লেখকের ক‌থা

সদর দরজা

শুক্রবার বিকেলের আড্ডা

ব্লগারের প্রোফাইল ছবি

আড্ডার কথা মনে আছে? মনে থাকলে তো ভালোই, মনে না থাকলেও ক্ষতি নেই, মনে করিয়ে দেবার জন্যই এই পোস্ট।

সময় কম।

সংক্ষেপে বলি।

বিদেশে যারা থাকে, দেশের প্রতি এক অদ্ভুত মমত্ববোধ তাদের ঘিরে থাকে অনুক্ষণ। দেশে আসবার স্বপ্ন নিয়ে, দেশে ফিরে কোথায় কী করবে, কেমন করে কোথায় যাবে, এবার দেশে গেলে অমুক-তমুকের সাথে দেখা করতেই হবে এমন হাজারো ইচ্ছা মনের মাঝে নিয়ে প্রত্যাবর্তনের আশায় দিন গোনে তারা। এক সময় দেশে আসা হয়, দেশের মাটিতে পা পড়ার আগের মুহূর্তে মাটির টানের আচ্ছন্নতা তাকে মুগ্ধ করে। বিদেশে বসে যে সব স্বপ্ন এতদিন লালন করেছে অতি সযতনে, তার প্রায় কিছুই করা হয় না, তার আগেই চলে আসে ফিরে যাবার সেই ক্ষণটি। ফিরে যাবার পরে আবারও সেই একই স্বপ্ন, একই ইচ্ছা নিয়ে দেশে আসবার প্রতীক্ষা শুরু হয়।

আমরা ইতিমধ্যে জেনেছি যে, আমাদের সহব্লগার শূন্য আরণ্যক বিদেশ থেকে দেশে এসেছেন অল্প কয়েকদিনের জন্য। তার মনের মাঝেও এমন সব আশা থাকা স্বাভাবিক। সময়ের টানাটানি তারও থাকতে পারে, হতে পারে। চতুর্মাত্রিকের চতুরদের সাথে সামনাসামনি দেখা করার কোন সুপ্ত বাসনা তার থাকতে পারে, চতুরদের মনেও তার সাথে দেখা করার ইচ্ছা থাকা কোন অস্বাভাবিক কিছু নয়। তেমনই ইচ্ছা আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে মেঘ অদিতির এক পোস্টে তাকে কেন্দ্র করে আড্ডার দিনক্ষণ মোটামুটি নির্ধারিত হয়েই আছে। ক্ষুদে ব্লগিংয়েও অনেকের জানা হয়ে গেছে এই আড্ডার কথা। পোস্ট আর ক্ষুদে ব্লগিংয়ে যারা আড্ডায় আসবার ইচ্ছা জানিয়েছেন তারা হচ্ছেনঃ

১। শূন্য আরণ্যক
২। মেঘ অদিতি*
৩। আহমাদ আবদুল হালিম
৪। ঈশান মাহমুদ
৫। অনীক
৬। একুয়া রেজিয়া
৭। ডাক্তারের রোজনামচা
৮। শাওন৩৫০৪
৯। নয়ন
১০। বহুব্রীহি
১১। সাহাদাত উদরাজী
১২। নিশুতিরাতের চিঠি
১৩। আকাশগঙ্গা
১৪। ভেবে ভেবে বলি
১৫। চৈতী আহমেদ

এ ছাড়া ১৬। আমিন শিমুল আর ১৭) সাকিবা ফেরদৌসী ভার্চুয়ালি এই আড্ডায় যোগ দেবে বলে জানিয়েছে। অপরদিকে ১৮) অন্ধ আগন্তুক নাকি শূন্য আরণ্যকের চোখকে ফাঁকি দিয়ে পাশে বসে চা খেয়ে যাবে।
*মেঘ অদিতির টিকিট ক্যান্সেল হলে আড্ডায় থাকবে।

আবারও বলি, আড্ডা শুরু হবে
আগামী শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১২
ছবিরহাটে বিকেল চারটায়

শেষ হবে কখন তা অনির্ধারিত।

কী আশ্চর্য!!! তালিকায় আমার নাম নেই! তাতে কী? আমি তবুও যাবো! আমার মত আরও যাদের নাম নেই, তারাও আসবেন বলেই ধারণা করা যায়। তালিকায় কাম কি? আড্ডাই এখানে মুখ্য!!

