নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি

কতকাল আগে কবি গেছেন যে বলে
সুখ নাহি যদি তবে কেন ভালোবাসা,
কেন মিছে ভালোবাসা তবে?
জানে না একথা কেবা?
তবু কেন ভালোবাসিবারে প্রাণ
আকুলিয়া ব্যাকুলিয়া ওঠে বারবার?
কেন তবে জেনেশুনে করিবারে পান বিষ
হৃদি মাঝে উথলিয়া ওঠে প্রেমধারা?
ভালোবেসে ত্যাগে সুখ ভোগে নহে যদি
তবু কেন এ পরাণ সদা নিরবধি
কেঁদে ফেরে প্রেম-প্রেম,প্রেম-প্রেম করি?
ভালবেসে সুখ নাই তবু প্রেমে মরি।
প্রেম-ভালোবাসা শুধু বিরহের জ্বালা!
ভুলে যায় মুছে যায় মিলনের সুখ!!
কাছে এলে পাশে পেলে হাতের নাগালে
আঁকড়ি ধরিতে গেলে পালায় সুদূরে।
প্রেমের মাহাত্ম্য সব বিরহ অনলে
মিলনেচ্ছা পূরণে প্রেমে যবনিকা।
ভালোবেসে সুখ তবে বিরহ ব্যাথায়
তবু মিছে ভালোবাসা, মিছে কভু নয়।।
মন্তব্য
সুন্দর নাকবিতা!
প্রেমের মাহাত্ম্য আসলেই বিরহ-ব্যথা নিমেষে ভুলিয়ে দেয়। ভাল থাকবেন হুদা ভাই।
লেখকের মন্তব্য
আর সব ঠিক আছে?
শুভ কামনা।
প্রেম পিরিতি ভালবাসা নিয়ে জটিল একখান কবিতা লেখাতে আপনাকে অভিনন্দন!
---
প্রেম-ভালোবাসা শুধু বিরহের জ্বালা!
ভুলে যায় মুছে যায় মিলনের সুখ!!
প্রেম হলে বেড়ে যায় প্রেমের জ্বালা
প্রেমিক বুঝে শুধু প্রেমের ঠ্যালা!
লেখকের মন্তব্য
পাতায় পাতায় প্রেম নয়নে নয়নে
যায় বেলা যায় সখি পুষ্প চয়নে।
ধন্যবাদ।
এক্সিলেন্ট!
কোন এক প্রাচীন বৃদ্ধ কবির ছোঁয়ার মত মনে হয়। কবিতার প্রতি শ্রদ্ধা রইল।
লেখকের মন্তব্য
আমি কী আর নবীন???
শুভেচ্ছা।
প্রেমোপাখ্যান। বেশ ভালো লাগলো।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই জামি।
ভালবেসে সুখ নাই তবু প্রেমে মরি।

