নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

আমি চতুর্মাত্রিকে প্রথম এসেছিলাম 'নয়ন ঢাকা' নিক নিয়ে (এপ্রিল, ২০১০)। পরে পাসওয়ার্ড জটিলতায় লগইন করতে না পেরে, ত্যক্ত-বিরক্ত হয়ে আর চেষ্টাই করিনি ব্লগে ইন করার। পরে অক্টোবর'১০ এ বর্তমান নিক নিয়েছিলাম। তারপর থেকে এখানে ব্লগিং করছি বেশ আরামসে। ২/৩ ধরে ভাবছিলাম একটা পোস্ট দেবো আমাদেরই করা কিছু কমন কমেন্টস নিয়ে।
তো, 'নয়ন ঢাকা' নিক থেকে আমি পোস্ট দিয়েছিলাম ৩ টা। এর মধ্যে একটা পোস্টের শিরোনাম ছিলো 'কমন কমেন্টস'। হঠাৎ সেই পোস্টটি চোখে পড়লো 'সর্বশেষ ক্লিকিত'তে, কোন নিবন্ধিত ব্লগার বা ভিজিটর পড়েছিলেন হয়তো পোস্টটা। আখেরে সেটা আমার লাভই হলো, এই পোস্টটা লেখা হয়ে গেলো।
সেই পোস্টটা ছিলো এরকম,
-------------------------------
একটি গবেষণালব্ধ প্রতিবেদন :
আমরা ব্লগাররা প্রতিদিন নানান রকম পোস্ট দিচ্ছি
কমেন্টস ও পাই প্রচুর।
তো এসব কমেন্টস-এর মধ্যে কিছু কমেন্টস রয়েছে যে গুলো খুব কমন।
(আমি নিজেও এসব কমেন্টস মাঝেমধ্যেই করি বা করতে হয়)।কমন কমেন্টস গুলো হল :
ভাল লেগেছে।
বাহ! বেশ।
চমৎকার।
গদ্যখানা/পদ্যখানা সুন্দর।
দারুন।
জটিল।
কঠিন (তরল বা বায়বীয় এখনো চোখে পড়েনি!)।
শেষ!
সেই পোস্টটা আবারও দেয়ার প্রয়োজন বোধ করলাম(কিছু কমেন্টস সংযোজন করে), দেশ ও জাতিকে (পড়ুনঃ ব্লগারদেরকে) উদ্ধার করতে হবে না?
খুবই কমন কমেন্টগুলো হলো:
অসাধারণ।
ভাল লেগেছে।
বাহ! বেশ।
চমৎকার।
গদ্যখানা/পদ্যখানা সুন্দর।
দারুণ।
জটিল।
কঠিন (তরল বা বায়বীয় এখনো চোখে পড়েনি!) তবে হ্যা, আমার আগের সেই পোস্টে জলরঙ আপা কমেন্ট করেছিলেন, পোস্টটা নাকি তরল হয়েছে।
ভাল লাগা জানবেন/নিবেন।
ভাল লাগা রেখে গেলাম।
ভাল লাগা নিয়ে গেলাম।
চলুক।
অওসাম/সুপার্ব।
পরের/পরবর্তী পোস্টের/লেখার অপেক্ষায়।
বড়ই সৌন্দর্য।
মজা পেলাম/নিলাম/লুটলাম। (কেউ কেউ আবার "ব্যাপক" শব্দটা যোগ করে।)
দুর্দান্ত লিখেছেন।
চরম হয়েছে/হইছে।
দারুণ ছন্দমিল/ছন্দোবদ্ধ।
মন ছুঁয়ে গেলো।
অনুভূতির দারুণ প্রকাশ।
ব্লগে যখন নতুন কেউ আসে এবং পোস্ট দেয়, সেই পোস্টের কমন কমেন্টসগুলো হলো:
চতুরে/চতুর্মাত্রিকে স্বাগতম!
চতুরে আন্তরিক স্বাগতম!
চতুর্মাত্রিকে আন্তরিক স্বাগতম!
চতুরের চত্বরে স্বাগতম!
কেউ কেউ আবার এই কমেন্টটাও করে, 
"আপনার ব্লগে প্রথম কমেন্ট করে একেবারে ইতিহাসের অংশ হয়ে গেলাম!"
-----------------------------
কমন কমেন্টসের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়লে আরেকটা পোস্ট আসবে। চাইলে এই পোস্টটা প্রিয়তে নিয়ে নিতে পারেন, অন্যদের পোস্টে কমেন্ট করার সময় কাজে লাগবে। কপি-পেস্টের জয়জয়কার হোক!
ভাল থাকুন অবিরত!!
মন্তব্য
অসাধারণ, চমৎকার, ভাল লেগেছে, ভাল লাগা নিয়ে গেলাম!
লেখকের মন্তব্য
আরররে প্রিয় অনীক ভাই যে!
আবার নিয়মিত হচ্ছেন তাহলে? আমরা কি আশা করতে পারি?
থ্যাঙ্কুস ভাইয়া!
আশা ভরসা দুটাই আছে মনে হয়।
আপনার পোস্টে প্রথম কমেন্ট করে ইতিহাসের অংশ হয়ে গেলাম!
লেখকের মন্তব্য
শুনে,
আনন্দ পেলাম
মনে!
-----
ইতিহাসের অংশ ব্যাপারটা হয় তখনি, যখন একটা ব্লগারের প্রথম পোস্টের প্রথম কমেন্টটা হয় আপনারই।
আমি সেটাই করি।
হেহেহে, আর এখানে যেটা করলেন, সেটা হল, ইটা রাখসেন আর কী!
অনুভূতির দারুণ প্রকাশ।
লেখকের মন্তব্য
আপনার হাসি আমার মন ছুঁয়ে গেলো।
পোস্ট না পৈড়া এই কমেন্ট টেমপ্লেট ব্যবহার করতে গেলে আবার সমস্যা। যেমন এখন যদি বলি যে, চতুরে আন্তরিক স্বাগতম, নয়ন! তাইলে কী বিপত্তিটা হবে!
লেখকের মন্তব্য
বিপত্তিটা তখনও বাঁধবে, যখন কেউ প্রথম দুই তিন লাইন পড়েই কমেন্ট করতে আসবে।
)
হাহাহা
থ্যাঙ্কুস, হামা ভাই! (আপনার সদ্য লেখা গল্পটা পড়া হয়নি এখনো
ব্যাপকভাবে বিনোদিত।

