নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি

আমি পরিসংখ্যান তেমন বুঝি না। উঁহু মোটেই তেমন নয় ভাই, একেবারেই বুঝি না। লজ্জায় 'তেমন' বলেছি মাত্র। তবে আশার কথা এই যে, কথাবার্তা বলে বুজেছি যে আমার মত নাদানের সংখ্যা নেহাত কম নয়! অনেকেই পরিসংখ্যান শব্দটির সাথেই পরিচিত নয়। তবে একটা গল্প থেকে পরিসংখ্যান সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম। সে গল্প সকলেরই জানা। ঐ যে এক পরিসংখ্যানবিদ নদী পার হবার কালে স্থানীয় একজনের কাছে জানতে চেয়েছিল নদীর গভীরতা সম্পর্কে। নদীর উভয় কুল আর মাঝখানের কয়েক জায়গার গভীরতা জেনে তার গড় করে নিয়ে নদী পার হতে যেয়ে হাবুডুবু খেয়েছিল! আমার অবস্থা ঐ পণ্ডিতের চেয়ে ভালো নয় মোটেও।
পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স না বুঝলেও অনেকেই 'ভাইটাল স্ট্যাটিসটিক্স' ভালোই বোঝে! আমিও যে অল্প-স্বল্প না বুঝি, তা স্বীকার বা অস্বীকার করার উপায় নেই। তো এমনই এক জনকে নিয়ে কিছু কথা। দুষ্টু প্রকৃতির সদ্য কৈশোর উত্তীর্ণ এক তরুণ বসে আছে আমাদের মাথাভাঙা নদীর তীরে।

ছোট্ট নদী, শীর্ণ ক্ষীণকায় শরীরে ধুঁকেধুঁকে কোন রকমে টিকে আছে। বর্ষায় ফুলে ফেঁপে ফুঁসে উঠলেও অন্য সময়ে এ নদীর কোথাও কোথাও থাকে হাটু জল। নৌকা ছাড়াই পারাপার চললেও সব জায়গার গভীরতা একই রকম নয়। মাথাভাঙা চওড়ায় এতই কম যে এপারে একটু উচ্চস্বরে কথা বললে অপর পাড় থেকে শুনতে বা বুঝতে একটুও অসুবিধা হয় না।
সদ্য কৈশোরোত্তীর্ণ যুবক একটু একটু পরিসংখ্যানবিদ মানসিকতার, নদীতীরে আনমনে বসে ছিল। তার ধ্যান ভাঙলো নদীর অপর পার থেকে ভেসে আসা এক সুন্দরী তরুণীর কন্ঠস্বরে। তরুণী জানতে চাইছে, পানি কোন খানে কম, কোন দিক দিয়ে কাপড় না ভিজিয়ে পার হওয়া যাবে। দুষ্টু বুদ্ধি খেলে গেলো যুবকের মনে, আবার মিথ্যা বলতেও কেমন যেন লাগে! সত্যের জয় সব সময় তো আর হয় না! মিথ্যা জয় লাভ করলো! যুবক বললো, 'আমি তো চোখে দেখি না, তুমি যেখানে এখন দাঁড়িয়ে আছো সেখান থেকে আর একটু বাম দিক দিয়ে নেমে সোজা চলে এলে কাপড় না ভিজিয়ে সহজে আসতে পারবে।' বলাবাহুল্য যে, যুবকটি অন্ধ নয়, আর যে দিকটি সে নির্দেশ করেছে সেখানে পানি একেবারে কম নয়, কোমর ছাড়িয়ে যাওয়া পানি সেখানটাতে।
নদীর দুই পাড়ে আর কোন জনমনিষ্যি নেই। যুবতী হাতের পোটলাটি এক হাতে উঁচু করে ধরে আর এক হাতে শাড়ি হাটুর চেয়েও উপরে তুলে নেমে পড়লো পানিতে। অপর পারে যে বসে আছে সে তো চোখে দেখে না, শাড়ি কোমর পর্যন্ত তুললেই বা কি? কে জানতো যে শেষ পর্যন্ত শাড়ি অতটা উপরেই তুলতে হবে? অন্য কোন মানুষ নেই, যে একজন আছে সে তো চোখেই দেখে না! নদীর মাঝখানে যেতেই কোমর পানি, যুবতী শাড়ি না ভিজিয়ে পেরিয়ে এলো মাঝ নদী। কুলে যখন পৌঁচেছে তখনও সে সেই একই অবস্থায়! কেউ তো আর দেখছেনা!!
