নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি

সতের। পোস্ট শতক এক। একেকটা দিন এত দীর্ঘ মনে হয় মাঝে মাঝে, রাতগুলো আরও বেশি। চব্বিশটা ঘন্টাকে কখনও মনে হয় অনন্তকাল, শেষ আর হতেই চায় না। অথচ মাসগুলোর আয়ু এত কম, বছরগুলো এত ছোট! দেখতে দেখতেই মাস আর বছর ফুরিয়ে যায়, ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে আসে। এইতো মাত্র কিছুদিন আগে সাহাদাত উদরাজীর কাছে চতুর্মাত্রিকের কথা শুনেছিলাম, আরও দশটা কথার মতই তা ভুলেও গিয়েছিলাম। এর কিছুদিন পরে নুশেরার দেওয়া একটা লিঙ্কের সূত্রে চতুর্মাত্রিকের দর্শন লাভ করি, প্রথম দর্শনেই ভালোও লেগে যায়, করে ফেলি রেজিস্ট্রেশন। চতুরের বন্ধুদের সাহচর্যে একটা বছর প্রায় শেষ হবার পথে।
আমি লেখক নই, চতুর্মাত্রিকের একজন পাঠক মাত্র। পাঠক হিসেবেও খুব উন্নত মানের নই, একেবারেই গড় বা গড়ের চেয়েও নিম্নমানের। আর লেখা? লেখা আমার নেশা বা পেশা কোনটাই নয়, এমন কি সখও নয়, কিছুটা সময়কে ঠেলে পিছনে সরিয়ে নিজেকে সামনের সময়ের দিকে এগিয়ে যাবার মত আর কী! লিখতে পারি না বলেই অন্যের লেখার ত্রুটি খুঁজে বের করার দিকে ঝোঁক একটু বেশিই। মনের গহীনে একটু আশা, যারা লিখতে পারে তাদের লেখা যেন আরও নিখুঁত হয়। নবীন লেখকদের উৎসাহ দেবার লক্ষ্যে নিজে কিছু লিখবার চেষ্টা করি। এমন করে লিখতে লিখতে কেমন করে যেন ১০০ টা পোস্ট লেখা হয়ে যায়। শহীদ আসাদ আর শহীদ মতিউরের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছি আমার শততম পোস্ট।
আঠারো। বইমেলা ও চতুর্মাত্রিক। এবারের বইমেলা চতুর্মাত্রিকের জন্য একটা বিশাল কৃতিত্বের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তাতে চতুর্মাত্রিকের ব্লগারদের লেখা নিয়ে বই বের হচ্ছে অন্তত ছয়টা! এই সংখ্যা আরও বাড়বার সম্ভাবনা আছে, সবগুলোর খবর হয়তো আমার জানা নেই।
১) ব্লগে প্রকাশিত বাছাই করা লেখা নিয়ে বের হচ্ছে
চতুর্মাত্রিক ব্লগ সংকলন। ব্লগে প্রকাশিত বাছাই করা লেখা নিয়ে চতুর্মাত্রিক ব্লগ সংকলন প্রকাশিত হচ্ছে অন্যরকম প্রকাশনী থেকে। এর প্রচ্ছদ করেছেন সহব্লগার নির্ঝর নৈঃশব্দ্য। এতে আছে মোট ২২টি গল্প এবং ২৮টি প্রবন্ধ ও অন্যান্য বিভাগের লেখা। ৩০০ পৃষ্ঠার এই সংকলনটি সম্ভবত ব্লগ ইতিহাসে এ যাবৎকালের বৃহত্তম সংকলন। সংকলনের আকারই নির্দেশ করে মানসম্পন্ন লেখার দিক থেকে চতুর্মাত্রিক কতটা সমৃদ্ধ।
২) চতুর্মাত্রিকে প্রকাশিত ধারাবাহিক উপন্যাস
সরলরেখা-বক্ররেখা।

বারোয়ারী এ উপন্যাসের লেখকের সংখ্যা ১২ জন! এদের কেউ লিখেছেন একটা মাত্র পর্ব, আবার কেউবা চারটা। একেবারেই গল্প হিসেবে শুরু হয়, কোন পূর্ব পরিকল্পনা না থাকা সত্ত্বেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্ণ অবয়ব পেয়েছে এই উপন্যাস। লেখায় অংশ নিয়েছেনঃ নাজমুল হুদা, আকাশগঙ্গা, ডাক্তারের রোজনামচা, জুলিয়ান সিদ্দিকী, সাহাদাত উদরাজী, শব্দপুঞ্জ, পাপতাড়ুয়া, নাঈফা চৌধুরী অনামিকা, আরিশ ময়ূখ রিশাদ, আমিন শিমুল, অপাংক্তেয় ও জ. ই মানিক।
এমন সমন্বিত প্রয়াসে এ দেশে বারোয়ারী উপন্যাস প্রকাশিত হবার মত ঘটনা ইতিপূর্বে একাধিকবার ঘটেছে বলে জানা যায় না। অন্যপ্রকাশ থেকে বের হচ্ছে। সরলরেখা বক্ররেখার প্রচ্ছদ করেছেন সহব্লগার মেঘ অদিতি।
৩) সহব্লগার শব্দপুঞ্জের পারভার্ট ব্লগে আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক উপন্যাস।

ফয়সাল কাদের চৌধুরী ওরফে শব্দপুঞ্জের পারভার্ট মোড়কবদ্ধ হয়ে আসছে এবারের বইমেলায় সহব্লগার মেঘ অদিতির করা প্রচ্ছদসহ। প্রকাশনা সংস্থাঃ শৈলী। ১৫ই ফেব্রুয়ারী থেকে একুশে বইমেলার শৈলী প্রকাশনীতে (অন্যপ্রকাশের ঠিক মুখোমুখি) পাওয়া যাবে। দাম মাত্র ১৩০ টাকা।
৪) আব্দুর রাজ্জাক শিপন অত্যন্ত পরিচিত একটা নাম। তার লেখার অগণিত পাঠকদের জন্য এবারের বইমেলায় আসছে

সোনামুখী সুঁইয়ে রুপোলী সুতো । এটা তার দ্বিতীয় উপন্যাস। সোনামুখী সুঁইয়ে রূপোলী সুতোর প্রচ্ছদ শিল্পী : তৌহিন হাসান, আর এটা বের হচ্ছে শুদ্ধস্বর প্রকাশনী থেকে। ১০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় মোড়ক উন্মোচন করা হবে। আবদুর রাজ্জাক শিপনের প্রথম উপন্যাস চন্দ্রাবতীর চোখে কাজল রং ২০১১এর বইমেলায় জাগৃতি থেকে বের হয়েছিল।
৫) বাংলা সাহিত্যে অন্ততঃ একটা নতুন শব্দের সংযোজনসহ মাইনুল এইচ সিরাজীর তৃতীয় উপন্যাস

পরিকীয়া (পরকীয়া নয় কিন্তু) বের হচ্ছে ইতি প্রকাশন থেকে। তার আগের দুটো উপন্যাসের মতই পরিকীয়াও পাঠকদের আকৃষ্ট করবে বলে আশা করা যাচ্ছে। প্রেম পৃথিবীর পাঁচালি (২০১১) এবং ফুলের বনে যার কাছে যাই (২০১০) ইতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল।
৬) ইরিডেনাস! আহমাদ আবদুল হালিম সম্পাদিত একটি অতি উৎকৃষ্ট মানের সংকলন।

চতুর্মাত্রিক ব্লগে প্রকাশিত অপ্রকাশিত সাড়া জাগানিয়া লেখার সমাহারে এবারের বইমেলায় সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। প্রকাশনা সংস্থা : ইলমার্ক, প্রচ্ছদ : অহনীষ, প্রাপ্তিস্থান: শাশ্বতিকী'র স্টল (লিটলম্যাগ চত্ত্বর), দাম : ৮০টাকা।
৭) সহব্লগার আরিশ ময়ূখ রিশাদের কোন নতুন বই এবার বের হচ্ছে না বলে জানা গেলো, তবে ২০১০ সালে প্রকাশিত

মাহবুব ময়ুখ রিশাদ নামে লিখিত ছায়া বাসর বইমেলার অনন্যা প্রকাশনীতে পাওয়া যেতে পারে বলে লেখক জানিয়েছেন।
৮) মেঘ অদিতির কবিতার বই

জলডুমুরের ঘুম এবারের বইমেলার আর এক আকর্ষণ! মেঘ অদিতির লেখা এই বইটি বইমেলার সাম্প্রতিক প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
৯) আমাদের প্রিয় লেখক আবদুশ শাকুর, যিনি একই সাথে চতুরেও সক্রিয়। এবারে তাঁর তিনটি নতুন বইয়ের প্রকাশনা সম্পর্কে জানা গেল সহব্লগার মুহিত হাসানের কাছ থেকে।
ক) শুদ্ধস্বর থেকে সংগীত বিষয়ক বই

'সাংগীতিক সাক্ষরতা'
,
খ) রোদেলা থেকে সাক্ষাৎকারধর্মী গ্রন্থ

'আবদুশ শাকুরের বয়ান', প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। আর
গ) নবীন প্রকাশনা কবি থেকে একটি ছোট্ট প্রবন্ধগ্রন্থ

'মহাগদ্যকবি রবীন্দ্রনাথ'। প্রচ্ছদশিল্পী সব্যসাচী হাজরা।
১০) চতুর্মাত্রিকের বিশিষ্ট ব্লগার সাদাকালো এবং ধূসর (ওরফে আমি ও আমরা ওরফে সুস্মিতা রেজা খান)-এর প্রথম কবিতার বই: পেজগি

