নয়ন-এর সংক্ষিপ্ত পরিচিতি

-- কিছু কিছু জোকসের আবেদন থাকে সবসময়, কিছু জোকস ভাল লাগে বারবার পড়তে/শুনতে। সবচে' বেশি জোকসের তৈরি হয় হয় বোধহয় প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, শিক্ষক-ছাত্র সম্পর্কগুলোকে ঘিরে। আজকের ৩টাই(একটা ফ্রি, মোট ৪টা) শিক্ষক-ছাত্রকে নিয়েই।
----------------------
শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুই একটা আস্ত গরু।
ছাত্র: স্যার, আমি তো এখনো ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।
----------------------
শিক্ষক : সোহেল ষোল শতকের বিজ্ঞানীদের সম্পর্কে তুমি কী জান?
সোহেল : তারা সবাই মারা গেছেন।
-----------------------
ক্লাসের মধ্যে ইতিহাসের শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে বলতে পার, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
অমল : আমি বলব স্যার?
শিক্ষক : বলো।
অমল : পানিপথের দ্বিতীয় যুদ্ধের আগেই স্যার।
এই জোকসটা লিখতে গিয়ে আরেকটা জোকস মনে পড়লো। এই হলো আমার এক সমস্যা। কান টানলে মাথা আসে'র মত একটা বিষয় নিয়ে জোকস লিখতে গেলে সিমিলার আরো কিছু জোকস মাথায় গিজগিজ করে। তেমনই একটা হলো:
শিক্ষক: বলতো, পানিপথের যুদ্ধ কেন হয়েছিলো?
ছাত্র: স্হলপথে সুবিধা করতে পারেনি বলে!
-- আজ আর নয়!
-- ভাল থাকুন অবিরত!!
মন্তব্য
দুই নাম্বারটা বেশি জোশ।
অনেকক্ষন হাসলাম। বাকিগুলোও ভালো লাগছে।
লেখকের মন্তব্য
কিভাবে?
লেখকের মন্তব্য
আগে শুনেছি
নতুন দেন
লেখকের মন্তব্য
লেখার একেবারে প্রথম লাইন দ্রষ্টব্য!
ইসরে ওটা লিখে পার পেয়ে গেলেন
আসলেই, জোক্স কখনও পুরনো হয় না। ভাল লাগল।
ভাইবেন না এইটাই শেষ, একটু ঘুরে ফিরে আবার আসছি।
লেখকের মন্তব্য
ওকে!
আমরা অপেক্ষা করিতে থাকিব!
ফেবু থিকা এই জুক্সডা আনলামঃ
এক লোক তার স্ত্রীর ওপর খুবই বিরক্ত। সকাল-বিকাল-রাত সবসময় মহিলা খালি রান্নার প্রোগ্রাম দেখে। তার জন্য খবর, টি-টোয়েন্টি, লা লিগা - সব মিসাইতে হয়। একসময় ত্যক্ত বিরক্ত স্বামী বলেই ফেলে, "তুমি এত রান্নার প্রোগ্রাম কেন দেখ? যা দেখায়, ওরকম কিছুই তো রাঁধতে পার না!" মুখ ঝামটা দিয়ে স্ত্রীর উত্তর, "তাহলে তুমি ব্লু ফিল্ম কেন দেখ?"
হাস্তেই আছি

লেখকের মন্তব্য
জোকস হবে এমন নন ভেজ। পিলাচ
হা হা শব্দ দেখি নয়নের ভাত মারবে
শেষরটা আর শুরুর দুইটাও মজার

লেখকের মন্তব্য
হাহাহা
ডাক্তার সাবের ভয়ে আমি ভীত!
ধন্যবাদ প্রিয় আপা।
আপনি ভীত, আর আমি দুঃখিত, সব্বাই হাইসা গেল, অথচ কেউ কমেন্টারে ভুটাইল না! আমার জুক্স কি দেশের রাজনৈতিক ন্যাতাগো থিকাও খারাপ?
লেখকের মন্তব্য
না না,
সম্ভবত হাসতে হাসতে ভুলেই গেছে প্লাস দেয়ার কথা!
==
এবার হাসেন, আমি দিছি কইলাম।
আমিও দিসি!
(এইটাও একটা জুক্স হয়া গেল)
লেখকের মন্তব্য
ব্লগ লেখাটা খুবই ভাল অভ্যাস।

