লেখকের ক‌থা

সদর দরজা

যখন যা আসে মনে, বলবো আমি তোমার সনে – ৬

ব্লগারের প্রোফাইল ছবি

ঊনিশ। কোন কোন ঋণ কখনও পরিশোধ করা যায় না। যার কাছে এই ঋণ তিনি জানেনও না এই ঋণের কথা। এই ঋণকে কখনো বোঝা বলেও মনে হয় না। শোধ দেবার কোন উপায় না থাকায় ঋণী ব্যক্তি নিজে অনুভব করলেও তা তাকে বিষাদের পরিবর্তে আনন্দই বরং দেয়। আমার ব্লগ জীবনে কয়েকজনের কাছেই আমি এমন ঋণী হয়ে আছি আগে থেকেই, আর প্রতিনিয়ত ঋণী করে চলেছেন আমার ব্লগার বন্ধুগণ। তেমনই একজন ব্লগার বন্ধু সাহাদাত উদরাজী। সাহাদাত উদরাজী সম্পর্কে চতুর্মাত্রিকের ব্লগাররা অনেক কিছুই জানেন, নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। দারুন হিউমারপ্রিয়, সকলের প্রিয় রেসিপি সম্রাটের আর একটা বড় গুণ, তিনি নিজে যা জানেন তা সকলকে জানাতে দ্বিধা তো করেনই না, বরং অত্যন্ত আগ্রহ সহকারে সকলকে শেখাতে কখনোই পিছ পা হন না। আজ তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এই পোস্ট তাকেই উৎসর্গ করছি।

শুভ জন্মদিন ভাই সাহাদাত উদরাজী। এই শুভ দিনটি আপনার জীবনে ফিরে আসুক বারবার, শতবার। সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর হয়ে উঠুক আপনার জীবন।

[তবে ফেসবুকে জনাব উদরাজীকে কেন স্ত্রীলিঙ্গ হিসেবে দেখানো হয়েছে তা বড়ই বিস্ময়কর!
Hi Nazmul,
You have 1 friend with a birthday in the next week. Help her celebrate!
26 January
Udraji Shahadat
Write on her Wall]

কুড়ি। চতুর্মাত্রিকে পোস্ট আর মন্তব্যের পিছু ধাওয়া করা এখন বেশ জটিল হয়ে গেছে। ই-মেইল থেকে মন্তব্য পর্যন্ত যেতে নানান পথে হাঁটতে হয়, ইন্টারনেটের কচ্ছপ গতির সাথে তা নিতান্তই বেখাপ্পা আর ঝামেলা যুক্ত মনে হয় আমার কাছে। আগে যে ভাবে আমার দেখা ও মন্তব্য করা পোস্টের ক্রমানুপাতিক/ধারাবাহিক তালিকা দেখা যেতো, তাতে করে অনেক সহজে পোস্ট ফলো করা সম্ভব হতো। সেই সহজ-সরল পথটিকে কেন এমন দুর্গম করা হয়েছে তা কিছুতেই আমার বোধগম্য হয় না। আমার না-দেখা/অদেখা মন্তব্যগুলো দেখার জন্য সেই সহজ পথটি উন্মুক্ত করা হলে চতুর্মাত্রিক ব্লগের গতিশীলতা অনেক বেড়ে যাবে।


আমাদের দাবী তাই,
আগের মত সারণী চাই।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৯৪(১)    

শুভ জন্মদিন সাহাদাত উদরাজি
ইনার নামটা আমার কাছে খুবই কঠিন লাগে
সব সময়ই কনফু থাকে উদরাজি নাকি উদারজি তাই লেখার আগে সব সময়ই একবার করে দেখে নিতে হয় নামটা কি এখনো দেখে লিখছি।

--------

দাবীর সাথে কণ্ঠ মিলাইলাম
যদিও আমি কখনো ঐ অপশন ইউজ করি নাই
তবুও চতুরকে গতিশীল করতে এক হতেই হবে
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২১২২(২)    

জলের সাথে একমত।
আমিও রাতে পোস্ট ড্রাফটে নিয়ে উদরাজি নাকি উদারাজি তা দেখে নিয়ে তারপর পোস্ট দিয়েছি। :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২১২৬(৩)    