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে। প্রচ্ছদশিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। এই বইয়ের দাম মাত্র ৪৩ টাকা। পাওয়া যাবে লিটলম্যাগ চত্বর, লেখক এবং নির্ঝর নৈঃশব্দ্যের ব্যাগে।
১১) আমাদের সহব্লগার নস্টালজিক রচিত আজ তোমার মন খারাপ মেয়ে এবারের বইমেলাতে আসছে। অন্বেষা প্রকাশনী থেকে সম্ভবত সামনের শুক্রবারে (১০ ফেব্রুয়ারি ২০১২) আসবে বইখানা ।

১২) এবারের বইমেলায় সহব্লগার হাসান মাহবুবের বই 'প্রবেশাধিকার সংরক্ষিত' কাঠপেন্সিল প্রকাশনী থেকে বের হচ্ছে। বইটির প্রচ্ছদ এখনও চূড়ান্ত হয় নি। খসড়া প্রচ্ছদটি এখানে দেওয়া হলো।

১৩) হিমালয়৭৭৭ অতি পরিচিত একটি নাম, চতুর্মাত্রিকে তার ভক্তের সংখ্যা অগণিত।

তার লেখা প্রযত্নে হন্তা [২য় সংস্করণ] এবারের মেলায় পাওয়া যাবে। প্রকাশনা সংস্থা অন্যরকম প্রকাশনী, প্রচ্ছদ শিল্পী আইরিন সুলতানা।
১৪) চতুরের ব্লগার 'চন্দ্রচারী' (চমক হাসান) এর বই 'গল্পে-জল্পে জেনেটিক্স' ও এবারের মেলার শেষের দিকে পাওয়া যাবে।।। সম্ভবত ২০ বা ২১ শে ফেব্রুয়ারী। এ বইটিরও প্রকাশক অন্যরকম প্রকাশনী। কার্টুন এবং হাস্য-রসের মধ্য দিয়ে সমগ্র জেনেটিক্সকে তুলে ধরা এবং সকল স্তরের মানুষের বোধগম্য করে বইটি লেখা হয়েছে। এ্ বইয়ের একটি ব্যতিক্রমী দিক হলো, পুরো বইয়েই লেখকের নিজের হাতের লেখা ব্যবহৃত হয়েছে ইমেজ আকারে। বইটির প্রচ্ছদ করেছেন চতুরেরই অন্য এক ব্লগার 'তরঙ্গ' (ওমর বহ্নি)।
১৫) সহব্লগার রেজওয়ান তানিম লিখেছেন একটা কবিতার বই : মৌনমুখর বেলায়

জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে প্রকাশিত এ বইয়ের প্রচ্ছদ করেছেন রাজীব চৌধুরী।
১৬) সহব্লগার বট পাতায় বসন্ত লিখেছেন একটা ছোট গল্পের বই, বইটির নামও 'বট পাতায় বসন্ত' ।
১৭) সহব্লগার সালেক খোকনের বই সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী

নিয়াজ চৌধুরি তুলির প্রচ্ছদে আচ্ছাদিত হয়ে আসছে এবারের বইমেলায়। প্রকাশকঃ ইত্যাদি গ্রন্থ প্রকাশ, মূল্যঃ ২০০ টাকা।
১৮) ব্লগারদের গল্প সংকলন অবন্তি।

প্রকাশক: ভাষাচিত্র প্রকাশনী, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর। চৌদ্দজন ব্লগারের চৌদ্দটি গল্প স্থান পেয়েছে সংকলনটিতে।
১৯) সাগুফতা শারমীন তানিয়ার অলসদিন-খয়েরিপাতা-বাওকুড়ানি। এই উপন্যাসটি আসছে শুদ্ধস্বর থেকে। এই লেখকের পূর্ব প্রকাশিত উপন্যাস কনফেশন বক্সের ভিতর। অটাম দিনের গান (উপন্যাস)। সহব্লগার সাগুফতা শারমীন মুদ্রণমাধ্যমে সাগুফতা শারমীন তানিয়া নামে পরিচিত। প্রকাশক ভাষাচিত্র। এ ছাড়া তার গল্প সংকলন ভরযুবতী, বেড়াল ও বাকিরা শুদ্ধস্বর থেকে ২০১১-তে প্রকাশিত হয়েছিল।
২০) তনুজা ভট্টাচার্যের কবিতার বই ধ্যানে ও যাপনে। অ্যাডর্ণ থেকে প্রকাশিত হচ্ছে। মেলায় সাত তারিখ নাগাদ পাওয়া যাবে ।
২১) সুলেখক সহব্লগার কুলদা রায়ের বই কাকমানুষের চকখড়ি বের হয়েছিল আগের কোন এক বছরে।
২২) নুশেরা তাজরিনের লেখা শিশুর অটিজম [তথ্য ও ব্যবহারিক সহায়তা] তাম্রলিপি থেকে প্রকাশিত হয়েছিল ২০১০এর বইমেলায়।
২৩) ব্লগার অদিতি 'রও একটা অনুবাদ বেরোচ্ছে, নাম 'প্রফেসর ডয়েলের মস্তক'। বইটি বের হচ্ছে "বই পড়ুয়া" প্রকাশনী থেকে।

তাইতো বলছিলাম, এবারের বইমেলা চতুর্মাত্রিকের মেলা, চতুর্মাত্রিকের কৃতিত্বের মেলা।
শুভেচ্ছা সকলকে।
=======================================================================
মন্তব্য
আপনারও ১০০ পোস্ট হয়ে গেলো!

অভিনন্দন
আর এবারের বইমেলা দেখি চতুরের সুগন্ধে মৌ মৌ করবে

অভিনন্দন সবাইকে
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই জলরঙ। সকলের আগে পড়ে মন্তব্য করার জন্য আবারও ধন্যবাদ।
মেঘ অদিতির জলডুমুরের ঘুম যোগ হলো।
শুভেচ্ছা।
আমি এখানেই মেঘ অদিতি আপুর করা সরলরেখা - বক্ররেখার প্রচ্ছদটি দিয়ে দিলাম--
মেঘ অদিতি আপুর করা সরলরেখা - বক্ররেখার প্রচ্ছদটি আমি এখানে দিয়ে দিলাম----

বাহহ!!
হুদা ভাইকে অভিনন্দন সেঞ্চুরির জন্য। আমার যে কবে সেঞ্চুরি হইবো !!!
চতুরের ব্লগারদের বইগুলোর লিস্ট দেখে ভালো লাগলো।
অভিনন্দন সবাইকে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ শিমুল।
অভিনন্দন হুদাভাই
লেখকের মন্তব্য
ধন্যবাদ নম্রতা।
অভিনন্দন হুদা ভাই

লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই স্বপ্নজয়।
১০১তম পোস্টে সেঞ্চুরী পোস্টের জন্য হুদা ভাইকে অভিনন্দন।
বই প্রকাশকারী সব ব্লগারদের জন্য শুভকামনা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আচার্য।
খুব ভাল লাগল!
লেখকের মন্তব্য
ধন্যবাদ বারীশ।
অসাম
লেখকের মন্তব্য
ধন্যবাদ তোমাকেও রাব্বি।
ভালো লাগল আপনার শততম পোস্ট এবং খুব আন্তরিকতার সাথে ইনফরমেশনগুলো দেয়ার উদ্যোগকে। সালাম ও অভিনন্দন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
নেন একটা সুর দিলাম,
একই সুর দুইটা ভিডিও - প্রথমটা লোড হয় তাড়াতাড়ি
শুভেচ্ছা