শুভ ব্লগিং।

শুভ আড্ডা।

শুভেচ্ছা সকলকে।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫১১(১)    

আমিও আসতে চাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫১২(২)    

পোষ্টে সাত দিছি!
আমারে দাওয়াত দেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৪৬(৩)    
লেখকের মন্তব্য

পোস্টে মাইনাস দিলেও আসতে কোন বাধা নেই। তবে দাওয়াত দেবার কেউ নেই এখানে। আমিই যাচ্ছি বিনা দাওয়াতে। কেউ মেহমান নয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫১৫(৪)    

আমি কী করবো বুঝতেছি না। মনে হচ্ছে আসা হবে না! পরীক্ষা পরের দিন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৪৭(৫)    
লেখকের মন্তব্য

তুমি ভাই বাদ! পরের দিন যাদের পরীক্ষা, তারা সবাই বাদ!! বইমেলার আড্ডায় দেখা হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫১৬(৬)    

আমি কোথাও নেই। দীর্ঘদিনের অনুপস্থিথি। আরো দুই মাস :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৪৮(৭)    
লেখকের মন্তব্য

তোমাকে দুই মাসের জন্য মাইনাস। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে চতুরে নিষিদ্ধ করা উচিত (মডুদের দৃষ্টি আকর্ষণ করছি)।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫২১(৮)    

যেভাবেই হোক, আমি আছি । এটাই বা কম কি :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৫২(৯)    
লেখকের মন্তব্য

"নয়ন সুমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই"
কবির এ কথা মত তেমনই ভাবে তুমি রয়েছো আড্ডায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৭২(১০)    

অনেক ধন্যবাদ প্রিয় দাদা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৭৩(১১)    

আগামি আড্ডা কখন? জানতে মন কাঁদছে । ওটায় থাকবো তো ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮৩(১২)    
লেখকের মন্তব্য

না, সেটাতেও তোমার থাকা হবে না। বইমেলার সময় এক বা একাধিক আড্ডা জমবে। সে সব আড্ডা মিস করা ছাড়া তোমার আর কোন উপায় নেই! তবে তুমি ফিরবার পরে তোমাকে কেন্দ্র করে আড্ডার আয়োজন করা যাবে। কী বলো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯১(১৩)    

আমাকে ঘিরে আড্ডা , কি বলবো । আসলেই সত্যি বলছেন ? আমি বাকহারা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭০২(১৪)    
লেখকের মন্তব্য

বিদেশ থেকে এলে ফিরে
আড্ডা হবে তোমায় ঘিরে
বলছি আমি সত্যি
মিথ্যে নয় এক রত্তি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫২৪(১৫)    

সাহাদত ভাই তো বলছেন উনি নাকি পিকপকে যাবেন। আড্ডায় আসতে পারবেন না।

আপনারা প্রান-মন খুলে আড্ডা দিন। আর সেই আড্ডার খুটিনাটি সব জানিয়ে পোস্ট দিয়ে আমরা যারা আড্ডায় থাকতে পারছিনা তাদেরকে কৃতার্থ করুন।

আনন্দয়ময় ও শুভ আড্ডা!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৪৩(১৬)    
লেখকের মন্তব্য

উদরাজীর পিকনিক তো ২৬ তারিখে! আড্ডা শুরুর ২৪ ঘন্টা আগে তিনি ঢাকায় ফিরে আসবেন। আড্ডায় আসতে অসুবিধা হবার কথা নয়।
শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৩১(১৭)    

আড্ডা যদি অনির্দিষ্ট সময় ধরে চলে, আমি সেখানে যাওয়ার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো।
---
৮ নাম্বারের এই শাওনটা কে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৩৪(১৮)    
লেখকের মন্তব্য