লেখকের মন্তব্য
আপনার প্রেম প্রেম দেখেই তো এই সব এলো মাথায়!!!
বাহ বাহ।
মিষ্টি প্রেমের কবিতা।
মৌসুমী ভৌমিকের গানের লাইন মনে হইলো,
" যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে , বলো কোথায় গিয়ে"
হা হা হা।
ভালো থাকবেন হুদা ভাই।
লেখকের মন্তব্য
এমন করে বললে তো শুধু প্রেমের কবিতাই বের হতে থাকবে কী-বোর্ড থেকে! তবে আমার এটা কিন্তু না-কবিতা।
শরীর-মন কেমন এখন, শিমুল?
মঙ্গল কামনা সদা সর্বদা।
সুইট।
--------------
সত্যি ই কি তা?
এক্সপার্টদের মতামত শুনতে চাই। শুধু হ্যাঁ/না নয়, এর সাথে আরো কিছু----ব্যাখ্যাসহ।
লেখকের মন্তব্য
সুইট বলার জন্য ধন্যবাদ আর সাথে অনেক শুভেচ্ছা।
পড়ে মন্তব্য করার জন্য কিচ্ছু দিচ্ছি না।
এক্সপার্টদের বক্তব্যের জন্য আমিও আগ্রহান্বিত।
সৈয়দ মুজতবা আলী যেন এ বিষয়ে কী বলে গেছেন? সঠিক মনে পড়ছে না!
"মিলনে নয়, বিরহেই প্রেমের স্বার্থকতা" -- এ কথাটা কে বলেছেন?
লেখকের মন্তব্য
মনে করতে পারছি না ভাই, দুঃখিত!
আমারও মনে পড়ছেনা, পদ্ম ভাই জানলে আওয়াজ দিয়েন।
জানি না। রবি ঠাকুর হতে পারেন। মিলন বিরহ নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন---তবে বলাবলি না, সত্যিটা কি খোলামেলা আলোচনায় জানতে চাই।
নাটক থেকে জেনেছিলাম।
লেখকের মন্তব্য
না-পাওয়ার বেদনা ভালোবাসা নয়। পাওয়া না পাওয়ার দোলাচল, পেয়ে হারানো, হারিয়ে পাওয়া; আর এমনই আনন্দ-বেদনার সমন্বয় ও মিশ্রণেই পাওয়া যায় ভালোবাসার প্রকৃত স্বাদ! প্রাচুর্য বা দারিদ্র, দুটোই প্রেম-ভালোবাসায় ভাটা আনে।
ঠিক ঠিক, নাজমুল ভাই!
পুরো কবিতাটিতেই দ্বিধা আর দ্বিধা
তবে খুব ভালো লেগেছে!
লাইক লাইক
লেখকের মন্তব্য
আমার এই আঙিনায় স্বাগতম লাবনী। চতুর্মাত্রিকে সুস্বাগতম।
আমার এখানেই বোধ হয় প্রথম কমেন্ট আপনার। আমি গর্বিত এ জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই লাবনী।
শুভ কামনা সব সময়।
ধন্যবাদ নাজমুল ভাই!
না-কবিতাই এত চমৎকার!

লেখকের মন্তব্য
চমৎকার বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই কাগজের নৌকা।
আমি যে ভাই না,এটা কেউ বোঝে না।

নৌকা কি মেয়েরা হতে পারে না?
লেখকের মন্তব্য
ছেলে-মেয়ে সবাই আমার ভাই, এটা কেন বুঝতে পারো নি এ কয়দিনে??
[সবাই আমার কাছে 'তুমি', ক্ষেপে যেয়ো না যেন। আপত্তি থাকলে নরম আর মিষ্টি করে জানাবে।]
হ্যাঁ হুদা ভাই?আপনি আমাকে তুমি করে বললেন?আমি ভাবতেই পারছি না

ভাইয়া,আমি সিনিয়রদের অনুরোধ করি আমাকে তুমি বলার জন্য।আর আপনি যে বলবেন এটাই তো স্বাভাবিক।আপত্তি কেন থাকবে?
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
কাগজের নৌকা'কে তুমি করেই বলি, (আমার মেয়ে এবার সিক্সে উঠবে, আমি সিনিয়র হলাম কি! ) কেমন আছ কাগজের নৌকা ?
আপনার প্রেম প্রেম দেখেই তো এই সব এলো মাথায়!!!
সবাই আমার কাছে 'তুমি', ক্ষেপে যেয়ো না যেন। আপত্তি থাকলে নরম আর মিষ্টি করে জানাবে।
নরম আর মিষ্টি করে জানালাম আমাকে "আপনি" বলায় প্রবল আপত্তি আছে।
লেখকের মন্তব্য
ঈশান, আমি বড্ড বেশি দুর্বল মনের একজন মানুষ। তোমাদের এই ভালোবাসা অমূল্য, এই ভালোবাসা আমার চোখে মুক্তোদানা নিয়ে আসে, ভাই।
শুভ কামনা।
আপু নৌকাকে নৌকো করে দেন, তাহলে নামটা মেয়েলী মেয়েলী লাগবে।
চাইনা।এটাই ভাল
প্রেমের মাহাত্ম্য সব বিরহ অনলে
মিলনেচ্ছা পূরণে প্রেমে যবনিকা
শ্রদ্ধেয় কবি ভাই, কি উপহার দিলেন এটি! অনেক ভাল লাগলো। অনেক ভালবাসা আপনার জন্য

