লেখকের ক‌থা

নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

নয়ন-এর পূর্ণ প্রোফাইল

rss নয়ন-এর ব্লগ ফীড

সদর দরজা

রচনা লেখার 'গল্প'!

ব্লগারের প্রোফাইল ছবি

গল্পটা আমার নিজের নয়, আমার নিজের লেখাও নয়। অথবা অন্যের গল্প নিজের নামে চালিয়ে দেয়ার লোক আমি নই। এই গল্পটা আমি পড়েছিলাম বছর দুই/তিন আগে। গল্পটা বলছি। না, লিখছি!
-------------------------------------------------------------------------

স্কুলে ক্লাস চলছে, অষ্টম শ্রেণীর ক্লাসরুম। স্যার ছাত্রদের বললেন, যেকোন বিষয়ের উপর রচনা লিখতে। কেউ লিখল দেশপ্রেম নিয়ে, কেউ লিখল প্রিয় ব্যক্তি/প্রিয় শিক্ষক নিয়ে, কেউ লিখল গরু নিয়ে ইত্যাদি ইত্যাদি। সবাই ৪/৫ পৃষ্ঠা, কেউবা তারচে'বেশিও লিখল। একটা ছাত্র লিখল কুমির নিয়ে। কুমির নিয়ে রচনা লিখতেই পারে, অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হলো তার লেখাটা। না, সে কম লিখেনি। সে-ও পাঁচ পৃষ্ঠা লিখেছে। কী লিখেছে?

"কুমির জলচর/স্হলচর প্রাণী, কুমির খুবই শান্ত স্বভাবের হয়। কুমিরের দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা.......................................................খাঁজকাটা।'

মানে, কুমিরের রচনা শুরু করেছে, কুমির জলচর/স্হলচর প্রাণী, কুমির খুবই শান্ত স্বভাবের হয়। কুমিরের দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা-- পুরো পাঁচ পৃষ্ঠা জুড়ে শুধুই খাঁজকাটা! এই একটি-ই শব্দ!

পরের ক্লাসের ঘটনা, স্যার আজ বিষয় নির্ধারণ করে দিলেন। বিষয়: গরু। সবাই লিখল স্বাভাবিকভাবেই, কিন্তু সেই ছাত্র লিখল, 'আমাদের গরুর দুটি কান, দুটি শিং, দুটি চোখ, চারটি পা ইত্যাদি। গরুকে একদিন আমি নদীর ধারে নিয়ে যাই ঘাস খাওয়াতে, হঠাৎ চোখে পড়লো একটা কুমীর। কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা.......................................................খাঁজকাটা।' আবার সেই "খাঁজকাটা" দিয়ে খাতা ভরিয়ে ফেলল।
স্যার একই সাথে বিরক্ত আর বিস্মিত হলেন। কিছুই বললেন না।

আরেকদিনের ঘটনা, স্যার আজ মনে মনে প্রস্তুতিই নিয়ে এসেছেন যে কোনভাবেই কুমির বা কুমির আসতে পারে লেখায়, এমন কোন বিষয়ে রচনা লিখতে দিবেন না। কঠিন একটা টপিক দিলেন এবং ভাবলেন এই রচনায় সেই ছাত্র কোনভাবেই কুমিরকে আনতে পারবে না। স্যার সব ছাত্রকে বললেন, সবাই 'পলাশীর যুদ্ধ' নিয়ে রচনা লিখ।
সবাই লিখল। আর সেই ছাত্র লিখলঃ

"বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। নবাব সিরাজ তার সেনাপতি মীরজাফরকে বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করেই খাল কেটে কুমির আনলেন। কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, .......................................................খাঁজকাটা।"
------------------------------------------------------------------

ভাল থাকুন অবিরত!!

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০০২(১)    

কিছু কিছু গল্প আছে যেটা যতবারই পড়া যায়, ততবারই সমান মজা পাওয়া যায় । এটি ঠিক তেমনি একটি গল্প ।
ভালো লাগলো নয়ন ভাই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১২০(২)    
লেখকের মন্তব্য

আমি পোস্ট দিলে আপনি যখনই আসেন, তখন আমার আনন্দও আর ধরেনা।
কৃতজ্ঞতা, ভাইয়া!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০১৬(৩)    

গল্প পড়ে হাসতে গিয়ে প্রথম কমেন্ট করার গৌরব থেকে বঞ্চিত হলাম। হাসতে হাসতে পেটে খিল। কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১২৮(৪)    
লেখকের মন্তব্য