আরে, তাইতো! এটা শাওন৩৫০৪! ঠিক করে দিই!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৩৮(১৯)    

হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৩৭(২০)    

শাওন (ঘুঘু) চিনোনা মনা তুমি শাওন (ঘুঘু) ৩৫০৪ (ফাঁদ) চিনো?
মরহুম হৈয়া গেলাম কথা শুইনা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮৮(২১)    
লেখকের মন্তব্য

নয়ন, আড্ডা সেরে বিয়ে করতে গেলে ভালো হয় বেশি! [সরি, বিয়ে খেতে গেলে]

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৩৯(২২)    

নাজমুল ভাইয়া,

আপনার লেখার ধরণটা মন ছুঁয়ে গেল! সাত তারা!
এবারের আড্ডাই কি চতুরদের আয়োজিত সবচাইতে বড় পরিসরের আড্ডা?
আড্ডায় উপস্থিত চতুরদের কাছে আমার বিনীত অনুরোধ রইল, সকলের ফোটোসহ (এবং ছবির 'বাম থেকে ডানে' ----> সকলের নামোল্লেখ সহ) আড্ডা পোস্ট দেবার জন্য, যাতে আমরা চতুর পরিবারের সকলে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।


দারুন জমজমাট হোক এই শুক্রবারের আড্ডা!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৫৫(২৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ অনামিকা। আড্ডা পোস্ট তো অবশ্যই দেওয়া হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৫০(২৪)    

:( আমারে ছাড়াই আড্ডডান :( :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৫৭(২৫)    
লেখকের মন্তব্য

কেন তুমি ঢাকার বাইরে? দু'দিন পরে গেলে চলতো না?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬২৫(২৬)    

ফাউল পোলা, তোমার গোল বাতিল!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০২১(২৭)    

আমি খেললামই না :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৫৮(২৮)    

ইউ আর জাস্ট অ্যসাম। হ্যাটস অফ (এত কমিটেড!) গ্রেট। যা করা উচিৎ, তা হয়ত এমন করেই করা উচিৎ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৬৩(২৯)    
লেখকের মন্তব্য

পদ্ম! ভালো হচ্ছে না কিন্তু!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৫৬৪(৩০)    

আড্ডাআআআআআআআআআআ ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯০(৩১)    
লেখকের মন্তব্য

হুম্ম!! আড্ডাআআআআআআআআআআ!!
দেরি করবেন না কিন্তু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬০১(৩২)    

আমরা আছি কাছা কাছি,
থাকবো চতুরেরে পাশা পাশী।
আড্ডাই না থাকলেও প্রিয় চতুরদের মনে থাকবো,
এই আশায়
আড্ডার সফলতা কামনা করছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯২(৩৩)    
লেখকের মন্তব্য

কেন করিম? তুমি কি দেশের বাইরে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৬৩(৩৪)    

হুদা ভাই, দেশের বাইরে না। জেলার বাইরে।
আমি চট্রগ্রাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬১২(৩৫)    

"শুভ আড্ডা"

বেশি বেশি ছবি তুলবেন প্লীজ----- তারপর হবে ভার্চুয়াল আড্ডা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯৪(৩৬)    
লেখকের মন্তব্য

চেষ্টার ত্রুটি হবে না আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬২১(৩৭)    

শুক্রবারের আড্ডা জমজমাট হোক। আড্ডায় কি কি খাইলেন তার ছবিও দিয়েন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮৫(৩৮)    
লেখকের মন্তব্য

খাওন-দাওন নেই আচার্য, খাওন-দাওন নেই
যা আছে সব আছে শুধু মুখের আড্ডাতেই॥

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৫১(৩৯)    

সহমত। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৫৬(৪০)    

