নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে বলা হলো, সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দ্যাখো, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না।
কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করতে রাজি হয়ে গেল লোকটা।
অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসারজীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী, পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে:
"কেন যে বিয়ে করেছিলাম! পানি খেতে ইচ্ছে করছে না তো!"
=============================================
মনমোহন সিং গেছেন আমেরিকার সমুদ্র সৈকতে রৌদ্র স্নান করতে।
একজন এসে জিজ্ঞাসা করল, "Are you relaxing?"
উনি উত্তর দিলেন, no. i am Manmohon Singh!!
এভাবে বেশ কয়েকজন উনাকে একই প্রশ্ন জিজ্ঞেস করল! উনি বিরক্ত হয়ে উঠে চলে যাবেন ঠিক তখনই কিছুটা দূরে দেখলেন বারাক ওবামা কে! উনি গিয়ে ওবামা কে জিজ্ঞেস করলেন, "Are you relaxing?"
ওবামা জবাব দিলেন, "Yes i am."
সাথে সাথে মনমোহন ওবামা'র গালে কইশ্যা কয়েকটা থাপ্পর মাইরা কইলেন: "আরে বেটা!! তোরে ঐদিকে সবাই খুঁইজা মরতাছে!! আর তুই কিনা এইখানে বইসা কেলাইতাছোস্ ?!??"
=============================================
দাদু: এই ছেলে, নারকেল গাছে উঠসিস কেন?
ছেলে: এখান থেকে Engineering College এর মেয়েদের দেখা যাচছে।
দাদু: গাছ থেকে লাফ দে হারামজাদা, মেডিকেল কলেজের মেয়েদের দেখতে পাবি!
=============================================
ম্যডামঃ বাবলু তুমি যদি আমাকে ২ এর নামতা শুনাও তাহলে আদর করব আর ৩ এর নামতা শুনালে কপালে চুমু দিব . . . . ... ... . . . . . .
বাবলুঃ দশ এক্কে দশ দশ, দুগুণা বিশ..................... 
=============================================
× এই জোকসগুলোও আমি সংগ্রহ করিনি। আমার খুব প্রিয় দুটো মানুষ জোকসগুলো দিয়েছেন। ভাল লাগলে থ্যাঙ্কুশ তাঁদেরই প্রাপ্য।
× ২৭ জানুয়ারির চতুরদের আড্ডা সফল হোক, স্বার্থক হোক!
===
লটস অফ লাভ!
মন্তব্য
লেখকের মন্তব্য
নীলু ভাইয়ের সময়গুলো কাটুক অনেক অনেক ভাল!
সবগুলোই খুব মজার কিন্তু শেষেরটা তো +(প্লাস)। তবে +(প্লাস) এর আগে কত বসাব সেটাই ভাবছি!
------------
প্রথমে সকজো মানে ভাবছিলাম জোকসের অন্য কোন সংক্ষিপ্ত রূপ। জোকসগুলো পড়া শেষ হওয়া মাত্রই কিভাবে যেন বুঝে গেলাম জোকস উল্টা করে লেখা সকজো। আপনি পারেনও। কিভাবে এসব মাথায় আসে ভেবে অবাকই হই।
লেখকের মন্তব্য
১৬+? দিয়ে দেবো?
না না। ৩-এ যদি কপালে চুমু হয় তবে ১০-এ ২১+ এর কম হবে না।

লেখকের মন্তব্য
ওকে! গ্রান্টেড!
ট্যাগে দিলাম কিন্তু!
এটাও আরেকটা জোক!

