নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

অনেকদিন কোন পোস্ট দেই না, দিবো দিবো করেও দেয়া হচ্ছে না। মনে বড় আশা ছিলো, বছরের প্রথম দিনের প্রথম প্রহরে ব্লগে প্রথম পোস্টটা আমিই দিবো। সেটাও হয় নি। না, ইতিহাসের অংশ হওয়া হলোনা।
মানুষ যা চায়, সবসময় কি তা পায়? এই যেমন, আমার ঠিক আগের পোস্টটা(বাসানের নববতী কী? কেউ জানেন?), মন্তব্য-প্রতিমন্তব্য-আড্ডাবাজী মিলিয়ে মন্তব্য সংখ্যা ২০০ ছুঁই ছুঁই, চেয়েছিলাম ২০০ হোক, হয় নি! (আগের পোস্টটার বিজ্ঞাপন দিলাম আর কি!
)
মন্তব্যের সংখ্যা ২০০ না হোক, ২০০ টা জোকস না দিতে পারি তো কী হয়েছে? ২টা যে ঠিক ঠিক দিতে পারবো, সে ব্যাপারে সন্দেহ আছে কারো? সন্দেহ ঝেড়ে ফেলুন এবং প্রস্তুতি নিন আমাকে দুটো কথা শোনানোর, মিয়া, এগুলা কোন জোকস হইলো?
আসুন, দুটো জোকস পড়ি।
একটা পরীক্ষা চলছে, যে শিক্ষক হল পরিদর্শনে আছেন, তিনি পুরো হল চক্কর দিচ্ছেন, ছাত্ররা বিন্দুমাত্র সুযোগ পাচ্ছেনা দেখাদেখি বা কথা বলার। ঠিক এই সময় এক ছাত্র শিক্ষক কে একটা চিরকুট ধরিয়ে দিলো, সাথে সাথে শিক্ষক তার চেয়ারে গিয়ে চুপচাপ বসে পড়লেন!! কি ছিল চিরকুটে?
"স্যার আপনার প্যান্টের পেছন দিকটা ফাটা!"
মন ভরেনি? আমাকে বকা দিচ্ছেন? দেখেনতো, এইটা ভাল্লাগে কিনা।
বাবা: তোর জন্যে একটা মেয়ে ঠিক করেছি, যেমন রুপবতী, তেমনই গুণবতী, আর ভাগ্যবতীতো বটেই!
ছেলে: সবই ঠিক ছিলো বাবা, কিন্তু আমার যে গার্লফ্রেন্ড, সে একাধারে ভাগ্যবতী, রুপবতী, গুণবতী এবং গর্ভবতীও বটে!
এইরে! মারতে আইসেন না!
-----------------------
নতুন চিরকালই সম্ভাবনাময়, নতুনের প্রতি আকর্ষণও থাকে বেশি। নতুন বছর সবার শুভ হোক।
ভাল থাকুন অবিরত!!
মন্তব্য
ইটা রাখলুম
নীল বালকের 'ইটা' ফালাইয়া দিয়া একটা 'বাঁশ' পুঁইতা দিলাম। ইটা দিয়া কিসের লাইন !
বাঁশ! তাও আবার একদম আনক্লীন্ড ব্যাম্বু?
বোঙ্গাবোঙ্গা'র ডরে নীল বালক পলাইয়াই গেল গা মনয়! আর এই মুখো হওয়ার লক্ষণই তো দেখি না। |

লেখকের মন্তব্য
বোঙ্গাবোঙ্গা'র ডরে নীল বালক পলাইয়াই গেল গা মনয়! আমারো তা-ই মনয়! অনলাইনে দেখা গেলেও বেচারা এইমুখী আর হয়নাইক্কা!
নীল বালক ভাই মাইন্ড খাইছে। নীচে দেখেন।
বাঁশ নিয়া ফাজলামি করা ভাল নয়!
হা হা হা হা।।।।
হা হা হা! সাবাশ ব্যাম্বু ঈশান ভাই!
লেখকের মন্তব্য
এখন থেকে উনাকে ব্যাম্বু ঈশান ভাই ডাকা হোক!
সহমত জ্ঞাপন করছি।
ভোট কই???
লেখকের মন্তব্য
আমি ডর পাইয়া তাত্তাড়ি ভোট দিয়া ফালাইসি ফয়সাল ভাই! নিচে যেভাবে দেখলাম, আপনি খেরটি জানেন, ভোট না দিয়া উপায়াছে?
---
সহমত সহমত!!
ব্যাম্বু ঈশানই হোক 
দাঁত কিড়মিড়াইয়া লাভ নাইক্কা! আমি খেরটি জানি!!!
লেখকের মন্তব্য
দাঁত কিড়মিড়াইয়া লাভ নাইক্কা! আমি খেরটি জানি!!!
ফয়সাল ভাই, দুই দুইবার ব্যাপকাকারে হাসলাম, ইমু নিয়া একবার, কথাটাতে আরেকবার!
---
ডাক্তাররা এতটা মজার হয়, জানা ছিলোনা! দুর্দান্ত!
থ্যাংকস ভাইয়া!
খেরটির ইমোটা তো চরম :ও আমি আগে দেখিনাই কেন? এখন থেকে এইটাই
ডাক্তার ভাই জিন্দাবাদ
ভাই ভোট দিলাম।
ঈশানরে ভুটাপ।

