লেখকের ক‌থা

নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

নয়ন-এর পূর্ণ প্রোফাইল

rss নয়ন-এর ব্লগ ফীড

সদর দরজা

আমি ট্র্যাকে ফিরলাম, জোকস নিয়ে!

ব্লগারের প্রোফাইল ছবি

মাঝের বেশ কয়েকটা দিন হাবিজাবি কবিতা লিখেছি আর পোস্ট দিয়েছি। আমি আমার ট্র্যাকের বাইরে চলে গিয়েছিলাম বা বলা যায় লাইনচ্যুত হয়েছিলাম,চারটা জোকসের এই পোস্ট দিয়ে আমি ট্র্যাকে ফিরলাম, অর্থাৎ জোকস পোস্ট দিয়ে আপনাদেরকে বিরক্ত করার প্রহর ফিরে এলো বলে....

লটস অফ লাভ!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?
--------------

পুণ্যার্থী: আজ দানবাক্সে কত রাখব, বাবা?
ভন্ডবাবা: দুটো পয়সা বেশি দিয়ে যাস। জিনিসপত্রের যা দাম! তোরও যাতে লস না হয় সেটা দেখছি। তোর জন্য আজ বাড়তি এক কোটি টাকা চেয়ে প্রার্থনা করছি।
---------------

কলবেল বাজল। দরজা খুলল এক হাতি। দেখল, মশা দাঁড়িয়ে সেখানে।
—হস্তিনী বাসায়? প্রশ্ন করল মশা।
—না। বাইরে গেছে।
—ঠিক আছে। ফিরলে বোলো, তার বয়ফ্রেন্ড এসেছিল।
---------------

শিক্ষক বলছেন ফাহিমকে, ফাহিম, তুমি হোমওয়ার্ক করনি কেন?
ফাহিম: স্যার, আমার ছোট বোন আমার হোমওয়ার্কের কাগজ ছিঁড়ে প্লেন বানিয়ে উড়িয়ে দিয়েছে।
শিক্ষক: হুমম্। তাহলে কবে নাগাদ তুমি আমাকে হোমওয়ার্ক দেখাতে পারবে?
ফাহিম: স্যার, প্লেন অবতরণ করার পরই!
---------------

জোকসগুলো সংগৃহীত, বলাই বাহুল্য!

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২১৮(১)    

মজা পাইলাম, বলাই বাহুল্য! হাহাহা!
নয়ন, ওয়েলকাম ব্যাক অন ট্র্যাক! তাই বইলা কাইব্য ছাইড়ো না, ভাইডি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৪(২)    
লেখকের মন্তব্য

থ্যাংকস আ লট!
নাহ, ছাড়বো না, কাইব্য চলবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২২৮(৩)    

হা হা হা ।।।।। আমি একটা প্যাক্টিক্যাল জোকস বলি। আমার লাইফ থেকে নেয়া। জোকস টা মনে পড়ল প্রথম জোকস পড়ে!

না থাক পরে কোথায়ও বলব!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৩(৪)    
লেখকের মন্তব্য

এখন এবং এখানেই বলতে হবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৫৭(৫)    

হাহাহা। নয়ন ভাইয়া, প্রথম জোকস পড়ে মনে হয়েছে আমার জীবন থেকে নেয়া। আমার মনে হয় সাহাদাত ভাই আর আমার বাস্তব অভিজ্ঞতা এক এবং অভিন্ন (এখন বুঝতে পেরেছেন?)
আমার বাড়তি সুবিধাটুকু হল যে, আমার মেয়ে চতুর্মাত্রিকে surfing করে না। :) :)

চার নাম্বারটাও মজারু।। :)
----
আপনার লেখা কাব্যমালাও কিন্তু খুব উপভোগ্য! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৮৭(৬)    

হা হা হা ।।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১১(৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ অনা'পু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৪৭(৮)    

জোকস ভালো পাইলাম নয়ন ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১২(৯)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা শিমুল ভাই।

ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৫৪(১০)    

ভালোই হল। এখন থেকে একদিন কবিতা আর আরেকদিন জোকস পড়তে পারব। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৩(১১)    
লেখকের মন্তব্য

...আর আমার জান যাবে,,,,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৮১৬(১২)    

আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৬৬(১৩)    

ঘটনা কী! ট্র্যাকে ফেরা কীসের আলামত যে বহন করে, বুঝিতে পারিতেছি না! আহা
আবহাওয়া তো ভালোই মনে হয়। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৪(১৪)    
লেখকের মন্তব্য

হেহেহে
ভালই মনে হয়!
---
ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩০২(১৫)    

মাঝরাতে এমন হাসাইলে কেমনে কি ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৫(১৬)    
লেখকের মন্তব্য

আমার ব্লগ ঘুরে গেলেন, শুভেচ্ছা নিন।

ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩০৫(১৭)    

পুরানো নয়ন ভাইরে বহুদিন পর পাইলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৬(১৮)    
লেখকের মন্তব্য

আসলেই, বেশ ক'টা দিন পর জোকসে ফিরলাম।

ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩৩১(১৯)    