শুভ জন্মদিন রান্নাতো ভাই।
আপনার জন্মদিন উপলক্ষে চতুরে তিন তিনটা পোস্ট!!!!
এটা শুধু আপনি বলেও সম্ভব হয়েছে!
অনেক অনেক শুভেচ্ছা।

হুদা ভাইএর দাবীর সাথে একমত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০৯(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সুরঞ্জনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫১২(৫)    
লেখকের মন্তব্য

দাবীর সাথে কণ্ঠ মিলাইলাম
যদিও আমি কখনো ঐ অপশন ইউজ করি নাই
তবুও চতুরকে গতিশীল করতে এক হতেই হবে

কৃতজ্ঞতা।
ধন্যবাদ জলরঙ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৬১(৬)    

চতুরের নায়ক উদরাজী ভাইকে 'গজনী' ছবির ভিলেনের মতো লাগতেছে। মুহাহা মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৯৬(৭)    

শুভ জন্মদিন রেসেপি ভাই

You have 1 friend with a birthday in the next week. Help her celebrate! ভাবতাছি ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০০৪(৮)    

শুভ জন্মদিন প্রিয় সাহাদাত উদরাজী ভাই।
আপনার জীবন ভরে থাক নির্মল আনন্দে,
এই কামনা আজ আপনার জন্মদিনে।

নাজমুল হুদা ভাইকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০৮(৯)    
লেখকের মন্তব্য

মেঘ রোদ্দুর, অনেক ধন্যবাদ ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০১৩(১০)    

শুভ জন্মদিন উদরাজী ভাই।
ইয়ে মানে হুদা ভাই, এই ছবি দেখে আমি উদরাজী ভাইরে ঠিক চিনি নাই। উনার প্রোপিকের সাথে একদমই যায় না।

আর দাবীর সাথে আমিও গলা মেলালাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০৫(১১)    
লেখকের মন্তব্য

উদরাজীর এই ছবি মাস পাঁচেক আগে আমার ক্যামেরায় তোলা। ক্যামেরা তেমন যুতের নয়, ফটোগ্রাফারও যেমন-তেমন। তাইতো ছবির এই দশা।
ধন্যবাদ শিমুল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০১৯(১২)    

You have 1 friend with a birthday in the next week. Help her celebrate!

হা হা।
আই'ম উইশিং হার হ্যাপি বাড্ডে। D
-------
এই পোষ্টটি যাতে ইস্টিকি করা না হয়, ওনার একটা পোষ্ট অলরেডী এস্টিকি আছে। মুহাহা মুহাহা
("যখন যা মনে আসে, তা সবই এস্টিকি হইয়া গেছে", সেই আশংকা থিকা আগেই না কইরা দিলাম। এরপরে আমার পোষ্ট এসটিকি হবে, মডু আংকেলের সাথে আমার কথা হইয়া গেছে।)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৪(১৩)    

উদরাজি ভাই, শুভ জন্মদিন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০৩(১৪)    
লেখকের মন্তব্য

এই পোষ্টটি যাতে ইস্টিকি করা না হয়, ওনার একটা পোষ্ট অলরেডী এস্টিকি আছে।
("যখন যা মনে আসে, তা সবই এস্টিকি হইয়া গেছে", সেই আশংকা থিকা আগেই না কইরা দিলাম। এরপরে আমার পোষ্ট এসটিকি হবে, মডু আংকেলের সাথে আমার কথা হইয়া গেছে।)

হিংসা করা ভালো নয়, ছোটবেলাকার বইয়ের এই শিক্ষা ভুলে গেছো দেখি।
২০'র দাবীর সাথে একমত পোষণ করলে খুশি হই পদ্ম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪০৮১(১৫)    

হে হে খিক খিক। বড় ভাই বলছেন পজিটিভ হিংসা ভালু D
---------------
আমার খারাপ লাগে না। মানে অলরেডী এডজাস্ট করে ফেলছিলাম আর কী। তাই মত দেই নাই। D ঠিকাছে, আমিও আগেরটা নিয়ে আসার জন্য হুদা ভাইয়ের সাথে কন্ঠ মিলাইলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১২৩(১৬)    
লেখকের মন্তব্য