ইটা কা উয়ো দিন দিত গ্যায়ে!!!
লেখকের মন্তব্য
হাহাহাহা। সুর'পা!
সুরঞ্জনাদি আপনাকে...।
লেখকের মন্তব্য
আপ্নার ইটা সরাইয়া ফেলসেরে ভাই! @নীল-বালক
ইয়াল্লা, আপ্নার এই বাঁশের ছবি দেইখাতো হাসির রোল উঠেছে এখানে@ঈমা ভাই।
বাঁশ পুঁতার কারন আছে পরে কমুনে।
কাহিনী শোনার অপেক্ষায়।
লেখকের মন্তব্য
তাত্তাড়ি কয়া ফালান!
এক আমেরিকান আর এক ফরাসী যুবক জাহাজডুবি হয়ে এক দুর্গম দ্বীপে আশ্রয় নিয়েছে। কয়েকদিনের মধ্যেই তারা দুজন স্থানীয় জংলি সর্দারের সুন্দরী মেয়ের প্রেমে পড়ে গেলো। শুরু হলো উদ্দাম প্রেম। ঘটনা জানতে পেরে সর্দার লোকজন পাঠিয়ে ধরে আনলো দু’জনকেই।
'বিদেশি, সর্দারের একমাত্র মেয়ের সঙ্গে ফস্টি-নস্টি করে তোরা ভারি অন্যায় করেছিস।' গম্ভীর কণ্ঠে জানালো সর্দার। 'তোদের শাস্তি হবে। বেছে নে বিদেশি, মৃত্যু অথবা বোঙ্গাবোঙ্গা!'
আমেরিকান যুবকটি ভাবলো, বোঙ্গাবোঙ্গার মত শাস্তি থাকতে মরণ কেন ? সে বেছে নিলো বোঙ্গাবোঙ্গা। কিন্তু ব্যাপারটা যে আসলে কী, জানতো না বেচারা। বোঙ্গাবোঙ্গা মানে হচ্ছে 'আনক্লিনড ব্যাম্বো...... দিয়ে প্রবেশ করানো। তা-ই করা হলো তাকে। জল্লাদ বাঁশ কেটে নিয়ে শাস্তি দিলো। মাটিতে শুয়ো যন্ত্রণায় কাতরাতে লাগলো বেচারা।
ফরাসী ভাবলো, কোনও দরকার নেই অমন শাস্তির, এরচেয়ে মরণই ভালো। বেছে নিলো সে মৃত্যুকে।
এবার সর্দার জল্লাদের দিকে তাকিয়ে ক্রূর হেসে বললো, 'না মরা পর্যন্ত এটার ওপর বোঙ্গাবোঙ্গা চালানো হোক।
(নেট থেকে সংগৃহিত)
লেখকের মন্তব্য
আপনি কি নীল-বালকরে থ্রেট দিলেন? বোঙ্গাবোঙ্গা থ্রেট?
শুধু নীল বালক না, মেসেজটা যারা লেখা পড়ার ডরে ইটা রাইখা কাইটা পড়ে, তাগো সবার জন্য।

লেখকের মন্তব্য
অ কি অ কি! অ কয় কি!!
---
ইতিহাসের অংশ হতে চায় যারা, নিশ্চই তারা এর আওতার বাইরে, তাই না ঈমাভাই?
খাইসে রে! মাঝে মাঝে ইটা উটা রাখতাম, ঈশান যে নিশানা করসে, কেম্নে কি?
যাদের গার্ল ফ্রেন্ড ভাগ্যবতী, রুপবতী, গুণবতী এবং গর্ভবতী হয়, কৌতুকটা আসলে স্পেশালি তাদের জন্য।
লেখকের মন্তব্য
আল্লাহ বাঁচাইসে!!
নইলেতো অনেকেই বোঙ্গাবোঙ্গাফোবিয়ায় ভুগত, যেমন, বাপী ভাই!!
ঈশানকে বোঙ্গাবোঙ্গা শাস্তি দেয়া হউক।
লেখকের মন্তব্য
ঈমাভাই, সাহাদাত ভাই কী কয়?
ঈমা ভাই কইছেন- যাদের গার্ল ফ্রেন্ড ভাগ্যবতী, রুপবতী, গুণবতী এবং গর্ভবতী হয়, কৌতুকটা আসলে স্পেশালি তাদের জন্য।

সাহাদাত ভাই কইছেন- ঈশানকে বোঙ্গাবোঙ্গা শাস্তি দেয়া হউক।
তাইলে কি ঈমা ভাইয়ের গার্লফ্রেন্ড ভাগ্যবতী, রুপবতী, গুণবতী এবং গর্ভবতী ছিল?
আমি কিন্তু ভাই কিছু জানি না। সব উদরাজী ভাই জানেন।
২ + ২ = ৪
!
বুইঝা নিলাম
লেখকের মন্তব্য
শব্দভাই, কই থেইক্যা পান এইসব ইমো! মচৎকাররে ভাই!
---
আচার্যদা,তাইলে কি ঈমা ভাইয়ের গার্লফ্রেন্ড ভাগ্যবতী, রুপবতী, গুণবতী এবং গর্ভবতী ছিল? কী ঘটনা!!
তাইলে আমিও দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই যে নিজের বউ ছাড়া আমার কোথাও 'গার্লফেন্ড' নামক কোন 'শাখা' নেই।
লেখকের মন্তব্য
না ঈমা ভাই, ঘটনা সেইটা না, আমার মনয়, বিয়ার আগের কথা জানতে চাইসে তারা!
---

নিজের বউ ছাড়া আমার কোথাও 'গার্লফেন্ড' নামক কোন 'শাখা' নেই।
মনয় কন ক্যা? আগেরটাই তো জানতে চাইসে।
ঈশান তুমারে আবার ভুটাইয়া ভাবতেয়াছি, চতুরের এই পুলাপাইন, বুইড়ারা কি আগেই এমন চতুর আছিলো? নাকি এইহানে আইসা হইছে?

লেখকের মন্তব্য
সাব্বাস ঈমাভাই, পুরা 'তারা ঠোকা মন্তব্য' লিস্টতো আপ্নেই ডমিনেট কর্তেছেন।
আগুর ফল টক।
ঈশানকে।।।।
হাস্তে হাস্তে পেট ব্যথা হয়ে গেলো, ভ্রাতা!
লেখকের মন্তব্য
এখন কমসে? না কমলে মেট্রোনিড, এমোডিস খায়া ফালান!
আয়-হায়, ডাক্তারদের সাথে থাকতে থাকতে আপ্নিও অনেক কিছু শিইখা ফালাইছেন দেখি! নাকী নিয়মিত খেতে হয় বলে?

কমসে ভাই, কমসে।
লেখকের মন্তব্য
আম্রাতো বেবাকতেই ডাক্তর, সার্টিফিকেটটা নাই কেবল! জ্বর টর হইলে ক্যাম্নে নাপা, প্যারাসিটামল মুড়ির মত খায়া ফালায়!
নয়ন ভাই ২য়টা।


তবে ইনিয়ে বিনিয়ে কি বিয়ের কথাটায় বলতে চাইছেন, সুপ্রিয় নয়ন ভাই?
লেখকের মন্তব্য
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই জোকসে কোন হিডেন মেসেজ নাই!
আবারো মনে করিয়ে দিলেন?
লেখকের মন্তব্য
তাইলে আমিও আবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই জোকসে কোন হিডেন মেসেজ নাই!
নয়ন ভাই, নতুন বছরের শুভেচ্ছা জানুন। জোকস মজারু।

লেখকের মন্তব্য
ভাইরে, মজারু কইয়েন্না! সজারুর কথা মনে পড়ে!!
ছেলেটা কী তুমি নাকি নয়ন???
লেখকের মন্তব্য
হাহাহহাহাহা

ফয়সাল ভাই, বেবাকতেরে কি নিজের মতো মনে করেন্নাকি??
---
নিয়মিত হচ্ছেন তাহলে?
হচ্ছি হবো করতে করতে তো অনেক দিনই গেলো
তোমার গুতাগুতিতে রেগুলার হলামই বোধহয়।
লেখকের মন্তব্য
যাক, তবু নিয়মিত হোন, সেটাই চাচ্ছি। ধুমায়া ব্লগান!
হ্যাপি নিউ ইয়ার, নয়ন ভাই। ২ নাম্বারটা ভালো পাইলাম।