এমন সময় শোনা গেল যুবকের কণ্ঠ, "আহা কী দেখিলাম, জীবনেও ইহা ভুলিব না, জীবন সার্থক হইলো" ইত্যাদি। ঝটিতে শাড়ি দ্বারা নিজেকে আবৃত করে যুবতী তার মুখের আগল খুলে দিল মুহূর্তেই। "এই হারামজাদা, খানকীর পুত, তুই নাকি চোকি দেকিস না; ঢ্যামনা, বারোচুদা তুই যে বুললি ঐখানে কোম পানি, তাই বু'লি আমাকে বেশি পানিত নামালি, আমাকে বেইজ্জতি কল্লি। তোর মুকি পুকা পড়ুক, তোর জ্ঞাতি গুশটি কব্বরে যাক। ওরে হারামখোরের বাচ্চা হারামখোর, তুই উলাউঠায় মরবি" ইত্যাদি। ওদিকে সে পরিসংখ্যানবিদ তো হেসেই গড়াগড়ি যাচ্ছে।
গল্প শেষ! এবারে? এবারে চতুর্মাত্রিকের একজন ব্লগারের পরিসংখ্যান!
ব্লগারঃ নাজমুল হুদা
ব্লগ লিখেছেনঃ ৮১টি
মন্তব্য পেয়েছেনঃ ৩৪১৫টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩০০০টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৫৫৪টি
সদস্য হয়েছেনঃ ৩৪ সপ্তাহ ৬ দিন আগে
এই পরিসংখ্যান নিয়ে আমার কিছু বলার নেই! প্রায় ৩৫ সপ্তাহে ৮১টি পোস্ট, অর্থাৎ সপ্তাহে দুটোর বেশি। অন্যের ব্লগে করা মন্তব্যের সংখ্যা ৩০০০। আপনাদের আশ্বস্ত করতে পারি যে, কোন ব্লগ না পড়ে আমি কোন মন্তব্য করি নি, এ বিশ্বাস আমার আছে। এবারে আপনার পরিসংখ্যানটি পরীক্ষা করুন! তুলনা করুন সেটাকে এটার সাথে। কি মনে হচ্ছে তা লিখুন মন্তব্য কলামে।
"আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে!"
নজরুলের এই অমর কবিতার (এটা কি ছড়া) মর্মার্থ যথার্থ ভাবে অনুধাবন করা আমাদের জন্য যথেষ্ট। চতুর্মাত্রিককে জাগিয়ে রাখতে হলে, এগিয়ে নিতে হলে সকলেরই ঘুম ভাঙতে হবে, জেগে উঠতে হবে! চতুর্মাত্রিক আপনাকে ফিরিয়ে দেবে অনেক বেশি কিছু, এ ভরসা দিতে পারি আমি অক্লেশে, নির্দ্বিধায়!
শুভ কামনা সবার জন্য।
মন্তব্য
একটি ব্লগে পোস্ট যতটা না গুরুত্বপূর্ণ প্রাণবন্ত মন্তব্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্লগারদের প্রাণবন্ত উপস্থিতিই পারে একটি ব্লগকে সব সময় মাতিয়ে রাখতে। কিন্তু দুভার্গ্যজনক হলেও সত্য যে অনেকেই শুধুমাত্র নিজের ব্লগে পোস্ট করার জন্যই ব্লগে লগিন করেন এবং শুধুমাত্র নিজেদের পোস্টে আসা মন্তব্যগুলোর জবাব দেওয়াকেই ব্লগিং হিসেবে ধরে নিয়েছেন।
আবার কখনো কখনো নিজেদের পোস্টে করা অন্যদের মন্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করেন না কেউ কেউ!
ওরে বাপরে! আমি বোধহয় বেশি বেশি বলে ফেলছি। এখনই থামাটাই উত্তম। এই অধম কারোও মনে কোন দুঃখ দিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী। আমার কথাগুলোকে একজন মূর্খ লোকের প্রলাপ হিসেবে দেখলেই খুশী হব।
শুভকামনা সব সময়ের জন্য।
লেখকের মন্তব্য
পরিসংখ্যান
ব্লগারঃ স্বপ্নবাজী
ব্লগ লিখেছেনঃ ৪টি
মন্তব্য পেয়েছেনঃ ১২৫টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৭৪২টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ৬৩টি
সদস্য হয়েছেনঃ ৩৪ সপ্তাহ ১ দিন আগে
মন্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ! যারা ভালো লিখতে পারেন তারা যদি ৩৪ সপ্তাহে মাত্র ৪টি পোস্ট দেন, তা'হলে পোস্টের তো আকাল পড়বেরে ভাই! পোস্টই যদি না থাকে মন্তব্য করবে কিসের ভিত্তিতে?
