নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি

"এক দিন ছুটি হবে, অনেক দূরে যাবো" সেই প্রত্যাশায় কাটে সকল সকাল-সন্ধ্যা!
প্রায় সকলেরই সপ্তাহে একদিন বা দুই দিন ছুটি থাকে। আমার কোন দিনও ছুটি থাকে না। আগে আমিও আর সকলের মত ছুটি ভোগ করতাম। প্রতি সপ্তাহে এক বা দুটো দিন কাটাতাম অন্য রকম ভাবে। এখন প্রতিটা দিন একই রকম, বৈচিত্রহীন, নিরস, কাঠখোট্টা! চতুর্মাত্রিক ব্লগে সময় কাটাই বেশ কিছুটা, সেই বৈচিত্রের খোঁজেই। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আমার এক ঘেয়ে জীবনেও কিছুটা দোলা লাগে, নিজেকে অন্য রকম মনে হয়, আমার আমিকে ফিরে পাই। প্রতিটি দিনই আমার ছুটির দিন, তবে তেমন ছুটির দিন আর নেই আমার!!
না ভাই, ছুটি নিয়ে কোন জ্ঞানগর্ভ আলোচনা নয়, সহজ-সরল কথা এই যে, আজ থেকে বেশ কয়েকটা দিন আমি চতুর্মাত্রিকের আলাপন থেকে কিছুটা দূরে থাকবো। আরে না, ইচ্ছাকৃতভাবে নয়, দূরে থাকতে হবে বাধ্য হয়ে। ঈদ, কোরবানী এ সব নিয়েও তেমন মাথাব্যাথা নেই আমার, তবে উপলক্ষটা কোরবানীর ঈদেরই। এখন আমাদের স্বামী-স্ত্রী দু'জনের একার সংসার চলছে। আজ থেকে আমাদের একাকীত্ব ঘুচবে দিন দশেকের জন্য। অনেক দিন পরে ছেলে-মেয়ে বাড়িতে আসছে, সাথে থাকবে তাদের ছেলেমেয়ে। নাতি-নাতনিদের নিয়ে ব্যাস্ততা চতুর্মাত্রিকে হয়তো আমার উপস্থিতি কিছুটা কমিয়ে তুলবে, তবে তা সাময়িক।
মাঝে মাঝে অবশ্যই ঢুঁ মারা হবে, তবে খুব বেশি সক্রিয় হয়তো হতে পারবো না। তাই আগে ভাগেই অনপস্থিতির অনুমতি নিয়ে রাখলাম। আমি আছি আপনাদের সাথেই। আপনাদের ছুটির দিনগুলোতে আপনারা কত মজার মজার সব পোস্ট দেবেন, আমি পড়তে বা মন্তব্য করতে পারবো না ভেবে কেমন যেন লাগছে।
ঈদের ছুটি কাটুক অনেক আনন্দে, ঈদের ছুটির মজা যেন পারেন পুরোপুরি উপভোগ করতে পারেন সে কামনা করছি।
চতুর্মাত্রিকের সকল বন্ধুকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা।
মন্তব্য
ও, এইবার তাইলে আপনে চতুররেই কুরবানি দিবেন?
বাপী ভাই, আগে আপনাকে ঈদ মোবারক দিয়ে নিলাম।
আপনি খাঁটি পয়েন্ট তুলেছেন।
লেখকের মন্তব্য
এইটাকে আপনি বলছেন খাঁটি পয়েন্ট। মাইনাস পাবার মত কথা বললেন! তবুও জানাই ঈদের শুভেচ্ছা।
লেখকের মন্তব্য
নারে ভাই, আমার হৃদয় অত বড় নয়! এত প্রিয় বস্তু কুরবানী করতে হলে দিলখানা আরও অনেক বৃহদাকৃতির করতে হয়। তা আমার সাধ্যাতীত!