আড্ডাটা দারুণ ভাবে মিস করতে হবে বলে মনটা খারাপ।
ভারচুয়ালিও থাকতে পারবোনা, কারণ বিকালে আমার একটা অফিসিয়াল মিটিং আছে।
সবার জন্য শুভকামনা জানাচ্ছি, আর আড্ডার সফলতা কামনা করছি প্রাণ থেকে...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬২২(৪১)    

নাম সাজাইছেন কুন সিরিয়ালে?
====================
লাস্টে দেখি চৈতী আহমেদ আসবেন, আমি তো ভাব্তাম উনি কোলকাতা থাকে!!!
====================
ভ্যাব্লা (ভেবে ভেবে কৈ) রে জিগাইতে চাইছিলাম, হামাস নেতা হাসান মাহাবুব আসবো না? খবর দেওয়া গেছে?
====================
পদ্ম ব্যাটা থাকে আম্রিকা, তেল নেয়ার কথা, দেয় কেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬২৬(৪২)    

হাসান সাহেব সস্ত্রীক এবং সমুদ্রকন্যা স-স্বামীক আসবেন বলে জানিয়েছেন। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৪০(৪৩)    

আলহাম্দুলিল্লাহ, মিলাদটা ঐখানেই পৈড়া ফালাইতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৬২(৪৪)    

পদ্ম ব্যাটা থাকে আম্রিকা, তেল নেয়ার কথা, দেয় কেন?

কমেন্ট পইড়া পেইজ নামাইয়া গেছিগা, আমি ভাবছি অন্য কাউরে বুঝি কিছু কইছেন। পরে মনে পড়লো, ওরে এডা তো আমারে-এ না কইতেছে! হে হে, মানষের কথা আর কি কমু; এতদিন পদম শুনতে শুনতে পদ্ম শুইনা নিজের কাছেই কমচেনা লাগতেছে।
========
আর তেল? এডা হলো, গো উইথ মি'র পইলা মসলা। কাজ না হইলে Against মি'র থিওরী এপ্লাই। মুহাহা মুহাহা আর এগেন্স্ট মি'র থিওরীডা হইলো ভয়ানুক কোতাও নিক্ষেপ। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৭২(৪৫)    

এডা আম্রিকার থিওরী, আমার না কিন্তুক! :( আমি ভলগার পদমের থিওরীতে চলাফিরা করি। ঝিমাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৭৬(৪৬)    

হ, কুন্সুম কি হৈয়া যায়, তার কোনো ঠিক নায়!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮১৮(৪৭)    

হা হা। হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা
=============
আজকে উপরের এই ছবিটা দেয়ার পর থিকাই মনডা ব্যাপক উচপিছ কর্তাছিল। সিরিয়াস। ভাবছি, ধুৎ, বিলাইদারে এমন জাগাত না ফালাইলেও পার্তাম। কিন্তু এখন এই বিপরীত আক্রমনে মনডা পুরা ফুরফুরা হইয়া গেলো। থ্যনকু।

তবে আমার দেয়া ছবিডার দিকে তাকাইলে মায়াই লাগে। D
==========
এখন দেখি শুক্কুর বারে কার কিরম সাজগোজে। সে পর্যন্ত টাইটফিট থাকেন। হেইয়ো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৯৯(৪৮)    

কি সুন্দর ভালো মানুষির ভাব নিয়ে বদমায়শিটা করে রে!! খাইছিতোরে
পদম যে ভেতরে ভেতরে এমুন বদ কে জানতো!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০০৭(৪৯)    

অমা আই কিচ্ছি? (মাথা চুলকানোর ইমো) (মাথা চুলকানোর ইমো) আমার নামে এগিলি কি কন? আপনের নামে রিপোষ্ট স্যরি রিপোর্ট করমু কইলাম! মাইনাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২১৩৫(৫০)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৬৬(৫১)    
লেখকের মন্তব্য

হাসান মাহবুব আর সমুদ্রকন্যার একত্রে আগমন - স্বাগতম, সুস্বাগতম॥

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৪৪(৫২)    

তাই নাকি? ওয়াও! দারুন হবে!!!