৩ নম্বরটা ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৭(২০)    
লেখকের মন্তব্য

একটু ঘন ঘন ভেসে উঠতে পারেন না? এত্ত অনিয়মিত হলে চলে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩৭৮(২১)    

জোকসের প্রহর এসেছে ভালো ভালো লাগছে / পুরাই একমত / জটিল
কিন্তু কাব্য ছাড়লে চলবে না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৮(২২)    
লেখকের মন্তব্য

না আপা, ওটাও সমানতালে চলবে, কথা দিলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৪৭৯(২৩)    

ফিরলে বোলো, তার বয়ফ্রেন্ড এসেছিল।

হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭১৯(২৪)    
লেখকের মন্তব্য

এই তো 'অনিয়মিত' আপুটা চলে এসেছে।
আশা করি সর্বদাই আসবে।
==========
ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৫৮১(২৫)    

D D D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭২১(২৬)    
লেখকের মন্তব্য

লবঙ্গ ভাইয়া/আপু,
আমার পেইজে আপনি নিয়মিত আসেন এবং মন্তব্য করেন, এটা আমাকে খুব লজ্জা দেয়! কারণ আপনার ব্লগে আমার একেবারেই যাওয়া হয় না। ওই যে একটি সিরিজ লিখছেন, পড়া হয় না। ক্ষমা করবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০১০০(২৭)    

হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা

সাহাদত ভাই ও অনামিকার জোকস ঝাতি ঝানতে চায়! D D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৪৯৫(২৮)    
লেখকের মন্তব্য

আমাদেরও একই দাবী!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০২৭১(২৯)    

হাসি-খুশী, আনন্দে ভরে উঠুক ব্লগ। বিরহ-বিষাদ, দুঃখ-বেদনা নিপাত যাক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৫১০(৩০)    
লেখকের মন্তব্য

আপনার নিয়মিত উপস্হিতি আমাকে অনুপ্রাণিত করে!
শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০২৮৯(৩১)    

হাহাহা... লাস্টেরটা জোস! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৫২৬(৩২)    
লেখকের মন্তব্য

থ্যাংকস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৩২১(৩৩)    

হিঃহিঃহিঃ  হাহাহা চার নম্বরটা খুব ভাল লাগল।
এরপর নতুন পইদ্য চাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৫২৭(৩৪)    
লেখকের মন্তব্য

আমার পইদ্যে দেখি বেশ কাটতি আছে ব্লগে! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮২৯২২(৩৫)    

সবগুলোই দারুন মজারু। আপনার কৌতুকের পোস্ট ভালো লাগে। শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮২৯৩২(৩৬)    
লেখকের মন্তব্য

কবিতা ভাল লাগেনা? হাতপা ছড়িয়ে কান্না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮২৯৫০(৩৭)    

আরেকটা প্র্যাক্টিক্যাল জোক্সঃ
আমার এক বন্ধু জোক্সটা বলছিল, "এক লোক অফিসে এসেই শোনে, বস খুব ক্ষেপে আছেন, তাকে নাকি দুইবার খোঁজ করেছেন। তাড়াতাড়ি লোকটা বসের রুমে ঢোকে" এটুক বলে সে চুপ করে যায়। আমরা জিজ্ঞেস করি, "তারপর?" সে মাথা চুলকে বলে, "তারপর, ভুলে গেসি।" "এইটাও একটা জোক্স" বলে আমরা হেসে ব্যাপারটা হাল্কা করি। আবার প্রশ্ন করি, "মনে পড়সে?" সে বলে, "হুম, আজকে অফিসে বস যে আমারে ঝাড়ি দিসিল, সেইটা মনে পড়সে।"
"ক্যান ঝাড়ি দিসিল?"
"সেইটা মনে নাই!"

অতঃপর আমরা অন্য আড্ডায় মশগুল।

ঐদিন রাত আড়াইটায় সেই বন্ধুটি আমাকে ফোন করে, "দোস্ত, মনে পড়সে, আমি নাকি সবকিছু ভুলে যাই, এইজন্য বস ঝাড়ি দিসিল! দেখ তো বস কিরকম মিথ্যুক!!!"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৩২২০(৩৮)    
লেখকের মন্তব্য

এইরকম ঘটনাও ঘটে!!!!!
কী ভুলোমনারে বাব্বা!

যাই হোক, আছেন ভাল?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৩৩৬১(৩৯)    

জ্বী, আপাতত ব্যাপক ভাল আছি। আপনি আছেন কেমন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৩৩৮৯(৪০)    
লেখকের মন্তব্য

হ্যা বেশ ভাল আছি, আলহামদুলিল্লাহ!
ভাইয়া এফবিতে আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৩৮১৩(৪১)    

আবার জিগস? এইখানে আছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮২৯৯২(৪২)    

হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৩২২৬(৪৩)    
লেখকের মন্তব্য

পোস্ট টোস্ট দেন টেন কিছু!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২৯৫(৪৪)    

৩ নাম্বারটা বেশি মজার। হাসতে হাসতে নাইক্কা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯৩০০(৪৫)    
লেখকের মন্তব্য

:)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
6 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।