ভালো লাগা রেখে গেলা,।
লেখকের মন্তব্য
আপনার ভাললাগাটুকুন নিয়ে নিলাম।
ধন্যবাদ শিমুল ভাই।
লেখা তো ভালই হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। অনেকেরই কাজে লাগবে। কিন্তু কথা হলো এই কপি পেস্ট নিয়ে। আপনি তো মামলা করার হুমকি দিয়েই ক্ষান্ত দিয়েছেন। যদি কেউ সত্যি সত্যি মামলা ঠুকে দেন তখন কিন্তু আপনি ছাড়া পাবেন না। কারণ আপনার পরামর্শেই তারা কপি পেস্ট আগ্রহী উঠবেন বলে। কথাটা কি মিছা কইলাম!
লেখকের মন্তব্য
মামলা করার কথা যেহেতু আমিই আগে বলেছি, সো অন্য কেউ করবেনা।
আচ্ছা, আপনার বিরুদ্ধে কিছু করা হবে না।
বাব্বারে! যা ডরান ডরাইছিলাম! কিছু কইত্তেন্ন কওনে হরানত হানি আইলো। আল্লাহ আম্নেরে জলদি পাতাবু'র লগে অত্তর করি দেউক।

লেখকের মন্তব্য
হিহিহিহিহিহি
থ্যাঙ্কুস!
চলুক।
(আমি সাধারণত নুতন কাউকে দেখলে লেখি, শুভেচ্ছা ও স্বাগতম। কত শত বার লিখেছি।)
লেখকের মন্তব্য
এটা এড করে দিবো নাকি?
এইরাম কমেন্টের কতা ভুলি গেলেন?
লেখকের মন্তব্য
ট্রু টু সে, ভুলে যাইনি।
ইচ্ছে করেই বাদ দিয়েছি।
ভবিষ্যতে না হয় দিয়েই দিবো, কমন 'ইমো' কমেন্টস!
লেখকের মন্তব্য
ইদানিং চা-টা দিচ্ছেন না!
আপনার নিজের খুব কমন কিছু কমেন্ট ভুলে গেছেনঃ
সাহাদাত ভাই স্পেশালঃ
বাতিঘর স্পেশালঃ
লেখকের মন্তব্য
হাহাহা
নিজেরটা নিজে ক্যাম্নে দেই! তাওতো একটি দিছি, 'ইতিহাসের অংশ'টা।
তবে "ভাল থাকুন অবিরত!!" কে গেইটলকে রুপান্তরিত করেছেলিনে আরণ্যকভাই, আর সেটাকে আরো জমিয়ে তুলেছিলেন একুয়াপা, জলাপা, ফয়সল রাব্বী ইনারা।
সাহাদাত ভাইয়েরটা এড করে দিমুনি?
(বাতিঘর ভাই ঈদের পর থেকে ব্লগে আসছেন না, কী যে হলো উনার! আই মিস হিম।)
ব্যাপার নাহ।
লেখকের মন্তব্য
এই পোস্টের আরেকটা সিক্যুয়াল আসতে পারে আপনাদের এড করা মন্তব্যগুলো নিয়।
ধন্যবাদ সাথে থাকার জন্যে।
বাহ নয়ন দা, বেশ লাগলো!!!!!!!!!!
হেমন্তের শুভ কামনা
লেখকের মন্তব্য
অনেকদিন পর বোধহয় আমার ব্লগে পদার্পণ!
কেমনাছেন?
'কিছুই বলার নেই।'
এইটাও এড করতে পারেন।
লেখকের মন্তব্য
এই পোস্টের আরেকটা সিক্যুয়াল আসতে পারে আপনাদের এড করা মন্তব্যগুলো নিয়।
ধন্যবাদ সাথে থাকার জন্যে।
দারুন হয়েছে