আহ হা রে!
গ্রেট মিস!!!!!!!!!!
বেটার লাক নেক্সট টাইম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০৩৬(৫)    

একদেশে ছিল নয়ন নামের একটা ছেলে, সেই ছেলের ছিল একটা কম্পিউটার, কম্পিউটারে ছিল ইন্টারনেট কানেকশন, নয়ন নেটে বসে চতুর ব্লগে ব্লগায়, একদিন সে ব্লগাতে বসে লিখলো একটা কুমিরের গল্প, কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, .......................................................খাঁজকাটা।"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৩০(৬)    

রশিদারে ভুটাইলাম! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৩৪(৭)    
লেখকের মন্তব্য

একদেশে ছিল নয়ন নামের একটা ছেলে, সেই ছেলের ছিল একটা কম্পিউটার, কম্পিউটারে ছিল ইন্টারনেট কানেকশন, নয়ন নেটে বসে চতুর ব্লগে ব্লগায়, একদিন সে ব্লগাতে বসে লিখলো একটা কুমিরের গল্প, কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৪৯(৮)    
লেখকের মন্তব্য

আমিও ভোট দিলাম, আপা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৭০৫৮(৯)    

একদিন তার বন্ধু শব্দ বলে, নয়ম্ভাই, একটা জোক্স শোনাও। নয়ন বলে, এক দেশে ছিল এক রাজা, সেই রাজা একদিন গেল নৌবিহারে, নদীতে হঠাৎ ভেসে ওঠে এক কুমির, সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা ... ...

আরেকদিন ফার্মগেটে বিলাইদার সাথে নয়নের দেখা। বিলাইদা জিগাইলেন, কি হে নয়ন, খবর কী? নয়ন বলে, আগে তো ভালই ছিলাম, এখন বাসায় ওয়াশিং মেশিন কিনে তো মনে হইতাসে খাল কেটে কুমির আনসি! সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা ... ...

ব্যাপক সব ফাটাফাটি প্রেমের অনুকাব্য নিয়ে নয়ন ভাই গেল টি এস সি-তে। আবৃত্তির পর ফাটাফাটি হাত্তালি। তাঁকে উপস্থাপিকা জিজ্ঞেস করে, "আপনার কাব্য প্রতিভার পেছনে অনুপ্রেরণার উৎস কি?" তিনি বলেন, "আমি সবসময় প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করি। গাছ, পাহাড়, আকাশ, নদী আমাকে খুব টানে। কবিতাগুলো লিখেছি এক গোধুলিতে, কনে দেখা আলোয়, বংশী নদীর তীরে, সবুজ ঘাসের 'পরে। নদীতে রঙের হোলি খেলছিল অস্তগামী সূর্যের রঙ, হঠাৎ সেখানে ভেসে ওঠে সুন্দর এক কুমির, সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা ... ...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৭০৬৩(১০)    

গল্পটা রস্আলোতে পড়েছিলাম, তবে এখানে একটু নতুন ঢঙে এসেছে - ভালও লেগেছে খুব। নয়ম্ভাই, আমার গপ্পোটা পড়ে আমারে আবার ধাওয়া দিয়েন না!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৭১২৭(১১)    
লেখকের মন্তব্য

ফয়সাল ভাই, ভাইরে আমি আর হাসতে পারছিনা। আমারতো ইচ্ছে করছে, আপনার গল্পটা নিয়েই আরেকটা পোস্ট দিয়ে দিতে!
চরম হইছে ভাইয়া, চরম!
===============
এভাবেই বোধহয় রস আলোর গল্পটা শুরু হয়েছিলো।
এক দেশে ছিল এক রাজা, সেই রাজা একদিন গেল নৌবিহারে, নদীতে হঠাৎ ভেসে ওঠে এক কুমির, সেই কুমিরের ছিল দুটি চোখ, দুটি কান, একটি নাক ইত্যাদি, কুমিরের শরীরের উপরের আবরণ হলো খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা ... ...