আমার নিজেরও নানান সীমাবদ্ধতা আছে, যেমনঃ কবিতা, ছড়া, মুক্তগদ্য এ সবে মন্তব্য করতে আমি ঠিক কেমন যেন সহজ হতে পারি না, আড়ষ্টতা আমাকে আঁকড়ে ধরে। আবার অনেক সময় কেমন করে যেন অনেক ভালো পোস্ট চোখ এড়িয়ে যায়, যেমন, স্বপ্নবাজীর ৪টার মধ্যে তিন্টাতেই আমার কোন মন্তব্য নেই! এটা দুঃখজনক। আমি লজ্জিত এ জন্য।
প্রলাপেই কিন্তু সত্যিকারের প্রাণের রেশ পাওয়া যায়! কাজেই চলুক প্রলাপ, সাথে আলাপও!!
আপনি আবার আমাকে নিয়ে কষ্ট করতে গেলেন কেন!!
আমি পূর্বে অনেকবারই বলেছি, আমি নিতান্তই মূর্খ একজন পাঠক। এছাড়া আর কিছুই না। লেখালেখি আমার দ্বারা হবে না। সুতরাং আমি যদি কখনো কোন পোস্ট দেই সেটা হাবিজাবি ছাড়া আর কিছুই হয় না। হাবিজাবি পোস্ট দিয়ে ব্লগের জায়গা নষ্ট করার কোন মানেই আমি দেখি না। সুতরাং আমার কথা এখানেই বাদ।
আর স্বপ্নবাজীর ৪ টি হাবিজাবি পোস্টের মধ্যে তিনটি পোস্টেই আপনার মন্তব্য নেই মানে হচ্ছে আপনি অনেক লাকী। কারণ আপনাকে কষ্ট করে কোন হাবিজাবি লেখা পড়তে হয়নি। সো এই ইস্যুও এখানেই বাদ
কিন্তু আমি বুঝতে পারছি না আমার কথা এখানে আসছে কেন! আমি বোধহয় আমার প্রথম কমেন্টে ঠিকমত কিছু একটা বুঝাতে ব্যর্থ হয়েছি আর ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক কারণ আমি যে গুছিয়ে লিখতেই পারি না!
জানতাম না এখানে পরিসংখ্যান চলছে, আরেকজন ব্লগারের পরিসংখ্যান দেখেই আসছি
পোস্টে
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই চৈতী।
হা হা হুদা ভাই ইয়ে মানে বলছিলাম যে এই পোস্টে যে ব্লগারের পরিসংখ্যান দেয়া হয়েছে তিনি আর নদীর পাড়ে বসে থাকা যুবক একই নয় তো?
লেখকের মন্তব্য
ভাই জলরঙ,
কী যে বলেন? 

আমি কী তেমন চতুর???
আমার পরিসংখ্যান খুবই করুন-
ব্লগারঃ মরুভূমির জলদস্যু
ব্লগ লিখেছেনঃ ১৫২টি
মন্তব্য পেয়েছেনঃ ২১৯১টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৫৬০টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১০২২টি
সদস্য হয়েছেনঃ ১ বছর ১ দিন আগে
লেখকের মন্তব্য
বর্ষপূর্তির শুভেচ্ছা ভাই মরুভূমির জলদস্যু।
শুভ জন্মদিন।
এক বছরে ১৫২টা পোস্ট! তাও বলছেন করুণ?