হাসছি তো... :ঠাঠাঠ

লেখকের মন্তব্য
হাসারই কথা! হেহেহে
দাদু: এই ছেলে, নারকেল গাছে উঠসিস কেন?
ছেলে: এখান থেকে Engineering College এর মেয়েদের দেখা যাচছে।
দাদু: গাছ থেকে লাফ দে হারামজাদা, মেডিকেল কলেজের মেয়েদের দেখতে পাবি!
বুঝি নাই! পুরা হাসপাতাল দেখবে যে! হা হ আহ।।।।
লেখকের মন্তব্য
হু! হাহাহা! আমারে যে দিসে, প্রথমে আমিও বুঝিনাই তখন!
পারোও তোমরা!
লেখকের মন্তব্য
হাহাহা।
আপনাদের ভালবাসা আছে বলেই...
উহাহাহা... উহাহাহা...
লেখকের মন্তব্য
কেমন আছেন কবি? নতুন লেখা টেখা কই?
এই তো, চলে যাচ্ছে।

আপনি?
লিখতে পারি না!
লেখকের মন্তব্য
আমিও ভাল আছি। ৮ দিনের সফর শেষে আজ ঢাকা এলাম!
বাবলু তো কিছুই জানেনা। আমি হইলে কিন্তু ১০০ এর নামতা শুনাইতাম। ১০০ একে ১০০, ১০০ দুগুণে ২০০---------
যে হাসি হাসাইলেন মনে হয় মুখের ইলাস্টিসিটি নষ্ট হইয়া যাইবো

লেখকের মন্তব্য
হা হা হা হাহ হাহ হাহ!
(পড়াশোনার চাপে চ্যাপ্টা হয়ে গেছেন নাকি?)
এখনো চ্যাপ্টা হইনাই!
লেখকের মন্তব্য
হওয়া আর না হওয়ার মাঝামাঝি আছেন বোধহয়!
এইটা কিরকম? আপনার কি পূর্ব অভিজ্ঞতা আছে এ ব্যাপারে?
লেখকের মন্তব্য
কত্ত ফেইস করলাম এইসব!
ওমা আপনি চ্যাপ্টা হইছিলেন! তা সর্বনিম্ন কত মিলিমিটার পর্যন্ত চ্যাপ্টা হইছিলেন?
লেখকের মন্তব্য
অই মিয়া, আমি কি হিসাব কইরা চ্যাপ্টা হইসি নাকি?
পরের বার থেকে ইঞ্চি টেপ সাথে রাখবেন নইয়ন ভাই
লেখকের মন্তব্য
নইয়ন ভাই মানে কী? হু? ফাইজলামি করেন মিয়া?
নয়ন, গ্রামে গিয়ে কি নারিকেল গাছে উঠছিলেন ?
)
(নির্দোষ কৌতুহল ভ্রাত, মাইন্ড খাইয়েন না
লেখকের মন্তব্য
আমি গাছ বাইতাম্পারিনাগো ভাই!!!
মাইন্ড করিয়েন্না কইয়া চোখ টিপা মারেন ক্যালা?
ঈশান ভাইয়ের কি গাছে ওঠার দোষ আছে নাকি?
লেখকের মন্তব্য
আছে বোধহয়!
নইলে আমারে জিগাইলো ক্যান!
নয়ন ভায়া আর জামি ভাই, নারিকেল গাছে না উইঠাই মেডিকেল কলেজের মেয়েদের দেখার উপায়টা যদি ঈমা ভাইরে আগে জানাই দিতেন তাইলে বেচারা আর হাত-পা ভাঙ্গতো না।
লেখকের মন্তব্য
আপনার নিশ্চই জানা আছে, উনাকে জানাই দেন।
আমার জানা থাকলে কি আর আপনাদের ঐদিকে যাইতে দিতাম!
লেখকের মন্তব্য
আমি যাইনাই কইলাম!
জামি ভাই হয়তো গেসে। 
এভাবে কি ভাই শাক দিয়ে করাত ঢাকা যায়?

লেখকের মন্তব্য
ঢাকা না গেলেও চিটাগং যে যায়, তা নিশ্চিত!
শেষমেশ চিটাগং আইসা দেখা শুরু করছেন? কোথাও ছাড়াছাড়ি নাই??
লেখকের মন্তব্য
চিটাগংয়ে কে থাকে?
আপনারে নিয়াই তো আগেও একবার কথা ওঠছিলোনা নয়ন ভাই। কার সাথে জানি দেখা করতে আসছিলেন চিটাগাঙয়ে?

