নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি


আশা ছিল ডিম থেকে বেরুবে এক হাঁস!
মিটলো না আশ বের হলো এক ছোট্ট মোরগ ছানা
সেই মোরগটি উড়বেরে ভাই মেলে দিয়ে ডানা॥
এতদ্বারা চতুর্মাত্রিকের সকল ব্লগার বন্ধুদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অপরিকল্পিত ভাবে লিখিত ধারাবাহিক উপন্যাস সরলরেখা বক্ররেখা এই বছরের বইমেলায় প্রকাশিত হইতেছে। আগামী ২ ফেব্রুয়ারি বৈকাল ০৪-০০ ঘটিকার সময় বাংলা একাডেমীর মোড়ক উন্মোচনের জন্য নির্ধারিত নজরুল মঞ্চে সরলরেখা বক্ররেখার মোড়ক উন্মোচন করা হইবে। অনুষ্ঠানে প্রখ্যাত ও বিখ্যাত ব্যক্তিবর্গের উপস্থিত থাকিবার সমূহ সম্ভাবনা রহিয়াছে।
এই মহান যজ্ঞ আপনার/আপনাদের উপস্থিতিতে আলোকোজ্জ্বল হইয়া উঠিবে বলিয়া ধারণা করা যাইতেছে। এই সুযোগ হেলায় হারাইবেন না।
উল্লেখ্য যে, অনুষ্ঠান পরবর্তী প্রাণবন্ত আড্ডাটি স্মরণকালের সর্ববৃহৎ ও ঐতিহাসিক আড্ডা বলিয়া পরিচিত হইবে।
আপনারা সকলেই আমন্ত্রিত।
মন্তব্য
দাদা আপনার পোষ্টে এই প্রথম আমি প্রথম হলাম
লেখকের মন্তব্য
অভিনন্দন সাকিবা।
আর কত চতুরদের বই বের হবে? মেলায় যেতে না পারার দুঃখ আর কত গভীর হবে?
লেখকের মন্তব্য
আহা, দুঃখ করো কেন? আমরা তো যাবো! আমাদের চোখ দিয়েই সব দেখতে পাবে!!
সহমত
বইমেলা আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। আমার মা, বড় ভাই ও বোনের সাথে যেতাম, আর বই কিনতাম নানা রঙের, নানা দেশের। দিন রাত এক করে বই পড়তাম...
এখানে বই পড়া একেবারেই হয় না...
হারানো সেই ছোট্ট বেলার দিনগুলি খুব মনে পড়ে...
লেখকের মন্তব্য
স্মৃতি রোমন্থন করে একটা পোস্ত দিয়ে ফেলুন।
শুভেচ্ছা মেঘ রোদ্দুর।
জয়তু, সরলরেখা বক্ররেখা।
নাইবা উপস্থিত থাকলাম মোড়ক উন্মোচনের সময়, স্বশরীরে নাইবা দিলাম আড্ডা।
এ বই তো আমার পরিবারের। তাই এ আনন্দ অবশ্যই আমারও। সবার সাথে মিশে থাকবো সব অনুষ্ঠানে।
শুভ কামনা ও শুভেচ্ছা "সরলরেখা বক্ররেখার" লেখক লেখিকা ভাই বোনদের!!!
আপুর কমেন্টে সহমত।
চরণটা আগায়া দেন তো দেখি এইবেলা, বড়াপা। পায়ের ধুলো নেবো। আপনারাই ছিলেন সরলরেখা বক্ররেখার প্রাণ সঞ্চারী সুধা। আপনারা সাথে না থাকলে পথ যেতো না এতোদূর।
লেখকের মন্তব্য
মানিকের এই কথাগুলো সত্যই কিন্তু অমূল্য। একমত।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুরঞ্জনা।
অভিনন্দন অভিনন্দন সরল বক্র ভাইবোনদের
আড্ডা জমে উঠুক
আড্ডা আর ছবি পোস্ট থেকে আমরা আফসুসিত আনন্দ নেবো
ধন্যবাদ, জলাপু।
ভাইবোনদের মাঝে বক্র কোনজন, ঝাতি জানবার চায়।
আমি যে বক্র আগেই ডিকলিয়ার কইরা গেলাম। দেখি আমার সাথে আর কিডা কিডা আছেন!!!