লেখকের মন্তব্য
ধন্যবাদ সাকাধূ। অশেষ কৃতজ্ঞতা।
আমার বইএর নাম নাই। বিয়াপক কষ্ট থাকলো।
লেখকের মন্তব্য
আরে ভাই, জানাবে তো! জলডুমুর সম্পর্কে না জানালে আমি স্বপ্নে তো আর জানতে পারি না। এইটা তোমার বইয়ের প্রচ্ছদ?
ছবিটা কী মেঘ অদিতির? ভালো বুঝা যাচ্ছে না, একটা ভালো ছবি দিয়ে দাও এখানেই।
সিষ্টার, জল ডুমুরের ঘুম। কাব্যিক নাম। কবিতার বই কিনা বুঝতে পারছি না।
প্রচ্ছদ চমৎকার হয়েছে।
উদরাজী ভাই, এ বইটা ঠিক কবিতার বই নয়, কাব্যগল্প, চতুরের অনেক লেখা এখানে আছে।
নোট করে নিলাম। কিনার তালিকায়।
লেখকের মন্তব্য
প্রচ্ছদের ছবির জন্য ধন্যবাদ হালিম।
হুদাভাই, আমি আগে এসেও আপনার পিছনে পড়ে থাকলাম। অভিনন্দন ভাই।
বইটার নাম "জলডুমুরের ঘুম" হবে হুদাভাই।
লেখকের মন্তব্য
আমার একেকটা পোস্ট একেকটা পটকা (আসলে হবে ফটকা, লজ্জায় পটকা লিখলাম), আর তোমার একেকটা পোস্ট হচ্ছে একেকটা গ্রেনেড, কোন কোনটা আবার এ্যাটম বোম! তোমার একটার শক্তি (ওজন, ভার, ভর, মূল্য, গুরুত্ব) আমার ১০১টার চেয়ে অনেক বেশি। তা'ছাড়া শূন্য কলসের শব্দ একটু বেশিই হয়।
তোমার শতকের অপেক্ষায় থাকলাম, আর মাত্র ৬টা দরকার।
শুভেচ্ছা।
কি কি যে বললেন হুদাভাই!
শিগগির ছক্কা মেরে শত রান নিতে হবে বুঝছি।
লেখকের মন্তব্য
হাঁকাও ছক্কা। হেইও!!
যাদের বই প্রকাশিত হতে যাচ্ছে, তাদের প্রত্যেককে অভিনন্দন!
লেখকের মন্তব্য
শুভ কামনা।
আপনার লেখা পড়ে আনন্দিত হলাম। চতুরের লেখকদের বই প্রকাশ দেখে খুব খুব ভাল লাগল। আশা করি চতুরের সকল লেখকদের বই সাফল্য পাবে।
আমি চতুরে অনেক বন্ধুকে নিয়ে এসেছি/চেষ্টা করেছি, আমি চতুরের বেশ পুরানো ভালবাসা বটে! আপনার সরল স্বীকারে যারপরনাই খুশি হলাম। আপনাকে ধন্যবাদ।
লেখকের মন্তব্য
আপনার আনন্দে আমিও আনন্দিত হলাম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
আপনি মানুষটা বেশ ভালো। আপনাকে ধন্যবাদ।
শ্রদ্ধা রইলো দাদা। আপনার আন্তরিকতা আমাদের প্রেরণা। অভিনন্দন!
লেখকের মন্তব্য
ধন্যবাদ হালিম, অনেক শুভ কামনা।
সবার জন্য শুভকামনা। কিনতে ইচ্ছে করছে সবক'টা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ জামি।
এগুলো প্রত্যেকটাই সংগ্রহে রাখার মত বই।
সবার জন্যে শুভকামনা!
লেখকের মন্তব্য
শুভেচ্ছা অঘটনঘটনপটিয়সী।
হুম হুদা ভাই মনের মতো একটা কাজ করলেন।
সব বইয়ের একটা তালিকা চাইছিলাম।
পেয়ে গেলাম।
অনেক ধন্যবাদ আপনাকে।
আর শতকের জন্য শুভেচ্ছা।
লেখকের মন্তব্য
তোমার চাহিদাই আমাকে অনুপ্রাণিত করেছে করিম।
তোমাকে ধন্যবাদ অনেক।
শুভ কামনা।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
অনেক অনেক ভালো থাকা হোক।
হুদা ভাইকে অভিনন্দন শততম পোষ্টের জন্য।
চতুরের সব লেখকদের অভিনন্দন এবং হুদ ভাই না জানালে এত কিছু জানাই হত না।
পোষ্টটা প্রিয়তে নিলাম।
লেখকের মন্তব্য
আরে ভাই, কেউ না কেউ জানাতোই, কোন না কোন ভাবে ঠিকই জানা হয়ে যেতো।
আছো কেমন ভাই? এ বছর দেশে আসবে না?
ধন্যবাদ শাপলা।
শতক পূর্ণের অভিনন্দন, হুদা ভাই।
এইসব ভালো পাই।
চতুরদের বইয়ের সংখ্যা আরও বাড়বে বলে মনে হয়।
বিভিন্ন ব্লগের ব্লগারদের গল্প নিয়ে সংকলন এবারও বের হচ্ছে, অবন্তী(গতবার যেটা কত্থকদের গল্প নামে প্রকাশিত হয়েছিল)। সেখানেও চতুর জোনাকদের উপস্থিতি থাকবে, আশা করি।
লেখকের মন্তব্য
খুশির খবর! সর্ব শেষ অবস্থা যখন যার জানা হবে, তখনই জানিয়ে দিলে সবাই আনন্দিত হবে। অবন্তীর খবর জানবার আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম
ধন্যবাদ মানিক।
ধন্যবাদ, হুদা ভাই।
অবন্তি'র সর্বশেষ আপডেট পেলেই জানিয়ে দেবো।
ব্লগারদের গল্প সংকলন 'অবন্তি'

প্রকাশক: ভাষাচিত্র প্রকাশনী।
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর।
চৌদ্দজন ব্লগারের চৌদ্দটি গল্প স্থান পেয়েছে সংকলনটিতে।
লেখকের মন্তব্য
পোস্টে যোগ করে দিয়েছি, মানিক।
আগামীকাল বইমেলায় বিকেল চারটায় নজরুল মঞ্চে, মনে থাকবে আশা করি।
অভিনন্দন শত পোস্টের। অভিনন্দন সকল চতুর ব্লগারকে যাদের লেখা এবার বইমেলায় মলাটবন্দি হয়ে আসছে।
লেখকের মন্তব্য
মসলাদার অভিনন্দনের জন্য অনেক ধন্যবাদ।
লেখক- ব্লগারদের অভিনন্দন।
বইগুলোর সফলতা কামনা করছি।
লেখকের মন্তব্য
সকলের এত আন্তরিকতা আর সহযোগিতার ফসল অবশ্যই ঘরে উঠবে।
ধন্যবাদ প্রতীপ।
এত নিউজ! যখন যা কমু তো-- আটটার সংবাদ'র মতো হয়ে গেছে। সেই সাথে বর্ষপুর্তি সংবাদ। সবচেয়ে বেশী টাস্কি, বিমোহিত ও মুগ্ধ (নাম ও প্রচ্ছদ দেখে) হয়েছি মেঘ দি'র বইয়ের কথা শুনে। হাল্কা সেন্টুও খেয়েছি। সবাই জানে, আমি জানলাম না!
যাক, এখন তো জানলাম। অভিনন্দন মেঘ দি।

-----------
শিপন ভাইয়েরটা জানা ছিলো। লেখকের নিজের কাছ থেকে শুনেছি।
-------------
শততম পোষ্টে অভিনন্দন হুদা ভাই। এই উপলক্ষ্যে আপনাকে নন্দন পার্কের ওয়াটার রাইড উৎসর্গ করা হলো। পানি ছিটাইলাম। হেইয়ো!
লেখকের মন্তব্য
হা হা হা!! আটটার সংবাদ? আসলেও তো! পদ্মের তুলনা হয় না!
মেঘের সংবাদ আমিও পেয়েছি বিষ্টিতে ভেজার পরে!
নন্দন পার্কের ওয়াটার রাইড উপভোগ করলাম, ভিজে শেষ একেবারে।
ধন্যবাদ পদ্ম।
পদ্ম ভ্রাতা আমি বইয়ের কথা কাউকে জানাই নাই তো। ফেবুতে লোকজন অবশ্য জানে। আজকে হুদাভাই পোস্ট দিলেন বলে আমি কমেন্ট করলাম আমার বইয়ের নাম নাই কেন, সেভাবেই এ খবর এসে গেলো। তবে টাস্কি, বিমোহিত ও মুগ্ধ শুনে কেমন যেন একটা ভালো লাগল রে ভাই। সেন্টু খাইয়েন না আর ভাই পদম।
Lotus apa, apnar sentur haluar dui chamoch amaro jonno raikhen. amio khamu.
হুদা ভাই বেশী ভিজেন না। নেন শুকনা কাপড় পাডাই দিলাম

------------
মেঘ দি: যা খাইছি ত খাইছি ই। ওইটা পেটে টিউবওয়েল বসাইলেও বাইর হবে না।
------------
রোবোটংকেল: আপনারেও জানায় নাই? কাউরে কিছু জানায় না।মানুষ দিনে দিনে সব কবি হইয়া উঠতেছে।
লেখকের মন্তব্য
এই শীতে ভেজা কাপড় বদলাতে পেরে বড়ই আরাম পেলাম। ধন্যবাদ পদ্ম।
একটা গরম কাপড়ের দরকার রে ভাই।
কেন ব্লগার কবি আবার কি করলো?
বই মেলায় যাইনা ১২ বছর হতে চললো
অভিনন্দন সবাই কে

লেখকের মন্তব্য
শুভ কামনা সতত।
রিশাদ ভাইয়ের বই মনে হয় এবার বের হবে না। সবার জন্য শুভকামনা থাকল।
লেখকের মন্তব্য
রিশাদ এমন চুপ কেন রে ভাই!
শুভেচ্ছা ইমনিল।
উনার ফাইনাল চলছে।
লেখকের মন্তব্য
ও হো! তাইতো! একদম ভুলেই গিয়েছিলাম! ভারী ভুলো মন আমার!!
ধন্যবাদ ইমনিল।
শততম পোষ্টের শুভেচ্ছা জানিয়ে গেলাম।
১০০ মৌলিক পোষ্ট লেখা সহজ কাজ নয়। শুভেচ্ছা নিন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
শুভ কামনা।
শুভেচ্ছা হুদা ভাই।
আর কৃতজ্ঞতাও।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সিরাজী।
কিন্তু প্রচ্ছদের ছবি তো দিতে পারলাম না। কয়েকবার চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। মন্তব্যের ঘরে একটা ছবি আপলোড করে দিন তো দেখি!
সিরাজী ভাই, চমৎকার! তা পরকীয়া অর্থ জানি পরিকীয়া মানে কি! বই না পড়লে বলবেন না!
উদরাজী ভাই, বলব না কেন? পরিকীয়া মানে পরির সঙ্গে প্রেম। আমি এটাই বুঝিয়েছি। অভিধানে নেই।
বন্ধুরা বই প্রকাশ করছে, দেখে ভালো লাগে। কিঞ্চিৎ ঈর্ষাও হয়। হায় কোনদিন কি আমার লেখা গুলো মলাটবন্দি হবে ! বন্ধুরা অবশ্য উৎসাহ বা উস্কানি দেয় । কিন্তু আমি নিজেই সাহস পাই না। আমার মতো অখ্যাত লোকের লেখা পড়বে কে ! এই ব্যাপারে আত্মবিশ্বাসের সাঙ্ঘাতিক অভাব আমার।