২০০৮ সালে গল্পটা পড়েছিলাম, কিন্তু মূল লেখাটা মনে ছিলোনা, তাই নিজের মত করে থিমটা ঠিক রেখে বানিয়ে ফেললাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০৪৪(১২)    

-----------অসম্ভব ভালো লাগলো, নয়ন ভাই------------------------

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৪৮(১৩)    
লেখকের মন্তব্য

নিয়াজ ভাই সব খবর ভাল তো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৬৪০(১৪)    

নয়ন ভাই, সব খবর ভালো। আপনি কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৬৪৮(১৫)    
লেখকের মন্তব্য

আমিও বেশ ভাল আছি।
ধন্যবাদ অজস্র!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০৪৬(১৬)    

হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা হিঃহিঃহিঃ  হাহাহা

এই রকম একটি পরীক্ষার খাতা দেখার সুযোগ হয়েছিল। সেখানে 'আমাদের বিদ্যালয়' রচনা লিখতে গিয়ে কোন এক ছাত্র লিখেছিলঃ ' বিদ্যালয়ের সামনে একটি মাঠ আছে, মাঠে সবুজ ঘাস আছে, মাঠে গরু ঘাস খায়, গরু একটি চতুষ্পদী প্রাণী------' :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৫২(১৭)    
লেখকের মন্তব্য

বিদ্যালয় দিয়ে শুরু, শেষ করেছিল কী দিয়ে? মাঝেতো গরু টরু, ঘাসকেও নিয়ে আসলো!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০৫০(১৮)    

মজা পাইলাম। নয়ন দা ,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৬৯(১৯)    
লেখকের মন্তব্য

করিম ভাই ভাল আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫০৫২(২০)    

হিঃহিঃহিঃ  হাহাহা হাসতে হাসতে নাইক্কা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
যদিও গল্পটি জানা তারপরও স্রোত ভাইয়ের বক্তব্যটিই সমর্থন করতে হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৭২(২১)    
লেখকের মন্তব্য

তার মানে, আপনারও জানা ছিল? হাতপা ছড়িয়ে কান্না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৪০(২২)    

"মীরাক্কেল"-এ অনেকবার শুনেছি। যিনি বলতেন তাঁর নাম ছিল তপন কুমার দাশ। ঐ কুমিরের কৌতুক বলতে বলতে তাঁর নাম হয়ে গিয়েছিল তপন কুমির দাশ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১০২(২৩)    

যদিও গল্পটা অজানা নয়। কিন্তু আপনার পোস্ট এ আসবার পূর্ব মুহুরতেও ব্যাপক অশান্তি বোধ হইতেছিল।
এখন মাথায় একটাই ওয়ার্ড খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা,খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা, খাঁজকাটা। :প :p কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম ইয়াহুউউউ!!! হাসতে হাসতে নাইক্কা ভালো লাগছে / পুরাই একমত / জটিল ,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৭৪(২৪)    
লেখকের মন্তব্য

অশান্তি কেনো আপু? অশান্তি চাই না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৯০(২৫)    

ভাইডি এখন মন তো ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা,ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা,ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা,ফুরফুরা, ফুরফুরা, ফুরফুরা, ঃপ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৯৯(২৬)    
লেখকের মন্তব্য

শুইন্যা আমিও গান গাইতাছি উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা, উড়াধুরা,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২০১(২৭)    

ব্যাপার নাহ ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২০৩(২৮)    
লেখকের মন্তব্য

ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ, ব্যাপার নাহ,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৩৫(২৯)    

নয়ন ঢেকে থাকে পল্লবে। তাকে পাতাও বলা হয়। সেই নয়ন বা আখি পল্লব বা পাতায় থাকে খাঁজ-কাটা, খাঁজ কাটা, খাঁজ-কাটা, খাঁজ-কাটা, খাঁজ-কাটা। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৭৭(৩০)    
লেখকের মন্তব্য

আজ 'খাঁজকাটা' নিয়া ঝামেলায় পড়লাম মনে হচ্ছে!
ইশশিরে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫১৮৫(৩১)    
লেখকের মন্তব্য

সর্বকালের সব রেকর্ড কি আমি ভঙ্গ করলাম?

[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ

নয়ন ( ৪০০)
সাহাদাত উদরাজী ( ২৫৮)
নাজমুল হুদা ( ২০৬)
অদ্ভুত আচার্য ( ২০৫)
অঙ্ক ( ১৫৩)
ঝিনুক ( ১২৭)
বাপী হাসান ( ১২১)

২৪/১১/১১ রাত ৮.৩৫মি.

