লেখকের ক‌থা

সদর দরজা

রোডমার্চ, হৃদয়ের পথে

ব্লগারের প্রোফাইল ছবি

আজ সকালে
আবহাওয়া অধিদপ্তরের শীতেরকাঁথায়
মায়াবৃষ্টির টাপুরটুপুর শুনতে পেলাম
শেষরাতের দমকাহাওয়ায় আমাদের সন্ধ্যেপ্রদীপটি নিভে গেলেও
আমি ঠায় বসে ছিলাম সমঝোতার গোলটেবিলে
তুমি ধীর পাথে চলে গেলে শ্যামাঙ্গির মরিচিকারথে।

আর আমি সকাল থেকে রণসাজে তৈরি হচ্ছি!
আজ একবিঘা ভালবাসার দাবীতে রোডমার্চ হবে
দক্ষিণের পথে আজ লম্বা রোডমার্চ হবে
উষ্ণতার জন্যে হৃদয়পথে নেমে যাবে শীতার্থ গাড়ির বহর!

তোমার রোদ্রস্নাত শহর কি দেবেনা সূর্য সামিয়ানা
ছোট ছোট স্নেহছায়া ?

আমাকে স্বাগত জানাতে তুমি কি আসবেনা পাহাড়ের চূড়ায়
তুমি কি উপতক্যার ভাঁজে ভাঁজে সাজিয়ে রাখনি রক্তকরবী তোরণ?

লালগালিচার অতিথিভাষনে কি গান চাও তুমি?
আমি নিঃস্ব , আমি শৈলিহীন , আমি বিমূর্ত
শ্যামাঙ্গির মৌতাতের মত কোন সারঙ্গি নেই যে আমার!

কোলাহলশেষে বৃষ্টিস্নাত আর্তনাদটি
রোদেলা শহরের জনসমুদ্রে হারিয়ে যায়
অবশেষে কোন পত্রিকার পাতায় ঠাঁই পায়না হৃদয়পথের রোডমার্চ।

6.202
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.2 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৯০(১)    

Highway to Heaven ...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৯১(২)    
লেখকের মন্তব্য

প্রণবদা , লেখালেখি এত কম কেন ? কি হলো আবার ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৯৭(৩)    

কেন যেন খুব ভালো লাগলো!
সাত দিলাম তাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬০০(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বারীশ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬২০(৫)    

ভালো লাগল নম্রতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬২৪(৬)    
লেখকের মন্তব্য

অদিতি , কেমন আছো ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬৩৭(৭)    

অনেক বেশী ভালো লাগলো। অনুভূতি টা খুব চমৎকার ভাবে চিত্রিত করেছেন।

আরো লেখা চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬৪০(৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সাকিবা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭০৪(৯)    

Kobi.......

Oshadharon

darun akta dheu onuvob kore gelam....

valo thakun nirontor

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩০৭৪(১০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ কবি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭০৬(১১)    

ভালো লাগা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩০৭৭(১২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ রুমান।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭২৮(১৩)    

এটা আমি ব্যক্তিগত ভাবে লিখিনি what! । সমকাল পত্রিকার আজকের অন্যতম হেডলাইন এটা :প :p হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৮৫(১৪)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা হিঃহিঃহিঃ  হাহাহা মাথাঘুরেঘুরে ওরে তোরা কে কোথায় আছত হাসতে ২ মইরা গেলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩০৭৮(১৫)    
লেখকের মন্তব্য

প্রেম রাজনীতির কাছে হার মেনে যায় :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩০৮৩(১৬)    
লেখকের মন্তব্য

প্রেম রাজনীতির কাছে হার মেনে যায় ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৬৪২(১৭)    

এই মন্তব্যটি প্রমান করছে তাঁরা একজন অন্যজনকে নিয়ে কত চিন্তা করেন !! :প :p :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৭০(১৮)    

বাহ্ । হৃদয় ছুঁয়ে দিল আপনার প্রতীকি কবিতা। আচ্ছন্ন হলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩১৪৩(১৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ঈশান।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৬৪৭(২০)    

আপনে কবিতাটি ঠিক মত পড়েন নি , আপনার মন্তব্য এটাই প্রমাণ করছে !! যদি পড়তেন তাহলে কবিতাটি আপনার হৃদয় না মাথা ছুঁয়ে যেত :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৮৪৮(২১)    

খুবই ভালো লাগলো লেখাটা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৭৬৩(২২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বালক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩০৮৭(২৩)    

আমার জন্য হুমম কবিতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৭৬৪(২৪)    
লেখকের মন্তব্য

কেমন কবিতা পছন্দ ? আরে আরণ্যক , কি লিখবো বলুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩১৭৩(২৫)    

আপনার এই লেখাটিকে প্রিয়তে নিলাম।
বার বার পড়তে ইচ্ছে করে যে ।

অসংখ্য বার পড়েছি । আবারো পড়ব ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৭৮৫(২৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সাকিবা। আপনার ভাল লেগেছে বলে আমারো অনেক ভাল লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৩৯১(২৭)    

একবিঘা ভালোবাসার দাবীতে রোর্ডমার্চ! এ তো সামান্য দাবী!
কবির জন্যে একরাশ শুভকামনা থাকলো। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৭৮৭(২৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ কবি সুমন, কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৯৩৯(২৯)    

অবশেষে কোন পত্রিকার পাতায় ঠাঁই পায়না হৃদয়পথের রোডমার্চ।

এই লাইনে ব্যাপক ভাললাগা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪০৮(৩০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৬০১(৩১)    

ভালোবাসা তো মানুষের ষষ্ঠ মৌলিক অধিকার, তালিকায় এটা প্রথম হলে অনেক ঝামেলাই চুকে যেত। আর দেখেন কাণ্ড, আমরা একে পঞ্চতন্ত্রেই রাখিনি! যাহোক।

আপনার লেখার উপস্থাপনায় আরও নতুনত্ব আশা করি। ভাল থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৩৪৭৬(৩২)    

দুর্গম চিত্রপটে বিকল্প চিত্রণ।
অরণ্যর অন্ধকারে ভাবনার তড়িৎ প্রবাহিত হলো, এঁকে গেলো নব বিকাশের বর্ণ । ভালো লাগলো কবিতা।
ভালো থাকুন। শুভ কামনা।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।