লেখালেখিতে বন্ধু সাহাদাত উদরাজী আমার সমসাময়িক। অনেক বছর আগে আমরা প্রায় একই সঙ্গে পত্র/পত্রিকায় লেখালিখি শুরু করি। তবে তাঁর লেখা প্রচুর। লেখালেখির ব্যাপারে উদরাজী অনেক সিরিয়াস। বিভিন্ন ব্লগে তাঁর প্রচুর লেখা রয়েছে। আমি আমার এই প্রিয় বন্ধুটিকে উস্কানি দিচ্ছি, দোস্ত, তোমার রেসিপি বিষয়ক লেখাগুলো এবং ভ্রমণ কাহিনী গুলো অন্তত মলাটবন্দি কর। তোমার রন্ধন শৈলী এবং ভ্রমণ অভিজ্ঞতাগুলো ছাপার অক্ষরেও সঞ্চিত থাকুক। কি বল বন্ধু ?
বই মেলায় যে সব বন্ধুর বই প্রকাশিত হচ্ছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং শততম পোস্টের জন্য প্রিয় হুদা ভাইকে প্রাণঢালা অভিনন্দন।
লেখকের মন্তব্য
দেখা যাক, উদরাজীর বক্তব্য কী এ বিষয়ে!
ধন্যবাদ ঈশান।
শুভ কামনা।
ওরে না রে।।।।।।। বন্ধু।।।
বই বের করা কি এত সহজ কাজ। সব চেয়ে বড় কথা টাকা, টাকা। এখন একটা বই(বউ) বের করতে কমের পক্ষে পঞ্চাশ হাজার টাকা লাগে। প্রকাশকের নাম যায় ঠিক কিন্তু টাকা আগেই নিয়ে নেয়! অন্দর মহলের কথা কে জানে! শুনলে ঘিন্না হয়, কে ধর্না দেবে? মান ইজ্জত আছে না! ইজ্জতের জন্য কত কিছু এই জীবনে করা হয় নাই!
তবে ভাবছি।।।। আগামী বই মেলা টার্গেট যদি বেঁচে থাকি! হা হা হা।।।।
আমি ব্লগে সক্রিয় হওয়ার পরে এটাই প্রথম বই মেলা। আশা করিছি এবার অনেকের সাথেই পরিচিত হতে পারবো।
লেখকের মন্তব্য
আশা করি অনেকের সাথেই দেখা হবে। দেখা হয়ে অনেক আশা ভঙ্গও হতে পারে।
বাহ!শততম পোস্টের জন্য অভিনন্দন ভাইয়া
কেমন আছেন আপনি?
চতুর থেকে এতগুলো বই আসছে এই বইমেলায়!অপেক্ষায় থাকলাম।
লেখকের মন্তব্য
অনেকদিন পরে পরী তুমি এলে। ধন্যবাদ।
ভালো আছো তো?
ভাল আছি ভাইয়া।যদিও গলা ব্যথা করছে।ঠাণ্ডা লাগল বলে
আপনি ভাল তো?
বাহ! হুদা ভাইএর পোস্টে আমাদের চতুর পরিবারের যাদের বই প্রকাশিত হতে যাচ্ছে তার তালিকা পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ হুদা ভাই। অনেক অনেক ভালো থাকবেন।
লেখকের মন্তব্য
বইমেলা উপলক্ষে না হলেও অন্য কোন অছিলায় ফেব্রুয়ারি মাসে কী ঢাকায় আসা হবে? এলে আড্ডা দেওয়া যেত!
শুভ কামনা।
বইমেলা তো থাকে মনে, অন্য উপলক্ষ বানিয়েই তো প্রতি বছর ফেব্রুয়ারীতে ঢাকায় হাজির থাকি। দেখি এবার বাসা বদলের পর কি উপলক্ষ বানানো যায় সেই চিন্তা করি!
লেখকের মন্তব্য
খুব ভালো হয়রে বুবু, তাহলে।
অপেক্ষায় আছি বইগুলোর
একটুখানি তথ্য যোগ করি, আমাদের প্রিয় লেখক আবদুশ শাকুর, যিনি একইসাথে চতুরেও সক্রিয়, তাঁর সাথে কথা হলো এর মাঝে। জানালেন, তাঁর তিনটি নতুন বইয়ের কথা। শুদ্ধস্বর থেকে সংগীত বিষয়ক বই 'সাংগীতিক সাক্ষরতা', রোদেলা থেকে সাক্ষাৎকারধর্মী গ্রন্থ 'আবদুশ শাকুরের বয়ান' আর নবীন প্রকাশনা কবি থেকে একটি ছোট্ট প্রবন্ধগ্রন্থ 'মহাগদ্যকবি রবীন্দ্রনাথ'।
লেখকের মন্তব্য
আপনার দেওয়া এই মূল্যবান তথ্য মূল পোস্টে যোগ করে রাখলাম।
অনেক ধন্যবাদ ভাই মুহিত হাসান।
শুভেচ্ছা।
সরলরেখা বক্ররেখার ভাল প্রচ্ছদ দিন।।।। সাইজ এত ছোট ক্যান!

লেখকের মন্তব্য
এ জন্য নিয়াজের সহায়তা দরকার। দু'দিন যাবত তার কোন খোঁজ পাচ্ছি না। ভালো আর বড় আকারের প্রচ্ছদ পেলেই সেটা দিয়ে দেব।
দিয়ে দিয়েছি।
অভিনন্দন - আর দারুন পোস্ট ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আরণ্যক।
শুভ কামনা।
এতগুলো চতুরের বই প্রকাশের সংবাদে পুলক জাগছে মনে, চতুরদের সবগুলো বই কিনতে মনে হয় ভালোই লাগবে। মলাট বন্দী চতুরদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সুন্দর পোস্ট নাজমুল ভাই।
অভিনন্দন শততম পোস্ট!
লেখকের মন্তব্য
চতুরদের এত এত বই! আমারও দারুন লাগছে! এই পরিবারের আমিও একজন, ভাবতেই ভালো লাগছে খুব।
ধন্যবাদ ভাই চৈতী।
[শুক্রবার বিকেলে আসছেন তো ছবিরহাটে? দেখা হবে।]
শুভেচ্ছা।
আরেকটি আপডেট, আবদুশ শাকুরকে কালকে মেইল করায় তিনি তাঁর দুটি বইয়ের প্রচ্ছদ আমাকে পাঠিয়ে দিয়েছে, এখানে সেগুলো রইলো
১। মহাগদ্যকবি রবীন্দ্রনাথ(প্রচ্ছদ সব্যসাচী হাজরা)
২।আবদুশ শাকুরের বয়ান (প্রচ্ছদ শিবু কুমার শীল)
টাইপো : দিয়েছে=দিয়েছেন
কমেন্টের নিচে কমেন্ট না পরলে সম্পাদনা করা যায়
১০০ তম পোস্টের জন্য অভিনন্দন গ্রহন করেন!
আর যাদের বই বের হচ্ছে তাদেরকে অভিনন্দন এবং তাদের বইয়ের জন্য শুভকামনা
মাসুম ভাই, আপ্নার কোন বই বের হবে?
@ নয়ন ভাই - না কোন বই নাই
তয় পুরান বই কিনার দাওয়াত 
লেখকের মন্তব্য
পুরোনো সে বইয়ের নাম ঠিকানা দাও মাসুম, আমার পরবর্তী পোস্টের জন্য দরকার।
লেখকের মন্তব্য
ধন্যবাদ কবি।
সেঞ্চুরীর জন্য অভিনন্দন হুদা ভাই!
এত সুন্দর পোস্টে সাততারা! সাথে অসংখ্য ধন্যবাদ
লেখকের মন্তব্য
ধন্যবাদ লাবনী।
অনেক শুভেচ্ছা।
উরি আল্লা!
সেঞ্চুরী!!!
পোস্ট স্টিকি করা হৌক!
(আমার প্রচ্ছদ খুব শিগগির নাজমুল ভাইকে মেইল করে দেব - সম্ভব হলে আজ রাতেই। নাজমুল ভাই, নিয়মিত পোস্টটা আপডেট কইরেন। এখন দেখলাম, আব্দুস শাকুর - এর বইয়ের প্রচ্ছদও এসে গেছে - পোস্টে ঢুকিয়ে দিন। শততম পোস্ট হিসেবে এর চেয়ে পারফেক্ট কিছুই হতে পারে না।)
লেখকের মন্তব্য
শব্দপুঞ্জের প্রচ্ছদ পাই নি এখনও।
এইমাত্র মেইল করে দিলাম।
ঝাপসা হচ্ছেই !
শব্দ ভাই, লাল রং ভাল মানিয়েছে! বইটা হাতে নিলে ভাল লাগবে।
অনেক ধন্যবাদ সাহাদাত ভাই।
দারুণ হইসে প্রচ্ছদটা! গ্রেইট!

