নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

একটা পলক তুমি
হলে চোখের আড়াল,
মনে হয় দেখিনা
অ-ন-ন্ত-কা-ল!
চোখের আড়ালে যেও না,
মনে ধরে রাখোনা,
তুমিহীনা শুণ্য আমি
সে কী তুমি জানো না?
==============
চুপ থেকো না চুপ,
কিছুতো বলো,
হৃদয়াকাশে পূর্ণিমারই
চাঁদ হয়ে জ্বলো!
-------------------------
মন্তব্য
আহা, বেশ বেশ বেশ!
লেখকের মন্তব্য
আজকেরটা ভাল হয়েছে?
অন্নেক!
গানখান আপনার জইন্য উৎসর্গিত হইল!
লেখকের মন্তব্য
হাহাহা
অনেক ধন্যবাদ আপনাকে, গানের জন্যে।
তুমিহীনা এ হৃদয় আমার বড্ড একাকী। কেমন করে বুঝাই তাকে। মনতো মানে না।

লেখকের মন্তব্য
আসলেই তাই!
হিহিহি
কেমনাছেন?
তুমি যেনো আর আমায় ভাবো না------ভালোলাগা।
লেখকের মন্তব্য
বাহ্!
অতিব চমত্কার।
লেখকের মন্তব্য
আপনাকে একটু কম পাচ্ছি বোধহয়, ব্লগে।
অনুকাব্যগুলো ভালো লেগেছে।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ।
শাবাশ! নাও, আরেকটা:
নির্ভয়ে আজ জলেতে দেই ঝাঁপ!
প্রেমের ফাঁদে খাইসি ধরা,
আমি তো ভাই প্রেমের মরা!
কি আনন্দ! মরণ আমার মাফ!
"তুমিহীনা শুণ্য আমি",
জোরে শোরেই বলসি!
আমি জলে কেম্নে ডুবি?
শুণ্য আমি কলসি!
প্রেমের মাতাল এখন আমি,
জীবনজোড়া কি পাগলামি!
দুনিয়া উড়াধুরা!
সব হিসাবেই মাইনাস খাই,
জমা বলতে কোন কিছু নাই,
প্রেমের হিসাব পুরা!
-মঙ্গল হোক, নয়ন!
লেখকের মন্তব্য
বাপী ভাই ক্ল্যাসিক!!!
সুপার্ব!!!
ভোট দিলাম!
এই সুন্দর ক্ল্যাসিক ছড়ায়
আমিও একটা ভোট দিয়ে যাই।
লেখকের মন্তব্য
হু, দাদা, এটাতে ভোট আপ না করলে অন্যায় হবে।
লেখকের মন্তব্য
নয়নের ডার্লিংরে ব্লগীংয়ে দেখতে চাই!
কি নাম?
নয়না?
নাকি আখিঁ?
তারেই তো ডাকেন পাখি? নাকি?
আমার মনে হয় তার নাম "পাতা"। কারণ কবি বলেছেন "..... নয়নের অংশ যেমন নয়নের পাতা"।
বুড়ো দাদুর সাথী যেমন কালো রঙ এর ছাতা
নয়নের সাথী তেমন, পাশের বাড়ির পাতা?
ডালিম গাছে মউ, ধরেছে আতা গাছে আতা
নয়ন এত ডাকে, কথা কয়না কেন পাতা?
সে ছাড়া যে নয়ন ভায়া শূন্য সাদা খাতা
নয়ন-পাতা'র হোক রচনা অমর প্রেমের গাঁথা।
লেখকের মন্তব্য
হাহাহাহা
দুজন জমিয়েছেন বেশ!
চলুক এভাবে!
পাখি, পাতা কোনটাই খারাপ না!
শাওন৩৫০৪ বলেছেন,নয়নের ডার্লিংরে ব্লগীংয়ে দেখতে চাই!
কি নাম?
নয়না?
নাকি আখিঁ?
তারেই তো ডাকেন পাখি? নাকি?
লেখকের মন্তব্য
সুপার্ব!
শুণ্য > শূন্য।
অন্যদিকে আপনিও কি আর কী গুলিয়ে ফেলেছেন না কি? শুভকামনা।
লেখকের মন্তব্য
হুম, বেশ ঝামেলায় আছি কি আর কী নিয়ে।
ধন্যবাদ ভাইয়া
বাহ চমৎকার আহবান....... ভালো লাগলো...
শুভেচ্ছা জানবেন....
আপনাদের জন্যে...সে আখি-নয়ন-লতা-পাতা যেই হোক
লেখকের মন্তব্য
এক কাপ চা এত মানুষ খাবে ক্যাম্নে! হিহিহি
কবিতায় আচ্ছন্ন হলাম।
কখনো নদী হয়ে
সাগরে হারাও যদি
আমিও মেঘ হয়ে
উড়ে যাব মোহনা অবধি//
লেখকের মন্তব্য
ওয়াও!
বেশ হয়েছে আপনারটাও!
বাহ।।।।
লেখকের মন্তব্য
সাহাদাত ভাই, নিয়মিত আসছেন আমার ব্লগে, কী যে খেতে দিই....!
উরি বাবা!!! নয়ন, হেভি রুমান্টিক পইদ্য!!!
বাপী হাসন তো মনের সুখে উনার প্রেম কাহানী ব্যাখ্যান কইরা দিলেন।