লেখকের মন্তব্য
চটপটি কেমন হইতেসে??
ভালো। খুব ভালো।
লেখকের মন্তব্য
জেনে আনন্দিত হলাম, ইনি ভাই।
আমার দিলু রোডের এক বন্ধুর ছেলে গত ৩০ তারিখে বিবাহ করছে। ওর গার্ল ফ্রেন্ড কে!
আমার ভাতিজার বয়স মাত্র ১৯ বছর ৬ মাস।
আপনার ২য়টা পড়ে মনে পড়ল।
দোস্ত উদ্রাজী, তোমার ব্যাটারী, বুলেট বাসায় আসছে ?
এখনো আসে নাই। আরো কয়েকদিন আছি এইরাম!
তবে এখন আফিসে, নাইট শিফটে।
(ছবিটা নামিয়ে নিলাম, ভাল সংগ্রহ। বাঁশের ছবিটাও জাক্কাস হইছে। আনক্লিন্ড! বেশ।।। মনে থাকবে রেশ! )
ভাইরে হাসতে হাসতে প্রাণ উষ্ঠাগত।
লেখকের মন্তব্য
ঈমা ভাই, বিলিভ মি, আমি পুরাই ঘর ফাটায়া হাসতেছি! পাগল ভাববে সবাই আমাকে!!
লেখকের মন্তব্য
ঘটনা হাছা নি সাহাদাত ভাই?!
সারাজীবন শুধু যদি আপনিই ইতিহাসের পাতায় পাতায় থাকেন, আমরা কি ঘোড়ার জন্য ঘাস কাটব নাকি??? মজা নেন নাকি !!

একটু ত্যাগী হইতে শিখুন।
লেখকের মন্তব্য
ভাই, পুরাই ডর খাইলাম! আপ্নে থ্রেট দেন আমারে! মিয়া, কবিতা লেখেন যান! এইসব পোলাপাইন্না পোস্টে আপ্নের কি কাম?

তাতে কি! আমরা না হয় 'ঘাস কাটক' হিসাবেই ইতিহাসে নাম লেখাব।
ঘাস কাটক টা সুন্দর হইছে।
লেখকের মন্তব্য
হাহাহা
আমি ও তা-ই বলছি, ঘাস কাটক টা সুন্দর হইছে।
নয়ন, তোমার জোক তো ফাইন লাগলো। ২য়টাতে কি কুনো হিডেন মেসেজ আছে? খুব ডেলিকেইট কুনো বিষয়? - তুমি ঠিকঠাক? অল কিলিয়ার? ওক্কে, ওক্কে, টেইক ইট ইজি মাই ম্যান!
-২০১২রে উস্টা দিয়া উল্টায়া রাখো, চোখ গরম কইরা তাকাইতেই দিও না - এই শুভ কামনা!
লেখকের মন্তব্য
নাহ! ছিঃ, না মানে, না মানে ভাইয়া বলছিলাম কি, অল কিলিয়ার! দেখসেন ভাইয়া অল কিলিয়ার না হইলে কি আর এমনে কতা কই?
কিলিয়ার যে না সেইটা কিন্তু বুইজ্যা লইলাম
ব্যাপক আমতা আমতা করলেনদি মিয়া।
লেখকের মন্তব্য
আরে বাতিভাই, সবই কিলিয়ার! কিন্তু বাপী ভাই হইলো গুরুজন, তাই শরমে শরমে কইলাম আর কি।
পুরাই কিলিয়ার, আবারো কইলাম।
আমদেরও সব কিলিয়ার হইয়া গেছে।
লেখকের মন্তব্য
কিলিয়ার জিনিসতো কিলিয়ারই থাকবে, তাই না?
নয়নমিয়া আপনে ইতিহাসে অংশ হইতে না পারলেও আপনের পুষ্টে পয়লা মন্তব্য(২০১২র) করে আমিই ইতিহাসের
বাঙ্গালি ইতিহাসের অংশ হইতে চায় কিন্তু ইতিহাস হইতে শিক্ষা নেয় না গো 
অংশ হইলাম
দোয়া করি ২০১২ তে আপনার মনের সকল আশা(ইতিহাস হওয়াসহ পাতিহাস(বিবাহকরা))যেনো পূরণ হয়।
ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
এই গর্বে আমি গর্বিত(অন্যকিছু বইলা বইসেন না, ব্যাপক রিস্কি কথাবার্তা)!!
আহা! আপনি এই বছরের প্রথম কমেন্ট আমাকে করেছেন! কি আনন্দ আকাশে বাতাসে! এত আনন্দ রাখি কই? বালতি দিয়া যান একটা!
আহা!
আহা!
আপনার মুখে ফুলচন্দন পড়ুক(আপাতত বিয়ার খায়েশ নাই)!
লটস অফ লাভ!
বালতি পামু কই
লেখকের মন্তব্য
আমি ক্যাম্নে কই! বালতির ব্যবস্হা করেন।
---
(১০০তম কমেন্ট এইটা! ব্লগে বছরের প্রথম পোস্ট দিতে পারিনাই বলে একটা দুঃখ ছিলো, কিন্তু মন্তব্য-প্রতিমন্তব্য-আড্ডাবাজী মিলিয়ে মন্তব্যের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়া বছরের প্রথম পোস্ট এইটাই!!)
যাক অন্ততঃ একটা ইতিহাস তো সৃষ্টি হইল।