লেখকের মন্তব্য
আরে, আপ্নে বুঝেন্নাই!
আচার্যদার সাথে কথা হইতেসিলো চাঁদপুরে যাওয়া নিয়া!!!
ভাই হাইসেন না, ইলাস্টিসিটি কইমা যাইবো।
লেখকের মন্তব্য
মাইক্রো বা ম্যাক্রো ইকনমিক্স পড়ছেন নাকি ইদানিং?
ঐগুলান তো বাচ্চাকালে পড়ছিলাম
লেখকের মন্তব্য
ওকে ওকে! চেইতেন্না!
(আম্মু ভাল আছে?)
জি ভাইয়া। আল্লাহর রহমতে ভালোই আছেন।
লেখকের মন্তব্য
২,৩,৪ পড়ে বেশি হাসলাম
লেখকের মন্তব্য
১ নাম্বারে কম হাসলেন?
অবশ্য আমার কী! যারা দিয়েছেন, তাদের দোষ!
খিক খিক!!
ভাই যারা এই জোক্স দিছেন তাদের বলি, আর নয়ন ভাইরে দিয়েন না। হাসি কম হইলেই খালি আপ্নাগো দোষ দিতেছে।

লেখকের মন্তব্য
ঠিক ঠিক!
লেখকের মন্তব্য
আপ্নের লগে আমার কোন শত্রুতা আছে কন, জামিভাই?
আরে নয়ন ভাই দেখি, আসেন ভাই

লেখকের মন্তব্য
শততম পোস্টের অভিনন্দন নয়ন ভাই।
লেখকের মন্তব্য
ভাই, এইটা ১০১ তম!
যাউকগা, ধন্যবাদ ভাই।
নতুন নিয়মে ১০১ ও রেকর্ড।
লেখকের মন্তব্য
হু!!!!!!!
লেখকের মন্তব্য
অত কষ্ট কইরা গাছে না উইঠা, ঈশান ভাই লিফটে কইরা আজিজের ছাদে উঠলেই হয়, ডাক্তার-ইঞ্জিনিয়ার মায় ভ্যারাইটি শো একবারে দেখা হয়া যাবে! (আমি উঠি নাই কিন্তুক, আমার এক বন্ধুর কাছে থেকে শুনলাম)
লেখকের মন্তব্য
বন্ধুর কাছে এইসব জিগান তাইলে? কোথা থেকে কী দেখা যায়?
আরে ধুর! ওরা নিজেরাই মহানন্দে ব্রডকাস্ট করে!
ট্রান্সমিশনের সময় আপনিও নিশ্চয় কিছুটা সাহায্য করেন শোনার আকাংক্ষা দেখিয়ে

লেখকের মন্তব্য
হাহাহা
এরপর ম্যাডাম তাঁর বাচ্চাটা বাবলুর কোলে দিয়ে বলেন, "প্যাম্পাসটা বদলে দাও!
লেখকের মন্তব্য
হাহ হাহ হাহ!!
লেখকের মন্তব্য
একটা ছাড়া সব আনকমন
লেখকের মন্তব্য
অবশ্যই! আমার কোন মানা নেই! যখন ইচ্ছে হবে, পড়বেন! থ্যাংকস ইন এডভান্স!
প্রথমটা মজা লাগছে
নয়নেরও ১০০ পোস্ট হয়ে গেলো


