নাজমুল হুদা-এর সংক্ষিপ্ত পরিচিতি

রান্নাঘর! পাকঘর, রসুইঘর, কিচেন, সুরঞ্জনার উন্দাল, আমার মায়ের হা’শেল (শুদ্ধ করে বললে হেঁশেল), আরও কত নাম!! এমন কি কোথাও আবার বলা হয় ঢেঁকিঘর (রান্না হয়, আবার ঢেঁকির উপস্থিতিকে প্রাধান্য দিয়ে এমন নামকরণ)। এদিকে আবার আমাদের একজন সহব্লগার ভাই (না কি বোন?) আছেন, যার নিকও ‘রান্নাঘর’! এই রান্নাঘর ভাই একটা পোস্ট দিলেন মাকলু্বা । পোস্টের শিরোনাম সম্পূর্ণ অপরিচিত, লেখকের নিকের শব্দটি অপরিচিত না হলেও তাঁকে চিনতে পারলাম না কিছুতেই। তার এই নিক আগে কখনও শুনেছি বা পড়েছি বলে কিছুতেই স্মরণে এলো না। অগত্যা পোস্ট পড়া বাদ দিয়ে অনুসন্ধানে নামতে হলো।
পরিসংখ্যান থেকে যা জানা গেলো তা হচ্ছে, ব্লগারঃ রান্নাঘর সদস্য হয়েছেনঃ ১ বছর ১৪ সপ্তাহ আগে। ব্লগ লিখেছেনঃ ১টি, মন্তব্য পেয়েছেনঃ ৪টি; অন্যের ব্লগে মন্তব্য করেছেনঃ ০টি, নিজের ব্লগে মন্তব্য করেছেনঃ ৩টি। রান্নাঘর ভাই (না কি বোন) ব্লগে আছেন আমার এখানে আসার অনেক আগে থেকে, অর্থাৎ তিনি আমার ব্লগ সিনিয়র। এই মাকলুবা নিয়ে বলতে যেয়ে তিনি লিখেছেন “যেকোন খাদ্যরসিকই প্রথম আস্বাদনে প্রেমে পড়তে বাধ্য এই খাবারের।“ একজন সিনিয়র ব্লগারের এই অভিমত উড়িয়ে দেওয়া যায় না কোন মতেই। মন্তব্যে লিখলাম ট্রাই করে দেখতে হবে।
ট্রাই তো করতে হবে, কিন্তু আমি যে আবার রান্নাবান্নায় খুবই পটু(!)!! আর এ পটুত্বের প্রমাণ আমার আগের কয়েকটা পোস্টে জ্বলজ্বল করছে। তা’হলে উপায়? ইচ্ছা থাকলে উপায় হয়! পুত্রবধুকে কাছে ডেকে মাকলুবার রেসিপি পড়ে শুনালাম। কাজ হলো তাৎক্ষণিক! তার আবার নতুন নতুন রান্নার প্রতি বেশ আগ্রহ। বাসায় ফুলকপি ছাড়া আর সব কিছুই মজুদ আছে। আহারে, আমার অতি প্রিয় ফুলকপিবিহনে কী আর মাকলুবা হতে পারে? অতএব সেদিনের মত বিরতি!!
