লেখকের ক‌থা

নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

নয়ন-এর পূর্ণ প্রোফাইল

rss নয়ন-এর ব্লগ ফীড

সদর দরজা

তুমি না দিলে আমায়, কে দেবেগো ঠাঁই!

ব্লগারের প্রোফাইল ছবি

তোমায় ঘিরে মনে আমার
কত রকম আশা,
মন-প্রাণ ঢেলে দেবো
দিও ভালবাসা!

রাখবো তোমায় যতন করে
কথাটুকুন দিলাম,
মন বলছে, অনেক কষ্টে বুঝি
তোমার মনটা পেলাম!

-------------------------

অনেক কিছু করেও যদি
মনটা না পাই,
বলব হেসে, মনটা রাখার
জায়গা বুঝি নাই?

বলবো আরো, হেসে হেসে
তোমাকেই শুধু চাই,
তুমি না দিলে আমায়
কে দেবেগো ঠাঁই!

---------------------------

(একটু ব্যস্ততায় কাটছে সময়, ব্লগে সময় তাই কম দেয়া হচ্ছে। আশা করছি, পূর্ণ গতি ফিরে পাবো অচিরেই!)
ভাল থাকুন অবিরত!!

6.673331
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.7 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৩২(১)    

উমম, আমার তো মনে হয় আপনাকে আরেকটু aggressive হতে হবে, নয়ন ভাইয়া! :)

এরকম-

"শুনেছি আমারে ভালোই লাগে না ,
নাই-বা লাগিল তোর ,
কঠিন বাঁধনে চরণ বেড়িয়া
চিরকাল তোরে রব আঁকড়িয়া
লৌহশৃঙ্খলের ডোর।
তুই তো আমার বন্দী অভাগিনী
বাঁধিয়াছি কারাগারে,
প্রাণের শৃঙ্খল দিয়েছি প্রাণেতে
দেখি কে খুলিতে পারে ।" :)
-------------
পোস্টে (সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২২০(২)    
লেখকের মন্তব্য

দেরিতে মন্তব্যের উত্তর দিচ্ছি, স্যরি।

হুম, মনে হচ্ছে, আরো এগ্রেসিভ হতেই হবে। আপু, আমি চিন্তা করছি, আমার কবিতার যতগুলো পোস্ট ছিলো, সে পোস্টগুলোতে যারাও কবিতায়(ছন্দে ছন্দে) কমেন্ট করেছেন, সেইসব কমেন্ট নিয়ে একটা পোস্ট দেবো।
অনুমতি দেবেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৯৫৭(৩)    

সানন্দে! তবে কমেন্ট-এর সুত্র উল্লেখ করতে চাইলে এখানে ঘুরে আসাটা জরুরী। :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৯৯(৪)    

অনামিকা আপু, আপনি তো চমৎকার প্যারোডি করতে পারেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৯৫৯(৫)    

প্যারোডি? আমি?
নিয়াজ ভাইয়া, আমি যে কর্মটি চমৎকারভাবে সুসম্পন্ন করতে পারি, তা' হল কপি-পেইস্ট:) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩০০(৬)    

নয়ন ভাই, আপনার সে তো খুব হিট হয়ে যাচ্ছে। তারে কী কবিতাগুলো দেখাচ্ছেন, না কি শুধু আমাদেরই পড়তে দিচ্ছেন।
অনামিকা আপু আর বাপী হাসান ভাইয়ের সাথে একমত। আপনাকে আর এগ্রেসিভ হতে হবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩৭৬(৭)    
লেখকের মন্তব্য

হাহাহা!
আমার 'সে' এখনো দেখেনি, দেখলে কি আর পাষাণী হতো? তবে দেখবে ইনশাল্লাহ! তখন সব ঠিক হয়ে যাবে।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার এখানে বারংবার আসার জন্যে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬৫৪২(৮)    

সে কি দেখেছে?? :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬৬৯৯(৯)    
লেখকের মন্তব্য

না D D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৮৫৬৪(১০)    

না হলে হাসছেন কেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৩৫(১১)    

আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৯৫২(১২)    

আহা আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২২৫(১৩)    
লেখকের মন্তব্য

আরে, আপনার চিন্তা শেষ হয় না! নাকি মুখে তালা লাগাইলেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৯৯২(১৪)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৪০(১৫)    

নয়ন ভাই , আমার বাসার নিচ তলায় একটা রুম এখনও খালি আছে । আপনার ঠাই হয়ে যাবে সেখানে আশা করি । :)
যাই হোক , কবিতাটা সুন্দর । খুবই সুন্দর । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২২৭(১৬)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ।

মনে জায়গা দিয়েন, তাতেই খুশি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৬৬(১৭)    

হু এই সব মন প্রাণ ঢেলে দেবো ইত্যাদি কথাগুলোর সাক্ষী রইলাম আমরা
--
গেইটলক ভালো থাকো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩১(১৮)    
লেখকের মন্তব্য