এখন আমি খুশি হলাম অনেক। কিন্তু মডুগণ তো এ বিষয়ে 'নীরবতা হিরন্ময়' ভাব ধরে আছেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৭৪৮(১৭)    

চতুরের মনে হয় আপডেট চলিতেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯৭৯(১৮)    
লেখকের মন্তব্য

আপডেট করে আমাদের দাবী অনুযায়ী আগের মত না-দেখা মন্তব্যের ছকটা ফেরত আনলে খুব খুশি হতাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৭(১৯)    

বেলুন বেলুন বেলুন শুভ জন্মদিন প্রিয় সাহাদাত ভাই বেলুন বেলুন বেলুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৮(২০)    

প্রিয় সাহাদাত ভাই, জন্মদিনের

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৪০(২১)    

শুভ জন্মদিন উদরাজি!
আমি এতো দিন ভাবতাম তার নাম উদারজী!
আজ ভুল ভাঙল, তবে ফেবু তে কেন তিনি স্ত্রী লিঙ্গ তা আসলেই রহস্য জনক!

আমি একটা সমস্যায় আছি চতুরে, নিজের পোষ্টের নাতুন কমেন্ট তো বাম পাশে শো করে কিন্তু অন্যের পোষ্টে আমার করা কমেন্টের রিপ্লাই পেয়েছি কিনা বুঝার তো কোন উপায় দেখি না!
প্রতি দিন স্মৃতি হাতরে মনে করি, "কাল কোন কোন পোষ্টে ঢুকেছিলাম" তারপর সেখানে আবার যেয়ে দেখি কমেন্টের রিপ্লাই পেয়েছি কিনা। যা আসলে অসম্ভব টাইপের।

কি করি হুদা ভাই!!!!!!!!??????????

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪৯৭(২২)    
লেখকের মন্তব্য

আমার দাবী যদি আমাদের দাবী হয়, আর সে দাবী যদি চতুর্মাত্রিক কর্তৃপক্ষ সদয় বিবেচনা করেন, তবে সমস্যা মিটে যাবে বলে আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২২৬১(২৩)    

শুভ জন্মদিন, উদরাজী ভাই।
বেলুন কেক-শেক

দাবির সাথে একমত। গতিশীল হোক চতুর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৩২(২৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মানিক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৩০৬(২৫)    

উদরাজী কেক কুক আর পার্টি খাইতে মুঞ্চায়।

Party Party Party Party Party Party Party Party Party
সারাদিন বাড়ি বাড়ি ঘুরে হ্যাপ্পী বাড্ডে বলতে পারব না।

পার্টিতে গিয়া একবারে বলব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৩১৬(২৬)    

শুভ জন্মদিন প্রিয় সাহাদাত উদরাজী ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৩১৮(২৭)    

[তবে ফেসবুকে জনাব উদরাজীকে কেন স্ত্রীলিঙ্গ হিসেবে দেখানো হয়েছে তা বড়ই বিস্ময়কর!
Hi Nazmul,
You have 1 friend with a birthday in the next week. Help her celebrate!
26 January
Udraji Shahadat
Write on her Wall]

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা
শুভ জন্মদিন উদরাজী ভাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৩২৩(২৮)    

শুভ জন্মদিন উদরাজী ভাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪৮৭(২৯)    

শুভ জন্মদিন উদরাজী আপা!!

-থ্যাঙ্কু হুদা ভাই! উদরাজী ভাই আমাকে অকারণে অনেক দিন 'ভাই' বলেছেন। আপনার বদান্যতায় আমি সকারণে ওনাকে 'আপা' ডাকতে পারলাম!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪৯৪(৩০)    
লেখকের মন্তব্য

শঠে শাঠ্যং!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০৪(৩১)    

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫০২(৩২)    

আমাদের দাবী তাই,
আগের মত সারণী চাই।

সহমত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৩৩(৩৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ অপাংক্তেয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩০৬০(৩৪)    

বেলুন কেক-শেক শুভ জন্মদিন উদরাজী ভাই :) বেলুন কেক-শেক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪০৭৪(৩৫)    
লেখকের মন্তব্য

এই পোস্ট আমি যাকে উৎসর্গ করেছি, তিনি এখনও দেখেন নি। এ যে কত বেশি দুঃখের কথা, তা আমি বুঝাই কেমন করে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪০৮৬(৩৬)    