লেখকের মন্তব্য
উনারটা? আমার কবিতা নিয়ে নয়?
খাঁ খাঁ করা হৃদয়মাঠে
বৃষ্টি হয়ে আসো
ছাতায় ঢাকা পাতা হয়ে
আমায় ভালোবাসো
আগেই কইছি আমার ছন্দজ্ঞান কোবতে জ্ঞান কোনটাই নাই। তবে পাতা নামটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না।
লেখকের মন্তব্য
শিমুল ভাই, চমৎকার হয়েছে!!!!!
আপনার অনুমতি নিয়ে আমি পরবর্তী কোন কবিতায় এই চরণগুলো দিতে চাই।
হা হা হা। নিঃসংকোচে ব্যবহার করতে পারেন।

আমি শরমিত
শিমুল ভাইয়ের সাথে আমি আরও কিছু যোগ করতে চাই, যদিও তাঁর মত লিখার যোগ্যতা আমার নাই-
আমার পাশে বসে তুমি
মিষ্টি করে হাসো
মিষ্টি সুবাস ছাড়বে বকুল
এমন কী আজ কাশও!
লেখকের মন্তব্য
মারহাবা!!
শেষ হইয়াও হইলো না শেষ >>>> আরও কিছু অনুভূতি লুকিয়ে রেখেছেন মনে হয় । তবে ভালো লাগলো ।
লেখকের মন্তব্য
লুকানো অনুভূতিগুলো পরের পোস্টে আসবে!
থ্যাংকস!
হুম, আমিও বাদ পড়ি কেন? এই নিন -
"একলা আমি
ফোকলা হাসি
দোকলা হব ক্যাম্নে?
উষর মরুর
ধূসর বুকে
বাসর সাজাই ক্যাম্নে?"
লেখকের মন্তব্য
বাব্বাহ! ফয়সাল ভাই!
সবার মধ্যেই প্রতিভা আছে, তবে লুক্বায়িত!
সুপার লাইক!
লেখকের মন্তব্য
চোখের আড়ালে যেও না,
মনে ধরে রাখোনা,
তুমিহীনা শুণ্য আমি
সে কী তুমি জানো না?
।। সে শুধু নয়নের নয়ন তারায়,
ভালোবাসার আলো বিলিয়ে যাক।
শুভকামনায়।।
লেখকের মন্তব্য
সুন্দর উইশের জন্যে থ্যাংকস, বস!
মন্তব্য করুন