তবে অপরের পোস্টে আপনার মন্তব্যের সংখ্যা মোটেই সন্তোষজনক নয় ভাই। আর একটু তৎপর হলে ভালো হয়।
পরিসংখ্যান মাঝে মাঝে গাধার বাচ্চা সেটা আমার পরিসংখ্যান দেখলেই বুঝা যায়।
যাহোক সেটা ব্যাপান না। পোস্ট পইড়া মজা পাইছি (কেউ অন্য কিছু মনে কইরেন না।)।
সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখতেছি। চতুরে আসা হবে আরো নিয়মিত।
শুভকামনা সবার জন্য।
ঠিক। পরিসংখ্যান অন্ধ। শেষ পর্যন্ত সংখ্যা নির্দিষ্ট। খুটিনাটি ধরে রাখার সাধ্য তার নেই।
আপনার করা মন্তব্যগুলো পোস্টকে সমৃদ্ধ করে সব সময়, শিমুল ভাই। আপনাকে আরো একটু নিয়মিত হবার অনুরোধ করি।
লেখকের মন্তব্য
চতুরে নিয়মিত আসা হবে এই আশ্বাসে আশ্বস্ত বোধ করছি। আলোর রেখা নয়, আলোকিত চতুর্দিক দেখতে চাই ভাই আমিন শিমুল।
তার আগে আমার জানা দরকার যে, পরিসংখ্যান কাহারে কয়? ইত্যাদি।
লেখকের মন্তব্য
ব্লগারঃ জুলিয়ান সিদ্দিকী
ব্লগ লিখেছেনঃ ১৮টি
মন্তব্য পেয়েছেনঃ ৩৪১টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩২৬টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৫২টি
সদস্য হয়েছেনঃ ৩৪ সপ্তাহ ৬ দিন আগে
আপনার একেকটা পোস্ট আর মন্তব্যের ওজন অনেক বেশি ভাই জুলিয়ান। সে ক্ষেত্রে এই সব পরিসংখ্যান নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। তবে পোস্টের সংখ্যা যদি আর একটু বাড়াতেন (যেমন সপ্তাহে অন্ততঃ একটা) তা'হলে আমি খুবই আনন্দিত হতাম, আমার ধারণা অন্যরাও।
পরিসংখ্যান এন্টেনার উপ্রে দিয়া যায়। তবে, ব্লগে পরিসংখ্যানটা ইয়াদে রাখি। কারো ব্লগে মন্তব্য করার আগে দেখে নিই, উক্ত ব্লগার কতোটা সামাজিক (ব্লগার নির্বিশেষে মন্তব্য প্রদানে অভ্যাস্ত কীনা)।
মন্তব্যের উত্তর ঝুলিয়ে রাখতে দেখেও মন্তব্য করার উত্সাহ নিভে যায় অনেক সময়।
লেখকের মন্তব্য
ব্লগার নির্বিশেষে মন্তব্য প্রদান কথাটা গুরুত্বপূর্ণ। সকল ব্লগারের সকল পোস্টকেই আমলে নিতে পারলে সেটাই হয়ে ওঠে ব্লগ সমাজে বিরাট সফলতা। আগেই বলেছি যে, আমি নিজেও সব সময় তা পারি না। তবু আশা করি বিষয়টা সকলে মনে রাখবেন। আর পোস্টদাতাও মন্তব্যের জবাবে একটু সাড়া দিলে মন্তব্যে উৎসাহ পাওয়া যায়।
ধন্যবাদ ভাই জ ই মানিক।
আপাতত হুমাইলাম।
লেখকের মন্তব্য
পরে কি আর আসবে এদিকে?
সন্দেহু!


উকে--- আমার পরিসংখ্যান কী বলে দেখা যাক--
ব্লগারঃ মেঘ অদিতি
ব্লগ লিখেছেনঃ ৮৭টি
মন্তব্য পেয়েছেনঃ ৩৫১১টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ২৭১৪টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৫৭৮টি
সদস্য হয়েছেনঃ ১ বছর ২৯ সপ্তাহ আগে
------------------
হুদা ভাই--
ব্লগারঃ নাজমুল হুদা
ব্লগ লিখেছেনঃ ৮১টি
মন্তব্য পেয়েছেনঃ ৩৪১৫টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩০০০টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৫৫৪টি
সদস্য হয়েছেনঃ ৩৪ সপ্তাহ ৬ দিন আগে
হে হে ব্যাপার না ---------আমি একটু সুলো এই আর কী
লেখকের মন্তব্য
বেশ ভালো! তোমার বয়স তো আমার দ্বিগুণ! তবু বলছি যে আমার চেয়ে তোমার পার্ফরমেন্স ভালো। সঙ্গত কারণেই বলছি।
ধন্যবাদ মেঘ।
৩০০০ তম কমেন্টের জন্য শুভেচ্ছা জানাছি। সুস্বাগতম ৩০০০ হাজারি ক্লাবে!