যাবেন কোথায়? সাময়িক ভেবে যদি মন থেকে একদিনও সরে যান, পরে এসে দেখবেন শূন্য মাটির থালা। একেবারে পালিয়ে যাবো সবাইকে নিয়ে। তখন আর পাবেন কোথায়? হারাবেন, শুধুই হারাবেন।
নাহ, ঠিকাছে, বিদায় নিন, স্থান থেকে, মন থেকে নয়। আনন্দযজ্ঞ শুভ কাটুক।
লেখকের মন্তব্য
ভাই পদ্ম, মন থেকে সরে যাবার চিন্তাও করতে পারি না। যত দূরেই থাকি, যে ভাবেই থাকি, চতুর্মাত্রিক জুড়ে থাকবে আমার সমস্ত হৃদয়! চতুররা আমার আনন্দ বেদনার সকল সময়ের সাথী।
এই ধরণের লেখায় সাধারণত যে রকম প্রতিক্রিয়া হওয়া দরকার সে রকম হচ্ছে না, কারণ আপনার পোস্টে প্রতি কম ভালোবাসা বা আপনার উপস্থিতি কারো কাম্য নয় এমন নয়। আসলে এখানেতো আমরা আমাদেরকে এভাবেই তৈরি করে নিয়েছি। শুন্য তো হবেই কিছু, যেমন ইদার্নিং আপনিই অবশিষ্ট ছিলেন যার পোস্টে দেখছিলাম সকলের ঝাপিয়ে পড়ে মন্তব্য করার প্রবণতা, ভয় একটাই আবার সে জায়গাটি ভরে উঠবে তো, নাকি সকলের সেই অভ্যাসটি ঝিমিয়ে পড়বে, হুদা ভাই ছেলেমেয়ে নাতি নাতকুর নিয়ে ঈদের জমাটি আনন্দে ভরে উঠুক আপনাদের দু'জনের সংসার, তবু চাইবো চতুরদের অভ্যাস ক্ষয়ে যাবার আগেই আপনার আবার জমাটি প্রত্যাবর্তন!
লেখকের মন্তব্য
কারোর অভাবেই কোন কিছু আটকে থাকে না, হয়তো সাময়িক শূন্যতা দেখা দেয়। তবে তা পূরণ হতে সময় লাগে না বেশি। আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, হয়তো এখনকার মত অনেক সময় দিতে পারবো না। আমার এই স্বল্পকালীন অনুপস্থিতি নিশ্চয়ই আর কেউ পূরণ করবে।
শুভ কামনা অনেক ভাই চৈতী।
কি যে বলেন হুদা ভাই । যাওয়া বললেই কি আর এতো সহজে যেতে পারবেন ?
ছুটতে গেলেই টের পাবেন অদৃশ্য সূতায় আপনার পা বাঁধা পড়েছে।
ভালো থাকবেন , ঈদের শুভেচ্ছা রইলো ।
লেখকের মন্তব্য
ভাই স্রোত, অদৃশ্য হৃদয়ের বাঁধনে আটকা পড়েছি এই চতুরের বন্ধুদের মায়াজালে, তা ছিড়ে চলে যাব সে সাধ্য আমার নেই।
ধন্যবাদ।
লেখকের মন্তব্য
আরে হালিম, আরও বেশি সোচ্চার থাক্তে হবে ছুটির এ কয়টা দিন, চতুর যেন ঝিমিয়ে না পড়ে! আমি ফিরে কিন্তু বকাঝকা করবো।
ভালো থেকো।
এ পোষ্টের মাধ্যমে চতুরদের প্রতি আপনার ভালোবাসার তীব্রতা অনুভব করলাম। সুন্দর থাকবেন নাতি নাতনিদের নিয়ে। খুব ভালো থাকবেন। ঈদের শুভেচ্ছা রইলো।
লেখকের মন্তব্য
ভালো থাকবেন ভাই সুরঞ্জনা।
নাতি-নাতনি নিয়ে আনন্দে কাটুক আপনার ঈদ। অনেক অনেক শুভ কামনা, শুভেচ্ছা, ঈদ মুবারক!!!!
লেখকের মন্তব্য
যাচ্ছি না তো! আমি আছি, থাকবোও। হয়তো বেশি দেখা দিতে পারবো না।
শুভেচ্ছা।
যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়।
ভালো থাকবেন ।
লেখকের মন্তব্য
তোমাকে দেখে খুব ভালো লাগছে অপা।
ছোটবোনের কর্মস্থল থেকে পাঁচ মিনিটের হন্টনে আমার পর্ণকুটির। যদি একবার কিছু পদধূলি ঝেড়ে আমার ঘর নোংরা কর, বড্ড খুশি হব। সেদিন লালশাক থাকলে পাবে অবশ্যই।
[আজ দুপুরের শাক আরও লাল ছিল।]
তিন দিনের সফরে দাপ্তরিক ঝামেলাও আছে।
তাই কথা দিতে পারছি না। তবে সময় পেলে অবশ্যই জুতোর কাদা সব ঘরের মেঝে ঝেড়ে আসব হুদা ভাই। 
লেখকের মন্তব্য
দাপ্তরিক ঝামেলার ফাকে আমার ঝামেলা না হয় একটু বাড়ালে!
নাতি-নাতনিসহ পুরো পরিবারের উপস্থিতিতে অনাবিল আনন্দে ভরে উঠুক আপনার অঙ্গন। ঈদ মুবারক, হুদা ভাই।
(অঃটঃ লালশাক খেতে ৮ তারিখ আপনাদের ওদিকে যাওয়ার ইচ্ছে আছে।)
প্রথম প্যারাটুকু এমন মন খারাপ করা করে লিখেছেন কেনো?