কিন্তু আমি নেই! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৬৫(৫৩)    
লেখকের মন্তব্য

যখন যে নাম মনে পড়েছে, বলতে পারেন বেসিরিয়ালে সাজানো এ নাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৭১(৫৪)    

আমাকে এমন দুরের ক্যান ভাবলেন বিল্লুদা? কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি
এখন আমি কি করি, এত দুর থিকা কেমনে আসি তাছাড়া ঐদেশের সব কিছু এইদেশে ভার্চুয়ালি ব্যান করা হইছে, ক্যান আপনি আমারে এমন পর কইরা দিলেন, আমার অশ্রুতে চতুর ডুইব্যা গেলে আরএফএল মগ দিয়া সেচলে কাজ হইবো না বালতি লাগবো কইলাম। কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি কান্নাকাটি হল্লাহাটি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২১৪০(৫৫)    

আর কাইন্দোনা ভইন! ফায়ার ব্রিগেডের গাড়ীরে খবর দিছি। পানি সব পাইপ দিয়া টাইন্যা নিবো।
তুমারে কান্দনে চতুরে একটা বিরিক্ষেও পাতা নাই গো! কান্নাকাটি হল্লাহাটি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬০৫(৫৬)    

চৈতী আহমেদ, থুক্কু! আমি ভাব্ছিলাম আরকি, ভুল ভাব্ছিলাম।
তো, কোলকাতা যেহেতু থাকেন না, তাইলে আড্ডায় আসতে প্রবলেম কি?
(আর কাইন্দেন্না, পানি ধরে রাখেন:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬২৩(৫৭)    

ধুর! ধুর! ধুর! - আপনেরে না, হুদা ভাই, নসিবেরে পিছা দিয়া পিডাইতে মন চায়!
- এনজয়!
- এইবারে আড্ডা পোস্টের ছবিগুলা খালি সমঝদারগো লিগা বিমূর্ত শিল্প কইরা রাইখেন না গো! আমগো মতন পাব্লিকের বুঝার জন্য কিঞ্চিৎ ভাষ্য, মানে নাম টাম আরকি, দিয়া দিয়েন!
- সকলের জন্য শুভ কামনা!
- দারুণ পোস্ট, হুদা ভাই! স্যালুট!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৭০(৫৮)    
লেখকের মন্তব্য

দেখা যাক, কিঞ্চিৎ ভাষ্যসহ সচিত্র বর্ণনা কার কী-বোর্ড থেকে মাথা তোলে!
ধুৎ! কী যে বলেন? লজ্জায় ফেলে দেন একেবারে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৪৪(৫৯)    

আড্ডা সফল হোক।
জয়তু আড্ডা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯৫(৬০)    
লেখকের মন্তব্য

চলে এসো মানিক। একটু কষ্ট করে হলেও আনন্দ থেকে নিজেকে বঞ্চিত না করাই উত্তম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৫১(৬১)    

চতুরের বন্ধুদের মধ্যে ঢাকায় আমরা মাত্র ১৬ জন(হুদা ভাই সহ) থাকি ? what! ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৭৭(৬২)    
লেখকের মন্তব্য

তা হবে কেন? আছে আরো অনেকেই, আড্ডা দেবার সময় হয়ে ওঠে না হয়তো নানান কারণে! এই ১৬ জন ছাড়া বারীশ আসবার ইচ্ছা প্রকাশ করেছে। হাসান মাহবুব আর সমুদ্রকন্যা আসবে বলেও জানা গেছে। এইতো হলো ১৯ জন। সংখ্যা আরো বাড়বে নিশ্চয়ই। নিরাশ হবার কিছু নেই ঈশান!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৭৪(৬৩)    

আমার আসার অনেক ইচ্ছা ছিল। কিন্তু আফসোস। ঐদিন ভার্সিটি থেকে নৌভ্রমনে যাবো। বড় ভাইরা হুমকি না দিলে তাও আসতাম। শনিবার হলে কি সমস্যা হত? :( কপাল কান্নাকাটি হল্লাহাটি
[শুক্রবারে ছবির হাটে বেশ ভীড় হয়। সেই তুলনায় শনিবার ভীড় কম। আর শুক্রবারে নয়ন ভাইও বিয়ের জন্য অনিশ্চিত- যতটুকু জানি। পরেরদিন নিশ্চয়ই বিয়ে থাকবে না।]