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৮০৮(৩২)    

একদিন আমিও ফার্ষ্ট হবো! বলে গেলাম।
নয়ন দা। অভিনন্দন। আমাদের এই প্রচেষ্টা চতুরমার্ত্রিক কৃর্তপক্ষ বুঝলে মনে শান্তি পেতাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৯৯২(৩৩)    
লেখকের মন্তব্য

আপনি বেশ কয়েকবারই প্রথম অবস্হানে ছিলেন ভাইয়া!

ধন্যবাদ ভাইয়া!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২১৪(৩৪)    

যাক নয়ন ভাইয়া চতুরের সবাইর মনে স্বস্তি ফিরে এসেছে শেষ পর্যন্ত!
আমি তুমি তুমি আমি
আমি তুমি তুমি আমি'র আতঙ্ক জাগানিয়া কাব্য থেকে এটা এক'শো গুন স্বস্তি দায়ক। এই রকমই থাকবেন, হোক সেটা খাঁজকাটা খাঁজকাটা, খাঁজ কাটা খাঁজকাটা হলেও ক্লান্ত করে না ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো প্রতিবারই মনে জাগায় অসীম সম্ভাবনা আপনাকে এরকমই দেখতে চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২২০(৩৫)    
লেখকের মন্তব্য

আমি তুমি তুমি আমি'র আতঙ্ক জাগানিয়া কাব্য থেকে এটা এক'শো গুন স্বস্তি দায়ক।

হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা

কবিতা আপাতত অবসরে গেছে!
থ্যাঙ্কু!

খাঁজ কাটা খাঁজকাটা হলেও ক্লান্ত করে না ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো প্রতিবারই মনে জাগায় অসীম সম্ভাবনা

ভালো লাগছে / পুরাই একমত / জটিল ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২১৫(৩৬)    

বাঁচাল ভাইয়া আমার অভিনন্দন জানালাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২২২(৩৭)    
লেখকের মন্তব্য

থ্যাংকস আ লট!

এই মুহুর্তে
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ

নয়ন ( ৪১২)
সাহাদাত উদরাজী ( ২৪১)
অদ্ভুত আচার্য ( ২০৩)
নাজমুল হুদা ( ১৯৮)
অঙ্ক ( ১৫৫)
বাপী হাসান ( ১২২)
ঝিনুক ( ১২২)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২৩২(৩৮)    

খাঁজকাটা খাঁজকাটা, খাঁজকাটা খাঁজকাটা,
কানের মাঝে বেজেই চলে বাজনাটা
নয়নের দীঘির জলে ভাসে কুমিরটা
লেজটা সত্যি তার খাঁজকাটা।।।।।।।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২৬৫(৩৯)    
লেখকের মন্তব্য

এমন সুন্দর মন্তব্য পড়লে
ভাল হয়ে যায় মনটা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২৫২(৪০)    

হা হা হা
একটা খাঁজকাটা কমেন্ট করতে মন চাইলো
যাউগ্গা
পাতাও কিন্তু কখনো কখনো খাঁজকাটা D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫২৬৭(৪১)    
লেখকের মন্তব্য

এইটাও একটা চরম 'খাঁজকাটা' মন্তব্য হয়েছে!
সুপার্ব!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩০৩(৪২)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
গল্পটা জানা থাকলেও পড়ে অনেকক্ষন হাসলাম। হার্টের উপকার হল। :) D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩০৯(৪৩)    
লেখকের মন্তব্য

দেখলেন, আমি কত উপকারী!
নেতা হইতে পার্মু মনে হয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩৩৭(৪৪)    

এইত্ত ভুলটা করলেন। জীবনেও নেতা হতে পারবেন না।
নেতা হবার মূল শর্তাবলি-
১! উপকারী হওয়া যাবে না।
২!
৩!
মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪১৩(৪৫)    
লেখকের মন্তব্য

আমরা নতুন প্রজন্মের নেতা না?
আমাদের মধ্যে এসব থাকতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪২১(৪৬)    

এইটা ভালো বলসেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪২৫(৪৭)    
লেখকের মন্তব্য

আমি সবসময়ই ভাল কতা কই!

