লেখকের ক‌থা

নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

নয়ন-এর পূর্ণ প্রোফাইল

rss নয়ন-এর ব্লগ ফীড

সদর দরজা

কিছু প্রচলিত ভৌতিক গল্প-২

ব্লগারের প্রোফাইল ছবি

আমার এই পোস্টের শিরোনাম "কিছু প্রচলিত ভৌতিক গল্প" দিলাম, এখন এই ঘটনাকে গল্প বলা যায় না। এটা নাকি খুবই সত্যি ঘটনা। আমি যেহেতু নিজে সেখানে ছিলাম না(আমি ওখানে থাকবো কেনো, মেয়েদের হোস্টেল না!), তাই এটা যে সত্যিই ঘটেছে কী করে বলি? আমরা ঘটনাতে যাইঃ
-------------

মেয়েদের হোস্টেল। সামনে কোন একটা ভ্যাকেশন আসছে, তাই সব ছাত্রীরা নিজ নিজ বাড়ীতে চলে যাচ্ছে। কিন্তু চারটা ছাত্রী সবার পরে যাচ্ছে, কারণ তাদের গার্ডিয়ানরা এখনো এসে তাদেরকে নিয়ে যায় নি। তো তারা সে রাতে সবাই মিলে গল্প করছিলো। সেই আড্ডাতেই একজন প্রস্তাব দিলো, "চল্, আজ সবাই ঐদিকের রুমটায় যাই, সেখানে সবসময় কেনো তালাবদ্ধ থাকে, সেই রহস্যের জট খুলতেই হবে"। শুধু বসে বসে গল্প করে এরকম এডভেনচার মিস করা সুবুদ্ধির পরিচায়ক নয় ভেবেই প্রস্তাবে দ্বিমত করেনি বাকী তিনজন।

বেশ দ্রুতই বের হয়ে সেই রুমের দিকে হেঁটে চলল চারজন। চাবিটা যে কোন ভাবেই হোক, ম্যানেজ করা হয়েছে। সেই রুম সম্পর্কিত নানান আলাপ করতেই করতেই পৌছে গেল সেখানে। যে প্রস্তাবটা দিয়েছিলো রহস্য উন্মোচন করার, সে নিজেই চাবি দিয়ে তালা খুলল। কিন্তু, এ কী! কিছুই নেই! শুধু অনেকদিন ব্যবহৃত না হওয়া একটি গুমোট পরিবেশ, বোটকা গন্ধ ছাড়া আর কিছুই নেই।

এহেন পরিস্হিতিতে সবাই হাসাহাসি করতে লাগল। কেউ কেউ এককাঠি সরেস হয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছিলো, যে নিয়ে এসেছিল তাকে উদ্দেশ্য করে। হঠাৎ...
না, ভয়ংকর কিছু না! তারা বরং সিদ্ধান্ত নিল রুমটা থেকে বের হয়ে যাওয়ার, এভাবে ভূত-টুত দেখার আশায় বসে থাকার কোন মানে হয়না। তারা ফিরে যাচ্ছিল, যাচ্ছিল, কিন্তু বারান্দার শেষ প্রান্তে ওরা কারা?? তিন তিনটা মেয়ে ঐ প্রান্তে করছেটা কী?!?

(গল্পটা এখানেই শেষ।)
---------------

আসলেই ঐ তিনটা মেয়ে কারা বা কী, এ ব্যাপারে যা জানা গিয়েছিলো তা হলো, অনেক আগে আগুনে পুড়ে ওই হোস্টেলেরই মৃত্যু হওয়া তিন ছাত্রী বা তাদের অতৃপ্ত আত্মারা! অপমৃত্যু-বরণকারীর আত্মা নাকি যেখানটায় মারা যায়, সেখানটাতেই তাদের আনাগোনা থাকে, কথাটা কতটুকু সত্যি, জানিনা।
আচ্ছা, যে চারজন ছাত্রী এডভেনচারের আশায় সেই রুমে ঢুকলেন কিন্তু কিছুই দেখলেন না এবং বের হয়ে চলে এলেন, তারা কি সাথে সাথে সেই তিনটা অতৃপ্ত আত্মাগুলোকেও বের করে নিয়ে আসলো না, যারা এতদিন হয়তো রুমটাতেই বন্দী ছিলো?
---------------

ভাল থাকুন অবিরত!