লেখকের মন্তব্য
হেহেহে(এইটা কিন্তু কপি করিনাই)
নয়ন ভাই তো দেখি সবাইরে সন্দেহের মধ্যে ফালাইয়া দিসেন

হে হে হে
লেখকের মন্তব্য
কপি পেস্ট নাতো?
ভালো লাগলো।
অনুভুতির দারুণ প্রকাশ, ইহা তো আমার আমদানি! মুহাহাহা...
লেখকের মন্তব্য
তাই নাকি মানিক ভাই!
ওয়াও! আমদানীকৃত পণ্য খারাপ হয়নি।
আপনি এই কমেন্টের জনক।
হুম
লেখকের মন্তব্য
এই হুমানিও আইবে, পরের পোস্টে।
চরম হয়েছে/হইছে।
লেখকের মন্তব্য
ইনি, ভাল হচ্চে না কয়া দিলাম!
লেখকের মন্তব্য
কমন 'ইমো' কমেন্টস- পোস্টও আসবে!!
দারুন! সুন্দর!! অসাধারণ!!!
প্রায়ই আমাকে এগুলো বলতেই (লিখতেই) হয়। অপরূপ প্রকাশকে মূল্যায়ন করার অন্য কোন পন্থা না পেয়ে এ সব না লিখে পারি না।
ভালো থেকো।
লেখকের মন্তব্য
হাহাহা
আমারও একই অবস্হা ভাইয়া!
--
কপি-পেস্টের জয়জয়কার হোক! (এইটাও উপর থেকে কপি করে আনলাম)
লেখকের মন্তব্য
আইলসা!
ইটা রেখে গেলাম
এটাও তো এখকার একটা কমন কমেন্ট।
লেখকের মন্তব্য
হ্যা, বাতিঘর ভাই এই কমেন্টটা বেশি করতেন, বলা যায় পপুলার হয়েছেও বোধহয় উনার কারণেই।
-- কৃতজ্ঞতা।
লেখকের মন্তব্য
কমন ইমো কমেন্ট!
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
ওরে আল্লারে, উনার কানেতো কিছুই ঢুকেনারে!!!
লেখকের মন্তব্য
আচ্ছা আচ্ছা
আপনার যখন কতা বলতে ইচ্ছে করবে, জানাবেন।
আমরা ঝাঁপিয়ে পড়ব।
মন ছুঁয়ে গেলো।
অনুভূতির দারুণ প্রকাশ
লেখকের মন্তব্য
অসাধারণ মন্তব্য করলেন!
চমৎকার - কমেন্ট করুন গেইটলক মেইলট্রেনের মতো
লেখকের মন্তব্য
আমি কয়েকটা লেখায় কমেন্ট করেছিলাম
ধন্যসহ (ধন্য বাদ দিলাম না আর কি )
লেখকের মন্তব্য
এই পোস্টের আরেকটা সিক্যুয়াল আসতে পারে আপনাদের এড করা মন্তব্যগুলো নিয়।
ধন্যবাদ সাথে থাকার জন্যে।
আমার এই কমেন্টটা কেমন? "নিয়ে গেলাম অন্তহীন ভাললাগা। রেখে গেলাম শুভেচ্ছা অফুরন্ত।"
লেখকের মন্তব্য
অওসাম! অপূর্ব!
আসলেই কিন্তু, মিথ্যে বলছি না।
এড করে দিবো পরের পোস্টে।
থ্যাংকু, থ্যাংকু!
লেখকের মন্তব্য
জটিল
লেখকের মন্তব্য
আপনার কোন পোষ্টে আমি ইতিহাসের অংশ হইতারিনাই!!
যেদিন হমু ওইদিন ছিল্লা কাইটা লবন লাগায়া দিমু
লেখকের মন্তব্য
হাহাহাহাহা
বুকিং দিয়া রাইখেন।
"আপনার ব্লগে কমেন্ট করে একেবারে ইতিহাসের অংশ হয়ে গেলাম!"
-----------------------------

লেখকের মন্তব্য
এই কমেন্টটা ঠিক কখন করতে হয়, জানেন তো?
জানার কোন শেষ নাই।অনেকদিন পর নতুন কেউ আপনার পোস্টে এসে এই কমেন্ট করতে পারেন
লেখকের মন্তব্য
হাহাহা
ঠিকাছে।
যদি বেঁচে থাকি তবে, আপনার পরবর্তি পোস্টে (তরল বা বায়বীয় ) এটা পেয়ে যাবেন!!!!!!!!!!
লেখকের মন্তব্য
ঠিকাছে ঠিকাছে!!
শুভেচ্ছা!
মন্তব্য করুন