পরে যদি না দেই, তাহলে স্বাক্ষীরা যাতে নীরব থাকে :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৬৯(১৯)    

ছন্দময় কবিতা ভীষণ ভালো লাগে। চলুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৫(২০)    
লেখকের মন্তব্য

আপনাদের ভালবাসায় চলছে, চলবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৭৩(২১)    

'অনেক কিছু করেও যদি
মনটা না পাই,
বলব হেসে, মনটা রাখার
জায়গা বুঝি নাই?'
মারহাবা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৬(২২)    
লেখকের মন্তব্য

মারহাবা মারহাবা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৮৮৯(২৩)    

নয়ন, চতুরে সবাই তোমারে কত ভালোবাসে সেইটা জানো তো? উপ্রের মন্তব্যগুলা খিয়াল করসো? আরে, একটু এ্যাগ্রেসিভ হও দেখি, মাইয়ারে একটু ভড়কায় দেওয়ারও তো দরকার আছে, নাকি?

জীবন ছিলো ঊষর মরূ!
ছিলাম কি কুরবানির গরু?
প্রাণ দিয়েছি তাহার দুটি ডাগর চোখের খঞ্জরে!
এই দ্যাখো না পাহাড় চূড়ায়
নয়ন বিজয়-নিশান উড়ায়!
সবাই বলেন, "সাবাশ! সাবাশ!" দেখি, সবাই কন জোরে!!!!
- তোমারে বিজয় নিশান উড়াইতে দেখতে চাই!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৮(২৪)    
লেখকের মন্তব্য

ইনশাল্লাহ!!
বাপী ভাই, আমি চিন্তা করছি, আমার কবিতার যতগুলো পোস্ট ছিলো, সে পোস্টগুলোতে যারাও কবিতায়(ছন্দে ছন্দে) কমেন্ট করেছেন, সেইসব কমেন্ট নিয়ে একটা পোস্ট দেবো।
অনুমতি দেবেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৪০(২৫)    

সানন্দে! তারপরে কোন একদিন তোমার এই প্রেমের সম্মানে আমিও একটা ছড়া পুস্টায় ফেলবো নে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৩৭৪(২৬)    
লেখকের মন্তব্য

থ্যাংকস আ লট!

তোমার এই প্রেমের সম্মানে আমিও একটা ছড়া পুস্টায় ফেলবো নে!

এ-তো আমার জন্যে বিশাল সম্মানের ব্যাপার! আবার থ্যাংকস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৮৯২২(২৭)    

তুমি না দিলে আমায়
কে দেবেগো ঠাঁই!

আমরা আছি না। চলুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৩৯(২৮)    
লেখকের মন্তব্য

আপনাদের ভালবাসা আর অনুপ্রেরণায় কবিতা'র চাকা গজিয়েছে, তা চলবেই!
ধন্যবাদ অনেক অনেক!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯১৩০(২৯)    

মন বলছে, অনেক কষ্টে বুঝি
তোমার মনটা পেলাম!

বাহ্! দারুন সুসংবাদ! মন যখন বলেই ফেলেছে তখন আর সন্দেহ ক্যানো? এখন শক্ত করে গামছা দিয়ে তার মনটারে তোমার মনের সাথে বেঁধে রাখো। আকাশের মত হৃদয়ে সে ঠিকই ধরে যাবে। একটুও গড়িয়ে পড়বে না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৪২(৩০)    
লেখকের মন্তব্য

ওহ নো, আপু! ওটাতো কনফার্মেশন না! বরং আমি গামছা থেরাপির সাহায্য নিতে পারি, কী বলেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯১৩১(৩১)    

স্যরি! দুইবার কমেন্ট হয়ে গেছিল। ভাল থেকো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯২৪৪(৩২)    
লেখকের মন্তব্য

প্রিয় মানুষদের কমেন্ট ২ বার কেনো, হাজারবার হলেও সমস্যা নেই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৭০২(৩৩)    

নয়ন ভাইয়ের ছড়া ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৯৯৯৩(৩৪)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা রইলো প্রিয় হালিম ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৩৭৪(৩৫)    

নয়ন ভাই, মানুষ এতো ভালবাসার কাঙ্গাল হয় কেনো?
ভাবতাছি ভাবতাছি ভাবতাছি ভাবতাছি ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮০৫৩২(৩৬)    
লেখকের মন্তব্য

সেইম প্রশ্ন আমারও!

কেমনাছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬৬১৯(৩৭)    

রাখবো তোমায় যতন করে
কথাটুকুন দিলাম,
মন বলছে, অনেক কষ্টে বুঝি
তোমার মনটা পেলাম!
"পেয়ে হারানোর বেদনা বড়ই নির্মম"
ভালোবাসা অটুট থাকুক সবার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬৬৪৭(৩৮)    
লেখকের মন্তব্য

ভালোবাসা অটুট থাকুক সবার।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।