6.02
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৫৯(১)    

এত রাতে ভুতের গল্প পড়ে গা ছমছম করছে! ভ্যাম্পায়ার

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৮৯(২)    
লেখকের মন্তব্য

কেউ ডরায়নাই, আপনে ডরাইলেন ক্যান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭২৬(৩)    

একলা আছি তো তাই। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭৮৮(৪)    
লেখকের মন্তব্য

ক্যান? একলা ক্যান? কী হইসে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৬১(৫)    

জট লাগায় দিলা নয়ন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৯১(৬)    
লেখকের মন্তব্য

কোথায় লাগসে আপা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৬৩(৭)    

শেষে কি কইলেন , গিট্ঠু লাগায়া দিলেন (মাথা চুলকানোর ইমো) সন্দেহ ভুলসবিভুল

তারা কি সাথে সাথে সেই তিনটা অতৃপ্ত আত্মাগুলোকেও বের করে নিয়ে আসলো না,

এখানে মনে হয় "না" হবে না ভাবতাছি

.....তারা কি সাথে সাথে সেই তিনটা অতৃপ্ত আত্মাগুলোকেও বের করে নিয়ে আসলো,......

এটা হবে মনে হয় ভাবতাছি চশমা -শশমা -ইশমাঠ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৬৫(৮)    
লেখকের মন্তব্য

না তন্ময় ভাই, আমি সচেতনভাবেই "না" যুক্ত করেছি, কারণ আপনি পরের লাইনটা ভাল করে পড়েন, সেখানটাতে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েই শেষ করেছি।
আমি গল্পটা বলার সময় নিশ্চই এভাবে বলতাম, তাই না?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৬৭(৯)    

ভাই , গল্প বলা আর পড়া আলাদা ব্যাপার ! মনে হয় আপনি বুঝতে পারছেন :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৯৩(১০)    
লেখকের মন্তব্য

তা ঠিক অবশ্য!‍

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৬৪(১১)    

১ম ভোট কিন্তু আমি দিলাম D বুগিবুগি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৯৫(১২)    
লেখকের মন্তব্য

অজস্র ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৭৬(১৩)    

নয়ন ভাই কি এসব বিষয় বিশ্বাস করেন নাকি??? বর্ণনাভঙ্গি দেখে তো তাই মনে হচ্ছে। (কয় কী) (কয় কী)

ভয় পাইনি ভাই
আরোও ভয়ংকর কিছু চাই। চশমা -শশমা -ইশমাঠ চশমা -শশমা -ইশমাঠ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৯৭(১৪)    
লেখকের মন্তব্য

ঠিক বিশ্বাস করি, তা বলছি না। ভয়ের একটা আবহ তৈরি হয় শুনতে শুনতে, ওটা ভাল্লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৮৮(১৫)    

ভ্রাতা নয়নের ভূত বিশ্বাস মালুম হইতেছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫৯৮(১৬)    
লেখকের মন্তব্য

ঠিক বিশ্বাস করি, তা বলছি না। ভয়ের একটা আবহ তৈরি হয় শুনতে শুনতে, ওটা ভাল্লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪০২(১৭)    

আমি ডরাই নাই। দিনে পড়লাম কিনা।
নয়ন ভাই, এইভাবে ভূতের গল্প শোনাইলে শেষে না আবার ভূতে আপনার ঘাঁড় মটকাইয়্যা দেয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪০৭(১৮)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৩(১৯)    
লেখকের মন্তব্য

আমার ভয় নেই!
ভূতে ডরেনা নয়ন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭০৯(২০)    

তবে কিসে ডরে নয়ন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭৬২(২১)    
লেখকের মন্তব্য

বলে দিলে তো ভয় দেখাবেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪২৩(২২)    

এটা তো ভূতের গল্প! ভৌতিক নয় মোটেও!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৪(২৩)    
লেখকের মন্তব্য

আমার খুব ভয় লেগেছিলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৯০(২৪)    

নয়ন ভাই, এতো ভীতু আপনি!!!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৪৯৮(২৫)    
লেখকের মন্তব্য

হু! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪২৭(২৬)    