পরের দিন। পুত্র, পুত্রবধু তাদের চাকরি-বাকরির ঝামেলায় সারাদিনে আর মাকলুবা নিয়ে কোন কথা বলে নি। সন্ধ্যায় পুত্রবধু আবারও একবার মাকলুবার রেসিপিটা দেখে গেলো। তারপর? আরে ভাই, তারপরই তো সেই মাকলুবার প্রেমে পড়া। আর সেই খবর দেবার জন্যই তো ভরপেটে আমার এই কী-বোর্ড টেপাটেপি।
জর্ডান,প্যালেস্টাইন,লেবাননে অত্যন্ত জনপ্রিয় আর এর স্বাদের সাথে আমাদের বিরানীর অনেকটা মিল আছে বলে সহব্লগার রান্নাঘরের পোস্টে দেওয়া তথ্যের কল্যাণে নতুন একটা খাবারের স্বাদ গ্রহণের সুযোগ হলো। বিরানীর সাথে মিল আছে ঠিকই, তবে আমার কাছে মনে হলো এটা বিরানীর চেয়ে অনেক বেশী সহজপাচ্য। আর সে কারণে আমার মত দুর্বল পাকস্থলীবিশিষ্ট মানুষদের জন্য এটা উপযুক্ত খাবার। বিরানীর স্বাদও নেওয়া হবে, আবার বিরানী খেয়ে হাসফাসের যন্ত্রণায় সারারাত ছটফট করতে হবে না। অতএব, বিরানী নয়, এখন থেকে চলুক মধ্যপ্রাচ্য/ জর্ডান/ প্যালেস্টাইন/লেবাননের মাকলুবা।
ধন্যবাদ ভাই রান্নাঘর, আরো মজার মজার রেসিপি দিয়ে আমাদের রন্ধন শিল্পের সমৃদ্ধি ঘটাবেন এবং রসনাবিলাসের সুযোগ সৃষ্টি করবেন আশা করি।
সহব্লগার বন্ধুগণ, অতি সহজ রান্না। সব কিছু যোগাড় করে নিয়ে চুলায় চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে হবে না আপনাকে, পেয়ে যাবেন মজাদার মাকলুবা। খাবেন আর প্রেমে পড়বেন। আরে না, যা ভাবছেন, তা নয়, মাকলুবার প্রেমে পড়বার কথা বলছি আমি। তবে প্রেমে পড়েও এ খাবার খেতে হয়তো খুব একটা খারাপ লাগবে না। অতএব, সুতরাং - - -
মন্তব্য
হাহাহা
রান্নাঘর আপা/ভাইয়ের ব্লগ স্ট্যাটিসটিক্স আমিও দেখেছিলাম, ইতিহাসের অংশ হওয়ার চান্স ছিলো, পারিনি।
দেখি, মাবলুকার কদ্দুর কী হয়!
ইতিহাস হওয়ার চান্স মানে? একটু খুলে বলেন না ভাই।
লেখকের মন্তব্য
নয়ন একজন ঐতিহাসিক ব্লগার। তিনি নানান বিষয়ে ইতিহাসের অংশ হয়ে থাকেন। এই যেমন, কোন পোস্টে প্রথম মন্তব্য করে বা সবার চেয়ে বেশি মন্তব্য করে।
লেখকের মন্তব্য
নয়ন, কার পোস্টে সবচেয়ে বেশিবার প্রথম মন্তব্য করেছো তা বের করে ফেলতে পারো! কে সব চাইতে বেশিবার প্রথম মন্তব্য করেছে তা নিয়েও গবেষণা করা যেতে পারে!! ক্রিকেটের মত নানান রেকর্ডের হিসাব করে ইতিহাস রচনার বিরাট সুযোগ এখানে রয়ে গেছে।
হাহাহা।
বিশাল শ্রমসাধ্য কাজ!
----
কয়জনের ব্লগে(ব্লগারের প্রথম পোস্টে) প্রথম কমেন্ট করে একেবারে ইতিহাসের অংশ হয়েছি, ওটা বোধহয় বের করা যাবে।
কিন্তু একজন ব্লগারের যে কোন পোস্টে প্রথম হওয়ার হিসাব করা কঠিন।
লেখকের মন্তব্য
এ হলো খৈ ভাজা। নেই কাজ, তো খৈ ভাজ। ইচ্ছা করলে ভাজতে পারো, না ভাজলে ক্ষতি নেই।
ভাজার ইচ্ছা নাই!
