লেখকের ক‌থা

সদর দরজা

ইউকি ফিরে এলো

ব্লগারের প্রোফাইল ছবি

ফাল্গুনের প্রথম দিনটিতেই সংঘটিত হলো ওলট-পালট এক তুলকালাম কাণ্ড! তিন ক্লাসে পড়ুয়া নাতনি টিয়া দুপুরে স্কুল থেকে ফিরে প্রতিদিনের মতই ইউকির খোঁজে ব্যস্ত হয়ে পড়লো। ইউকিকে পাওয়া গেলো না কোথাও। অন্য দিন টিয়া স্কুল থেকে আসার সাথে সাথেই নিজেই এগিয়ে আসে, পায়ে পায়ে ঘুরাঘুরি করে বিরক্তির চূড়ান্ত করে। অথচ এই ফাগুনের প্রথম দিনেই সে নিখোঁজ!! যাবে কোথায় কেমন করে তা কিছুতেই ঠাহর করা যাচ্ছে না।

জাপান ফেরত নাতনি আমার অনেক আদর করে তার বিড়াল ছানার জাপানী নাম রেখেছে। সেই বিড়াল বিনা নোটিশে হাওয়া হয়ে গেলে তা কী যায় সহ্য করা! খাওয়া-নাওয়া বাদ দিয়ে শুরু হলো কান্না! সে কি কান্না!! দুপুর থেকে বিকেল, বিকেল পেরিয়ে রাত সে কান্না আর থামেই না। মাস দেড়েক আগে কোন এক বস্তি থেকে গাড়ির ড্রাইভারকে দিয়ে আনিয়েছিল অর্ধমৃত এই বিড়াল ছানাটিকে। খেয়েদেয়ে বেশ বড়টি হয়ে উঠেছে, আর নেওটা হয়েছে খুবই। নাতনির মা, মানে আমার কন্যাও দেখি মুখ কালো করে ঘুরছে। আমার নিজের মন খারাপকে চেপে রাখলেও ওদের হা-পিত্যেশ দেখে আশপাশ খুঁজে এলাম। নেই, কোথাও নেই।

ছয় তলা দালানের দশটা ফ্লাট। একই রকমের দেখতে। আমারই মাঝে মাঝে চিনতে সমস্যা হয়। কোন রকমে যদি বিড়ালটা বাইরে যেয়েও থাকে তার পক্ষে চিনে আসা সম্ভব হবে বলে মনে হয় না। আর বেরুবেই বা কেমন করে? বাইরে যাবার দরজা তো সারাদিন বন্ধই থাকে। ধারণা করা হলো, কিচেনের পাশের খোলা জানালা দিয়ে বের হয়ে পাশের আম গাছ বেয়ে নিচে চলে গেছে। চারতলায় ফিরে আসা আর হবে না তার। আর যদি ওখান থেকে পড়ে যেয়ে থাকে, তা'হলে তো বেঁচে থাকবারই কথা নয়।

টিয়া আজ স্কুলে টিফিন নিয়ে যেয়েও খায় নি। ইউকি না খেয়ে আছে এ কথা মনে করে তার মুখে খাবার ওঠে নি। অতি সাধারণ দর্শনের এক বিড়াল ছানা তার জন্যও কী মায়া! দুপুরে অনেক বুঝিয়ে খাওয়ানো গেলো। বিড়ালের শোকে গত রাতে না-ঘুমানো টিয়া বিকেলে ঘুমিয়ে গেলো। এমন সময় ছুটা বুয়া ইউকিকে নিয়ে এলো ধরে। তাকে পাওয়া গেছে ছ'তলায়। ফিরে এসে চেনা মুখের দেখা পেয়ে ইউকির সে কি আহ্লাদীপনা, না দেখলে বিশ্বাস করা কঠিন! ছোট্ট একটা বিড়াল ছানা, তার অন্তরেও কত ভালোবাসা!!

ভালোবাসা দিনে ভালোবাসার টানে ইউকি ফিরে এসেছে, হাসি ফুটেছে আমার নাতনির মুখে, আমার মেয়ের মুখের আঁধার গেছে কেটে। বাসা থেকে গুমোট ভাব দূর হয়ে এখন বিরাজ করছে স্বস্তি।

শুভ ভালোবাসা দিবস। ভালোবাসা হোক সকল দিনের, সকলের জন্য।

5.53
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5.5 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫০২(১)    

প্রথম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫১০(২)    

ভালবাসা দিনে সবার হারিয়ে যাওয়া ভালবাসা এভাবেই ফিরে আসুক এই কামনা।

আপনি কেমন আছেন ভাইয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭২৯(৩)    
লেখকের মন্তব্য

প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন, করিম।
ভালো আছি ভাই। তোমার খবর কী?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬০১৫(৪)    

আমিও ভালো আল্লার রহমতে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫১৭(৫)    