পড়লাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৬(২৭)    
লেখকের মন্তব্য

ব্যথা পাননি তো? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪৪৩(২৮)    

ভূতের গল্প পড়লাম, কিন্তু গা ছমছম করলো না। আসলে এ জাতীয় গল্প গড়ে ভয় পাওয়ার বয়স বোধহয় পেরিয়ে এসেছি। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৭(২৯)    
লেখকের মন্তব্য

আমি পার হইলাম্না এখনো! হইতেছি বোধহয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪৮৭(৩০)    

ভয় পেলাম :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৯(৩১)    
লেখকের মন্তব্য

তো, এইটা মুখ কালা কইরা কওনের কী হইলো! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭৮৯(৩২)    

ভয় পেলে কি কেউ হাসে? খাইছিতোরে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭৯৩(৩৩)    
লেখকের মন্তব্য

ভয় পাওয়ার ইমো দিতেন!
মন খারাপের ইমো ক্যান দিবেন? ভূতের গল্প শুনে ভয় পাবেন স্বাভাবিক, মন খারাপ হওয়া অস্বাভাবিক! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮০৮(৩৪)    

উফ খালি প্যাচাল। ভয় পেলে কি মানুষ খুশি থাকে? নাকি মন খারাপ হয়?

কেমন আছেন? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮২৭(৩৫)    
লেখকের মন্তব্য

আর টিকতে না পাইরা এখন জিগায়, কেমন আছেন!
হাহাহা।
====
ভাল আছি প্রিয় ঝিনুকা'পা।
আপনি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৪৫(৩৬)    

এহ, কেমনাছে তা জানতে চাইলেও দেখি দোষ। না, আর ভালো মানুষি দেখাতে নেই।

আমি ডরাইলে ওটাই দেই হুহ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯০৪(৩৭)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫০০(৩৮)    

হমম_

বেশ ইন্টারেষ্টিং_ ভালোলাগা রইলো

ভালো থাকুন_

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬১১(৩৯)    
লেখকের মন্তব্য

ভালোলাগা রইলো? পরে ফেরত চাইবেন না তো? ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৫১৭(৪০)    

আমি বোধহয় সবচেয়ে ভীতু ব্লগার। এই দিনে দুপুরেও ছমছমে ভয় পেলাম মনে হয়।
------------------------------
'বোকার তিন হাসি' গল্প:
(১) প্রথমবার কৌতুকের অর্থ না বুঝেই দেঁতো হাসি, D
(২) দ্বিতীয়বার কৌতুকের মর্মার্থ বুঝবার পর সত্যিকারের হাসি, ইয়াহুউউউ!!!
(৩) সবশেষের হাসিটা হল, প্রথমবারে যে কৌতুক না বুঝেই দেঁতো হাসি দেওয়া হয়েছিলো, সেটা মনে করে হাসি। হাসতে হাসতে নাইক্কা
------------------------------

প্রিয়তি প্রিয় নয়ন ভাইয়াকে শুভকামনা সতত।। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬১৩(৪১)    
লেখকের মন্তব্য

ভয়ের মধ্যে 'ছমছমে' ভয়টা বোধহয় সর্বোচ্চ পর্যায়! সবাই দেখি ছমছমে ভয় পায়! হাহাহা, ফান করলাম।
------
বোকার তিন হাসি'র গল্প শুনে এখন বোকার মতোই হাসছি! কই যে পান এসব, আপু!
------
আপনার জন্যেও রইল অনেক শ্রদ্ধা আর ভালবাসা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬০৮(৪২)    

যতই গান কইরা যাও চরি যথই ভুতের গপ হুনাও মাগার আমারে ডর দেহান যাইবোনা কইলাম হে হে D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬১৪(৪৩)    
লেখকের মন্তব্য

আইসেন, দেইখ্যা লমুনে, হু!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬২৮(৪৪)    

হু'য়ে কাম হবিনানি হুহ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬৩১(৪৫)    
লেখকের মন্তব্য

ওই চোরা, দেইখ্যা লমু কইলাম কিন্তু!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৬৫৪(৪৬)    

রাইতের বেলায় কতো ভুত পেত্নী আমার পায়ের তলায় পরে তার কুনু হিসাব নাই, আর আন্নে কইতন আইছেন আমারে ডর খাওয়াইতে?? কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৭৯১(৪৭)    