লেখকের মন্তব্য
হইলো বটে!
ওয়ার্ডবয়কে সাথে নিয়া এক পাগলদের ডাক্তার গেছে রুগি দেখতে ওয়ার্ডে
গিয়া দেখে একটা রুগিও নাই ওয়ার্ডে
ডাক্তার> পাগলগুলি কোথায়?
ওয়ার্ডবয়> গাড়ী ঠিক করতেছে সব কয়টায়
ডাক্তার> কেমনে?
ওয়ার্ডবয়> আগে সবগুলাই গাড়ীর মেকানিকা ছিল, তাই এখন সব কয়টা নিজের বেডকে গাড়ী মনে করিয়া নিচে ডুকিয়া গাড়ী ঠিক করতেছে
লেখকের মন্তব্য
আছেন কেমন ভাই? উনার কী খবর? কেমন আছেন উনি?
ভালই
যাইতেছি দিন
আরে না
কিই বা বয়েস হয়েছে?
বায়ো কি তেয়ো
লেখকের মন্তব্য
কারিমাট ভাই, আমি আপনার সম্বন্ধীর কথা বলছিলাম, আপনি কী ভেবেছিলেন?
জবাবটা আপনার জন্য নয়
লিখছিলাম অন্য একজনের লাইগা
লেখকের মন্তব্য
ওহ! আচ্ছা!
যাই হোক, উনার জন্যে দোয়া রইলো!
নতুন বছরের শুভেচ্ছা নয়ন ভাই।
লেখকের মন্তব্য
নতুন বছর শুভ হোক, একুয়া'পু!
নয়ন ভায়া যথেষ্ট সাহসী হয়ে উঠছেন।
লেখকের মন্তব্য
আপ্নে কোথ্থেকে উদয় হইলেন!! আবার আইসাই কিসব কথাবার্তা কয়!!
ধুর্মিয়া, নতুন বছরের প্রথম পোস্ট দিয়া ঝামেলায় পইড়াতো ইতিহাসের অংশ হয়া যাইতেসি!
---
আজকে আর কিছু কইলাম না। মাথার ভিতর ব্যথা ঢুকছে। গেলাম।
লেখকের মন্তব্য
মাথ্য ব্যথা কমসে?
কমসে কমসে। ঘুমের মইধ্যেই সব শেষ।
লেখকের মন্তব্য
হুম!
আরে না
কিই বা বয়েস হয়েছে?
বায়ো কি তেয়ো
আচার্য দা, নববর্ষে আন্ড-বাচ্চা নিয়ে ভালো আছেনতো ?
বাচ্চা পর্যন্ত তো ঠিক আছে কিন্তু আন্ডার ছবিটা দিয়াই তো ভেজাল করলেন।
ভেজাল কেন ভাই? ওটাও কি ফুটবে নাকি?
(বেয়াদবি নিবেন না ভাইজান)
লেখকের মন্তব্য
বাচ্চা পর্যন্ত তো ঠিক আছে কিন্তু আন্ডার ছবিটা দিয়াই তো ভেজাল করলেন।
ভেজাল কেন ভাই? ওটাও কি ফুটবে নাকি? মুহাহা

(বেয়াদবি নিবেন না ভাইজান)
আন্ডাটা হইলো অনাগত ভবিষ্যতের ছবি বা কল্পনা।(যদি আচার্য দার সঠিক পরিকল্পনা না থাকে
) 
এই জন্যই তো কইলাম ভেজাল। আর যে আন্ডা চাই না।
লেখকের মন্তব্য
ধুর! এত হাসেন ক্যা? আপ্নেরে কি কইছি নি আমার প্রজেক্ট বিশাল।

পোস্টের কমেন্টগুলা পইড়া তো আমার অবস্থা কাহিল।

লেখকের মন্তব্য
আমারো অবস্হা কাহিল! কি শুরু কর্সে তারা, দেখেন আপা!
আহাহা! আপারে দলে ভিড়ানোর চেষ্ট কর্তাছেন। কুন লাব অয়বো না। আপা ভাল কইরায় জানে কিসের ভিত্রে কি।
পান্তা ভাতে ঘি!
লেখকের মন্তব্য
আরে, ঈমাভাই আজ বেশ ফর্মে আছেন দেখছি!
আমারো তাই মনে হচ্ছে! বাতি নিবাইয়া না জালাইয়া! মহা খুশ আমাদের ঈশান ভাই!
লেখকের মন্তব্য
হাহাহহাহাহাহাহাহাহহা
নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছর শুভ হোক, আনন্দে কাটুক।
অনেক অনেক শুভকামনা।
(চতুরে বোধহয় নতুন বছরের এটাই আমার প্রথম কমেন্ট!)
লেখকের মন্তব্য
দুই দুইজন(আপ্নে আর বাতিঘর ভাই) আমার ব্লগে তাদের প্রথম কমেন্ট কর্সে এই বছরে! আপ্নেরাও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হইলেন!
---
আছেন কেমন?
নতুন বছর আপনার জন্যে ভাল হোক, অনেক ভাল!
হায় হায়! আমারে ইতিহাস বানিয়ে দিলেন! এখন বর্তমানেই বা আসব কিভাবে আর ভবিষ্যতেই বা যাব কিভাবে!
লেখকের মন্তব্য
সবই চলমান ইতিহাস!
আমিতো আরোও ভাবতাম সবই চলমান বা ঘটমান বর্তমান!
স্বপ্নাপুউউউউউউউউউ আছেন কিরাম? এরাম উড়াধুরা উদাসী হইলেন কেনু আপনি? ব্লগে দেখা যায়
২০১২ আনন্দে কাটুক আপনের।
না আপনেরে। ঘটনা কিতা
লেখকের মন্তব্য
বাতি ভাই, কারে কী কন!!!
স্বপ্নাপু?????????
স্বপ্নাপু গোস্বা করলেন্নি
আমি আসলেও আমাকে কেউ দেখতে পায় না!
লেখকের মন্তব্য
ওই স্বপ্নভাই, আপ্নারে আপা ডাকে ক্যালা?! কাহিনী কী?
লেখকের মন্তব্য
ইতিহাসেরও ওই অবস্হা হইসে আর কি!
পাতিহাস মরে যাবে মাগার ইতিহাস চিরদিন থাকবে
লেখকের মন্তব্য
হাহাহাহা
কারিমাট ভাই!!
কথা সত্য। অথচ তার নামই ইতি= শেষ/সমাপ্ত হাস= মানে কি ওবা
লেখকের মন্তব্য
শেষ হাস? মানে শেষবারের মতো হাসো, এরকম কিছু?
ভাই প্রথমটা জাক্কাস। দ্বিতীয়টা কমন।
থামাতে পরলাম না
কমেন্ট গুলি পড়ে আর
লেখকের মন্তব্য
করিমভাই, কালকে আপ্নার প্রথম হওয়ার ব্যর্থ প্রচেষ্টাটা দেইখা আমিও হাসি এখনো থামাইতে পারিনা।
হ ভাই ভালোই ধরা খাইছি।
কে কোথাই কিসে ভোট দেয় কিছুই বুজিনা।

লেখকের মন্তব্য
সবাই আমার পোস্টে ৭তারা দিয়া ভরাই ফেলতেসে, আপনিও শরীক হোন!
হ ভাই!!! লেখাটা পইড়া যত না হাসছি তার চাইতে বেশি হাসছি কমেন্ট পইড়া!!!
যাই হোক নয়ন ভাই অনেকদিন পর ("বাসানের নববতী কে?"- আমি গতকাল পড়লাম মাত্র! হে! হে! হে!) আপনে পোস্ট দিলেন। ঘটনা কি???? জোকস দিয়াই কাম সারতাছেন নাকি কাউরে পরোক্ষ ম্যাসেজ দিতাসেন????
লেখকের মন্তব্য
ঘটনা তো বলেই দিলাম, ওই যে প্রথম পোস্ট দিবো ভেবেই দেরি করেছিলাম।