প্রচ্ছদের পুরো কৃতিত্ব মেঘ আপু'র।
গ্রেইট জব হুদা ভাই!
শততম পোস্টের জন্য একমুঠো ব্লগীয় ভালোবাসা!
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই মেকানিক্স।
দারুণ সব সুখবরে ভর্তি পোস্ট, প্রতিটা প্রচ্ছদই চমৎকার দেখাচ্ছে, ভেতরের লেখাগুলো কেমন হবে সে তো জানা কথাই।
লেখক ও প্রচ্ছদশিল্পীদের সবাইকে আন্তরিক শুভকামনা।
কবে যে সবার বই হাতে পাব আর পড়ব!
বারোয়ারি উপন্যাসের লেখকদের নামগুলো পোস্টে যুক্ত করার অনুরোধ করছি।
=======================
অসাধারণ শতকপূর্তিতে প্রিয় ও শ্রদ্ধেয় হুদাভাইকে বিশাল অভিনন্দন! আমার একটা পোস্টে প্রথম মন্তব্য দিলেন, লিখতে পারবেন কি না সন্দিহান ছিলেন, শুধু মন্তব্য করবেন এমন কিছু বলেছিলেন
, মনে হয় যেন এই সেদিনের কথা।
সবশেষে না বললেই নয়, ব্লগার হিসেবে লেখার মান আর সহব্লগারদের প্রতি আন্তরিক মিথষ্ক্রিয়া মিলিয়ে, ইউ আর সিম্পলি গ্রেট!
সাংগীতিক সাক্ষরতা বইটির প্রচ্ছদ পেলাম একটু আগে
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই মুহিত হাসান।
সঙ্গিত বিষয়ক বই নাকি সঙ্গিত সংকলন?
সংগীত বিষয়ক দশটি মননশীল ও মৌলিক প্রবন্ধের সংকলন।
লেখকের মন্তব্য
নুশেরা, অনুরোধ বা পরামর্শ যেটাই বলো রক্ষিত হলো, সরলরেখা বক্ররেখার লেখকদের নাম পোস্টে যুক্ত করলাম।
=== === === ===
ধন্যবাদ ভাই। কিন্তু তোমার এই ভাইটির প্রতি তোমার একপেশে দৃষ্টিতে একটু বিব্রত বোধ করছি। এত ভালো বললে লজ্জা পাই, আমি নিজে তো জানি আমার দৌড়।
ভালো থেকো ভাই।
সবশেষে না বললেই নয়, ব্লগার হিসেবে লেখার মান আর সহব্লগারদের প্রতি আন্তরিক মিথষ্ক্রিয়া মিলিয়ে, ইউ আর সিম্পলি গ্রেট!
ভুটাপ নুশেরা!
বই মেলা মিস করবো অনেক। গত বারও ছিলাম না। নতুন বইগুলো পরে কোথায় পাবো ভাবছি।
আপনি যাবেন দাদা? বইমেলায়?
লেখকের মন্তব্য
যাবার ইচ্ছা আছে সাকিবা। শেষ পর্যন্ত কী হয় জানি না।
তুমি ফিরে এসেও সব বই যোগাড় করতে পারবে, এ নিয়ে নো টেনশন!
পোস্ট স্টিকি করা হৌক!
লেখকের মন্তব্য
অনাকর্ষণীয় পোস্ট, স্টিকি করলে তেমন ভালো লাগবে না রে ভাই।
স্টিকি তো হয়েছেই!

আমাদের দাবি মানতে হবে!
মেনেছে
আপনার ১০০ তম পোস্টে ১০০ তম কমেন্ট আমার !

লেখকের মন্তব্য
শততম কমেন্টের জন্য শত শত অভিনন্দন মাসুম।
শুভেচ্ছা অনেক অনেক।
দৌড়ের উপরে ছিলাম বলে এই এপিক পোস্ট মিস হয়ে গিয়েছিল। আসলেই খুব কাজের কাজ হয়েছে, কতো কতো বইয়ের খবর পেয়ে গেলাম!
সবগুলো বই কিনতে হবে। তারপর সারাবছর ধরে পড়ার উপকরণ! বাহ! বইগুলোর প্রচ্ছদ খুব মনোরম হয়েছে, বিশেষ করে মেঘ আপার এবং বারোয়ারির দুটো আমার বেশি ভাল লেগেছে কারণ এ'ধরণের রঙ আমার পছন্দের!
চতুর্মাত্রিকের বরাতে সবার লেখা প্রকাশিত হচ্ছে, এটা একটা খুবই আনন্দের খবর!
নাজমুল ভাই, শতপোস্টের শুভেচ্ছা। সব বই নিয়ে এমন চমৎকার কাজটা আপনি করেছেন দেখে বেশি ভাল লাগতেছে! পুরা ব্লগের গার্জিয়ান!

লেখকের মন্তব্য
ধন্যবাদ অনীক।
পুরা ব্লগের গার্জিয়ান? ওরে বাবা, এমন করে বললে আমি ভয় পাই। আমি তোমাদের সাথে আছি, সাথে থাকতে পারলেই আমি খুশি।
শুভেচ্ছা।
লিষ্ট ক্রমেই লম্বা হয়ে চলেছে ।
মেঘ আপার জলডুমুরের ঘুমের প্রচ্ছদটা চমৎকার লাগলো ।
লেখকের মন্তব্য
চতুর্মাত্রিকের ব্লগারদের আর কারো বই বের হচ্ছে নাকি? জানা থাকলে বলবেন, এই পোস্টে দিয়ে দেবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাই ফাহাদ চৌধুরী।
একটু অপেক্ষা করতে হইবে মনে হয়, কিন্তু আসিতেছে।
অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
কিন্তু পোস্ট স্টিকি করার আবেদন মডু মামার কাছে দিই ক্যাম্নে?
লেখকের মন্তব্য
লাভ কী? "যোগাযোগ'' থেকে মডুর কাছে মেইল পাঠাতে পারো।
সেঞ্চুরীর অভিনন্দন, নাজমুল ভাই!