সরল আর বক্র মায়ের দু নয়নের মনি। একজন না থাকলে অন্য জনেরও অস্তিত্ব থাকেনা।
তাই সবাই সরল সবাই বক্র।
এই নিয়া নো পেজগি। ( নুশেরার পেচগি এখন চতুরে জনপ্রিয়)
সবকয়জনই বক্র আর সব কয়জনই সরল
সমান সমান
আমিও একটা হাত উঁচা করিলাম, শিমুল ভাইয়ের সাথে।
থাকতে না পেরে খারাপই লাগছে। কো লেখক হিসাবে থাকতে পারলে বেশ হতো ।
যা হোক দূর থেকেই আছি সবার সাথে বক্র সরলদের মাঝে।
আমরা বারোজন দুইভাগে ভাগ হয়া কোন খেলার আয়োজন করতে পারি !! সরল বনাম বক্র। আমি বক্র। আমার টীমে আরো পাঁচজন চাই!!!
লেখকের মন্তব্য
আমি বক্র নই, তবু শিমুলের দলে নাম লেখালাম। তার নেতৃত্বের প্রতি আমার অগাধ আস্থা।
শিমুল ভাই এগিয়ে চলেন
আমিও আছি পিছে পিছে...
নিঃসন্দেহে আমিও বক্র।
লেখকের মন্তব্য
আড্ডায় বেশিক্ষণ থাকতে পারছি না! দুঃখিত!!
শুভ কামনা জলরঙ।
শুভকামনাআআআআআআআআআআআআ

লেখকের মন্তব্য
আগামীকাল এসো কিন্তু ভাই।
ইশ! আমিই থাকতে পারলাম না!!!!


অভিনন্দন নাজমুল ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
The Dazzling Twelve! [না কি, ভিন্নার্থে, The Twelve Apostles!]
লেখকের মন্তব্য
আপনি সশরীরে না থাকলেও আছেন আমাদের সাথেই। তবু আপনার অভাব, শিমুলের না-থাকতে পারা খুব কষ্ট দেবে।
ধন্যবাদ অনামিকা।
উপন্যাসটি পাঠকপ্রিয়তা পাবে, কোনো সন্দেহ নেই।
তয় ভাইজান, আড্ডার পরে কোনো খাওনদাওনের ব্যবস্থা আছে কীনা, তা তো বললেননা।
লেখকের মন্তব্য
আপনার আশাবাদ পূর্ণ হোক।
খাওন-দাওনের তো আয়োজন দেখছি না।
ধন্যবাদ সুমন।
উপরের কবিতাটি সেইরম হইছে নাজমুল ভাই।
লেখকের মন্তব্য
ধন্যবাদও দিলাম সেইরম!
অ ভি ন ন্দ ন ! বারোয়ারী উপন্যাসের লেখকদের ।
সাফল্য কামনা করি ।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ শিপন।
মোড়ক উন্মোচন অনুষ্টান সফল হউক। সরলরেখা বক্ররেখার জন্য অনেক অনেক শুভ কামনা
লেখকের মন্তব্য
ধন্যবাদ মাসুম।
সেরাম হইছে।
লেখকের মন্তব্য
শিপনের সোনালী সূঁই কবে নাগাদ পাওয়া যাবে, করিম?
শুভ কামনা।
তিন থেকে চার এর মধ্যে মেলায় এসে যাবে ইনশাল্লাহ।
সরলরেখা - বক্ররেখা" র প্রচ্ছদ টা আমার খুব বেশি ভাল লেগেছে!
সরলরেখা - বক্ররেখা" এখনও পড়িনি, পড়িনি যখন, মেলা থেকে কিনেই পড়ব আশা করি!
লেখকের মন্তব্য
প্রচ্ছদ শিল্পী সহব্লগার মেঘ অদিতি জানলে নিশ্চয়ই খুশি হবেন।
ধন্যবাদ বারীশ।
কবিতাটা জোস হইছে।
অসাম সালা! অসাম সালা!