বাহ, এই তো একজনের হাতে-নাতে প্রমাণসহ সাক্ষ্য পাওয়া গেল।
খাবারটা যে অতি সুস্বাদু এতে আর কোন সন্দেহই রইল না।
লেখকের মন্তব্য
গরম মসলা একটু বেশি হলে মনে হয় স্বাদ আরও বাড়বে। তবে নিজে না খেয়ে এখনই এত উচ্ছ্বসিত হওয়া ঠিক না রে ভাই।
খাইতে ইচ্ছা করতেছে।
লেখকের মন্তব্য
ও গো সুনয়না,
অমন করে চেয়ো না।
নজর যদি যায় গো লেগে
মাকলুবা সব যাবে ভেগে।
[কেমন আছো, মেঘ রঙ?]
অনেক ধন্যবাদ হুদা ভাই। আপনার সুন্দর লেখার কল্যাণে মাবলুকা সম্পর্কে ভীষণ কৌতূহল হচ্ছে। খাবারের ছবি দেখে মনে হচ্ছে দারুন সুস্বাদু হয়েছে খেতে। রেসিপি দেখতে যাব এখুনি।
লেখকের মন্তব্য
খাবারের ছবি আর রেসিপি দেখে তেমন লাভ নেই। সহজ রান্না, করে খেয়ে দেখো। আমার মত নিশ্চয়ই তোমার/তোমাদেরও ভালো লাগবে।
উক্ত রান্নাঘরের পোষ্টে আমিও কিছুক্ষন আগে কমেন্ট করে প্রিয়তে রেখেছি, একদিন বানাবো বলে। এখন দেখি আপনি ফার্ষ্ট! দাঁড়ান, আমিও বানাবো।
ইয়া হাবিবি! জোস। মাবলুকা। মাবলুকা।
(আপনার পুত্রবধুকে স্যালুট করে গেলাম, এমন 'মা' ঘরে ঘরে থাকা চাই)
শুনলাম হুদা ভাই আপনার বাড়া ভাতে ছাই দেবার উদ্দেশ্যে রান্না পোষ্ট দিলেন

আরে আমাদের পঞ্চম দা যে!

আমিও আর একটা রেসিপি পোষ্ট দিয়েছি। হুদা ভাইয়ের একদিন কি আমার একদিন।।।।।
রেসিপিঃ আলু পুরি (হুদাভাইয়ের এক 'মা'য়ের জন্য)
(কেমন আছেন পঞ্চম দা। আপনার কেমন ছবি তুল্লাম! আপনি আসাধারন হ্যান্ডস্যাম।)
পঞ্চম দা, আলু পুরি খাবেন না! তা কি খাবেন, ডাল পুরি!
লেখকের মন্তব্য
না ভাই, আমি আপনার সাথে লেগে পারবো না! আগেই সরে পড়া ভালো। আমি শুধু খাই, যারা রান্না করে তাদের আমি তাই খুব পছন্দ করি। আপনার সাথে আমার কোন বিবাদ নেই রে ভাই!!
লেখকের মন্তব্য
ভাই পঞ্চম, এটা রান্না পোস্ট নয় তো! এটা খাওন-দাওনের পোস্ট। সবাই শুধু রাঁধলে চলবে? খেতেও তো হবে না কি?
লেখকের মন্তব্য
যেদিন বানাবেন, খবর দেবেন। না খেয়ে কেমন করে বুঝবো যে বানিয়েছেন?
আমি শুধু দেখেই যাই
খাওয়ার কপাল আমার নাই
লেখকের মন্তব্য
সাকিবা কি কিছুই না খেয়ে দিনাতিপাত করছো এখন? আহারে!! তাইতো, মুখখানা একেবারে শুকনো দেখাচ্ছে।
পুরোটা পড়ার আগে ভেবেছিলাম "সাহাদত ভাই" এর কপাল বুঝি এবার পুড়লো। হাহাহাহাহাহাহাহা

আমি আমার কপাল নিয়ে শঙ্কিত হয়ে পড়ছি। হা হা হা।।।
না, ভয়ের কারণ নাই "সাহাদত ভাই" উল্টা হুদা ভাই ভয় পাইছে মনে হয়,

তাই অন্যের রেসিপি কপি মারছে। হাহাহাহাহাহাহাহাহা
মনির ভায়া, মাবলুকা খেয়ে পোষ্ট দিয়ে হুদা ভাই ঘুমিয়ে পড়ছেন বলে মনে হচ্ছে। কোন কমেন্ট রিপ্লাই নাই! কেমনে কি!