কিন্তু গাঙ্গ পার হওয়া মহিলা মুখ দিয়ে যে গালি শুনালেন! পড়ে হাসতে হাসতে কান গরম হয়ে উঠলো! এত গালি শুনে ও লোকের কি অবস্থা হয়েছিল! মরে নাই তো!
(আজকাল যা করছেন! আগামী কাল তা ইতিহাস হয়ে যাবে!)
লেখকের মন্তব্য
ব্লগারঃ সাহাদাত উদরাজী
ব্লগ লিখেছেনঃ ৯৫টি
মন্তব্য পেয়েছেনঃ ৩১৮৪টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ২৪৬৮টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৪২৫টি
সদস্য হয়েছেনঃ ১ বছর ১৮ সপ্তাহ আগে
আপনি তো ভাই অন্যের ব্লগে যত মন্তব্য করেছেন পেয়েছেন তার চেয়ে বেশি! এবারে দেবার আনন্দে নাও ভাসিয়ে দিন! খুব তাড়াতাড়িই পৌঁছে যাবেন তিন হাজারী ক্লাবে।
আর মাত্র ৫টি পোস্ট! এর পর সেঞ্চুরী হলে ব্যাট উঁচিয়ে শুধু অভিবাদন দিলেই হবে না, সব রেসিপি টেস্ট করানোর ব্যবস্থা করে ফেলবেন। নভেম্বরেই হয়ে যাক সেঞ্চুরি উদযাপন!
শুভেচ্ছা অনেক অনেক।
হুদা ভাই, পরিসংখ্যান ভাল পাই না। সারাদিন হিসেবের মধ্যেই থাকি বলে হয়তো।
শত ভাগ সহমত।
লেখকের মন্তব্য
আমার কাছে তো ভাই পরিসংখ্যান, পরিকল্পনা সবই মনে হয় পরিহাসের মত! পরী আর হাঁস দুটোই ভালো, ইতিহাসও খারাপ নয়, কথার ইতি টানাতেই যত মুন্সিয়ানার অভাব।
তোমার নতুন পোস্টের অপেক্ষায় আছি। দিয়েছ নাকি আজ-কাল? দেখা হয় নি!
ভালো থেকো।
জানি সবি নিঠুর পরিহাস
পরি'র মাঝে তবু করে যাই বাস।
হুদা ভাই, এখনও প্রথম পাতাতেই আছে আমার পোস্ট। একটু পড়তেন যদি!
লেখকের মন্তব্য
পড়েছিরে ভাই, পড়েছি! সেই কোন সুদুরে অতীতে নিয়ে গেছো আমাকে, যার অনেক জায়গা দুর্গম, কোথাও কোথাও আছাড় খেতে হয়েছে। এখনও মনের মাঝে আঁকুপাকু করছে।
এত চমৎকার করে বিষয়টি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আমি তেমন লিখতে পারি না তাই পড়ি।
একজন প্রাণবন্ত জোনাক পোকা হয়ে থাকুন।
লেখকের মন্তব্য
বিনয়ী তারার হাসি, আমিই কি ছাই পারি লিখতে! প্রাণবন্ত থাকবার চেষ্টায়ই তো এই সব হাবিজাবি লিখে যাই।
আপনার কাছ থেকে প্রাণবন্ত পোস্ট আর অজস্র মন্তব্য প্রত্যাশা করছি।
ভালো থাকুন, তারার হাসি দিয়ে চতুর্দিক ভরে তুলুন।
ব্লগারঃ নাজমুল হুদা
ব্লগ লিখেছেনঃ ৮১টি
মন্তব্য পেয়েছেনঃ ৩৪১৫টি (গড়ে পোস্ট-প্রতি ৪২ দশমিক১৬)
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩০০০টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ১৫৫৪টি
মোট মন্তব্য: ৪৫৫৪টি (নিজের পোস্টের অনুপাতে ৫৬ দশমিক ২২)
- মিয়া ভাই, ইসট্যাটিসটিকস দিবেন যুদি তয় ইট্টু গড় মড়, এ্যাভারেজ ট্যাভারেজ দিবেন না? খামাখা আমারে দিয়া অঙ্ক করাইলেন! ভুলভাল হয়া থাকলে আপনেরই দুষ!!!
লেখকের মন্তব্য
এইটা কী??