আমার তো প্রথমে ইউকি টাইপ কিছু হয়ে যেতে মন চাইলো
মনে হলো ছোট একটা বাচ্চার কোলের ভেতর গুটিশুটি হয়ে বসে থাকতাম
কি অদ্ভূত চিন্তা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬১৬(৬)    

ভালো ভালো - আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারছেন তাইলে -- খুব ভালো লাগলো কমেন্টটা ভুটাপ ।
আমি ভাবছিলাম - আপনি কমেন্ট করবেন -- "ভালোবাসা দিবসে ইউকি - উইকিপিডিয়া ঘাইটা তার মনের মানুষ জাঙল ক্যাটের খোজে বের হয়ে গেসে । "
পাপী / ফেরেশতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৩১(৭)    
লেখকের মন্তব্য

এই চিন্তাগুলো অদ্ভুত হয়তোবা, কিন্তু অনুভুতির সাথে মিশে থাকে সারাটি জীবন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৩২(৮)    

ইউকি ভীষণ কিউট। নিশ্চয়ই ইউকির মালিক আরও কিউট।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৩৩(৯)    
লেখকের মন্তব্য

ইউকির মালিক কিউট, এ কথা শুনে মালিক তো খুশিতে বাগবাগ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৩৪(১০)    

ভালোবাসা-ভালোবাসা।
মিটে না তার তিয়াসা।
বসত হৃদয়ে তার
ফল্গুধারা হয়ে বয়।
হৃদয়ে হৃদয়
টান পড়ে যায়।

ভালোবাসা তারপরও দিতে পারে
গত বর্ষার সুবাস...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৩৯(১১)    
লেখকের মন্তব্য

ভালোবাসা দিতে পারে ফিরিয়ে অতীত?
পারে কী সে ফিরে দিতে ভুলে যাওয়া গীত?
শুভেচ্ছা মানিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৫৯(১২)    

বাহ, ভালোবাসা দিবসে অন্যরকম ভালবাসার কথকতা ।

ইউকি এবং টিয়ার জন্য শুভকামনা রইলো ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৪২(১৩)    
লেখকের মন্তব্য

ভালোবেসে যদি সুখ নাহি - - -
ভালো থেকো, সাকিবা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৭৭(১৪)    

ইউকি আর তার মালকিনের জন্য অনেক আদর।
আনন্দে থাকুক দুজনেই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৪৫(১৫)    
লেখকের মন্তব্য

ইউকির মালকিনের আদর তাকে পৌঁছে দিলাম। কিন্তু ইউকিরটা কেমনে তাকে বুঝাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬০৯১(১৬)    

ইউকির গালে একটা চুমু দিয়ে দেন, তাইলেই সে বুঝে যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬১৮০(১৭)    
লেখকের মন্তব্য

আমি? বিড়ালের গালে?? ক্যান, মানুষের গালের আকাল পড়ছে নাকি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬২২০(১৮)    

ইউকি'কে দেয়া আদর বুঝানোর একটা উপায় বাৎলে দিলাম আর কি। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬২৩৪(১৯)    
লেখকের মন্তব্য

এমনিতেই যা করে!!! আবার আদর!!!!!!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬০৯৫(২০)    

আসলেই লেখাটা চমৎকার হয়েছে। পড়তে পড়তে মাঝখানে কিছুটা রহস্য গল্পের মত মনে হয়েছিল। কিভাবে যেন লেখাটা আগে চোখ এড়িয়ে গিয়েছিল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬২১২(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আচার্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৮৮(২২)    

আসসালামু আলাইকুম
যাক, অবশেষে ফিরে এলো :)

শুভেচ্ছা নিরন্তর
ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৪৮(২৩)    
লেখকের মন্তব্য

ওয়ালাইকুম আচ্ছালাম।
হ্যা ভাই, বিরাট স্বস্তি।
শুভ কামনা নিরন্তর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৫৯৩(২৪)    

ইউকি দেখে ভাবলাম উইকির বানান কেউ গুলায় ফেলসে নাকি। প্রাণী পোষা নিয়ে অত আগ্রহ নাই। কিন্তু বাচ্চারা পোষা প্রাণীকে খুব আদর করে। বিরাট স্বস্তির ব্যাপার নিশ্চয়ই বাসায়। ভ্যালেন্টাইন ডের শুভেচ্ছা বি্ল্লি ইউকিকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৪৯(২৫)    
লেখকের মন্তব্য

রোবোটের শুভেচ্ছা জেনে ইউকি দারুন পুলকিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৩৩(২৬)    

ছোটবেলায় গল্প লিখলেই আমি "হারানো বিড়াল ফিরে এলো" টাইপ গপ্প লিখতাম। তখন আমার জীবনের লক্ষ্য ছিল, বড় হলে একটা "দুস্থ বিড়াল পালন সংস্থা" খুলব। উইকি আর আপনার নাতনির জন্যে অনেক ভালবাসা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৫১(২৭)    
লেখকের মন্তব্য