আমার জানামতে, আমাদের সবার প্রিয় সহব্লগার নস্টালজিক-এর রচিত বইও এবারের বইমেলাতে আসছে। বইটির নাম:- আজ তোমার মন খারাপ মেয়ে।
পুরো তথ্য জানতে উনার সাথেই সরাসরি যোগাযোগ করতে পারেন, যদি মনে করেন।
অনেক শুভকামনা!
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই অনামিকা।
এই তথ্যটুকু আপাততঃ পোস্টে যোগ করে দিচ্ছি। জানতে পারলে প্রচ্ছদ ও অন্যান্য কিছু দিয়ে দেব।
শুভেচ্ছা।
নস্টালজিক এর বইটা ওনার লিরিক আর লিরিকের পেছনের কথাগুলো নিয়ে লেখা । দারূণ একটা বই হবে সেটা ।
এবার সব চতুরদের বইই সংগ্রহ করার ইচ্ছে আছে । করবোও ।
সবগুলো প্রচ্ছদ দেখে বেশ আনন্দ লাগছে ।
লেখকের মন্তব্য
প্রচ্ছদের ছবিটা পেলে পোস্টে যুক্ত করতে পারতাম!
শুভেচ্ছা।
শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন হুদা ভাই। সেই সাথে অভিনন্দন বইমেলায় যাদের বই বের হয়েছে- সকলকে। সব ক'টি বই কেনার ইচ্ছে আছে।
জয়তু চতুর্মাত্রিক।
লেখকের মন্তব্য
জয়তু চতুর্মাত্রিক।
ধন্যবাদ অপাংক্তেয়।
মডুকে অনেক অনেক ধন্যবাদ।
বাহ, দারুণ পোস্ট আর ব্যাপক কালেকশন। নাজমুল হুদা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার এই দায়িত্বটি নেয়ার জন্য।
এই ফাঁকে বলে রাখি, এবার বইমেলায় ব্লগার হাসান মাহবুবেরও একটা বই আসছে। কাঠপেন্সিল প্রকাশনী থেকে বেরোবে, নাম 'প্রবেশাধিকার সংরক্ষিত'। কিন্তু বইটির প্রচ্ছদ এখনও তার হাতে না আসায় এখানে দেয়া গেলো না।
লেখকের মন্তব্য
@ ভেবে ভেবে বলি। ধন্যবাদ। বইয়ের কথা পোস্টে দিলাম, প্রচ্ছদের ছবিটা দরকার।
@ মুহিত হাসান। আপনি কী একটু ক্লিয়ার করবেন? দ্বন্দ্বে পড়ে গেছি!
তোমারও বই বেরোবে?
ক্রমে ক্রমে বলি
"সরলরেখা-বক্ররেখা" বইটার প্রচ্ছদ ফাটাফাটি লাগতেছে!
এবারে সিদ্বান্ত নিয়েছি শুধু প্রকৃত ব্লগারদের বই কিনব। পোষ্ট দেখে দেখে নোট নিয়ে রাখছি।
সিরাজী ভাইয়ের বইয়ের প্রচ্ছদ তরুণদের কাছে টানবে! হা হা হা।।। সুন্দর।।।
শুধু প্রকৃত ব্লগারদের বই কিনবেন? হায় হায়, আমি তো অপ্রকৃত মাসিক ব্লগার। মাসে একবার আসি!
কোন বই কোন স্টলে পাওয়া যাবে- এরকম একটা তালিকা যোগ করলে ভালো হতো।
লেখকের মন্তব্য
জানা সম্ভব হয় নি, জানতে পারলে যোগ করে দেবার ইচ্ছা আছে। আপনারটা তো 'ইতি প্রকাশন' তাই না?
জি। ইতি প্রকাশন।
হুদা ভাই, আমার বই আসছে না। পরীক্ষার জন্য পারলাম না। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনাই একেবারেই ভেঙ্গে পড়েছি। আপনার এই পোস্ট টা দেখে মনটা কী যে ভালো হয়ে গেল। চতুরে না এসেও যে চতুরের সাথে একাত্ম একজন আমি, আজ নতুন করে বুঝতে পারলাম।
তবে আমার বই ছায়াবাসর ,আমার আসল নামে মাহবুব ময়ূখ রিশাদ অনন্যায় পাওয়া যাবে কিনা বলতে পারলাম না। এইটা ২০১০ সালের বই।
চতুরের আরেকজন ব্লগারের বই আসছে। তিনি রেজওয়ান তানিম। বাংলা প্রকাশ থেকে। এছাড়া হিমালয় ভাই এর প্রযত্নে হন্তা মেলায় পাওয়া যাবে
লেখকের মন্তব্য
রেজওয়ান তানিমের বইটার নাম আর প্রচ্ছদের ছবি পেলেই দিয়ে দেব পোস্টে।
হিমালয়ের প্রযত্নে হন্তার প্রচ্ছদের ছবি খুঁজে পাই নাকি দেখি।
তোমার ছায়া বাসরের প্রচ্ছদের ছবিটা দিতে পারো এখানে?
চতুরের সেরা পোস্টগুলোর মধ্যে এটাও একটা!
জমকালো, চমকালো, চতুর-ব্লগারদের বইয়ের প্রচ্ছদে রাঙানো এই পোস্টটি স্টিকি না করলে মডারেটরদের উপর আমার প্রক্যশ্য ক্ষোভ থাকতো। মডারেটরস সেই ভুল করেন নি।
এই পোস্ট আমার প্রিয় লেখার সিন্দুকটাকে আরো অর্থপূর্ণ করবে, ভারী করবে, করবে আলোকিত।
এই পোস্ট আমার প্রিয় লেখার সিন্দুকে রেখে গর্ববোধ করছি!
====================================
অভিনন্দন হুদাভাই!
লেখকের মন্তব্য
সিন্দুকে নেবার জন্য ধন্যবাদ নয়ন।
শুভেচ্ছা।
ভাল লাগা রৈল
এখানে দেখি বই এর মেলা বসেছে
শুধু আমি ই পারলামনা
লেখকের মন্তব্য
ভাই নষ্ট কবি, আপনিও নিশ্চয়ই পারবেন, এবারে পারেন নি তাতে কী হয়েছে? আপনার ভালো লাগা সকলকে উৎসাহিত করবে।
শুভ কামনা।
হুদা ভাই অ ভি ন ন্দ ন ।
মনে হচ্ছে, এই সেদিন আপনাকে হাফ প্যান্ট চুরির শুভেচ্ছা দিলাম,
আর আজ দেখছি আপনি ফুল প্যান্ট... !
লেখকের মন্তব্য
ধন্যবাদ শিপন।
আমার লেখা সবচাইতে দুর্বল লেখা। বর্তমানে আমার পাঠক যারা তাদের কাউকে ভুলেও পড়তে বলি না। তাছাড়া প্রকাশকের সাথে কথা হয়নি। বইমেলায় থাকবে কি'না। না থাকার সম্ভাবনা বেশি। অনন্যা বড় প্রকাশনী। পুরোনো বই রাখে না। আপনার জন্য কাভার দিলাম। পোস্টে দিলে পুরোনো বই এর কথাটা উল্লেখ করে দিয়েন। আর আরিশ না, ময়ূখ রিশাদ নামে লেখা।
লেখকের মন্তব্য
রিশাদ, চতুরদের অবগতির জন্য পুরোনো লেখা উল্লেখ করেই পোস্টে যোগ করে দিলাম।
প্রচ্ছদ টা সুন্দর!
হুদা ভাই! অসাধারন একটা কাজ হইসে! আপনে প্রণম্য! - আঠালো হইসে দেইখা ভালো লাগলো।
এত এত বই, চতুরে চতুর্ময়! সব্বার জন্য আন্তরিক শুভ কামনা রইলো!
এই গুলো সংগ্রহ করতে হবে!
- খুব ভালো থাইকেন হুদা ভাই! আপনের আলো, আপনের ছায়া আমাদের সকলের হৃদয়ে নকশা আঁকুক বহুদিন, ব হু দি ন!
লেখকের মন্তব্য
ভাই বাপী হাসান, সারা জীবন শুধু লিখে গেছি, "সদয় অনুমোদনের জন্য পেশ করা হইল"। কাজের মত কাজ তো একটাও করা হয় নি। আপনি এই পোস্টকে 'অসাধারণ কাজ' বলায় মনে হচ্ছে অন্তত; একটা কাজ তো করতে পারলাম!
আপনাকে অনেক ধন্যবাদ
ভালো থাকুন।
পোস্টটি খুবই সময়োপযোগী। এক পোস্ট থেকেই সকল ব্লগারের বই সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে।। উপরে রিশাদের কমেন্টে আমার বইয়ের ব্যাপারে বলা হয়েছে। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার বইয়ের ২য় সংস্করণ এবারের মেলায় পাওয়া যাবে।।। আপনি যেহেতু আমার বইয়ের প্রচ্ছদ সন্ধান করছিলেন, তাই আপনার সুবিধার্থে প্রচ্ছদটি আপলোড করে দিলাম।।। সেঞ্চুরি খুবই সামান্য পথ, পেন্টা সেঞ্চুরির আগাম অভিনন্দন রইলো।।।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই হিমালয়৭৭৭। আপনার দেওয়া তথ্য নিঃসন্দেহে এই পোস্টের সৌন্দর্য বাড়ালো।
শুভেচ্ছা।
দারুন!
এছাড়া চতুরের আরও একজন ব্লগার 'চন্দ্রচারী' (চমক হাসান) এর বই 'গল্পে-জল্পে জেনেটিক্স' ও এবারের মেলার শেষের দিকে পাওয়া যাবে।।। সম্ভবত ২০ বা ২১ শে ফেব্রুয়ারী। এ বইটিরও প্রকাশক অন্যরকম প্রকাশনী। কার্টুন এবং হাস্য-রসের মধ্য দিয়ে সমগ্র জেনেটিক্সকে তুলে ধরা এবং সকল স্তরের মানুষের বোধগম্য করে বইটি লেখা হয়েছে। এ্ বইয়ের একটি ব্যতিক্রমী দিক হলো, পুরো বইয়েই লেখকের নিজের হাতের লেখা ব্যবহৃত হয়েছে ইমেজ আকারে। বইটির প্রচ্ছদ করেছেন চতুরেরই অন্য এক ব্লগার 'তরঙ্গ' (ওমর বহ্নি)
লেখকের মন্তব্য
এই তথ্য একেবারেই অজানা ছিল। আপনার লেখা এই মন্তব্য অনুমতি ছাড়াই পোস্টে যোগ করে দিয়েছি। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
চমৎকার এই পোস্টটির কথা আমাকে জানালে রিশাদ। তাই তাকে ধন্যবাদ। চতুরে আমি খুব বেশি নিয়মিত নই। এখন অবশ্য এখানে নিয়মিত হবার প্রেরণা পাচ্ছি সাহিত্য চর্চার চমৎকার পরিবেশের কারণে। এখানে ব্যাক্তি আক্রমন নেই বললেই চলে। এটা চমৎকার।
চতুরের নিয়মিত লেখকদের বেশিরভাগের সাথেই পরিচিত আমি। চতুরের অনেক লেখক বেশ উচ্চমানের এবং তারা অসাধারণ লেখনী দিয়ে এ বছরে বৃহত্তর পাঠক সমাজে তাদের গ্রহণযোগ্যতা আদায় করে নেবেন এইটা আমার প্রত্যাশা। সকলকে টুপি খোলা অভিনন্দন।
আর আমি খুব সামান্য একজন কবিতা চর্চা কারী। নিজেকে এখনো কবি বলার অবস্থায় আসি নি। তবু বই করে ফেললাম। জানি না ভুল হল কিনা !!
আমার কবিতার বইয়ের নাম : মৌনমুখর বেলায়
প্রকাশক : মোর্শেদ আলম
প্রকাশনী: জাতীয় গ্রন্থ প্রকাশণ
প্রচ্ছদ : রাজীব চৌধুরী
আশা করি বইটি সবাই পড়বেন। ভাল থাকা হোক সকলের।
প্রাণের মেলায় যোগ দেব সবাই
আমাদের কথা গুলো নিয়ে
লেখকের মন্তব্য
আপনাকে অনেক, অনেক ধন্যবাদ ভাই রেজওয়ান তানিম।
শুভ কামনা।
চৈতী জানতে চেয়েছিলো এই পোস্টে সে ৩০০টা লাইক দিতে চায়। উপায় কি?
উত্তরে আমি যা বলেছি ঠিক সেভাবে লাইক দিলাম।
এই পোস্টে লক্ষ, কোটি লাইক দিলাম।
যাদের বই প্রকাশিত হচ্ছে তাদের সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আরে বাহ্, স্টিকি হয়ে গেছে! দারুণ!
চতুরদের এতজনের বই বেরিয়েছে বা বেরুচ্ছে!!!
বলতে ইচ্ছে করছে, আমার নামেও মলাটবন্দী একটা কিছু আছে, প্রচ্ছদের ছবিটা দিই, কেউ যদি পরিচিত কাউকে রেফার করতে চান শুধু সেইজন্য, আশা করি চতুরদের কারো এটার প্রয়োজন নেই। ২০১০এর বইমেলায় তাম্রলিপি থেকে প্রকাশিত বইটির তথ্য মূল পোস্টে দেবার জন্য নয় কিন্তু!
কিনসিলাম।
হাহাহা, এইজন্যই শুনি “বই ভাল চলছে”
ভেবুকে বিশাল ধন্যবাদ হামার বইয়ের সুখবর দেয়ার জন্য। আর শুধু মোস্তাফিজ রিপনভাইয়ের বই আসছে-- এই খবরটা পেলে আর কোন আফসোস থাকতো না।
কিনবই
আফসোস বেঁচে থাক।
এইবার দেশে গিয়ে যে কয়টা বই কিনসি, তার মধ্যে একটা নুশেরার বইটা। আমার স্বভাব অনুযায়ী খাবলা দিয়ে এখান থেকে একটু, ওখান থেকে একটু এভাবে পড়ছি। এখনো শেষ হয়নি। ইচ্ছে আছে বইটা নিয়ে আমার ভাবনাগুলো কোন একটা পোস্টে আনবো। (লেখিকার সদয় অনুমোদনের অপেক্ষায় থাকলাম)
ব্লগারদের অনেকের বই কেনারই ইচছা আছে। ইদানিং "জনপ্রিয়/বড়" সাহিত্যিক (হুআ, মুজাই এবং অন্যান্য) দের কথাসাহিত্য পড়ে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। গলপউপন্যাস দেখলেই বিরক্তি লাগে। বরং ব্লগেই (সামু/সচু/চতুর) কিছু গল্প পড়ে ভালো লেগেছে।
যে ব্লগাররের বইই কিনিনা কেন হামার বই কিনবো না। দেখা যাবে বই শেষ হবার আগে হার্ট এ্যাটাক হয়ে গেছে। আমি দূর্বল চিত্তের মানুষ। পয়সা খরচ করে হার্ট-এ্যাটাক করার মানে হয় না। পোলাটা যদি কেবল সাধারণ মানুষের সাধারণ গল্প লিখতো তাইলে দারুণ করতো। দেখা যাক নতুন বিয়ে করসে, বউ যদি টাইট দিয়ে কিছু করাতে পারে।
আমার আরেকখান কথা ছিলো, বইমেলার পর নতুন লেখক-লেখিকাদের বই খুঁজে পাওয়া মুশকিল হয়। আমার মত যারা আর জীবনে কখনো বইমেলায় যেতে পারবে না, তারা অন্যসময়ে গিয়ে বইগুলো কোথায় খুজে পাবে এটা কখনো জানতে পারলে ভালো হতো।
২০১০এ তনুজার কবিতার বই "সাময়িক শব্দাবলি" কিন্তু পুরস্কার পেয়েছিলো। সেও তখন কবি-ব্লগার হিসাবে নতুনই ছিলো।
গতবছর যাদের বই বের হচ্ছে তাদেরকে শুভেচছা। যাদের এবার হচ্ছেনা, তাদের জন্য উৎসাহ/তাগাদা।
রিভিউর অনুমতি?!! এ তো সৌভাগ্যের কথা। সেখানে সম্ভব হলে প্রচ্ছদের ছবি দিয়েন কষ্ট করে; কমেন্টের ওটা ডেমো ছিল। আমার কাছে বইয়ের কপি নেই।
প্রচ্ছদ শিল্পী : তৌহিন হাসান
প্রকাশনী : শুদ্ধস্বর
দারুন!
ওহহ বইয়ের লিস্ট আরো অনেক বেড়েছে দেখছি!
ধন্যবাদ হুদা ভাই!
এত রঙ বেরঙের প্রচ্ছদ দেখে কি যে ভালো লাগছে। বইমেলা এবার চতুরদের লেখায় সাজবে। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে? আমার মনে আছে গত বছরও বইমেলায় মনের মধ্যে একটা কথাই ঘুরছিলো যে কবে চতুরের এমন বইয়ের সমাহর দেখতে পাবো।
উফ! গত বছরের বইমেলায় ঝড় তুফান আমারে যে দৌড়ানী খাওয়াইলো!