লেখকের মন্তব্য
মনির, আমি তো ভাই কপি মারি নি। 'রান্নাঘরের' পোস্টের ফলো আপ এই পোস্ট। আর আমি কারো কপাল পুড়াতেও চাই না। রন্ধনবিদগণ রাঁধবেন, আর আমি খাবো না, তা কী হতে পারে? খেয়ে খাবারের দোষ-গুণ নিয়ে কিছু না বললে কেমন দেখায়? তাই তো আমার এই পোস্ট!!
সা, উ,ঃ আসলেও কিন্তু পোস্ট দিয়েই ঘুমাতে গেছি। রাত এগারোটার মধ্যে ঘুমানোর নির্দেশ পালন না করলে খবর আছে।
মাকলুবা না মাবলুকা!
দেখে দারুণ লাগছে।
লেখকের মন্তব্য
মাকলুবা!! মাকলুবা!!!
খেতেও দারুন!!!
কবে পুত্রবধূর হাতের মাবলুকা খাব
হুদাভাইয়ের পয়েন্ট দেখে মনে হচ্ছে, পুত্রবধুরা এটা শুধু শশুরদের জন্যই বানাবে! তাই আমার চান্স আছে!
লেখকের মন্তব্য
আগের দিন শুধু ফুলকপি ছিল না বলে রান্না হয় নি, এ কথাটা পূরোপূরি ঠিক নয়। ফুলকপি তো বাজার থেকে তখনই নিয়ে আসা যেতো। পুত্রবধুর শাশুড়ি ছিলো না, তাই সেদিন রান্না হয় নি (পরে বুঝেছি)। পরের দিন শাশুড়ি আসবার পরে মাকলুবা রান্না হয়েছে। তা'হলেই বুঝুন, শাশুড়িই এখানে প্রাধান্য পেয়েছে!
লেখকের মন্তব্য
অবশ্যই চিন্তা-ভাবনার কথা। তবে আমার পুত্রবধূ তো আমার ভগ্নিদেরও পুত্রবধূই। কপালে থাকলে খাবে বৈকি!!
নুশেরা, ভালো আছো তুমি?
কাজেই মাকলুবা খাচ্ছি
===========================
এইতো আছি হুদাভাই, বইমেলায় আপনাদের আনন্দমুখর সময় কাটানো দেখে ভাল লাগছে। কেমন আছেন?
দোয়া করবেন
লেখকের মন্তব্য
এমন করে নয়, ভাইবোন একসাথে বসে কোন একদিন মাকলুবা খেতেও পারি আমরা।
আছি সেই আগের মতই, আনন্দ মুখরতা দিয়ে বিষাদ ঢেকে রাখার ব্যার্থ চেষ্টায় কেটে যাচ্ছে দিন।
ভালো থেকো।
খাইতে মঞ্চায়; কিন্তু আমার তো আর পুত্রবধু নাই! সবই কপাল!
লেখকের মন্তব্য
যাদের বধূ নাই
তারা আবার পুত্রবধূ চায়!!
আবার নাকি মাকলুবা খাইতেও মঞ্চায়!!!
হু, ফাটা কপাল!
লেখকের মন্তব্য
ডাক্তারগণ করে কী? ফাটা কপাল মেরামত হয় না ডাক্তারদের কাছে?
রসনাউদ্দীপক রেসিপি।
লেখকের মন্তব্য
ভাই নিওলিথিক, এই পোস্টে রেসিপি নেই, আছে শুধু খাবার কাহিনী। রেসিপি অন্যত্র।
কেমন আছেন?