নয়ন ভাই একটা ভুতের ছবি ঢালেন চোরার উপর, দেখবেন বেহুঁশ হয়ে পড়ে আছে হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৩৬(৪৮)    
লেখকের মন্তব্য

হুম, ওটাতে কাজ হতে পারে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৪৯(৪৯)    

হবে কি ১০০% সিওর। রাতের কথা দুরে থাক, দিনেও চোরার খবর আছে।

চোরা রাতে যায় কই? চুরি করতে নাকি? হিঃহিঃহিঃ  হাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৬৫(৫০)    
লেখকের মন্তব্য

মনে হয়, কামে গেসে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৮৬(৫১)    

নয়ন ভাই পোস্টে এডিট করে কিভাবে?
শব্দ বদলাতে চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৮৮(৫২)    
লেখকের মন্তব্য

আপনি আপনার পোস্টে যান, তারপর লেখাটার শিরোনামের ঠিক নীচে তাকান, দেখুন, "সম্পাদনা করুন" অপশন আছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯০১(৫৩)    

অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮০৭৩(৫৪)    

হা হা হা এরকম কতো কিছুইযে শুনি

ভালো লাগলো নয়ন ভাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮০৮৬(৫৫)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৩৯৬(৫৬)    

আমি যে এত সাহসী জানতাম না!
একটুও ভয় লাগলো না। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৪৯৯(৫৭)    
লেখকের মন্তব্য

আমার খুবই ভাল লাগছে আপনি আমার ব্লগ ঘুরে গেছেন দেখে।
অজস্র ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৬২(৫৮)    

আরে আপনার ব্লগ তো আমার নিজের ঘরের মত!না এসে কি পারি!!
আরও ভয়ঙ্কর গল্প দেন।আমি ভয় পেতে চাই D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৬৫(৫৯)    
লেখকের মন্তব্য

অবশ্যই অবশ্যই! সবসময় আসবেন। দরজা খোলা, (ব্লগার "ওই চোরা" এসে চুরি করলে আপনার দোষ)
পরে আবার ভয়ে কুঁকড়ে গেলে আমাকে ব্লেইম করবেন না তো?
---
এই ব্লগের একজন ব্লগারের নিক হলো, ওই চোরা। তার কথা বললাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৭১(৬০)    

হাসতে হাসতে নাইক্কা =))
ওই চোরা নিক!!!!!! হাসতে হাসতে নাইক্কা
না!নো ব্লেইম।পোস্ট করেন D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৭৫(৬১)    
লেখকের মন্তব্য

হাহাহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৪৯২(৬২)    

ভৌতিক গল্পের এইতো শুরু। আরও আরও গল্প চাই নয়ন ভাই।
শুভকামনা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৫০৩(৬৩)    
লেখকের মন্তব্য

লক্ষী আপুটা কত্তদিন পর আমার ব্লগে আসল!
---
আপু, আগের পর্বেও দুটো আছে।
---
ভাল থাকুন অবিরত!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৬৪(৬৪)    

গা ছমছম করে উঠছে, এর আগে এরকম গল্প কারো কাছে শুনিনি

অট - থ্যাংকস ব্রাদার ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭৭৮(৬৫)    
লেখকের মন্তব্য

আরো আসবে গল্প। তবে এটা নাকি সত্যই ঘটেছিলো।
---
হুম, আপনাকেও ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬৫১৮(৬৬)    

আচ্ছা, যে চারজন ছাত্রী এডভেনচারের আশায় সেই রুমে ঢুকলেন কিন্তু কিছুই দেখলেন না এবং বের হয়ে চলে এলেন, তারা কি সাথে সাথে সেই তিনটা অতৃপ্ত আত্মাগুলোকেও বের করে নিয়ে আসলো না, যারা এতদিন হয়তো রুমটাতেই বন্দী ছিলো?
"দারুণ একটা পয়েন্ট" ঘটনা সত্য হোক আর মিথ্যা,
শুভেচ্ছা জানবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭০৬৮(৬৭)    
লেখকের মন্তব্য

আপনিও শুভেচ্ছা জানুন, রাশি রাশি রাশি .....................................................................

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
9 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।