১০১ তম পোস্টের অভিনন্দন নয়ন
লেখকের মন্তব্য
অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয়তিপ্রিয় জলাপা!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আপা।
কয়েকদিন মন খারাপ ছিল, প্রথম কৌতুক টা পড়ে ব্যায়াফক মজা পাইয়া শুধু হাস্তাইয়াছি হাস্তাইয়াসি!!!!!!!!
লেখকের মন্তব্য
হাসি থামসেনি ভাই?
৯ন দা চরম হাসির ইমু হবো।
জমাইয়া দিছেন ভাইডি।
লেখকের মন্তব্য
আররে, করিম ভাই যে! আছেন কেমন?
অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো আছি ভাইডি।
আপনি কেমন??
৯ন ভাই আপনি ঢাকাই না???
লেখকের মন্তব্য
হ্যা ভাই, আমি তো কালই ঢাকায় ফিরলাম!
আপনার প্রিয় মানুষ দু'জনকে অনেক থ্যাঙ্কস!
লেখকের মন্তব্য
ওকে আপা! জানিয়ে দেবো।
থ্যাঙ্কুশ আপ্নাকেও।
ফাস্টের জুকটা সবজে ভাল্লাগসে
ইঞ্জিনীয়ারিং কলেজের জুকটাও হেহে
লেখকের মন্তব্য
হাহা। অনেক ধন্যবাদ। আপনি এখন কেমন আছেন?
হাহাহা!দারুন লাগল জোকসগুলো।স্পেশালি মনমোহনেরটা
লেখকের মন্তব্য
আমার ব্লগে প্রথম এসেছেন।
স্বাগতম!
অনেক ধন্যবাদ।
ভাবছি এতদিন চতুরে না এসে কতগুলো হাসি মিস হয়ে গেল।আপনি যে এত মজার জোকস দিয়ে যাচ্ছেন জানতামই না।দাঁড়ান,আজ রাতে হেসে নিই কিছুক্ষণ
লেখকের মন্তব্য
হাহাহা
ব্লগে নিয়মিত থাকুন, পোস্ট দিন। অন্যদের দারুণ সব লেখাও পড়ুন।
ধন্যবাদ।
আজকের সব গুলা
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা, প্রিয় কবি ভাই।
আপনার কোন বই টই বের হচ্ছে এবার?
না ভাই বই বের হচ্ছে না ! প্ল্যান ছিল কিন্তু সময় আর সুযোগ হয়নি
লেখকের মন্তব্য
ওহ হো!
আপনি বই বের করছেন না কেন? আপনার বইয়ের কিন্তু ভাল কাটতি হতো।
লেখকের মন্তব্য
আমার ব্লগে প্রথম এসেছেন।
স্বাগতম!
অনেক ধন্যবাদ।
সবগুলোর জন্যই
লেখকের মন্তব্য
প্রাউড ফিল করছি আপা!!
কৃতজ্ঞতামিশ্রিত ধন্যবাদ।
১০০তম কমেন্ট করে ইতিহাসের অংশ হলাম!

লেখকের মন্তব্য
এগেইন জিগস!
হু!
আপনিই সেই পাপী!
আমি কদাচিৎ এই পাপ করার সুযোগ পাই। আর আপ্নে কি পরিমাণ পাপ করছেন তার কোন হিসাব আছে!
লেখকের মন্তব্য
আঙ্গুল ফল টক!
আম্গো নয়নের ডাকনাম বাবলু?
পোলাডার বয়স হৈছে!!
লেখকের মন্তব্য
বয়স হইসে কিন্তু!
ধুরো। এইটা মিস করলাম কিভাবে?? সেঞ্চুরির শুভেচ্ছা। এবারেরগুলা বেশি ভালো ছিল।
লেখকের মন্তব্য
অনেক অনেক থ্যাংকস প্রিয় ইনি ভাইয়া।
শেষেরটা কঠিন
লেখকের মন্তব্য
শুভেচ্ছা আর ধন্যবাদ অজস্র, মেহরাব ভাই।
এক নম্বর কৌতুকটা যে কত জনরে কইছি তার হিসাব নাই!
লেখকের মন্তব্য
বুঝতে পারলাম আপনি বেশ মজার মানুষ !
লেখকের মন্তব্য
আমার ব্লগে স্বাগতম!
মন্তব্য করুন