লেখকের মন্তব্য
আরে বলে কী? কবি ভাই?? কথা হলো???
পোস্ট ভালো লাগার জন্য ধন্যবাদ আমীন।
শুভ কামনা।
নাজমুল ভাই, বুঝতে পারছি আমারো কবিতার ঝাঁপি খুলে বসতে হবে। যে হারে আপনি কবিতা লেখা শুরু করেছেন, তাতে ২০১৩-এর বইমেলায় আপনার একটা কবিতার বই-ই বের করতে হবে।
আচ্ছা, নাজমুল ভাই, আপনি না কবিতা বুঝেন না!? না বুঝেই এতো সুন্দর লিখেন কীভাবে!
আমারও একই প্রশ্ন ?? কেমনে লিখেন এতো সুন্দর ???
লেখকের মন্তব্য
না-কবিতা লিখতে আবার বুঝতে হয় কিছু? এটা কবিতা?? বল কী???
বই বের করলে, নিজ দায়িত্বে করবে! ৫০০ কপির একটাও আমি কিন্তু নেবো না!!!
শুভেচ্ছা।
হা হা হা হা ----
জোসসসসসসসসসসস লিখছেন
লেখকের মন্তব্য
ধন্যবাদ তন্ময়।
কবিতা পড়ে ভাল লাগছে হুদা ভাই
লেখকের মন্তব্য
জেনে খুশি হলাম, মাসুম।
উরি! দারুল কবিতা লেখছেনদি মিয়াভাই!!! আরো আসুক এরাম লেখা। 'পেম' আমার দারুল পছন্দের বিষয়
আছেন কেমন গো ভাইটি? আমি আছি, আপনাদের দোয়ায়। ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
কেঁদে ফিরি প্রেম-প্রেম, প্রেম-প্রেম করি?
ভালবেসে সুখ নেই জানি,
তবু প্রেমে মরি।
বাতিঘরের মন্তব্যই বাতিঘরকে আর সবার থেকে অন্য রকম করে ফেলে।
ভালো আছি ভাই।
শুভ কামনা।
ভালোবাসা শব্দে থাকুক, কবিতায় থাকুক, আনন্দে থাকুক!
শুভেচ্ছা!
লেখকের মন্তব্য
গীতিকারের মন্তব্য পেয়ে দারুন ভালো লাগছে।
অনেক শুভ কামনা, নস্টালজিক।
প্রাপ্তিতে ফিকে হয় প্রেম, প্রাত্যাহিক চাহিদার কাছে; ধূসর বাস্তবতায়।
ভালো লেগেছে, হুদা ভাই।
লেখকের মন্তব্য
আমিও বোধহয় এটাই বলতে চেয়েছি!
শুভেচ্ছা মানিক।
রবিভাব আছে, তবে না বলে দিলে আমি এটাকে কামিনী রায়ের কবিতা হিসেবে ভেবে নিতাম।
তবে কবিতা অনেক ভাল হয়েছে, রেফারেন্স হিসেব ব্যবহার করা যাবে।
লেখকের মন্তব্য
প্রভাবান্বিত না-কবিতা! অতীত আশ্রয়ী??
রেফারেন্স হিসেবে? খাইছে আমারে???
কেমন আছো,পলাশ?
না-কবিতা ভাল্লাগসে!

লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই ডী ডী।
প্রেমের মাহাত্ম্য সব বিরহ অনলে
মিলনেচ্ছা পূরণে প্রেমে যবনিকা।
খাঁটি কথা!
লেখকের মন্তব্য
খাঁটি গরুর দুধের মত, নাকি গরুর খাঁটি দুধের মত?
আপনেও কি সত্যিই মনে করেন, খাঁটি গরুর দুধ কথাটা গ্রামাটিকাল রং? বরং উল্টাটা না?
এট্টু খেয়াল কৈরা চিন্তা কৈরেন। (জিনিষটার উৎপত্তিটা কবে কৈ, মনে আছে?)
লেখকের মন্তব্য
খাঁটি গরুর দুধ কথাটাই আমার কাছে খাঁটি মনে হয়, যেমন খাঁটি মনে হয় উচ্চ বালিকা বিদ্যালয়। কিন্তু "দশচক্রে ভগবান ভূত", আমি তো কোন ছার!!
উৎপত্তি তো ভাই মনে নেই!! মনে করিয়ে দিলে খুশি হই।
মেলা আগে ইত্যাদি নামক দেশের জনপ্রিয় ম্যাগাজিনের চিঠিপত্র পর্বে কোনো এক চালাক ব্যাক্তি এই জিনিষটা অসঙ্গতি হিসেবে উল্লেখ কৈরা চিঠি দিছিলো, আর আরেক চালাক লোক হানিফ সাহেব ও বিষয়টা সমর্থন দিছিলো, সাথে বিরাট গরু ছাগলের হাট না গরু ছাগলের বিরাট হাট তামশা।
এর পর থেইকা দেশ শুদ্ধা লোক আলু সেদ্ধ ভর্তা নাকি সেদ্ধা আলু ভর্তা খাইতেছে, সেইডা জানেনা।
কবিতা দেখি প্রেম আর বিরহের। আমার রাজ্জাকের সাদাকালো সিনেমা দিনের কথা মনে পড়লো।
লেখকের মন্তব্য
দু'এক্টা দেখেছি বৈকী? মিল থাকতেই পারে!! সবই তো এদেশী!!!
হা হা, না, লেখার বিষয়ে না। বলছি মুড টা মেলার কথা।
লেখকের মন্তব্য
আমিও তো তা-ই বলি! ঐগুলোও সাদা-কালো, আমিও!
"আপনার প্রেম প্রেম দেখেই তো এই সব এলো মাথায়!!!"
- খাড়ার উপ্রে চাপা মাইরা বাইর হয়া যাইতে চান? আপনে প্রাচীণ, খাঁটি, আসল প্রেমিক! অন্যের প্রেম দেইখা আপনের মাথায় প্রেম-কাতর কাইব্য আসবে এইডা কোন বিশ্বাস্য কথা হইলো? ভিতরটা টইটম্বুর হয়া রইসে প্রেমে, এখন অন্যের উপ্রে দিয়া চালানির চেষ্টা! উদোর পিণ্ডি ব্লা ব্লা!! ঝাতি সব জানে! খাঁটি প্রেমিক হুদা ভাই (মতান্তরে প্রেমিক খাঁটি হুদা ভাই!)
- খুব ভালো থাকেন, প্রেমের 'বাতাস ছুটুক, তুফান উঠুক'!
লেখকের মন্তব্য
"এ মনিহার আমায় নহে সাজে!"
কবিগুরু শেষ বয়ষে বিখ্যাত " শেষের কবিতা লিখেছেন তবে আমরা কেনো পারবোনা?
হুদা ভাই প্রমান করিয়া ছাড়িলেন যে "আমিও পারি"।
কিন্তু আমি যে পারিনা!
লেখকের মন্তব্য
পারি না, পারিব না বলে তো পার পাওয়া যাবে না ভাই! এ যে চতুর!! পারতেই হবে!!!!
নিজে কিছুটা কবিতা প্রতিবন্ধী হলেও এক নিঃশ্বাসে মুগ্ধপাঠ। একেবারে মন ছুঁয়ে গেছে।

লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই শুভ্র।
মন্তব্য করুন