---
জোকস দিয়াই কাম সারতাছেন নাকি কাউরে পরোক্ষ ম্যাসেজ দিতাসেন????
শুধু তিনটা না হাত পায়ের কুড়িখান আঙ্গুল নাড়ায়া 'না না' কইলেও আর কেউ বিশ্বাস যাপে বইলা মনয় না।
বড়ই সুন্দর কথা।
জামি ভাই মেঘে মেঘে বেলা তো আর কম হল না! কত ঝড়-বৃষ্টি দেখলাম।

তাইলে কন তো? সাদা মেঘের কয়টা রঙ?
ধুর! আমি তো ঝড়-বৃষ্টির মেঘ দেখছি। ঐগুলা সাদা না। সাদা মেঘের কয়টা রং আপনিই কন।
তাইলে কন তো, ঝরের দিনের মেঘ লাল না সবুজ?
ঝড়ের মেঘের কালার? ওইটা তো মাল্টি কালার এইচ ডি - এক্কেরে সনির প্লাজমা টিভির মতন!
ভাই আপনে কেমনে জানলেন?
লেখকের মন্তব্য
নতুন বছরের ধামাকাময় পোস্ট! এই বচ্ছর তো পর্থম ইনিংসেই ছেঞ্চুরী মার্বা মনয়! জোক্স, কমেন্টু - কোনটা ছাইড়া কোনটার কথা কই! আর নন স্ট্রাইকিন এন্ডে ঈমা ভাই তো যে হারে স্ট্রাইক কর্তাসে ব্যাম্বু হাতে, ম্যাথু হেইডেনও ডরাইবো!!!
লেখকের মন্তব্য
ফয়সাল ভাইয়ের সর্বদাই একটু আলাদা মনয়! জোস! হ ভাইয়া, শুধু ছেঞ্চুরী না বোধহয়, ডবল ছেঞ্চুরীর দিকে যাইব!
---
ঈমাভাইয়ের ফর্ম দেইখাতো আমি অবাক, নির্বাক, হতবাক আরও যতো বাক আছে সব!
বাংলা ব্যাকরণে নাকি "ক" আর "গ" এর উচ্চারণগত মিল অ্যালাউ করে। সেই হিসেবে, নয়ন অবাক, হতবাক, নির্বাক, সবাক, বাক বাকুম বাক, শাহবাগ, আরামবাগ, কুসুমবাগ, মালিবাগ, দেওয়ানবাগ, মেহেদীবাগ, ... ... ...
ফয়সাল ভাই যে কি কয় !

লেখকের মন্তব্য
নির্বাকে সবাক হয় ক্যাম্নে ফয়সাল ভাই?
বাক আর বাগ নিয়া গবেষণা ব্যাপক হইসে, লালবাগ আর বাদ দিলেন ক্যান?
হুম, হাজারীবাগের ট্যানারীও বাদ পর্সে!
লেখকের মন্তব্য
ওহ হ্যা!
হাসি থামাতে পারছি না
লেখকের মন্তব্য
এই দুই ঘন্টায়ও কি হাসি থেমেছে আপু?
বছরের প্রথম দিনে ইচ্ছে থাকা সত্বেও আমিও লিখতে পারিনি।
লেখকের মন্তব্য
আপা, দুঃখ রাইখেন্না কোনো! বছরের দ্বিতীয় দিনই পোস্ট দিয়া আপ্নিও ইতিহাসের অংশ হয়ে গেছেন।
কেমন আছেন আপা? সিলেট চলে গেছেন? সবাই ভাল তো?
ভাই ভোট দিলাম।
লেখকের মন্তব্য
আপনাদের ওখানে ভোটগ্রহণ চলছে নাকি?!
আপনারে ৭ দিলাম। এইটাই তো বলতে চাইছিলাম।
লেখকের মন্তব্য
থ্যাঙ্কুশ!
নয়ন ভাই, প্রথম পাতায় একটা পোস্ট আসছে।
লেখকের মন্তব্য
কার? আপনার? প্রথম হয়েই এসেছি!
অসংখ্য ধন্যবাদ।
আমি ৩০ তারিখেই সিলেটে চলে এসেছি নয়ন।

পোস্ট তো দিয়েছি, তাও এমন পোস্ট যেটাকে তৈরী করতে আমার ৮/৯ মাস লেগেছে। প্রসব করে মনে হচ্ছে " শিব গড়তে বাঁদর গড়িনি তো?" কেউ তো ফিরেও দেখছেনা!!!!
লেখকের মন্তব্য
সুর'পা, আমি নিজেও আপনার পোস্টে গিয়েছি তিনবার, পড়েছি পুরোটাই, কমেন্টটা এখনো করা হয়নি। প্রিয়তে কিন্তু নেয়া হয়ে গেছে আমার।
এক্ষুণি মন্তব্যটা করে আসি।
পাতিহাসটা কি বেচে আছে এখনো?
লেখকের মন্তব্য
বাতিঘর ভাইরে জিগানতো!
আপনি যখন আছেন তখন পাতি হাঁসটাও নিশ্চয় থাকবে।
লেখকের মন্তব্য
নিজের পোস্টে রেকর্ডটা রেখে দেই।
০২.০১.২০১২ রাত পৌনে নয়টা।
এইবার ৬০০!
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ
নয়ন ( ৬০০)
ফজলে হাসান জামি ( ৩০৮)
সাহাদাত উদরাজী ( ২৭৯)
অদ্ভুত আচার্য ( ২৬৯)
ঈশান মাহমুদ ( ২৩৫)
কাগজের নৌকা ( ১৭৪)
তন্ময় ( ১৭১)
আমার নামটাও আছে। আমার রেকর্ডটাও আছে।

হুররে আমারও রেকর্ড হইছে। প্রথম ২০০ করার রেকর্ড ! । ৬০০ এর জন্য অভিনন্দন নয়ন। যাই রেকর্ড হওয়ার 'সুসংবাদ'টা বউকে দিয়া আসি ।
ভাবি কি বলেছেন, তা শুনিয়ে যাও!
চতুরবাসী জানতে চায়।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ঈমাভাই।
ভাবী কী বললো?
জেগে আছে যারা
বর্তমানে ৫০ জন সদস্য এবং ৭৩ জন অতিথি জেগে আছেন।
এইটাও কি একটা রেকর্ড। একসাথে ৫০ জন। আমি আগে দেখিনি।
লেখকের মন্তব্য
আমি হাইয়েস্ট ৫৬ জন দেখেছি।
মিষ্টি কই ৯ন ভাই?
২নং জোকসে তো মহা খুশীর সংবাদ দিয়ে দিলেন
দেরীতে এলাম। তবুও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা

ভালো থাকবেন
লেখকের মন্তব্য
হায়াল্লাহ! লাবণী আপু!! আপ্নিও বললেন!
জোকসে কোন লুক্বায়িত বার্তা নেই বলে দিলাম!
---
আপনাকেও শুভেচ্ছা।
-মনটা খুবই খারাপ ছিল। এই পোস্টে এসে তোমার জোকস আর কমেন্ট পড়ে হাসি আর থামাতে পারছি না নয়ন!!
শুভ নববর্ষ!!! অনেক অনেক ভাল থেকো ভাইয়ু।
লেখকের মন্তব্য
অজস্র ধন্যবাদ প্রিয় আপুকে।
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ
নয়ন ( ৬১৩)
ফজলে হাসান জামি ( ৩১৫)
সাহাদাত উদরাজী ( ২৭৯)
অদ্ভুত আচার্য ( ২৬৯)
ঈশান মাহমুদ ( ২৩৫)
কাগজের নৌকা ( ১৭৪)
তন্ময় ( ১৭১)
নয়ন, অভিনন্দন। নতুন বছরের প্রথম পোস্টে বছরটিকে রাঙিয়ে তুলবার জন্যও অভিনন্দন। ব্যাপক মজার পোস্ট, আর মজারু সব কমেন্ট পড়ে আমার তো পেট ফেটে যাচ্ছে রে ভাই।
লেখকের মন্তব্য
কিন্তু আমার একটু কষ্টও হচ্ছে আপনার জন্যে, আপনি কম্পু নিয়া বেশ ঝামেলায় আছেন। পুরোটা সময় পাচ্ছিনা আপনাকে।
এত কষ্ট স্বীকার করেও আমার পোস্টে আসেন, কৃতজ্ঞতা জানাই নাজমুল ভাই।
ফাইজলামিটা কি একটু হয়ে গেলো না??
লেখকের মন্তব্য
নীলু ভাই, আপনি কি সত্যিই কষ্ট পেয়েছেন? যদি কোনভাবে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। নীলু ভাই, আপনি যদি মন্তব্যগুলো পড়েন, দেখতে পাবেন, বাঁশটা দিয়ে প্রথমত আপনার ইটকে সরিয়ে ফেলার ব্যাপারে মজা করা হয়েছিলো। তারপর ঈশানভাই সেই বাঁশের ছবি দেয়া সম্পর্কিত একটা জোকস প্রাসঙ্গিকভাবেই আনলেন। তারপর থেকে, সেই জোকস নিয়েই রসিকতা চলছিল। পরে সবাই মিলে বরং ঈমাভাইকেই জেরার জেরায় জেরবার করে ফেললো এবং তা মজা করেই।
আসলে পুরো ব্যাপারটাই ছিলো নিছকই মজা করা। আমি আপনাকে দেখিনি ঠিকই, তবে আমার কাছে আপনাকে মনে হয়েছে আপনি অসম্ভব ফান-লাভিং একটা মানুষ। আপনাকে আঘাত করার বিন্দুমাত্র ইচ্ছে আমার লং ইমাজিনেশনেও ছিলো না, বোধ করি কারোরই ছিলো না। আপনি চতুর্মাত্রিকের সবার কাছেই প্রিয় একটা মানুষ, জানেন তো ভাইয়া?
লটস অফ লাভ!
আমরা সবাই কিন্তু বছরের প্রথম দিনগুলোর পোস্টগুলোতে হালকা মেজাজে মজাই করে যাচ্ছি। এখানে কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলেছেন বলে বিশ্বাস করার মত কিছু দেখছি না। আমরা সবাই মজায় মজায় দিন কাটাতে চাই একসাথে সারাবছর ধরে।
@ নয়ন ভাই। আমি আর কারো সাথে কোন কথা বলতে চাচ্ছি না এটা নিয়ে।
আমি প্রতিটা মন্তব্যই পড়েছি। ফান-লাভিং মানুষ ঠিক আছে, কিন্তু ফানটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আর লাভিং পর্যায়ে থাকেনা। ভুলটা আমার, কারন আমি আপনার পোষ্টে মন্তব্য করেছিলাম।
ভালো থাকবেন, ইনশাল্লাহ আর জীবনেও কথা হবে না। টাটা
নীল বালক, আপনার মন্তব্য পড়ে ব্যাপক হতাশ হলাম। এতো মজার একটা পোস্ট ! কৌতুক আর কমেন্ট পড়ে সবাই হাসলো , আর আপনিই শুধু মুখ ব্যাজার করলেন। আপনার মতো নিরস লোকের কৌতুকের মতো হালকা পোস্টে ঢোকা ঠিক হয় নাই।
পোস্ট পড়ে ব্যাপক মজা পেলাম।
@ মনিরুল ইসলাম লিটন। আমি কিন্তু কমেন্ট এ নয়ন ভাইকে বলেছি অন্য কারো সাথে এটা নিয়ে কথা বলতে চাই না। কাজেই আপনার এ ক্ষেত্রে নাক গলানোর কোন যুক্তি দেখছি না।
আপনি রসওয়ালা লোক খুজে সেখানে গিয়ে কমেন্ট করুন সমস্যা নেই।
লেখকের মন্তব্য
না নীলু ভাইয়া, এটা মানতে পারলাম না। ফান অতিরিক্ত হয়েছে ঠিকই, তবে সেটা আপনাকে আঘাত করা বা কাউকে আঘাত করার জন্যে করা হয় নি। ভাই, আপনিও ভুল বুঝলেন আমাকে?

আসলে, গত কয়েকদিনে আপনার কমেন্ট আর পোস্ট দেখে কেন যেনো মনে হচ্ছিল, কোন একটা কারণে আপনার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে বা মনটা খারাপ হয়ে আছে, আমার ধারণাই ঠিক হলো। তা না হলে আপনি এভাবে আমাদেরকে ভুল বুঝতেন না।
---
কথা হবে না কেনো? একশবার হবে, হাজারবার হবে। আসেন তো ভাই, বুকে আসেন, ম্যালাদিন কোলাকুলি করিনা, একটা কোলাকুলি দেই।
@ নয়ন ভাই, থাক না ভাই, এটা নিয়ে আর কথা না বলি। লিভ ইট ব্রো
লেখকের মন্তব্য
নীলু ভাই, এতক্ষণ বাইরে ছিলাম, আপনার ইউনি'র ওখানটাতেই। ইচ্ছে করছিলো, আপনার সাথে দেখা করি, যদিও আপনি এই সময় থাকবেন না ইউনিতে।
যাই হোক ভাইয়া, এটা নিয়ে কথা না বললেও আমাদের সবার মধ্যে যে সুন্দরভাবে সবকিছু চলবে, এটার গ্যারান্টি দিচ্ছেন তো নীলু ভাই?
হ্যা নয়ন ভাই
লেখকের মন্তব্য
হেলু মেলু নয়ন
জোকস
নতুন বছর ভালো কাটুক