"দুস্থ বিড়াল পালন সংস্থা" কিন্তু আসলেই দরকার! কত যে বিড়াল পথে পথে ঘুরছে!
দু'জনেই খুব খুশি হয়েছে আপনার ভালোবাসা পেয়ে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৩৭(২৮)    

ইউকিটা তো সিরাম দেখতে, যা শালা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৫২(২৯)    
লেখকের মন্তব্য

ইউকি দেখতে কিরাম?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৩৮(৩০)    

ইউকি ও টিয়ার জন্য ইউকি জন্য অনেক অনেক শুভকামনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৫৩(৩১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মাসুম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৬২(৩২)    

ইউকি বিড়ালটা খুব চালাক ।ক্যামেরাম্যানের সামনে পোজ দিতে জানে ।দেখুন না লেজটা না নাড়িয়ে সুবোধের মত গুটিয়ে রাখল ।তবে শেষ পর্যন্ত ফিরে এল দেখে ভাল লাগছে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৫৪(৩৩)    
লেখকের মন্তব্য

ইউকি চালাক, তবে সুবোধ নয় মোটেও। ক্যামেরা ভীতি আছে ওর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৫৮(৩৪)    

ইউকি বিড়ালটা অনেক পরিস্কারও বটে ।রংটা চকচকে ।আপনাকে কি সম্বোধন করব ? হুদা ভাই ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৯৫(৩৫)    
লেখকের মন্তব্য

চতুর্মাত্রিকে আমাকে সবাই 'হুদা ভাই' বলেই সম্বোধন করেন। আপনিও সে দলে ভিড়লে আপত্তির কিচ্ছু নেই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৮৩৬(৩৬)    

অতএব হুদা ভাই ।আমাকে 'আপনি' না ডেকে তুমি ডাকেন ।বয়সে আপনার বোধহয় অর্ধেক ও হব না ।আপনিও যদি 'আপনি' ডাকেন ,তবে তো লজ্জায় মারা যাই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৯৩৭(৩৭)    
লেখকের মন্তব্য

শুধু শুধু মরতে দিতে চাই না অমৃত। ভালো থেকো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৬৮২(৩৮)    

ইউকি কি কিউট। ভালুবাসা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৬৬(৩৯)    
লেখকের মন্তব্য

একুয়ার মত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৭৮৬(৪০)    

সকল ভালবাসা ফিরে পাক সবাই!
ভালবাসা বেঁচে থাক আজীবন।

ইউকি।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৬৭(৪১)    
লেখকের মন্তব্য

প্রেম-ভালোবাসা চিরন্তন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮০৪(৪২)    

ভালোবাসা ফিরে আসুক সবার জীবনে!
ইউকিকে নিয়ে টিয়ামনি অনেক অনেক খুশী থাকুক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৭০(৪৩)    
লেখকের মন্তব্য

বন্ধন যেথা ভালোবাসা শুধু, অফুরান টান হৃদয়ে,
ইউকিরে পেয়ে ফিরে টিয়ামনি, তাই খুশিতে আটখান।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩৮৪৪(৪৪)    

ভালবাসার দিনে ভালবাসার গল্প!
সবার জন্যে শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৭১(৪৫)    
লেখকের মন্তব্য

আমার সব দিনই ভালোবাসার দিন।
ভালোবাসাও আছে হৃদয় ভরা অন্তহীন।
শুভ কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪৭৭২(৪৬)    
লেখকের মন্তব্য

অনেক শুভেচ্ছা অপাংক্তেয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৪০৯৯(৪৭)    

ইউকি, টিয়া এবং আমাদের সবার প্রিয় হুদা ভাইয়ের জন্য ভালবাসাময় শুভকামনা এবং শ্রদ্ধা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬০১৩(৪৮)    

কি চমৎকার লেখা, নাজমুল ভাই! দারুণ লাগলো! 'ইউকি'-এর অর্থটাও সুন্দর। বিড়ালছানাটা কি সাদা রঙের?
'ইউকিকো' শব্দের অর্থ তুষার কন্যা, আর ইউকি অর্থ তুষার। আমারও খুব প্রিয় নাম।
টিয়া'র জন্য অনেক অনেক আদর, আর আপনাকে এবং বাসার সকলকে নিরন্তর শুভকামনা।। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬০৭৩(৪৯)    
লেখকের মন্তব্য

আমার ফাকিবাজি লেখাকেও চমৎকার বলার জন্য একটু একটু বিব্রত, আবার ভালোও লাগছে।
বিড়ালটা একেবারে সাদা নয়, তবে চেহারা বেশ মায়া মায়া

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৪৭২৭(৫০)    

আশ্চর্য! ভালোবাসা দিবস উপলক্ষে আমার কোনো লেখা নেই! নাজমুল ভাই, এখন কি করি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৪৮০১(৫১)    
লেখকের মন্তব্য

সব দিন যার ভালোবাসিবার,
বিশেষ একটি দিন
তার লাগি নয়,
তাই ভালোবাসা দিনে
কোন লেখা বিনে
হয় নি তো কোন ক্ষতি!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।