লেখকের মন্তব্য
দন্ত বিকশিত হাসি!!!
ওয়াও! হোয়াট এ নাইস মেমেন্টস।
লেখকের মন্তব্য
দেরী করবেন না। আগামীকাল বিকেল চারটায় বাংলা একাডেমীর নজরুল মঞ্চের সামনে থাকবেন।
আফসোস টু দি পাওয়ার আফসোস!
ইশশশ! যদি ওখানে থাকতে পারতাম! কোন ভূতের কিল খায়া যে ডাক্তারী মারাইতে ঢুকলাম!!!
লেখকের মন্তব্য
এই আড্ডার চেয়ে অনেক মহৎ কাজ সামনে পড়ে আছে। সেগুলোর কথা ভেবে এই সাময়িক মন খারাপকে মেনে নিতে হবে।
সকলের উপস্থিতিতে আনন্দের মাত্রা বেড়ে যেত কয়েক গুণ, কিন্তু তা যখন হবার নয়, দুঃখ আর করছি না।
কেন যেন মনে হচ্ছে এই উপন্যাস থেকে মেগাসিরিয়ালও হয়ে যাবে কোন টিভি চ্যানেলে
মোরগ কর্তন-রন্ধন-ভক্ষণ-উড্ডয়ন যা খুশি করেন কিন্তু ভুলেও আড্ডা দেবেন না যেন, আবহাওয়ার পূর্বাভাস ভাল না

ফুল চন্দন পড়ুক তোমার মুখে, নুশেরা!
)
(আজন্ম সলজ্জ সাধ মেগাসিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রের নানী/ দাদীর ভূমিকায় অভিনয় করবার।!
দাদিমা ইয়াদ রাইখেন, সলজ্জফলজ্জ না, আমার নির্লজ্জ দাবি থাকল রহিমার মা টাইপের বুয়াচরিত্রের জন্য
হা হা হা! দ্যাট য়্যুড বি মাই অনর!
লেখকের মন্তব্য
কিসের পূর্বাভাস? ভূমিকম্পের?
এই কবিতাটার পর চতুরের সব ব্লগার সাইন করে মুখবন্ধ হিসাবে দেয়া যেত।
লেখকের মন্তব্য
মুখ বন্ধ!!
সরল বক্র সকল ভাই বোনদের সাফল্য কামনা করছি!
লেখকের মন্তব্য
দূর থেকে কেন? বিকেলে এসো ভাই বইমেলায়।
এই বইটি সহ চতুরদের প্রকাশিত সব বইয়ের কাটতি হোক আকাশছোঁয়া! জনপ্রিয়তা পাক আকাশচুম্বী!
সবার প্রতি আমার অকৃত্রিম শুভেচ্ছা, ভালবাসা, ভাললাগা!
অভিনন্দন সব্বাইকে!
লেখকের মন্তব্য
আশা তব পূর্ণ হোক,
গীত হোক শত মুখে তব আশাবাদ,
চতুরের চতুরেরা
হয়ে সকলের সেরা
মেটাবে সকল আশা মনের যত সাধ!
তোমাকে জানাই আমি অনেক
অনেক ধন্যবাদ।
অভিনন্দন, দুর্দান্ত দ্বাদশ! হ্যাট'স অফ টু দি ট্রিমেন্ডাস টুয়েল্ভ!!!
সফলতা কামনা করছি।
লেখক কারা কারা, একটূ জানাবেন?
লেখকের মন্তব্য
আপনার আগ্রহে খুশি হলাম। বিস্তারিত জানবার জন্য যদি একটু কষ্ট করে এই লিঙ্ক দেখেন তা'হলে আরো অনেক তথ্য পাবেন।
আপনাকে ধন্যবাদ।
হুদা ভাই, পোস্টটা মিস করেছিলাম। এতদিন পর আর বলার কিছু নেই, শুধু হাজিরা দিয়ে গেলাম এবং
আপনাদের নির্মিত ব্যতিক্রমী এক ইতিহাসের সাক্ষী হলাম। 
লেখকের মন্তব্য
এত রাতে ঈশানকে এখানে দেখে আমি খুশি হলাম খুব!
মন্তব্য করুন