লেখকের ক‌থা

সদর দরজা

বাড়ি ফেরা।

ব্লগারের প্রোফাইল ছবি

প্রতিদিন একটা কাজ খুব উপভোগ করি। কাজটা হলো বাড়ি ফেরা। প্রতিদিন আমি বাড়ি ফিরি। মাঝে মাঝে বন্ধুর বাসায় থেকে গেলেও বেশির ভাগ দিনই আমি বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরতে প্রতিদিনই রাত হয়। এই নিত্যকার ঘটনাটা নিয়ে খুব বেশি কিছু লেখা যায় না। সত্যি বলতে কি বাড়ি ফেরাটা লেখার মতো কোন ঘটনাও না। তবুও লিখতে ইচ্ছা করে। জানাতে ইচ্ছা করে যে একজন কিশোর প্রতিদিন মাঝরাতে একা একা বাড়ি ফিরতে ফিরতে কিভাবে যুবক হয়ে যায়।

মাথার উপরে তারা ভর্তি আকাশ। শহরের নিয়ন আলো গুলো জ্বলছে আর নিভছে। সোডিয়ামের হলুদ আলোয় খুব চেনা ফুটপাথটাকেও রহস্যময় মনে হয়। দিনের ব্যাস্ততম রাস্তাটা কেমন নিরব হয়ে আছে। ফাঁকা ট্রাফিক সিগনালে কেমন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে বিরাট কোন লরি কিংবা ভ্যান। প্রতিদিন ট্রেন থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করি জনশূন্য একটা বাস স্টপে। মাঝে মাঝে বাস না পেলে হেঁটেই বাসায় চলে আসি। বাসার কাছাকাছি গলির ভেতর কয়েকটা শেয়াল চোখে পড়ে। কানের ভেতর একই গান বাজতে থাকে প্রতিদিন। অর্ণব তার দরদ ভরা কন্ঠে বলতে থাকে, পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। শুধু গলির মাথায় পড়ে থাকা মদের বোতলগুলো বদলায়। আমি নির্বিকার ভাবে সেগুলোতে লাথি দিই। শুধু তারিখ বদলায়। আমি সেই আগের মতোই থেকে যাই। আমিও অন্য সবার মতোই প্রতিদিনই বাড়ি ফিরতে ফিরতে নিজের সংগে কথা বলি। স্মৃতিকাতরতা এড়াতে পারি না।

আমার খুব ইচ্ছা করে সেই আগের মতোই একজন প্রিয় মানসীর সাথে কথা বলতে বলতে বাড়ি ফিরতে। কিন্তু সেই ইচ্ছাটা আর পূরন হয়না। কারন আমি যখন ঘরে ফিরি তখন তার শহরে ভোর হতে শুরু করে। ভোরের নরম আলো ওর ঘুমন্ত মুখে এসে পড়ে। আর আসলে আমাদের কথাও যেন সব ফুরিয়ে গেছে। কৃত্রিম কুশল বিনিময় আর পরবর্তিতে ফোন করার আশ্বাস ছাড়া তেমন কিছুই বলার থাকে না। আমরা কেউই আমাদের শূন্যস্থান ব্যাখ্যা করতে পারি না। আমরা আমাদের ভেতরের শূন্যতা আর দশটা স্মার্ট প্রেমিক প্রেমিকাদের মতো ঢেকে ফেলি। যেন ভালোবাসাটা ইদানিং 'অ্যাফেয়ার', 'ব্রেক আপ' এর মতো হালকা কিছু শব্দ দিয়ে হালকা করে রাখা হয়।

আমি তাই শেষবারের মতো রাতের আকাশের দিকে তাকিয়ে টুপ করে ঘরে ঢুকে পড়ি।

5.04
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫২৯(১)    

ভালো লাগল।

আমরা আমাদের ভেতরের শূন্যতা আর দশটা স্মার্ট প্রেমিক প্রেমিকাদের মতো ঢেকে ফেলি।

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৬০০(২)    
লেখকের মন্তব্য

হুমম।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৪৬(৩)    

হাততালি হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৯৫(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৪৭(৫)    

ভাল লাগল ,
স্মার্ট প্রেমিক প্রেমিকাদের ভিতরে শুণ্যতা থাকে , জানলেন কি করে, তার মানে আপনি একজন স্মাট ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৯৬(৬)    
লেখকের মন্তব্য

তাতো বটেই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৫১(৭)    

গানের লিঙ্ক টা দেননি কেন?লেখা পড়ে ভাল লেগেছে,এতো হতাস হয়ার কিছু নেই :) বি পজিটিভ গানের লিঙ্কটা দিয়ে দিলাম।ভাল থাকবেন।সারাদিন কাজ শেষে বাড়ি ফিরতে আমার ভাল লাগে।সঞ্জিব দা বলেছিলেন,বাড়ি ফিরা হল নাহ। ঘুম পায়রেএএএএ...

See video
 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৯৭(৮)    
লেখকের মন্তব্য

সন্জীব দার ঐ গানটাও শুনি।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৬৫(৯)    

পড়তে ভালো লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৯৮(১০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৭০(১১)    



কোথাও নেই ঘুম ঘুম অন্ধকার তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৮০(১২)    

কি হে ব্যাস্ত যুবক, বেঁচে বর্তে আছ তাহলে দেখা যাচ্ছে!

হুমম,, বাড়ি ফেরার পরের কথা কিছু লিখলা না :প :p
শুনো শুনো নতুন করে প্রেম আবার শুরু করো,, দেখবা সব ফেরত আসছে আবার আগের মতোই :প :p :প :p
কিন্তু যুবক ব্রেক আপ অ্যাফেয়ার যাই বলা হোক না কেনো ভেতরের অনুভুতিটা যে ভালোবাসার মতোন অসম্ভব ভারী আর গভীর সেইটা কি বলার অপেক্ষা রাখে!

ভালো লাগলো তোমার লেখা পড়ে দিন শুরু করতে।
ভালো থাকো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৯৯(১৩)    
লেখকের মন্তব্য

হুমম,, বাড়ি ফেরার পরের কথা কিছু লিখলা না

ঐ, এর মানে কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭০৬(১৪)    

(মুখবন্ধ) (মুখবন্ধ) বললে তোমার হাতে মাইর খাবার সম্ভাবনা আছে বৈকি কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম (না মানে বাসার সবার কথা বলছিলাম আর কি হিঃহিঃহিঃ  হাহাহা )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭৪১(১৫)    
লেখকের মন্তব্য

হে,,হে,,এবার চেপে যাও,,,যথেষ্ট হয়েছে,,,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭৯৩(১৬)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৮৬৮(১৭)    
লেখকের মন্তব্য

আতংকে হাত পা .....

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৬৩১(১৮)    

পিলাচ পিলাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৮৬৯(১৯)    
লেখকের মন্তব্য

আতংকে হাত পা .....

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৮৭০(২০)    

বাড়ি ফেরা
তারা
লাথি দেয়া
ট্রাফিক
চেনা ফুটপাথ
হালকা কথা
------- ভাল লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২০১৪(২১)    
লেখকের মন্তব্য

: )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬১১২৯(২২)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২০১৫(২৩)    
লেখকের মন্তব্য

: )

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
13 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।