আমি ভাই অঙ্কে পোক্ত নই! আবোল-তাবোল তো চলে না অঙ্কে, তাই পাশ কাটিয়ে যাই!
খেলোয়াড়: নাজমুল হুদা
ম্যাচ খেলেছেনঃ ৮১টি
অপরাজিত থেকেছেন ৮১ বার: ৩৪১৫টি (গড় ৪২ দশমিক ১৬) আসল গড় ৩৪১৫
বিদেশের মাটিতে: ৩০০০টি
নিজের মাটিতে: ১৫৫৪টি
মোট: ৪৫৫৪ (গড় ৫৬ দশমিক ২২) আসল গড় ৪৫৫৪
- মিয়া ভাই, ইসট্যাটিশপিটিশ দিসেন গড় মড় দ্যান নাই ক্যান? খামাখা আমারে দিয়া অঙ্ক করাইলেন!! হাত এখনো কাপতেসে! ভুল ভাল যা হইসে তা সবই আপনের কারণে, সুতরাং দায়ী আপনে!
অ্যাজাক্স মিয়া আমার পয়লা মন্তব্যটারে নো বল ডাকসিলো, তাই তো ফিরা আবার লেখতে হইলো! এখন দেখি ফিরায় দিসে!!! উরে আমি কি লাক্কি রে!!!!
নো বলের জন্য ফ্রি হিটের সুযোগে আপনারটা এসে পড়েছে!
লেখকের মন্তব্য
এবারে একেবারে মাঠে নামিয়ে দিলেন যে! না পারলাম ব্যাট ধরা শিখতে, না পারলাম বল করা বা ফিল্ডিংয়ে উন্নতি, তাই তো আম্পায়ার হবার প্রয়াস চালাচ্ছি।
আমার কিন্তু লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, যার যার হিসাব-নিকাশ নিজে পরীক্ষা করে দেখবে সবাই; আর সে অনুযায়ী নিজের করণীয় স্থির করবে। আমাকে নিয়ে টানাটানিতে তো বিব্রত বোধ রীতিমত।
পরিসংখ্যান কম বুঝি তবে গল্পটা কমন পরেছে। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় অন্ধ যুবকটির উক্তি ছিল এরকম 'অহন যমন কুছু কুছু দেহি'।
লেখকের মন্তব্য
যাক বাবা, হাফ ছেড়ে বাঁচলাম! এটা যে আসলেই গল্প, এবারে তা'হলে অন্যরা বুঝবে! জলরঙের আশঙ্কা যে সত্য নয়, তা উপলব্ধি করতে পারবে সবাই।
শুভেচ্ছা।
বাবা রে আমি চোখে দেখিনা, পরিসংখ্যানও একদমই বুঝিনা। তবে এট্টু এট্টু দেখে দেখে পুষ্টখান পড়ছি
ভালো বুঝিয়েছেন ভাইটি
আম্রার হুদা ভাইয়ের লেখায় দুইটা টাইপো থেকে গেছে (এইটা কিন্তু খুবই রেয়ার) বুজেছি= বুঝেছি, পৌঁচেছে= পৌঁছেছে।
ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
"তবে এট্টু এট্টু দেখে দেখে পুষ্টখান" পড়ে যে তুমি হুদা ভাইয়ের টাইপো আবিস্কার করেছো এ জন্য তোমার জরিমানা হবে। বেশি বেশি দেখলে না জানি কী দেখে ফেলতে!
[দেখেছিলাম, পোস্ট দেবার পরপরই। কিন্তু আর ঢুকতে পারি নি, এডিট করাও হয় নি তাই। এখন আর ইচ্ছা করছে না। থাক না দুএকটা ভুল!!]
নতুন পোস্ট নিয়ে হাজির হও জলদি। সেরা সাতে নাম লিখিয়েছো, এবারে চূড়ায় দেখতে চাচ্ছি। স্বপ্নবাজী একক ভাবে রাজ্য শাসন করবে আর কত দিন!!
