপনাকে ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১৩৩(৭)    

পড়ে মজা পেলাম। আমার পছন্দ সবুজ। কিছু কিছু মিলেছে, কিছু মেলেনি।
তথাপি, পোস্টের জন্যে ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬২(৮)    
লেখকের মন্তব্য

সব মেলেনা। মেলার কথাও নয়।
মানুষের জীবন কি আর এক রঙা?
অনেক রঙ মিলিয়ে তবেই মানুষ।

ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১৯৩(৯)    

আপনার নিকটা খুব সুন্দর।
আর পোষ্টের কনসেপ্ট খুবই ভালো লাগলো।
আমার পছন্দের রঙ সাদা, কালো আর কমলা।
পোষাকের দিক দিয়ে হলুদ, সাদা, কালো, নীল। এখন বলুন তো আমিকি তবে পাঁচমিশালী? D

চতুরে স্বাগতম । Party

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬৩(১০)    
লেখকের মন্তব্য

নিকটা আমারও খুব পছন্দের।
আমার শৈশব-কৈশরের দীর্ঘদিন কেটেছে জলের ধারে।
জলে ম গ্ন হবার আনন্দ তাই অন্যরকম।

আপনাকেও শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৩৪(১১)    

পোস্টে মজা পেলাম
চতুরে স্বাগতম
জলমগ্ন পানকৌড়ি
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬৪(১২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জলরঙ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৩৯(১৩)    

(স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৬৫(১৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ নিলয়।

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৬০(১৫)    

(স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৭৫৯(১৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৬৭৬(১৭)    

চতুরের চত্বরে স্বাগতম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৭৬০(১৮)    
লেখকের মন্তব্য

একটু জায়গা করে নিতে চাই।
ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৮২৩৮(১৯)    

:)

লেখাটা প্রিয়তেও রাখলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৯১৫(২০)    

চতুরে শুভেচ্ছা জলমগ্ন পানকৌড়ি।

আপনার দ্বিতীয় লেখাটা আগে পড়া হলো । আর প্রথম মন্তব্য এখানে । আপনি নিয়মিত লিখুন । এমন লেখার জন্য আমরা অনেকেই অপেক্ষা করি ।

শুভেচ্ছা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৯৪১(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আগন্তুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯২৭(২২)    

আমার যে সব রংই পছন্দ, এখন আমার কি হইবেক? :(

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
11 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।