হুদা ভাই আবার প্রেমে পড়েছেন, মাবলুকার প্রেম উনার উপরে পড়েছে!
- বিরানি রান্নার চেয়ে এইটা রান্না করা সোজা বইলা মনে হইতেসে, সুস্বাদের গ্যারান্টি তো পাইলাম, কিন্তু রান্না সোজা না কঠিন সেই গ্যারান্টি কে দিবেন?
- হুদা ভাই, সালাম আপনাকে। ভাবিকে সালাম দিয়েন। আর খুব, খুব ভালো থাইকেন।
লেখকের মন্তব্য
খাদ্যের প্রতি যে প্রেম, তা একেবারে খাঁটি। এতে কোন ভেজাল নেই। জন্মাবধি এই প্রেমেই মজে আছি। মাঝে মাঝে প্রেমিকা বদল হয়, প্রেম কিন্তু অমলিন!!
শুভেচ্ছা ভাই।
ধন্যবাদ, হুদা ভাই!
ডিশটার নাম মাবলুকা না "মাকলুবা"।
আপনই রান্না করে খেয়েছেন দেখে অনেক উৎসাহ পেলাম। আশা করি আবার একম কোন পোস্ট দিতে পারব যেটা সবাই পছন্দ করবে। ধন্যবাদ।
@রান্নাঘর, 'মাজগুত'/"মাতগুত' নিয়া একটা পোষ্ট লিখলে মন্দ হয় না
ধন্যবাদ, লোপা। আমি তেমন একটা রান্না বিশারদ নই। যে রেসিপিগুলো বন্ধুদের কাছে খাওয়ার সুযোগ হয়েছে, সেগুলো লিখতে চাই। তবে আপনই বলার পর এই রেসিপিটা পেলাম। এটা কি মাজগুত?
লেখকের মন্তব্য
ভাই রান্নাঘর, মাকলুবা, মাকলুবা। সব সময় তাই-ই তো বলেছি, লিখেছিও তাই। কেমন করে কখন তা আবার উল্টা-পাল্টা হয়ে গেছে খেয়ালই করি নি। সরি ভাই, এমন ভুল তো ক্ষমারও অযোগ্য। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কীইবা করতে পারি। ঠিক করে দিয়েছি।
শুভ কামনা।
শ্রদ্ধার সংগে লিখছি
রান্নাঘরের মাবলুকা
এটা 'মাগলুবা' বা 'মাকলুবা' হবে,যার অর্থ 'উল্টা'
'মাবলুকা ' এমন শব্দ আরবীতে আছে কি না?
লেখকের মন্তব্য
সরি লোপা। এমন একটা শব্দ, যার অর্থ 'উল্টা'। সে শব্দটি লিখতে যেয়ে আমি নিজেই কেমন করে যেন উলটে গেছি। ঠিক করে দিয়েছি। হবে 'মাকলুবা'। তাই তো?
ধন্যবাদ ভাই লোপা।
মাকলুবা দেখা যাক করা যায় কিনা একদিন
এমন প্রশংসা শুনে ইচ্ছা হলো ট্রাই করার
লেখকের মন্তব্য
কেমন খেলেন জানাবেন কিন্তু, জলরঙ।
কোন কথা নই এখন খাবার চাই। তারাতারি দেন। প্লিজ !

লেখকের মন্তব্য
তুহিন, অধৈর্য হলে তো চলবে না ভাই। 'সবুরে মেওয়া ফলে' মনে রাখলে কষ্ট কমে যাবে।
এ তো দেখছি মারাত্মক অবস্থা! সব তথ্য ফাস করে দিলেন।
তবে, পোস্ট পড়ে মাকলুবার প্রেমে না পড়ে উপায় নেই।
মজা লাগলো।
শুভেচ্ছা-
ভালো থাকবেন।
লেখকের মন্তব্য
হে পথিক, চেনা বা অচেনা, জানা বা অজানা,
কিছু তো ছিল না গোপন, যা বলা যাবে না।
ছিল সবই খোলামেলা যা বলেছি হেথা,
বলি নি এমন কিছু, কোন বেফাস কথা।
শুভ কামনা।
দারুণ তো!
