লেখকের ক‌থা

সদর দরজা

সাগুফতা শারমীনকে চতুর্মাত্রিকে স্বাগতম

ব্লগারের প্রোফাইল ছবি

গেলো বছরের কথা। বইমেলায় আসা কিছু নতুন বই নিয়ে দৈনিক প্রথম আলোর সাহিত্য পাতার আয়োজন দেখছি। অদ্ভুত কোমল আর বেশ অন্যরকম একটা নাম চোখ কাড়লো। কনফেশন বক্সের ভিতর। অটাম-দিনের গান। লেখক সাগুফতা শারমীন তানিয়া। আলোচনায় চোখ বুলিয়ে বইটি পড়ার আগ্রহ হলো খুব। কয়েকমাস বাদে দেশে ফিরে আমার শহর চট্টগ্রামে খুঁজলাম, অটাম-দিনের গান পেলাম না। লেখকের নামটি মাথায় ছিলো; নেটে খুঁজতেই মিললো তার অন্তর্জালিক ঠিকানা: নির্মাণ/মুক্তাঙ্গন ব্লগে

খুব বেশি লেখেননি তানিয়া তার ব্লগে, তবু যা লিখেছেন সবক'টিই নিঃসন্দেহে চমৎকার। মন্ত্রমুগ্ধের মতো একাধিকবার পড়েছি একটি দীর্ঘ লেখা; পরলোকগত নানার স্মরণে শব্দবাক্যের ফুলে গাঁথা স্মৃতিমালার অর্ঘ্য। অসামান্য সুখপাঠ্য এ লেখাটি পড়ে নিজের মুগ্ধতা জানাতে তানিয়াকে একটি বার্তা পাঠাই। জবাবের আশা ছিলো না; তাই বলা চলে আমাকে একরকম বিস্মিত করেই তানিয়া একটি চমৎকার উত্তর দেন। মুদ্রণমাধ্যমে লেখালেখিতে পরিচিত নাম, এমন কয়েকজনের মুখে 'প্রতিশ্রুতিশীল লেখক' হিসেবে সাগুফতা শারমীনের নাম শুনেছি। এই হলো তার সম্পর্কে আমার জানা-চেনা-শোনা।

আজ প্রথম পাতায় বাঁদিকে নবাগত চতুরদের তালিকায় সাগুফতা শারমীনকে দেখেই তার পাতায় ঢুঁ দিয়ে দেখি নিজের সম্পর্কে লেখা-- কেউ নই বাবা কেউ নই। বুঝলাম, ইনিই সেই তানিয়া। :)

এবার সাগুফতাকে কিছু বলি। বাংলায় বেশ অনেকগুলো কমিউনিটি ব্লগ আছে। ব্লগের পরিবেশ, কারিগরি দিক আর লেখার মান মিলিয়ে চতুর্মাত্রিক খুব অল্প সময়ে ব্লগারদের প্রশংসাধন্য হয়েছে। এখানে প্রায় প্রতিদিনই নতুন ব্লগার আসছেন, লেখা আর মন্তব্যের মিথষ্ক্রিয়ায় চতুর-পরিবারের একজন হয়ে উঠছেন। আপনাকে চতুরের সবার পক্ষ থেকে আন্তরিক স্বাগতম।

(স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম) (স্বাগতম)

আপনার গল্প, আলোচনা, চিন্তাভাবনা, অথবা নিছক ব্লগরব্লগর-- যা খুশি আমাদের পড়তে দিন। চতুর্মাত্রিকে আপনাকে নিয়মিত দেখতে চাই।

চকোলেট বেলুন চকোলেট বেলুন চকোলেট বেলুন চকোলেট বেলুন

3.873331
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 3.9 (৬ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৮৭(১)    

(স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৮৯(২)    

নুশেরাপুর পোষ্টে সবার আগে মন্তব্যটা দেবার জন্য আগেরটা ইট রাখবার ব্যবস্হা!
সাগুফতা শারমীন সম্পর্কে যেটুকু জানলাম তাতে করে আগ্রহ থাকলো তার সব ধরনের লেখা পড়বার। চতুরে আপনাকে হুলস্হূল স্বাগতম সাগুফতা শারমীন (স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৩৯৫(৩)    

স্বাগতম।
এই পোস্ট দেখলে ঝটপট লগইন করে আমাদের দেখা দেন :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৪১৪(৪)    

আশা করি উনি নিয়মিত লিখবেন (স্বাগতম) সাগুফতা শারমীন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৪৪১(৫)    

চতুরে স্বাগতম সাগুফতা শারমীন হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৪৮৪(৬)    

নির্মান ব্লগে ওনার কিছু লেখা পড়েছি। দারুন লেখেন। স্বাগতম ওনাকে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫১৯(৭)    

স্বাগতম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫২০(৮)    

নুশেরার কন্ঠে কন্ঠ মিলালাম।
স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম স্বাগতম তানিয়া।
কথা দিচ্ছি আপনার ভালো লাগবে, ভালো লাগতেই হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫২৬(৯)    

খুব ভালো লাগছে সাগুফতা শারমিন তানিয়াকে এখানে দেখে। মুক্তাঙ্গনে দেখা হয়েছে ওনার সাথে।লেখা পড়ার সৌভাগ্য হয়েছে। এরকম লেখক যে কোন ব্লগের জন্য গর্ব হতে পারে। স্বাগতম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫৩৪(১০)    

ওনার লেখা পড়া হয় নি, তবে এখন নিশ্চয়ই পড়া হবে! :)

চতুরে স্বাগতম সাগুফতা শারমীন! (স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫৫৬(১১)    

স্বাগতম ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫৭৮(১২)    

সাগুফতাকে স্বাগতম। (স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৭৫৮৭(১৩)    

কোথায় তিনি?? স্বাগতম তাকে (স্বাগতম)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১০৮৪৭৭(১৪)    

কদিন থেকে মহা ব্যস্ততায় আছি। গতকাল সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে গভীর সমুদ্রে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে। ব্লগে তেমন আসতে পারি নাই। এসে দেখি অনেক নতুন মুখ এসেছে ব্লগে। খুব ভালো লাগছে। নানা রকমের পোস্তে ভরে উঠবে ব্লগ, পাঠক হিসেবে খুব আনন্দে আছি আমি। সাগুফতা তানিয়ার লেখা আমি আগেও পড়েছি, তাই নতুন করে ভক্ত হতে সময় লাগবে না। তার লেখা পড়বার আশায় রইলাম । শুভ কামনা রইলো ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১১৫৮০(১৫)    

নুশেরা, এইরকম সাদর সম্ভাষণ পেয়ে তো লজ্জায় পালিয়ে যেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে। বাতিঘর, আরণ্যক, হাসান মাহবুব, স্বপ্নজয়, আরিশ ময়ূখ, নয়ন, নাজমুল হুদা, নীড়সন্ধানী, অনীক, আহমাদ আব্দুল হালিম, কমরেড ইমন, পলাশমিতা, আহমেদ মারজুক, আপনাদেরও ধন্যবাদ। আমি একান্ত দুঃখিত যে, এর আগে জবাব দেবার সময় করতে পারিনি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৬৬১৯(১৬)    

সুন্দর পোষ্ট।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৮৩২৭(১৭)    

সাগুফতা শারমীন-এর লেখা পড়েছিলাম ব্লগে । ফেইসবুক লিঙ্ক ধরে একটা লেখায় আমার মুগ্ধতার কথা প্রকাশও করেছিলাম।
উনার লেখা পড়ে বার বার মুগ্ধ হতে চাই! :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
11 + 9 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।