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯৬(৬৪)    
লেখকের মন্তব্য

ইমনিল, এখন কী আর দিনান্তর করা সম্ভব?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭০৬(৬৫)    

(মুখবন্ধ)
আড্ডাবাজী শুভ হোক। শুভকামনা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৭৬(৬৬)    

অনেক ছবি চাই (সবার আলাদা আলাদা আর গ্রুপ সব ), বিশাল বর্ণনা চাই , খাওাদাওয়ার বিবরন চাই , ভালবাসাবাসি ঝগ্রাঝগ্রি হলে তাও জানতে চাই। প্রতি মুহূর্তের লাইভ চাই । নাহলে কিন্তু খবর আছে । :)

সবার আলাদা আলাদা পোস্ট ও চাই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮০(৬৭)    
লেখকের মন্তব্য

ওরে বাব্বাহ! এই মেয়ে দেখি শুধু চায় আর চায়!!
এই চাওয়া পূরণ করবেন, বলেন কোন ভাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮৭(৬৮)    

দাদা
আপনার কাছে শুধু চাই আর চাই ।
চাওয়া পূরণ না করলে আপনার ক্ষমা নাই । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭০০(৬৯)    
লেখকের মন্তব্য

এবারে ভয় পেয়েছি!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৫১(৭০)    

সাকিবার চাওয়ার সাথে আম্মো আছি! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮১৩(৭১)    

এক যোগে আন্দোলন । আমাদের দাবি মানতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৫০(৭২)    

এতক্ষণে আমার মনের কথাটা বলেছেন। আমরা যারা দূরের চতুর তারা তো কষ্টেই কাটাই সব মিস করতে করতে। তাই আমিও একই কথা বলতে চাই “অনেক ছবি চাই (সবার আলাদা আলাদা আর গ্রুপ সব ), বিশাল বর্ণনা চাই , খাওাদাওয়ার বিবরন চাই , ভালবাসাবাসি ঝগ্রাঝগ্রি হলে তাও জানতে চাই। প্রতি মুহূর্তের লাইভ চাই । সবার আলাদা আলাদা পোস্ট ও চাই ।”

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৮৯(৭৩)    

আড্ডা দিতে আমারও মন চায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯৯(৭৪)    
লেখকের মন্তব্য

আপনি কোথায়, প্রতীপ? আসা যায় না?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৬৯৭(৭৫)    

শুক্রবার আপ্নারা এতো আড্ডা দিবেন আমরা কি করবো ? কোন টিভি চ্যানেল রে খবর দেয়া যায়না ? লাইভ দেখতাম। নাহলে ত কানতে কানতে মনে হয় চতুর ডুবাই দিব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭০৩(৭৬)    
লেখকের মন্তব্য

কথা কিন্তু মন্দ নয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭২৭(৭৭)    

দূর থেকে শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৩১(৭৮)    
লেখকের মন্তব্য

বইমেলায় আসবেন তো? আপনাকে নিয়ে আড্ডা জমবে তখন। আগেভাগে জানাবেন কিন্তু, কখন আসবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৯৮(৭৯)    

এবার বোধহয় বইমেলায় যাওয়া হবে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮০১(৮০)    
লেখকের মন্তব্য

ধুৎ! কী যে বলেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৭৬৯(৮১)    

আড্ডা সফল হোক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮০৫(৮২)    

বিকাল ৪টা মানে আমার মাঝরাত হয়, নইলে আমি ফোনে থাকতে পারতাম
আফসোস :(
আপনারা মজা করে আড্ডান
আমি আড্ডাশেষের ছবি পোস্টের অপেক্ষায় আছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৫২(৮৩)    