ক্যান আগে আপ্নারে আমি খারাপ কিছু কইছি, কন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪২৯(৪৮)    

নাতো।
আমি সবসময়ই ভাল কতা কই!
নিজের ঢোল নিজে এম্নে পিটাইলেন?? ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৩২(৪৯)    
লেখকের মন্তব্য

ঢোলের শব্দ আপনার কাছেও পৌছে গেছে?!?
ও এম জি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৫৪(৫০)    

হুম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩২১(৫১)    

পুরাই উরাধুরা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৩৪(৫২)    
লেখকের মন্তব্য

এইটা শুনে আমি ফুরফুরা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩২৬(৫৩)    

খাঁজকাটা! হা হা হা! সেইরাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৪৮(৫৪)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ পদ্মভাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩২৮(৫৫)    

নয়ন ভাই, অভিনন্দন জানুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৫৩(৫৬)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ নিন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩৪০(৫৭)    

গল্পটা আগেও শুনেছিলাম। তখন অবশ্য সামান্য ভিন্নভাবে শুনেছিলাম। :)

অনেক অনেক শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৪৩(৫৮)    

কোথায় চলে গিয়েছিলেন স্বপ্ন ভাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৫০(৫৯)    

আছি তো ভাই; সব সময়ই। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৫৭(৬০)    
লেখকের মন্তব্য

স্বপ্নভাই, আপনি বোধহয় আমার একটা ব্যাপার খেয়াল করেছেন, তা হলো খুব পরিচিত ব্লগার কিছুদিন অনুপস্হিত থাকলে আমি তার পোস্টে গিয়ে খবর নিয়ে আসি, কিন্তু আপনারটা নিলামনা, ইচ্ছে করেই।
খানিকটা রাগ ছিলো আমার, আপনি শুধু শুধু নিজেকে সরিয়ে রেখেছেন, মন্তব্যের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছিলেন বলে।
আপনি কখনোই মন্তব্যের সংখ্যা বাড়ানোর জন্যে একটা পর একটা কমেন্ট করতেন না(আড্ডায়), সেটা আমি ভাল করেই জানি। অন্য ব্লগে দেখেছি। তবুও আপনি ব্যাপারটাকে কেনো এভাবে নিলেন? কারো তো কোন ক্ষতি হচ্ছিলো না, ব্লগেরও সমস্যা নেই, তো মন্তব্য বাড়লেই ক্ষতি কী ছিলো?

এটা আপনার প্রতি অনেক ভালবাসাময় রাগ!
আশা করি দুরে থাকবেন না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৯০(৬১)    

আমি তো আপনাদের থেকে দূরে নেই রে ভাই। সব সময়ই কাছে কাছে থাকি। ব্লগিংটা ছাড়তে পারছি না শুধুমাত্র এই ভালোবাসার কারণে। ব্লগাররা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেনও। যার ঋণ কখনোই শোধ করা যাবে না।
আমি কিছু লিখতে পারি না, তারপরেও ব্লগারদের চাপে পড়েই লিখতে হয়েছে। আমার হাবিজাবি সকল পোস্ট অনেক কষ্ট করে পড়েও মানুষ বাহবা দিয়েছে! এসব তো ভালোবাসার ই নিদর্শন। এতসব ভালোবাসা ছেড়ে কোথায় যাব? তাই দূরে থাকলেও কাছেই থাকি। সব সময়।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫৪০(৬২)    

উইকিলিক্সের গোপন সূত্রে প্রকাশ, ভ্রাতা নয়নকেও ব্যস্ততার কথা বলে আমাদেরকে ফাঁকি দিয়ে অন্যখানে সরব দেখা গেছে ব্যস্তাকালীন সময়ে। :)
আতংকে হাত পা ..... (মাথা চুলকানোর ইমো)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৬৩২(৬৩)    

|

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৬৩৪(৬৪)    
লেখকের মন্তব্য

হু, অ আ দাদা, অন্যখানে স্বপ্নভাই যেতেই পারে, তবে আমাদেরকে দুরে সরিয়ে দিয়ে নয়!

স্বপ্নভাই, আৎকে উঠলেন ক্যান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৬৩৬(৬৫)    

কেন যে আৎকে>আঁৎকে উঠলাম সেটা আমাকে এহেন পরিস্থিতিতে ফেলা মানুষটি ভালোই বুঝতে পারছেন আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৬৩৮(৬৬)    
লেখকের মন্তব্য

আচ্ছা!
শুধু শুধুই আমি আঁৎকে উঠেছিলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৬৪০(৬৭)    

থাক, আপনাকে আর নতুন করে আঁৎকে উঠতে হবে না। আপনি তো এম্নিতেই সব সময়...........................

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৩৮২(৬৮)    

খোকন কে মা গল্প বলছেন,
-এক দেশে ছিল একটা কুমির----
-কুমিল মা!
-হ্যা বাবা,কুমির।
-কুমিল না মা, কুমিল না মা। ঢাইনোসার! আঘুন!! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৬২(৬৯)    
লেখকের মন্তব্য

কুমিল!!