শুভ কামনা, বাতিঘর।
নতুন পোস্ট নিয়ে হাজির হও জলদি। সেরা সাতে নাম লিখিয়েছো, এবারে চূড়ায় দেখতে চাচ্ছি।
অতি সত্তর নতুন পোস্ট চাই।
কৌতুকটা ভালো লাগে নাই। পাবলিক প্লেসে এ্যাডাল্ট জোক নিয়ে আমার শুচিবাই আছে-এটা বোধ হয় যারা আমাকে বেশ কিছুদিন ধরে চেনেন (ভারচুয়াল বা রিয়েল লাইফে যেখানেই ধরুন) তাদের কাছে কোন অজানা কিছু না। সেটা বাদ দিলেও, গল্পে বিশাল একটা ত্রুটি আছে- যে অন্ধ সে কিভাবে জানবে মেয়েটি কোথায় আছে। এই গল্পটা যদি সত্যি ঘটনা হত, তাহলে এটা একটা ভয়াবহ যৌন হয়রানির মত ব্যাপার হত। (খন্দকার দেলওয়ার হোসেনের পাজামা খুলে যাওয়ায় আমি আনন্দিত হবার কোন উপাদান পাইনা, রাজনৈতিকভাবে তাকে পছন্দ না করলেও)। এ জাতীয় কৌতুক যৌন হয়রানিকে হালকা ভাবে নেয়াতে উৎসাহিত করে বলে মনে করি। (বলছি না আপনি যৌন হয়রানিকে হালকা ভাবে নেন)।
চতুরে ১৮ প্লাস কৌতুক দেখলে কেন যেন মনে হয় ভুল ব্লগে আসলাম নাকি?
লেখকের মন্তব্য
কারো না কারো কাছ থেকে এমন কঠোর সমালোচনা শুনতে হবে, তা ধারণা করেছিলাম। এতদিনেও তা না আসাতে একটু আশাহতও হয়েছিলাম। রোবোট ভাইয়া দেরীতে হলেও অকপটে সত্য প্রকাশ করায় তার প্রতি আমি কৃতজ্ঞ।
[ভাই রোবোট, চতুররা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। তাদের উৎসাহ যোগাতে এই অপছন্দের কাজটি করতে হয়েছে। আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ভাই।]
এখন একটু খারাপ লাগছে, তা ঐ কৌতুক দেবার জন্য, না কী সমালোচনা সহ্য করার শক্তির অভাবে তা ঠিক বুঝতে পারছি না!
নাজমুল ভাই, প্রথম দিকে আমি খুব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতাম। এখন অতটা না হলেও, কোনো নতুন পোস্ট দিলে সবসময় দেখি কয়টা কমেন্ট আসলো, কম আসলে খুব খারাপ লাগে। মনে হয়, এই লেখাটা হয়তোবা ভালো হয় নি। চেষ্টা করি অন্যের পোস্টেও সমান হারে কমেন্ট করতে। তবে আমার পোস্টের সংখ্যা মনে হয় মন্দ নয়।
রোবোট ভাইয়ের মন্তব্যের সাথে ৭০% সহমত, তবে খুব ভালো লেগেছে আপনার জবাবটা। এই জন্যই আপনাকে এতো ভালো লাগে, খুব পছন্দ করি।
লেখকের মন্তব্য
বিভিন্ন ভাবে চতুরদের অংশগ্রহণ যত বেশি হয় ততই ভালো লাগে। নিজের পোস্টে তাদের দেখা পেলে তো ভালো লাগবারই কথা!
ধন্যবাদ নিয়াজ।
এই যে ভাইয়া আমার পরিসংখ্যান:
ব্লগারঃ নয়ন
ব্লগ লিখেছেনঃ ১০১টি
মন্তব্য পেয়েছেনঃ ৪৭৫৪টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৬৪৯১টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ২২৬৪টি
সদস্য হয়েছেনঃ ১ বছর ১৫ সপ্তাহ আগে
লেখকের মন্তব্য
আমারটার সাথে তুলনা কওরে দেখো -
ব্লগারঃ নাজমুল হুদা
ব্লগ লিখেছেনঃ ১০১টি
মন্তব্য পেয়েছেনঃ ৪৭২৩টি
অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ৪১৩৯টি
নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ২০৪৪টি
সদস্য হয়েছেনঃ ৪৬ সপ্তাহ ৬ দিন আগে
কোথায় আপনি
আর
কোথায় আমি!
---
আপনার প্রত্যেকটা কমেন্ট অনেক কস্টলি, তুলনায় আমারগুলো ছাঁই!
হাহাহা!কি পাজি পরিসংখ্যানবিদ
লেখকের মন্তব্য
আমি পরিসংখ্যানবিদ নই, কাজেই ধরেই নিচ্ছি যে আমাকে পাজি বলো নি!
মন্তব্য করুন