সদর দরজা

জাবীর রিজভী-এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

তোমাকে ভালোবাসি, প্রেমা

কেমন আছো, প্রেমা? কি করো?

ভালো, শুয়ে শুয়ে পড়ছি। তুমি?

এতো রাত হয়ে গেলো, অথচ ঘুমাওনি যে? ঘুমাও, নইলে শরীর খারাপ করবে যে!

ঘুম আসছে না। কতোদিন তোমাকে দেখি না! বাসায় আসো না কেন?

হুম, অনেকদিন…..প্রায় ৩ বছর। তোমার আশেপাশের অনেকেই চায় না, আমি তোমার বাসায় আসি।

চলো না, কোথাও থেকে বেড়িয়ে আসি।

কোথায়?

তোমার যেখানে ইচ্ছা!


ব্লগারের প্রোফাইল ছবি

তোমার জন্য, প্রেমা

প্রেমা,

আজ তোমাকে খুব খুব মনে পড়ছে। কেমন আছো? নিশ্চয়ই ভালো, কারণ শেষবার যখন তোমাকে দেখি, খুব সুখীই লাগছিলো। ভুলে গেছো, না! আসলে এটাই স্বাভাবিক। জীবন কারো জন্য থেমে থাকে না। তোমার বা আমার, কারোরই নয়।