লেখকের ক‌থা

সদর দরজা

কেন এভাবেই বেঁচে থাকা ?

ব্লগারের প্রোফাইল ছবি

সিগারেটের ধোঁয়ায় উড়ে যেতে দেখা মনের
ধূসর দুশ্চিন্তা গুলো।
কিংবা

রাতের রাস্তায় নিয়ন আলোয়
মুঠোফোন হাতে
কারো জন্য অপেক্ষা।--

কেন শুধু
এভাবেই বেঁচে থাকা?

কেন একই অদ্ভুত
বেঁচে থাকার গান গেয়ে চলা অবিরত !!

কেন জল রঙা নীলচে প্রহরে ,
একই স্বপ্ন এঁকে চলা
জোনাকির আলোয় ।
বারবার ...

হারিয়ে ফেলা প্রিয় অনুভূতিগুলি
খুঁজে ফিরা
মনের রক্ষিত কপাটে ।

কিংবা
নিজের সাথেই
নিজের
নির্মম সত্য কথন ।
জীবনের খণ্ডচিত্র,
কোন নারীর গল্প ।

কেন এভাবেই শুধু বেঁচে থাকা ?

বিভক্ত সুখের খোঁজে
আজও
একই পথে
ছুটে চলা
নবাগতের ।

ভ্রান্তির ছলনায় দূরের
পথ পানে চেয়ে থাকা শুধু,
কিসের অপেক্ষায়?

কেন এভাবেই শুধু বেঁচে থাকা ?

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৩৯৬(১)    

অনেক সুন্দর লিখেছেন খুব ভাল লাগল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৩৯৯(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ রিজন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৩৯৭(৩)    
লেখকের মন্তব্য

উৎসর্গ , সুপ্রিয় নয়ন ভাইকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪০০(৪)    

আপনার কবিতা বরাবরই চমৎকার। ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪০৮(৫)    
লেখকের মন্তব্য

ইচ্ছে ছিলো একটা লিখা নয়ন ভাই উৎসর্গ করার। তাই করলাম ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪০৯(৬)    
লেখকের মন্তব্য

আপনি আমার লিখার নিয়মিত পাঠক।অনেক ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪০৩(৭)    

ছবিটা আধ্যাত্নিক হয়েছে আর কবিতা টা তো কথাই নাই, পড়ে খুব ভাল লাগল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪১২(৮)    
লেখকের মন্তব্য

রেটিং দেখে বুঝে নিলাম , একজন আপনি। ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪০৪(৯)    

ওহ... উত্‍সর্গটা আরো চমত্‍কার D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪১১(১০)    
লেখকের মন্তব্য

হুম ।আসলেই। কখনো দেখিনি কিন্তু শুধু কথা বলেই উনাকে ভালো লাগে অনেক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪২০(১১)    

কবিতা বরাবরের মতোই চমৎকার!
আমাকে উৎসর্গ করাতে বোধহয় একটু বেশি ভাল্লাগছে! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪৬৩(১২)    
লেখকের মন্তব্য

আরও ভালো লিখা উচিত ছিল। এমন একজন জনপ্রিয় ব্লগারকে উৎসর্গ করে লিখা। :( আগামী বার আশা করি ভালো লিখবো।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৬৪৪(১৩)    

আমিতো ফুলতে ফুলতে ফাইটা যামু! হাহাহাহহাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৮৭৮(১৪)    
লেখকের মন্তব্য

তাই। মন্তব্য নেই এই ব্যাপারে। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৮৮১(১৫)    

: হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪৪৪(১৬)    

ভাল লেখা পড়ে খুব ভাল লাগল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৪৬২(১৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৫৯২(১৮)    

কেন এভাবেই বেঁচে থাকা ?
প্রশ্নটা আমারও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৮৮২(১৯)    
লেখকের মন্তব্য

প্রশ্ন আমারও মনে। তাইতো লিখলাম সুমন ভাই। :(

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।