উনি বি এম কলেজের পোষ্ট নিয়া বিজি আছেন। এখন ওনাকে ডিস্টাব দেয়া যাবে না। সমস্যা হলো উনি বি এম কলেজের পোষ্ট ওনার ব্যাটারীকে দেখাতে নিয়ে যাওয়ার পরে ব্যাটারী বলছে আজ থেকে তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ। D শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মিমাংসা হয় নাই। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১২৪(৩৭)    
লেখকের মন্তব্য

বিএম-এই খাইলো আমারে। এই 'উচ্ছুন্নু' পোস্ট উদরাজী না-দেখা পর্যন্ত মনে আমার শান্তি নাইরে ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৫৬(৩৮)    

উনি বি এম কলেজের পোষ্ট নিয়া বিজি আছেন। এখন ওনাকে ডিস্টাব দেয়া যাবে না। সমস্যা হলো উনি বি এম কলেজের পোষ্ট ওনার ব্যাটারীকে দেখাতে নিয়ে যাওয়ার পরে ব্যাটারী বলছে আজ থেকে তোমার রান্নাঘরে যাওয়া বন্ধ। D শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মিমাংসা হয় নাই। D

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
পদ্ম আপু, কমেন্টে ভুটাপ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৬০(৩৯)    

নাহ, মিমাংসা'র আলো দেখা যাইতেছে। উদরাজী ভাই, বাসার ছাদে একটি মাটির চুল বসানোর উদ্দ্যোগ নিছেন। গতকালের খোলা পিডা ছিলো তারই একটা পরীক্ষামূলক সম্প্রচার। মাছ মাংস থিকা হঠাৎ খোলা পিডা;র পোষ্ট আলোচ্য ঘটনার সত্যতা প্রকাশ করে।
----------------
(ভোট দিছেন, তাই কমেন্ট এডিট) মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯৮৩(৪০)    
লেখকের মন্তব্য

তা, শেষ পর্যন্ত ক্যাম্নে কী হইলো, জানতে পারা গেছে কিছু?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪২৪১(৪১)    

কও কি ঈশান? | পানি এতোদুর গড়িয়েছে? আতংকে হাত পা .....

আহারে! বেচারা বড়ই ভালো লোক ছিলো! কান্নাকাটি হল্লাহাটি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯৮৪(৪২)    
লেখকের মন্তব্য

আহারে!!! ভালো লোকের এমন হাল?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৫৫৭৬(৪৩)    

আহ রেচারা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬১৮২(৪৪)    
লেখকের মন্তব্য

হাহাহা!!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬১৮৬(৪৫)    

D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৬৬(৪৬)    

শুভ জন্মদিন উদরাজী ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৮০(৪৭)    

ওরে না রে! এ কি!

আমি ফেইস বুকে যাই না! আমি নিশ্চিত এটা আপনার টাইপিং টিক্স! এখন আর মনে পড়ে না ফেইসবুকের কোথায় এটা ছিল! তবে ভাল হল এবার চান্স পেলে এডিট করে দিব! হা হা হা ।।।।

আমার চান্দি ছিলা ছবি না চাপালে হত না! দাঁড়ান আপারে কইয়্যা দিমু! এই বয়সে যা করছেন? বি এম কলেজের মেয়েরা কি ভাব্ববে! (ওরে কে কোথায়!)

* চতুরের এই সমস্যা সমাধান চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯৮১(৪৮)    
লেখকের মন্তব্য

আমি আবার কী করলাম? এর মধ্যে আবার আপা আসে কেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪১৮৩(৪৯)    

ধন্যবাদ বন্ধুরা, আমি ফিরে আসব।
মাসের শেষ, আমার ব্যস্ততা বেশী। আগামী কাল নাইট শিফট। ফিরে আসব বার বার।
ধন্যবাদ হুদা ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪২১৪(৫০)    
লেখকের মন্তব্য

যাক, শেষ পর্যন্ত আপনার গোচরে এলো এই পোস্ট?
চতুরের এই সমস্যা সমাধানের জন্য আন্দোলনে নামতে হবে মনে হয়!
ফিরে আসুন, কথা হবে।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।