লেখকের ক‌থা

সদর দরজা

রুনা লায়লার সেরা ১০১

ব্লগারের প্রোফাইল ছবি
পিতার চাকরীর সূত্র ধরে ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে রুনা লায়লা'র জন্ম। পৈত্রিক বাড়ি রাজশাহীতে। পিতা মোহাম্মদ ইমদাদ আলী, মাতা আমিনা লায়লা। বোন দীনা লায়লা ও ভাই সৈয়দ আলী মুরাদ। দীনা লায়লা গান শিখতেন। ছোট্ট রুনাও তখন বোনের সাথে বসে থাকতেন। তবে গানের চেয়ে তার আগ্রহ ছিল নাচের প্রতি। ফলে ছোটবেলাই শিখেছেন কত্থক, ভরতনাট্যম ও কথাকলি নাচ। একটি অনুষ্ঠানে দীনা অসুস্হ থাকার কারণে আয়োজকরা রুনাকে স্টেজে বসিয়ে দেন। সেই অনুষ্ঠানে তানপুরা নিয়ে ‘খেয়াল’ পরিবেশন করে সবার নজর কাড়েন। মাত্র ১২ বছর বয়সে উর্দু ‘জগনু’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন।

■ ১৯৬৩-৬৪ সাল। রুনা লায়লা তখন পাকিস্তানে। ওখানকার চলচ্চিত্রে প্লেব্যাকের ব্যস্ত শিল্পী। প্রতিদিনই দুই-তিনটা প্লেব্যাক করছেন। ওই সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেন সুরকার সুবল দাস (প্রয়াত) এবং চিত্রপরিচালক নজরুল ইসলাম। জানান, তাঁরা বাংলাদেশ থেকে এসেছেন। তাকে দিয়ে ‘স্বরলিপি’ ছবির একটি গান করাতে চান। তিনি সম্মতি দেন। লাহোরের বারী স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছিল। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’ গানটি শিল্পী মাহমুদুন্নবী’র (প্রয়াত) গাওয়া শেষ হলে পরে রুনা লায়লা তাতে কণ্ঠ দেন। এই গানটি রুনা লায়লা’র গাওয়া বাংলা চলচ্চিত্রের প্রথম গান।

০১. আজকের চান্দের আলো সোনার সংসার
০২. আমার মন বলে তুমি আসবে আনারকলি
০৩. আমি ভালোবাসি যারে বিজয়নী সোনাভান
০৪. আমি হাজার বছর ধরে রাজবাড়ি
০৫. আয়রে মেঘ আয় রে দি রেইন
০৬. এই বৃষ্টিভেজা রাতে নরম গরম
০৭. এই তো এখানে আমি যাদুনগর
০৮. একটি কথা সুরে সুরে
০৯. কত দূরে আর সখী তুমি কার
১০. কার তরে নিশি জাগো রাই রূপকথার গল্প


মুম্বাইতে লতা মুঙ্গেশকারের সাথে

■ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪বার)- দি রেইন (১৯৭৬), যাদুর বাঁশী (১৯৭৭), অ্যাকসিডেন্ট (১৯৮৯), অন্তরে অন্তরে (১৯৯৪), স্বাধীনতা পদক (১৯৭৭), বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, নিগার অ্যাওয়ার্ড (পাকিস্তান) সহ আরো অনেক পুরস্কার পেয়েছেন।

১১. গান নয় জীবন কাহিনী বন্দিনী
১২. গানেরই খাতায় স্বরলিপি স্বরলিপি
১৩. গোধূলির রাঙা মেঘে
১৪. চোখে যদি চোখ পড়ে যায় দি রেইন
১৫. জীবন আঁধারে পেয়েছি তোমারে পুত্রবধু
১৬. তুমি আমার কত চেনা দোলনা
১৭. দু'টি মন যখন কাছে এলো সঙ্গিনী

■ রুনা লায়লা প্রায় ১৭টি ভাষায় গান গাইতে পারেন। প্রিয় বাংলা গানের তালিকায় আছে- 'আমার মন বলে তুমি আসবে', 'আমি নদীর মতো কতো পথ ঘুরে', 'কার তরে নিশি জাগো রাই', 'গানেরই খাতায় স্বরলিপি লিখে' এবং 'যখন থামবে কোলাহল'। নব্বইয়ের দশকে মুম্বাইতে পাকিস্তানের সুরকার নিসার বাজমির সুরে একদিনে ১০টি করে ৩০টি গানে কন্ঠ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। ১৯৮৩ সালে রিলিজ হওয়া অ্যালবাম “সুপার রুনা” প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়, ফলে এইচএমভি কর্তৃক উপহার পান গোল্ড ডিস্ক।