পাপড়ী একদিকে কয় আবার মেলায় ঢুকো, আর মাইনষের ভীড় আমারে কয়, " বাইর হ!
@সুরঞ্জনা, এইবার যা'ই কিনবি, ডবল ডবল কিনতে হবে! তোর ঘাড়েই এইটা চাপাইলাম!
আরে বাপরে!!!! কত্তো বই বাইর হইতাসে!!!!
কিনতেই হইবো!!!! থ্যাঙ্কু হুদাভাই!!!! এত্তো খবর দেওনের জন্য
চতুরের এতো বই, একটা নিজস্ব স্টল থাকলে কত্তো ভাল হত!!!
যাক, এবার আলাদা স্টল না হোক, লিটল ম্যাগ বা অন্য কোন স্টলের একপাশে আমরা ছোটখাট করেও কি খুঁটি গাড়তে পারি না? যদি এবছর নেহাৎই সম্ভব না হয়, অন্তত আগামী বছর থেকেই যেন আমাদের নিজস্ব স্টল থাকে - ব্যাপারটা সবাইকে ভেবে দেখার অনুরোধ রইল।
লেখকের মন্তব্য
শব্দপুঞ্জের কমেন্টে ভোট আপ!
আশা করি প্রস্তাব নিয়ে ব্যাপক উৎসাহে কেউ কেউ নিশ্চয়ই এগিয়ে আসবেন।
চতুরের নিজস্ব স্টল এই ধারণা মাথা থেকে বের করার জন্য ধন্যবাদ শব্দপুঞ্জ।
শব্দপুঞ্জের কমেন্টে ঐ!
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই শাহাদাৎ বাপ্পি।
চতুর তো দেখি লেখকদের কারখানা! ভাল্লাগলো।
রিপনদা আপনাকে অনেকদিন পরে দেখে ভাল্লাগলো।
আপনার লেখা মিসাই অনেক।
আপ্নে কে?!!
আমার কারখানায় লক আউট। কর্মহীন; পূর্ণ অবকাশ। (মরি মরি, কী দূর্দান্ত কথা বললাম রে!)
কথাবাজির কারিগরের সব কথাই বাই ডিফল্ট দুর্দান্ত
এবারও বইয়ের খবর দিলেন না
নতুন একটা গল্প অন্তত দেন
রিপনদা সেই সামু যুগের পর আপনার গল্প পড়া হয় নাই।
দেন না একটা গল্প।
রিকুয়েস্ট !!!
কী-বোর্ডে জং।
(হাজংদের কি হাতে জং?)
রিপন, আপনের পায়ে পড়ি (ভারচুয়ালি), ব্লগে নিয়মিত আইসেন। টুকটাক পোস্ট-কমেন্ট লিখেন। দরকার হৈলে সামুর লেখাগুলাই টাইনে আনেন।
রোবট, এ কথা প্রমান করা যায় যে, আপনি চতুর্থমাত্রার বুদ্ধিসম্পন্ন জি৬৭৫ বায়োবটদের মতো কথা বলছেন।
এইসব কথা মানি না।
আপনার লেখা পড়তে চাই ।
আপনার আলো ছায়ার ওপাড়ে, আমাদের বন্ধু পাহাড় বিক্রি করতো, একজন অতিমানবের গল্প-- এই তিনটা গল্পের নাম আলাদাভাবে মনে করলাম। দেখছেন আপনার কত একনিষ্ঠ পাঠক আমি !!!
গল্প লিখুন , পড়তে চাই।
লিখতে আমায় কহ যে
যায় কি লেখা সহজে?
যেত লেখাই যদি খুব সহজে,
তবে আর কী মজতো মন (অনুপস্থিত) মোস্তাফিজে!
লেখকের মন্তব্য
ভোট আপ, পদ্ম।
কী বলছিলাম আপনাকে বার বার ??
এখন বিশ্বাস হলো আমার কথা ?
আমি চতুরের নতুন সদস্য একটা মাত্র পোস্ট হয়েছে । এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানলাম চিনলাম । সবাইকে অভিনন্দন এবং শুভকামনা ।
লেখকের মন্তব্য
চতুর্মাত্রিকে স্বাগতম সীমানা। চতুর্মাত্রিক একটা একান্নভূক্ত পরিবার। আশা করি আপনি এখানে ব্লগিং করে এই পরিবারের সদস্য হিসেবে আনন্দ পাবেন।
শুভেচ্ছা অনেক।
লেখকের মন্তব্য
চতুর্মাত্রিকের ব্লগারদের লেখা বইয়ের একটা পূর্ণাঙ্গ তালিকা থাকলে বেশ হয়। আমি বেশ কিছুটা গুছিয়েছি। পূর্বে প্রকাশিত বই সম্পর্কিত তথ্য পেলে তালিকা আমি এ মাসের মধ্যেই আলাদা একটা পোস্ট হিসেবে দেবার আশা রাখি।
আপনাদের সহযোগিতা চাই।
হুদা ভাই, আপনার এই উদ্যোগটিকে সম্মান জানাই। অনেক অনেক বইয়ের খোঁজ পাওয়া গেল। এমনকি কিছু কিছু বই যেগুলোর খোঁজ লেখকের কাছ থেকে পাওয়া স্বাভাবিক ছিলো সেগুলোও আপনার বরাতে এইখান থেকেই জানা গেল। হাহা!
ধন্যবাদ জানাই খুব।
লেখকের মন্তব্য
অনেক, অনেক ধন্যবাদ, ভাই অমিত চক্রবর্তী।
ব্লগারদের প্রকাশিত বইয়ের একটা তালিকা হলে ভাল হত।
এবারের বইমেলায় ব্লগারদের জয় হবে।
লেখকের মন্তব্য
খুব শীঘ্রই আলাদা একটা পোস্ট দেবার ইচ্ছা আছে, অপেক্ষা করুন।
নাজমুল হুদা ভাই আপনাকে শুভেচ্ছা আর শুভকামনা । আমি নতুন এসেছি তাই খুব বেশি কিছু বলতে পারছি না । তবে এখানে এসে উৎসাহ পাচ্ছি সবচে বেশি । আপনাদের সহযোগীতা কামনা করছি ।
আর একটু লজ্জা নিয়ে বলছি, এবারের বই মেলাতে আমারও একটা বই বেরুচ্ছে । নাম 'বট পাতায় বসন্ত', ছোট গল্পের বই । আমার বইটি কি এই লিস্টে অন্তর্ভুক্ত করা যাবে । করলে খুব ভাল লাগবে ।
লেখকের মন্তব্য
ভাই ব পা ব, এতে লজ্জার কী আছে? কেউই লেখক হয়ে জন্মায় না, তবু মনের কথা জানাবার আকুতি থাকে সকলেরই। এরপর লিখতে লিখতে একসময় কেউ কেউ লেখক হয়ে ওঠে।
বইয়ের নাম আর লেখকের নাম একই! পোস্টে যোগ করা হলো। প্রকাশনা সংস্থার নাম আর প্রচ্ছদের ছবি পেলে তাও যোগ করে দেবো। জানাবেন।
শুভেচ্ছা।
আমার বইয়ের প্রচ্ছদ(এখনও চুড়ান্ত না)
গলা ফাটায়া একদিন আমি সবাইরে বলব, আমার বন্ধুরা এইসব লিখছে।
লেখকের মন্তব্য
খসড়া প্রচ্ছদই যোগ করে দিলাম পোস্টে, চূড়ান্তটা পেলে দেব বদল করে।
ধন্যবাদ ভাই হামা।
হামা ভাই, তালার ছবি একটা না অনেক গুলো!
আপনার বই প্রকাশ হচ্ছে জেনে খুশি হলাম। টুকে নিলাম নামটা।
এবার বইমেলায় বিশাল বাজেট নিয়ে নামতে হবে। এত বই শুধু চতুরের ব্লগার বের করছে!! দেখে ভীষণ ভালো লাগলো প্রিয় অনেক ব্লগারের বই দেখা যাবে মেলায়। এবার মেলায় ঢাকা যাবার ইচ্ছে আছে, উল্লিখিত বইগুলো খুজবো। সবগুলো কিনতে না পারলেও অন্ততঃ ঘ্রানে অর্ধভোজন করবো। কেন জানি না ব্লগারদের ছাপানো বই দেখলেই মনে হয় কতো চেনা একজন মানুষ। অথচ জীবনেও দেখা সাক্ষাত হয়নি। প্রকাশিত সব বইয়ের লেখককে অভিনন্দন। আশা করবো প্রতি বইমেলায় আপনাদের বই পাবে পাঠক।