মিচ ইউ আপুনি :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৬৫(৮৪)    
লেখকের মন্তব্য

চোখ-কান খোলা রেখো একুয়া, জলরঙ দেশে এলে রঙচঙে আড্ডার আয়োজন করতেই হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৭১(৮৫)    

ইনশাল্লাহ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৩২(৮৬)    

হু আমি তো আর জিরু না
আমি দেশে গিয়ে ডেকে ডুকেও কাউরে পাবোনা জানি উদাস

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩০৫৫(৮৭)    

ভুল সবই ভুল আগে দেশে আসো তারপর বুঝবা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৪৮(৮৮)    

কঠিন সমস্যা ! কয়েকজন এর চোখকে ফাঁকি দিতে হবে । ভাবতাছি

রোমাঞ্চকর থ্রিলার ! মুহাহা মুহাহা মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৬২(৮৯)    

লিস্টে নিজের নাম দেইখা টাকসিত একই সাথে পুলকিত।
আবার গলা টিপ্পা ধইরা কান্নাও আসতেছে, ইস সত্যি সত্যি যদি আসতে পারতাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬৬৬(৯০)    
লেখকের মন্তব্য

না এলে জরিমানা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০০২(৯১)    

ভার্চুয়ালি আড্ডায় যোগ দেবার সিস্টেম জানতে চাই !!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪০৭(৯২)    
লেখকের মন্তব্য

কেন ভাই, আপনার ইচ্ছা ঘোষিত হয়েছে কোন এক পোস্টের মন্তব্যে অথবা ক্ষুদে ব্লগিংয়ে (সঠিক মনে নেই, খুঁজে দেখবার ধৈর্য নেই)। সেখান থেকে জেনেই তো লিস্টে নাম উঠানো হয়েছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬১৭(৯৩)    

আমি ও । দাদা প্লিজ একটু ভার্চুয়ালি আড্ডায় যোগ দেয়ার সময় আর নিয়ম বলে দেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৬২৯(৯৪)    
লেখকের মন্তব্য

আমি তো টেকি না! ক্যাম্নে বলি? তোমার সময় রাত আটটায় আড্ডায় থাকা কারো মোবাইলে ফোন করে দেখতে পারো!! আর কিছু বলতে পারছি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২২৬৬(৯৫)    

ক্লাস টেন এ আমার রোল নম্বর ছিল "দশ" :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪০৮(৯৬)    
লেখকের মন্তব্য

দশের দশা থেকে বহুব্রীহির মুক্তি নেই দেখা যাচ্ছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৩০(৯৭)    

ঘটনা হইলো আমি এখনো ঘুমাই নাই, কখন যে উঠতে পারবো তা আল্লা মাবুদ জানে। আমার জন্যে সক্কলে একটু দুয়াদরুদ রাইখেন। আরো একখান কথা.... হুদা ভাই আর বিলাই মামু ছাড়া আর কাউরে তো দেখলে চিন্তাম না... ছবির হাটের কুনখানে থাকপেন? কারু ফুন লম্বর তো নাই আমার কাছে... কোন সহৃদয় আড্ডাবাসী পার্লে মোর মুখের বইয়ে ফুন লম্বরটা এট্টু দিয়া দিয়েন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৩১(৯৮)    

ফোন নাম্বার দেন, আমি ফুনায়ে জাগায় দিয়ে ঘুমায় যাবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৯৪৯(৯৯)    
লেখকের মন্তব্য

আড্ডাবাজের সংখ্যা একজন বাড়লো তা'হলে! মুখবইয়ের বার্তা দেখুন নিরাচি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩০১৩(১০০)    

আর মাত্র ৬ ঘন্টা ১৮ মিনিট !!!!!!!! মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩০২৭(১০১)    
লেখকের মন্তব্য

কাউন্ট ডাউন শুরু!!
একেবারে অগোচরেই থাকবেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৫১৬(১০২)    
লেখকের মন্তব্য

অনীক কী আড্ডায় এসেছিল?

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
10 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।