ব্লগে জোকস লেখাটা আরও ভাল অভ্যাস।
লেখকের মন্তব্য
রাইট!
জোকস সব গুলাই জটিল হইছে।

জোকস পোস্টের জনপ্রিয়তা দেখে ভাবতেছি। আমিও...।
এসব জকস লেখক আরও?
লেখকের মন্তব্য
ধন্যবাদ ইমা ভাই।
@পিনার, জোকস আমি লিখিনি, সবই সংগৃহীত। আমি দাবী করিনি যে আমি লিখেছি।
সবগুলোই জানা, কিন্তু তারপরও মজা লাগলো।
লেখকের মন্তব্য
ধন্যবাদ নিয়াজ ভাই।
ভালই তো জমাচ্ছেন নয়ন ভাই।


ভাবছি আপনার মত জোক্স লেখা শুরু করবো কি না???
লেখকের মন্তব্য
ভুল!
বলা উচিত ছিলো, 'ভাবছি আপনার মত জোক্স লেখা শুরু করবো কি না???'
কারণ, আমি জোকস লিখিনা, সংগ্রহ করি।
অনেক ধন্যবাদ প্রিয় রাকিব ভাই।
১ নাম্বারটা মারাত্মক। ২ও সেইরকম।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপু।
তারা সবাই মারা গেছেন। আর এখানে দেখি সসবাই জোক্স লেখার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন!!
নয়নের চারটা পড়েই হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম, এর মাঝে শব্দপুঞ্জ আবার দিল আরেকখান। আমার অবস্থা তো ভাই কাহিল একেবারে। আর কত হাসবো??
লেখকের মন্তব্য
সবাই মিলে জোকস দিলে মন্দ হতো না।
থ্যাংকস ভাইয়া।
আমি একটা বলি, যদিও আপনার প্রথম লাইনটাও এখানে প্রযোয্য হা হা হা
এক বয়রা বাজারে যাচ্ছে, আরেক বয়রা জিজ্ঞেস করছে,
১ম : ওই কই যাস? বাজারে??
২য় : নারে, বাজারে যাই
হাসি না পেলেও হাসতে হবে বলে দিলাম
লেখকের মন্তব্য
এইটা পুরা জীবনে লক্ষবার শুনছি!
এইটা যখন প্রথম শুনসি, তখন আপনি পৃথিবীতেই ছিলেন কিনা কে জানে!
সবখানে চিটিংবাজি, ধুর খেলবোনা আমি

আমি বড় হইছি

লেখকের মন্তব্য
দারুন! দারুন!!

লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ইদানিং একটু অনিয়মিত বোধহয় আপনি।
কমন পড়ছে
লেখকের মন্তব্য
কইছিলাম প্রথমেই!
ভালো লাগল
লেখকের মন্তব্য
থ্যাঙ্কুস!
খুক খুক খুক
লেখকের মন্তব্য
তুসকা খান!
২ নাম্বারটা ভালো হৈসে।
লেখকের মন্তব্য
আপনার উপস্হিতি আমাকে বেশ আনন্দিত করলো।
মজারু !!!

ভাল থাকবেন নয়ন ভাই, শুভকামনা সতত।
লেখকের মন্তব্য
অজস্র ধন্যবাদ প্রিয় রুমী ভাই।
ha ha ha
khub valo laglo
valo thakun. ar bangla likhte parsina .phonetic kaj korena?
লেখকের মন্তব্য
আপনি অভ্র ব্যবহার করে দেখতে পারেন।
থ্যাংকস, আমার ব্লগে আসার জন্যে।
আগে শোনা হলেও মজা লাগে সবগুলোই। ২ নম্বরটা আগে শুনিনি অবশ্য, ঐটাই বেশি মজার।
লেখকের মন্তব্য
অনেক অনেক কৃতজ্ঞতা!
মন্তব্য করুন