লেখকের মন্তব্য
থ্যাঙ্কুশ আপা।
আপনারও বছরটা ভাল কাটুক।
কেমন আছেন? বাসার সবাই ভাল আছে?
---
আর আপনি অনেকদিন যাবত পোস্ট দিচ্ছেন না, সবাই আপনার পোস্ট চায়, এটা এখন গণদাবীতে পরিণত হয়েছে।
আমার কাছে বেশি মজা লাগছে পরথম টা
ভাল থাকুন অবিরত!!
লেখকের মন্তব্য
কবি ভাই, থ্যাঙ্কুশ! আছেন কেমন?
আপনার থ্যাঙ্কুশ দেইখা মনয় ঠ্যাংয়ের মধ্যে ক্রুশ ঢুকাইয়া দিতাছেন।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
আমার ব্লগ চত্বরে আপনাকে আন্তরিক স্বাগতম!
---
আপনি ১বছরেরও অধিককাল ধরে চতুরে আছেন, অথচ পোস্ট নেই, ব্যাপার কী?
নয়নের গার্লফ্রেন্ড, নয়নের গার্লফ্রেন্ড, নয়নের গার্লফ্রেন্ড!!!!
বুইঝ্যা ফালাইছি!
লেখকের মন্তব্য
নয়ন ভাই, এইটাতো দেখি ভাইরাসের মতো ছড়িয়ে পরেছে।

লেখকের মন্তব্য
ভাই, কী চিন্তা করেন?
ব্যাপক আড্ডা হয়ে গেছে দেখি!!
মন মেজাজ খারাপ থাকায় অংশ নিতে পারি নাই।
সেকেণ্ড জুকসটা সিরমাত্মক।
লেখকের মন্তব্য
ব্যাপার না ভাইয়া, আপনার উপস্হিতিই আমার জন্যে অনেক।
'সিরমাত্মক' টার্মটাও সিরমাত্মক হইসে!
সেকেন্ডটা চরম হৈছে ! আড্ডায় মাইরা দিমু নেক্সটডে তে সিউর ।

লেখকের মন্তব্য
আমার ব্লগে প্রথম এলেন বোধহয়! আন্তরিক স্বাগতম!
---
অজস্র ধন্যবাদ শিহাব ভাই।
নয়ন, আপনার বছরের প্রথম হিট পোস্টটা প্রিয়তে নিলাম ।
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতামিশ্রিত ধন্যবাদ!
আমি এতো পরে এলাম!!!!!!
অনেককিছু হয়ে গেলো দেখছি।
জোকস ভালো লেগেছে, মন্তব্যগুলো আরো ভালো।
লেখকের মন্তব্য
আপনি যে এসেছেন, তাতেই ভাল লাগছে খুব! ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রাখেন!! আহ! কৃতজ্ঞতা!
এই সকালে ব্যাপক আড্ডা , আমি ও বসে যাই।
লেখকের মন্তব্য
আপুটি, এটা কিন্তু ১ তারিখের পোস্ট! যাক, আপনাদের মত লেখক আড্ডা শেষে বা আমার ব্লগেই যে পদধূলি দিলেন, তা তো আমার জন্যে গর্বের ব্যাপার।
---
কেমন আছেন? থিসিসের কাজ শেষ হলো?
বেশি প্রশংসা হোয়ে গেলনা ?
থিসিস চলছে না। চতুর এর উপর রিপোর্ট হলে ভাল হতো ।
লেখকের মন্তব্য
না মানে, প্রশংসাই করেছি। আপনি অনেক ভাল লিখেন, আপনাদের ধারে কাছে যাওয়ার ক্যাপাবিলিটি আমার নেই।

---
আমার নামটা এভাবে (Nayan) লিখি!
---
হাহাহাহা। তো, হয়ে যাক না তেমনই একটা Dissertation Report!
nayan vai, apnar shamne bangla likhte voy pai।
বিনয় বেশি হয়ে গেলনা ?
লেখকের মন্তব্য
সবারই ভুল হয়। এটাতো দোষের কিছু নয়।
---
যা সত্য, তা-ই বললাম, বিনয় নয়!
হা হা দারুন!
নতুন বছরের শুভেচ্ছা নয়ন!
লেখকের মন্তব্য
থ্যাঙ্কুশ, আপু।
---
আপনাকেও শুভেচ্ছা!
নয়ন ভাই কেন আছন? গম নে?

লেখকের মন্তব্য
আঁই গম আছি, অনে গম আছন্নি?
হা হা হা। ভালোইতো পারেন দেখছি।
ভালো আছি ভাইয়া।
আজ কি আপনাকে ব্লগে পাবো? একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে।
লেখকের মন্তব্য
এরচে' বেশি দূরে বোধহয় যেতে পারবো না, তখন কনফেস করে নেব, আঁই অনের বাষা ন বুজি যে!!! (হইসেনি?)
---
আমি আছিতো ব্লগে, আর আমি না থাকলে পোস্ট দেয়া যাবেনা নাকি!?! ব্লগ কর্তৃপক্ষ জানলে আমারে ব্যান কইরা দিবে!! তখন আমার্কি হপে! আপ্নারা ফাঁকা মাঠে গোল দিতে গিয়া মারামারি কর্বেন্তো!
আঁই অনর হতা/বাষা ন বুজি ত।
-------------
ঈশান ভাই আসুক তারপর দিব। আপনি থাকলে ভালো হবে এই আরকি।
লেখকের মন্তব্য
বাহ খুব ভালই তো চলল।
লেখকের মন্তব্য
ভাল হইসে? সার্টিফাই কর্তেসেন?
বৌত ভালা অইয়ে। (অনেক ভাল হয়েছে)
লেখকের মন্তব্য
বিয়েই তো করিনি, বৌ আইলো কোথথে?
বৌত্ মানে বহুত আর কি। বৌ না।
আপ্নে যে এখনো সিংকিং সিংকিং ড্রিংকিং ওয়াটার এটা কে না জানে?
-দাদা নয়ন ভাইয়ের কিন্তু আঁতে ঘা লাগছে এবার