লেখকের মন্তব্য
আড্ডা পোস্ট তো! ভালো, মন্দ সব কিছুই আসে আড্ডায়। তাই!
....
ঝলমলে কাটুক পরিবারের সবাইকে নিয়ে ঈদ আপনার।
ঈদের শুভেচ্ছা রইলো অগ্রীম।
ঈদ মোবারক, হুদা ভাই।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই জ ই মানিক।
নাজমুল ভাই, ঈদের শুভেচ্ছা রইলো।খুব খুব খুব ভালো থাকুন।
লেখকের মন্তব্য
ঈদে কোথায় থাকবে টোনাটুনি! খুলনায় চলে এসো দু'জনে। আমাদের সাথে ঈদ উদযাপন ভালোই লাগবে দেখো।
ঈদের শুভেচ্ছা তোমাকে, লিসাকেও।
ঈদে ঢাকাতেই থাকবো। এবার সম্ভব না হলেও, খুলনায় ইনশাআল্লাহ যাবোই আপনাদের বাসায় যে কোনো সময়। খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে।
লেখকের মন্তব্য
এলে খুশি হবো, তা না বললেও তোমার না বুঝবার কথা নয়!
শুভেচ্ছা ডাক্তার।
ঈদ মোবারক।

সবার সাথে অনেক মজা করে ঈদ কাটুক
ভীড় বাড়াতে আমিও চলে আসতে পারি।
লেখকের মন্তব্য
স্বাগতম, স্বাগতম, সুস্বাগতম। দু' হাত বাড়িয়ে রাখলাম, চলে আসুন জলরঙ। দারুন হবে, অনেক মজা হবে তা'হলে!
কবে, কখন পাবো দেখা?
আগাম ঈদ শুভেচ্ছা হুদা ভাই ।
আপনাকেতো মেইল দিয়েছি আরো একটা । আপনি দেখি আমার মতো নেট ওয়ার্ক এর বাইরে যাবার পাঁয়তারা করছেন । আমি অনেকদিন নেটওয়ার্ক এর বাইরে ছিলাম স্বেচ্ছায় ।
ঈদ নিরাপদে কাটুক ।
লেখকের মন্তব্য
আমি তো ভাবছিলাম শিপন বুঝি রাগ/অভিমান করে আর পাঠাচ্ছে না। এইমাত্র ডাউনলোড করলাম, দেখি নি এখনও। এই কয় দিন পরে শুরু করবো কাটাছেড়া।
শুভেচ্ছা শিপন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই ফারহান। অন্যের আনন্দে যারা আনন্দিত হতে পারে, তারা অবশ্যই ভালো মানুষ!
শুভ কামনা।
আপনার আনন্দ দেখে আনন্দিত হলাম।
আনন্দে ভরা হয়ে উঠুক শান্তির ঈদ। শুভেচ্ছা রইল। ভালো সময় কাটুক পরিবারের সাথে।
লেখকের মন্তব্য
আপনাকেও ঈদের শুভেচ্ছা। প্রতিটা দিন হোক ঈদের দিনের মত আনন্দে পরিপূর্ণ।
নাতি-নাতনিদের সুখে-শান্তিতে ঈদ কাটুক, কাটুক অনাবিল আনন্দে।
ঈদ মোবারক!
লেখকের মন্তব্য
সকলের সব দিন হোক ঈদের দিন, এই কামনা করি।
ভালো থেকো ভাই।
মাঝে মাঝে এসে কি খেলেন তার একটা প্রমান্য দলিল দাখিল করে যাবেন বলে আশা করছি।
জানেন ব্রাদার, আমার মনে অনেক দুঃখ। ঈদের দিন রাতে আমার নাইট শিফটের ডিউটি আছে! মনের দুঃখ কারে বুঝাই!
ঈদ মুবারক।
হাত মিলান, ভাই! আসেন বুকে আসেন! এই পর্যন্ত কোন ঈদে ছুটি পাই নাই, এইবার কোমর বাইন্ধা লাগসিলাম - দুই মাস দশ দিন আগেই ছুটি চায়া রাখসিলাম। আ মোর কপাল, আইজ জানলাম ঈদের দিনও কামে যাওনই লাগবো!!!!!
লেখকের মন্তব্য
কপাল!
লেখকের মন্তব্য
ঈদের শুভেচ্ছা।
বাপী ভাই, আসলেই সবই কোপাল। আমি চাকুরীতে নাইট শিফট পেয়েই যাই! নাইট গার্ড হয়েই যাই!
লেখকের মন্তব্য
প্রামাণ্য দলিল? মানে ছবিসহ পোস্ট? দূর ভাই, অত সময় কী আর পাবো?