খেতে ইচ্ছে করছে!
লেখকের মন্তব্য
'ইচ্ছা থাকলে উপায় হয়'।
আমার কথা নয়, গুণীজনে কয়।
লেখকের মন্তব্য
কী লাগছে বেশ? মাকলুবা, না লেখা?
পড়ার চেয়ে খাওয়ায় মজা, আরো মজা দেখা!!
ভাই আপাতত মকবুলা বেশ লাগছে।
তার পরে লেখা।
কোন রকমে খাওয়ানো যায় না???
লেখকের মন্তব্য
আমিই খাই, কেউ দিলে! কেউ যদি দেয় তো খাবে, আর বেশি খায়েশ হলে কোমর বেঁধে নেমে পড়ো, রেসিপি তো রান্নাঘরে আছেই!!
বাহ বেশ লাগছে।
খাইতাম চাইইইইইই দাদা।
লেখকের মন্তব্য
হয় যদি রে, চাওয়ার মত চাওয়া,
তবেই সেটা যাবে যে ভাই পাওয়া!!
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই চারু মান্নান।
খুব খুব খুব লোভ লাগছে।

লেখকের মন্তব্য
ছি! লোভ করতে নেই!!
লোভে পাপ, পাপে - - -। না, থাক, অলক্ষুণে কথা মুখে আনতে নেই।
মাকলুবা আর সিলেটের ঐতিহ্যবাহী ( আদতে যেটা ইরানের) আখনী ( ইয়াকনী) এর সাথে পুরাই মিল দেখতে পেয়েছি। তাই বলতে পারি এটা অনেক খেয়েছি। আর খেতে আসলেই দারুন!!!
লেখকের মন্তব্য
বিশেষজ্ঞ অভিমতে জোর বাড়লো আমার।
ধন্যবাদ।
দাদা এটা কি ঠিক ? এইরকম কষ্ট দেয়া? এত মজার খাবার দেখিয়ে ?
লেখকের মন্তব্য
বলি তবে ভাই বলি, শোন শোন মন দিয়া,
দেশে ফিরে এসে সুহাস বদনে নিজ হাতে রাঁধিয়া
নিজে খাবে আর খাওয়াবে সকল প্রিয় জনেরে
অম্লান হাসিতে খুশি হয়ে সবে করিবে কত দোয়া রে!
দাদা আপনার জবাব নাই
কয়েকবার দেখে গেছি এই পোস্ট জানেন ,এই মাকলুবার লোভে পড়ে । এত অসাধারণ একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।
লেখকের মন্তব্য
ভাই শিহাব, আমার এই পোস্টে আপনাকে পেয়ে আমি খুবই খুশি হলাম। আপনি তো চতুর্মাত্রিকের একেবারে প্রথম দিকের ব্লগার। দেখাই যায় না আপনাকে। তবু যে মাকলুবার লোভে এখানে এলেন, তাতেই আমার পোস্ট ধন্য, আমি কৃতজ্ঞ।
একটু নিয়মিত হওয়া যায় না ভাই? নতুনেরা উৎসাহ পায় তা'হলে।
শুভ কামনা সতত।
দাদা, কেমন আছেন ?
লেখকের মন্তব্য
বেশ ক'দিন পরে তোমাকে দেখে ভালো লাগছে।
কেমন আছো ভাই?
সেই সকালে ইউনিভার্সিটি তে বসে আপনাকে লিখেছিলাম। এই আপনার রিপ্লাই দেখলাম এই মাঝরাতে । ভালো আছি দাদা । আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।
মন্তব্য করুন