বাচ্চাদের এসব শুনতে ভালই লাগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৪৪৬(৭০)    

আগে জানা ছিল গল্পটা। আবারও পড়ে মজা লুটলাম। ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫০৩(৭১)    
লেখকের মন্তব্য

অজস্র ধন্যবাদ, ভাইয়া!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫০২(৭২)    

বেয়াপক মজা পাইলাম!!!! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫০৪(৭৩)    
লেখকের মন্তব্য

আপনার উপস্হিতি আমাকে আনন্দিত করলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫০৫(৭৪)    

কিছু গল্প আবেদন হারায় না কখনোই। এ এমনি গল্প।
এ গল্পটা পড়ে আমার মজার চে' কেনো জানি দুঃখ বুকে বাজে বেশি। ভারসম্যহীন অন্ধ মোহ গুলিয়ে দেয় ভাবনাকে। থাবা গাড়ে অবচেতনে মননে; প্রলুব্ধ করে জ্ঞাতে আর অজ্ঞাতেও দাসত্বে।
ধন্যবাদ, ভ্রাতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫০৯(৭৫)    
লেখকের মন্তব্য

পুরো গল্পটাই আপনাকে ব্যথা দেয় নাকি পলাশীর যুদ্ধ ব্যাপারটা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫৩৫(৭৬)    

বাচ্চার উদ্ভাবনী বুদ্ধিমত্তার দৌড় দেখে। প্রতীকি অর্থে যা মিলে যায় আমাদের সাথেও। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৫৬৬(৭৭)    

কুমির একটি হিংস্র প্রাণী।
যাই হোক শোনা গল্প হলেও অনেকবার শোনা যায়। দারুণ।
ভালো থাকুন অবিরত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৭৪০(৭৮)    
লেখকের মন্তব্য

কিছু গল্পের আবেদন কখনোই ফুরায় না।
থ্যাংকস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৮০৬(৭৯)    

এই চুটকী টা আমার ছেলে আমাকে প্রায় বলে। ওদের স্কুলের একটা বইতে(বাসরিক সাময়িকী) সে পড়েছিল।
হা হা হা।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৫৯৯৩(৮০)    
লেখকের মন্তব্য

আচ্ছা আচ্ছা!
জানা গল্পটি আবার পড়লেন, অসংখ্য ধন্যবাদ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৫০৩(৮১)    

কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৫৪০(৮২)    
লেখকের মন্তব্য

হাসি থামসে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৬০১(৮৩)    

না

ডিসটার্ব করেন কেন?? খাইছিতোরে (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৬২৭(৮৪)    
লেখকের মন্তব্য

যদি হাসতেই থাকেন, তাইলে মুখ এমন লাল টমেটোর মত কেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৯২০(৮৫)    

চতুরকেই মাইনাস, রাগের ইমোটা কালা দিলে কি হতো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৬৯৬০(৮৬)    
লেখকের মন্তব্য

এখন চতুরের উপর রাগ ঝাড়তেছে :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৭২১৫(৮৭)    

মানুষের জালায় দেখি কিছুই বলা যাবেনা হুমম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৭২২০(৮৮)    
লেখকের মন্তব্য

মোর স্পেসিফিক্যালি, নয়নের জ্বালায়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৮৪০৭(৮৯)    

আবার আসিব ফিরে
ধানসিঁড়িটির তীরে,
এই বাংলায়!
হয়তো মানুষ নয় -
হ্য়তো বা কুমিরের বেশে,
খাঁজকাটা..........................।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৮৮৫৯২(৯০)    
লেখকের মন্তব্য

হাহাহাহাহা
ধন্যবাদ আপু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২৯৩(৯১)    

কিছু কিছু গল্প আছে যেটা যতবারই পড়া যায়, ততবারই সমান মজা পাওয়া যায়।ঠিক ঠিক।সাত দিলাম D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯৪৫৯(৯২)    
লেখকের মন্তব্য

অজস্র ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬৫৪৮(৯৩)    

কমন বাট্ মজা আগের মতই কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬৫৯৮(৯৪)    
লেখকের মন্তব্য

কিছু কিছু গল্প আসলেই সবসময় শুনতেই ভাল্লাগে।
শুভেচ্ছা মনির ভাই!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
3 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।