আহারে, দুঃখে কলিজা শুকিয়ে গেলো! শালার চাকরি!!
ঈদের শুভেচ্ছা।
হুদা ভাই, কপালে ঘি না থাকলে যা হয় আর কি!
আমার চাকুরী কোপাল মন্দ, ব্যবসা কোপাল বন্ধ্যা!
প্রিয়জনদের সাথে দারূণ একটা ঈদ কাটান , শুভকামনা ।
লেখকের মন্তব্য
অনেক অনেক শুভ কামনা ভাই আগন্তুক।
ঈদের শুভেচ্ছা।
সবার সান্নিধ্যে আনন্দে কাটুক ঈদের সময়।
ভাল থাকবেন, শুভকামনা সতত।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ডাঃ রুমী।
ভালো থাকুন, বাড়িতে সবার সাথে আনন্দময় ঈদ কাটুক।
গরুর মাংশ বুইঝা শুইনা খাইয়েন। এক বেলায় ২/৩ বাটির বেশি খাওয়া ঠিক হবেনা।
লেখকের মন্তব্য
বাটির সাইজ বুঝে তবেই না সাবধান হওয়া! ২/৩ বাটি মাংস তো দাঁতের ফাঁকেই আটকে থাকবে! কাজেই ---
শুভেচ্ছা শাওন।
ভালোভাবে সবাইকে নিয়ে ঈদ কাটিয়ে ফিরে আসুন।

আমরা অপেক্ষায় রইলাম কিন্তু।
ঈদের শুভেচ্ছা রইল।
অনেক অনেক শুভকামনা।
লেখকের মন্তব্য
তোমার আশা পূর্ণ হোক!
সাথেই আছি, তবে সময় বেশি দিতে পারছি না আর কী?
স্বপ্নবাজী, লিস্টের উপর থেকে আপনাকে সরাবার জন্য কয়েকজন উঠেপড়ে লেগেছে! দেখি নিজের অবস্থান ধরে রাখতে পারেন কিনা!
শুভেচ্ছা অনেক।
স্বপ্নবাজী, লিস্টের উপর থেকে আপনাকে সরাবার জন্য কয়েকজন উঠেপড়ে লেগেছে!
এই ঘটনায় আমি যারপরনাই অনেক খুশী হয়েছি। আমি নিজেও একটু নিস্তেজ হলাম এক্কেবারে লিস্টের বাইরে থেকে গ্যালারি থেকে মন্তব্য করাই ভালো।
লেখকের মন্তব্য
ভাবের যেখানে আধিক্য, ভাষা সেখানে বাহুল্য।
ধন্যবাদ, ভাই রোবোট।
শুভ কামনা।
মিয়াভাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দের ঈদ হোক আপনার শুভকামনা।
বেশিদিন আমাদের একা রেখে থাইকেন না গো! বড়ই এতিম এতিম লাগবে আপনি ছাড়া! আপনিসহ পরিবারের সবার জন্য ঈদের শুভেচ্ছা থাকলো- ঈদ মোবারক!
লেখকের মন্তব্য
একেবারে উধাও হচ্ছি না তো! মাঝে সাঝে ঢুঁ মারতেই থাকবো আজকের মত। সারাদিনে ফুরসৎ পাই নি, এখন এসে নিজের পোস্টের কমেন্টগুলো সব পড়লাম।
ভালো থেকো ভাই।
ঈদ কাটুক আনন্দে। জীবন ভরে উঠুক ঈদের দিনের খুশিতে সর্বদা।
অনেক শুভকামনা নাজমুল ভাই। ভালো কাটুক সময়।
লেখকের মন্তব্য
ঈদের দিন শুধু নয়, আপনার সকল দিন হোক আনন্দময়।
শুভেচ্ছা ভেবে ভেবে বলি।
ছেলেমেয়ে নাতি নাতনি নিয়ে আপনার ঈদ কাটুক অনেক আনন্দে - সে কামনা করছি !
অগ্রিম ইদ মোবারক
লেখকের মন্তব্য
অনেকদিন আসা হয় না এদিকে, দুঃখিত কবি।
আনন্দেই কেটেছে, এখনও আছি ভাই আনন্দেই!
বিলম্বে ঈদ মুবারাক।
লেখকের মন্তব্য
আমীন, ভালো আছো তো ভাই?
ঈদ কেমন কাটলো?
শুভেচ্ছা।
নাতি-নাতনিদের নিয়ে মজার সময় কাটান! ভাল থাকুন। ঈদ মুবারাক হুদা ভাই
ছুটি ছাটা কেমন কাটলো হুদা ভাই?
লেখকের মন্তব্য
আমার তো ভাই ছুটি নেই কোন দিনও!
শুভ কামনা।
মন্তব্য করুন