বই পড়ে পাঠপ্রতিক্রিয়া দিয়েন, তাইলে ভবিষ্যতে বই প্রকাশের সাহস করবো !
সামনের যেন থাকে !
লেখকের মন্তব্য
????
কী বললেন, কাকে বললেন, বুঝতে পারছি না!
চতুরের একটা নিজস্ব স্টল , সামনের বইমেলায় যেন থাকে । কমেন্ট পোস্টানোর সময় কোনভাবে কিছু শব্দ নাই হয়ে গিয়েছিল ।
লেখকের মন্তব্য
সকলের আন্তরিকতা আর উদ্যোগ থাকলে এ আশা অবশ্যই পূর্ণ হবে।
[শব্দেরা কেন নাই হয়ে যায় এমন করে?]
হুদা ভাই, সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী আমার এই পোষ্ট থেকে চতুরের সালেক খোকন ভাইয়ের বইয়ের তথ্য ও প্রচ্ছদ নিয়ে আপনার পোষ্টে এড করে দিয়েন প্লিজ।
ধন্যবাদ।
লেখকের মন্তব্য
দিয়েছি যোগ করে। তথ্য দেবার জন্য কৃতজ্ঞ।
সকল চতুরদের অভিনন্দন যাদের লেখা এবারের বইমেলায় আসছে। লেখককে অভিনন্দন তার শততম পোস্টের জন্য ।

লেখকের মন্তব্য
ধন্যবাদ শিশু।
চতুরে ঢুকেই একটা ভুল করেছি। কারো লেখা না পড়ে পোস্টায়ছি আর পরবর্তীতে কমেন্ট। ভুলটা হল কারো পুরান লেখা গুলো পড়া হয়নি। মাঝখানে বেশ কিছুদিন চতুরে আড্ডা পোস্টের দারুন আনাগোনা ছিল। তখন শুধু আড্ডাই দিয়েছি। আর বেশ কিছুদিন পর চতুরে এসে এই পোস্ট দেখে (অভিনন্দন হুদা ভাই সেঞ্চুরীর জন্যে!) মনে হচ্ছে ভুলটা ভুল হলেও শোধরানোর সময় চলে যায়নি। জল আপু, সুঞ্জনাপু, সাহাদাত ভাই, শিমুল ভাইয়ের কয়েকটা পুরান পোস্ট পড়েছিলাম আগেই, এবারে সব মহারথীদের ব্লগেই হামলা হবে! পোস্টানো বাদ! আগে কিছু শিখি। প্রথম টার্গেট হাসান মাহবুব ভাই!!


__
হুদা ভাই আপনি নিন্মমানের পাঠক হইলে এই দুনিয়ায় আর কোন পাঠকই নাই!
লেখকের মন্তব্য
সিদ্ধান্তের প্রতি সহমত।
আমি আবার পাঠক? কোনমতে চোখ বুলাইরে ভাই!
ব্লগার অদিতি 'রও একটা অনুবাদ বেরোচ্ছে, নাম 'প্রফেসর ডয়েলের মস্তক'। এই নিন কভার।
লেখকের মন্তব্য
কেন যেন প্রচ্ছদের ছবিটা পোস্টে কিছুতেই দেখা যাচ্ছে না। আমার টেকি জ্ঞান আবার অসামান্য(!) কিনা!!
তথ্যের জন্য ধন্যবাদ। প্রকাশক, প্রচ্ছদ শিল্পী, অন্যান্য বিষয়, জানালে বাধিত হব।
শুভেচ্ছা।
এই বইটির কথা জানানোর জন্যই এই পোস্টে এখন ঢুকে দেখি ভেবু আগেই দিয়েছে। থেঙ্কু ভেবু।
অদিতির বইটি বের হচ্ছে "বই পড়ুয়া" প্রকাশনী থেকে।
বইটা মেলায় আসলে খবর পাবেন সবাই
ধন্যবাদ আপা, প্রকাশকের নাম না জানলে বই খুঁজে বের করা ও কেনা বিরাট কষ্টের ব্যাপার। দুই তিনটা বই কিনবো বলে অনেক ঘুরেছি। প্রকাশ না জানায় কিনতে পারি নাই। আগে বই মেলায় এক প্রকাশ অন্য প্রকাশকের বই রাখতে পারত ফলে যে কোন ভাবে চোখে পড়ত। এখন আর সেই নিয়ম নাই। যার বই তার কাছেই পাওয়া যায়।
থ্যাঙ্কু ভেবু, এই বইটার খবরের অপেক্ষায় ছিলাম। অনুবাদক হিসেবে অদিতি নিঃসন্দেহে দেশসেরা। ওর মৌলিক লেখাও মলাটবন্দী হবে আশা করি।
শিওর!
এইটা নিয়েই কি অদিতি ফেইসবুকে সাসপেন্সে রাখছিলো?
গত বইমেলা পর্যন্ত আমি টার্গেট করে বই কিনতাম, সাথে ঘুরতে ঘুরতে কোনটা ইন্টারেস্টিং লাগলে, সেটা। লেখক-ওয়ারি বই কেনা। এবারের বইমেলা ব্যতিক্রম হবে। এই পোস্টের কল্যাণে আমার মনে হচ্ছে পুরো বাজেট ব্লগারদের বই কিনেই শেষ হবে! এটা যে কতোটা সুখের সংবাদ আমার কাছে, কী বলবো!
লেখকের মন্তব্য
সুখের? কী যে বলো না! বই কিনেও যে মানুষ ফতুর হয়, এবারে তা প্রমাণিত হবে!!!
একটা এ্যালবাম করলাম, ফেসবুকে, লেখকের পার্মিশন ছাড়াই। কারো আপত্তি থাকলে তার্টা নাহয় সরাই দিবো।
লেখকের মন্তব্য
আররে! দারুন আইডিয়া তো!! চতুর্মাত্রিকের লেখকদের সব বইয়ের প্রচ্ছদ নিয়ে এ্যালবাম!!!
এখন শুধু প্রতিটা ছবির সাথে বইয়ের প্রকাশক আর বইমেলার স্টল নম্বর দিয়ে দিলে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে এ্যালবামটা।
ধন্যবাদ শাওন।
দিলাম। না দিলেও চলতো, সবাই লিংক ঘুইরা এই পোষ্টে আইসা ডিটেইলস দেইখা যাইতো। হুদাই বাড়তি কাজ করাইলেন, মাইনাস।
লেখকের মন্তব্য
এমন সব মাইনাসে মন ভরে ওঠে খুশিতে
বাড়তি একটু কাজে সুর উঠে আসে বাঁশীতে!
একজনকে কষ্ট দিয়ে আর সকলকে ঘুরন্তিস থেকে রক্ষা করতে পারার মজাই অন্য রকম।
শুভেচ্ছা শাওন।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ, ভাই শাফীউদ্দিন।
চমৎকার
" আজ তোমার মন খারাপ মেয়ে " - ব্লগার নস্টালজিক , প্রিয় রানা ভাইয়ের জাদুকরী সব লিরিক আর লিরিক লেখার পেছনের সব গল্প নিয়ে এই বইটা বেরুচ্ছে এই বইমেলাতে । অন্বেষা প্রকাশনী থেকে সম্ভবত সামনের শুক্রবারে আসবে বইখানা ।
অফটপিক - বইটার প্রচ্ছদ মন খারাপ করিয়ে দেয়ার মতোই সুন্দর ! কিন্তু তাতে কি , আহা কি আনন্দ আকাশে বাতাসে ! বই তো হাতে পাচ্ছি ।
প্রচ্ছদ -
লেখকের মন্তব্য
প্রচ্ছদের ছবি আর প্রকাশনা তথ্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আগন্তুক।
কদিন আগে রানা ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। বেশ ভাল মানুষ মনে হল। বইটা কিন্তেই হবে।
দারুন খবর
প্রথমেই অভিনন্দন জানাই শততম পোস্টের জন্য।
এখনই সব নাম এবং স্টল নাম্বার নোট করে ফেলব।
শুভেচ্ছা সব লেখকদের জন্য।
লেখকের মন্তব্য
ধন্যবাদ তারার হাসি, ধন্যবাদ রাশি রাশি।
ধন্যবাদ
শততম পোষ্টের জন্য অভিনন্দন।
এবারের বই মেলায় ব্লগারদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। খবরটি নিঃসন্দেহে আনন্দের।
সকল প্রকাশিত বই পাঠকপ্রিয় হোক এই কামনা করি।
শুভেচ্ছা-
লেখকের মন্তব্য
আমার এ পর্ণকুটিরে সাধুর পদার্পন, তাও আবার নীলসাধু!! স্বাগতম সাধু, থুক্কু নীলসাধু বাবাজী।
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রতিটা বই এর নাম এ অসাধারণ । চেষ্টা করবো কেনার , আর যারা যারা বই গুলো লিখেছেন , প্রত্যেক কে অভিনন্দন। সেই সাথে হুদা ভাইয়া কেও সেঞ্চুরী করার জ্ন্য অনেক অনেক অভনন্দন । কেমন আছেন ভাইয়া ?
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই অধরা।
আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভ কামনা রইল।
মন্তব্য করুন