নয়ন ভাই আবার ৫০০ এর ডাক এসেছে।
লেখকের মন্তব্য
হুম
চতুরে দ্বিতীয়বার ৪০০ অথবা ৫০০ ম্যাজিক ফিগারটাও বোধহয় আপনিই ছুঁবেন।
মনে হয় কপালে নাই।
দেখি চেষ্টা করে।
চেষ্টা চালাইয়া যান। আমি কিন্তু আছি আপনার পিছে পিছে।
পিছনে সাপোর্ট থাকলে ভালো লাগে।
আচার্যদা আমার নতুন পোস্টটা কি দোষ করছে, আস্তাছেন না ক্যান?
আচার্যদা, জামি ভাইতো আমার 'বোঙ্গাবোঙ্গা' বুমেরাং কইরা আমারেই পাঠাইয়া দিছে, প্লিজ হেল্প মী ।
আইসা পড়ছি আমি
নিস্তার নাই জামি।
ঈশান মাহমুদ ঈমা
বানাবে আপনারে কিমা।
বুমেরাং দেন বোঙ্গাবোঙ্গা!
লুকাইতে খোঁজেন বড় ঠোঙ্গা।
আসেন আসেন আচার্যদা
বসেন আমার পাশে
দাদা আপনি কাছে থাকতে
কি প্রয়োজন বাঁশে//
ইয়েস, বাঁশ তবে টাটা।
লেখকের মন্তব্য
চালায়া যান!
---
আচার্যদা, আপনার 'অদ্ভুত' কই গেলো?
পোস্ট পুরান হয় না, কমেন্ট ও শেষ হয়না, এই নাহলে নয়ন ভাই এর পোস্ট!!!!!
লেখকের মন্তব্য
কি যে বলেন্না আপু! এই চুনোপুটিকে যে মনে রেখেছেন, তাতেই ঢের, এভাবে লজ্জা দেয়াটা, কেমন না?
---
হায়রে !!!! চুনোপুঁটি হয়ে ই এই অবস্থা।
লেখকের মন্তব্য
এ আমার বিনয় নয়, বরং আমার সক্ষমতা সম্পর্কে জানি বলেই বলা, আপু।
এত্তগুলা কমেন্ট কেন এখানে?
.
.
.
আছেন কিরামরে ভাই?
লেখকের মন্তব্য
এইতো ভালোই আছি। আপনি কেমন আছেন? চুরি কেমন চলছে?
ভাই আজ আস্তেছেন না যে। ঘুমকি আপানাকে আস্তে দিতে চায়ছে না ?
নয়ন ভাই ঘুম নিয়ে কোন সমস্যাই আছেন নাকি?
জি দাদা, এটা নিয়ে স্ট্যাটাসে লিখেছেন নয়ন ভাই।
হ্যাঁ দেখলাম।
লেখকের মন্তব্য
এক্টু দেরিতে ঘুমাইসি, এই আর্কি!
লেখকের মন্তব্য
ঘুম নিয়ে আমার কোন সমস্যা ছিলো না, আমিই ঘুমকে দুরে পাঠিয়েছি। ভোর ৫টা পর্যন্ত ব্লগে ছিলাম।
তার্পর ঘুমাতে গেছি।
নয়ন ভাই আমার কিন্তু ৩৯৯ হলো। এখন শুধু ইতিহাস গড়া---------
লেখকের মন্তব্য
অভিনন্দন!
৫০০ ও ছুঁয়ে ফেলেন।
আমি কিছুদিন বাইরে থাকবো।
জামি ভাইকে সুযোগ দেওয়ার জন্য বাইরে থাকবেন নাকি?
আবারররর কোথায় যাচ্ছেন নয়ন ভাই?

ব্লগে আসবেন না?
আমার প্রশ্নের উত্তর কৈ?
লেখকের মন্তব্য
কথা ছিলো বাইরে থাকার, বাট এই উইকে যাওয়া হয়নি। নেক্সট উইকে ঢাকার বাইরে যাবো।
সেটাই বলছিলাম!
কোথায় যাবেন? চট্টগ্রাম নয় তো?
লেখকের মন্তব্য
চিটাগং কেনো!?!?! (আর চিটাগং গেলেই বা কি? মার্বেন্নাকি?)
আমি চাঁদপুর যেতে পারি।
চট্টগ্রামের কথা কেন বলছি তা কি এতদিনেও বুঝা গেল না! (মার্বো কেম্নে? হাজার হইলেও বাচাল বাচাল মাসতুতো ভাই।)
লেখকের মন্তব্য
নাহ! বুঝলাম্না!
চাঁদপুর! ইলিশ নিয়া আইসেন।
লেখকের মন্তব্য
হু, আমি চাঁদপুরের পোলা তো! তবে মজার ব্যাপার কী জানেন? আমি ইলিশ খাই না! এ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়!
হায়াল্লাহ! এতো দেখি চাঁদপুরের লক্ষীচাঁদ!
লেখকের মন্তব্য
কি সব মেয়েলি উপাধি দেয় রে!
আমি যে চাটগাঁইয়া পোলা।
আমিও

নয়ন ভাই ৪০০ হয়ে গেছে।

লেখকের মন্তব্য
Heartiest Congratulations!
ধন্যবাদ নয়ন ভাই। আপনাদের ভালোবাসা জমা করে চলেছি।
লেখকের মন্তব্য
ভালবাসা উপচে পড়ার উপক্রম হইলে ফিরায়া দিয়েন কিন্তু!
ইনশাল্লাহ সব জমা করে রাখতে পারবো।
Heartiest Congratulations!
ধন্যবাদ দাদা। আপনাদের ভালোবাসায় আমার চলার পথের পাথেয়।
পাথেয় ইংরেজি Traveling allowance. যাক তাইলে ভালবাসা খরচ কইরাই বাসে-টাসে চইড়েন।
হায়রে, একটা কথাও মাটিতে পড়তে দেয়নারে।
লেখকের মন্তব্য
এখানে মাটি পাবেনই কই বা মাটিতে পড়বে ক্যাম্নে! এইটা ব্লগতো ভাই।
লেখকের মন্তব্য
রাইত বিরাইতে কান্দাকান্দি লাগাইলেন ক্যান!
ভাই ব্লগতো একটা কিছুর উপর দাঁড়াইয়া আছে। ঐডারে মাটি কইছিলাম?
লেখকের মন্তব্য
ঘুমাইতে যান জামিভাই! কাইল তো ক্লাস আছে আপ্নার সকাল আট ঘটিকায়!
বড় ভাইয়ের কথা কি আর অমান্য করা যায়। তাই ঘুম থেকে ওঠে আবার আসিলাম।
লেখকের মন্তব্য
আবার ঘুমানোর সময় হইসে আপ্নার!
আজ ভার্সিটি গিয়ে লাভ হয়নি। আমাদের ভিসি স্যার গতকাল মারা গিয়েছেন, তাই ক্লাস সাস্পেন্ড।
লেখকের মন্তব্য
ওহ হ্যা, আপনাকে জিজ্ঞেস কর্তে চেয়েছিলাম, আজ টিভিতে দেখেছিলাম নিউজটা।
বনানী গোরস্থানে দাফন করেছে উনাকে। উটা কি বুদ্ধিজীবী গোরস্থান?
লেখকের মন্তব্য
হু, ওটা সেটাই হওয়ার কথা।
উনি কি ঢাকায়ই মারা গেছেন?
আরে আমারতো এটাই জানা হয় নি। ছিঃ কি লজ্জা।
তবে উনি সিঙ্গাপুর গিয়েছিলেন ট্রিট্মেন্টের জন্য।
--------------
আসলে ক্লাস হবে না শুনেই বাসায় চলে এসেছিলাম।
মন্তব্য করুন