১৮. দুষমনি করো না প্রিয়তম দূরদেশ
১৯. পথ তো ফুরিয়ে যাবে কার পাপে
২০. ভালোবাসার স্বপ্নে ঘেরা গৃহলক্ষ্মী
২১. ভুলো না আমাকে ভুলে যেও না জীবন নৌকা
২২. মন চায় প্রতিদিন
২৩. মা গো তোর কান্না আমি আগুন
২৪. যাদু বিনা পাখি যাদুর বাঁশী
২৫. হেরে গেছি আজ আমি লাভ ইন সিমলা


গানের প্রতিযোগিতায় সাবিনা ইয়াসমিনের সাথে বিচারকের আসনে

■ ১৯৭৫ সালে সত্য সাহা ‘প্রতিনিধি’ চলচ্চিত্রের জন্য সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা দিয়ে রেকর্ড করান ‘তুমি বড় ভাগ্যবতী’ ডুয়েট গানটি। দারুন হিট করে। কিন্তু পরবর্তীতে দুজনে দীর্ঘদিন একসাথে গান করেননি। নব্বইয়ের দশকে সুরকার আলাউদ্দীন আলী রুনা, সাবিনা ও বেবী নাজনীনকে দিয়ে চলচ্চিত্রের একটি গান রেকর্ড করেন। এখন অবশ্য দু’জনের সম্পর্কের বরফ গলেছে। একসাথে সংগীত প্রতিযোগিতার বিচারকের পাশাপাশি গানও রেকর্ড করছেন।

২৬. তুমি বড় ভাগ্যবতী প্রতিনিধি
২৭. তোমার পথ আমার পথ
২৮. সুন্দর আগামীর গান
২৯. হুঁইত কইচ্চে লোকাল গাড়িতে পীরিতের দোকানদারী

■ ১৯৭৪ সালে রুনা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসেন এবং প্লেব্যাক শুরু করেন। অনেক বাধার সম্মুখীনও হয়েছিলেন। সৈয়দ আব্দুল হাদী অনেকদিন তাঁর সাথে গান করেননি। পরে ‘আগে পিছে দেখে চলো’ গানটি দিয়ে শুরু হলো তাদের দ্বৈত গানের যাত্রা।

৩০. আগে পিছে দেখো চলো- সৈয়দ আব্দুল হাদী
৩১. আজ রাত সারারাত জেগে থাকবো- এন্ড্রু কিশোর, নীতিবান
৩২. আমার একদিকে পৃথিবী- এন্ড্রু কিশোর, বিশ্বপ্রেমিক
৩৩. উড়ে উড়ে পাখি- কিশোর, শুভ বিবাহ
৩৪. এখন তো সময় ভালোবাসার- আগুন, কেয়ামত থেকে কেয়ামত
৩৫. এখানে দুজনে নিরজনে- এন্ড্রু কিশোর, অন্তরে অন্তরে
৩৬. এমন করে যেও না গো- আব্দুল জব্বার, ঈমান
৩৭. ও জীবনসাথী তুমি আমার- খোন্দকার ফারুখ আহমেদ
৩৮. ঐ মধু চাঁদ আর এই জোছনায়- মাহমুদুন্নবী, দি ফাদার
৩৯. কাছে এসো আরো কাছে- সুবীর নন্দী, ভালো মানুষ

■ রুনা লায়লা মুম্বাইতে গানের জন্য বেশ আসা যাওয়া করতেন। তখন অনেক চলচ্চিত্র পরিচালক তাকে ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন। বিখ্যাত পরিচালক রাজ কাপুরও ছিলেন সেই তালিকায় । কিন্তু রুনা তখন তাঁর গানের ক্যারিয়ারকেই বেশী গুরুত্ব দিয়েছেন। পরবর্তীতে চাষী নজরুল ইসলামের পরিচালনায় বাংলা চলচ্চিত্র ‘শিল্পী’তে অভিনয় করেন। কেভিন কস্টনারের মুভি ‘বডিগার্ড’ অবলম্বনে তৈরি করা সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন আলমগীর।

৪০. চাঁদের সাথে আমি দেব না- এন্ড্রু কিশোর, আশীর্বাদ
৪১. চুপি চুপি বল কেউ- খুরশীদ আলম, নিশান
৪২. জনম জনম ধরে- সুবীর নন্দী, বিসর্জন
৪৩. তুমি আজ কথা দিয়েছে- এন্ড্রু কিশোর, দুই জীবন
৪৪. তুমি আমার জীবন- এন্ড্রু কিশোর,অবুঝ হৃদয়
৪৫. প্রেম যেন এক ছোট্ট চিঠি- খোন্দকার ফারুখ আহমেদ, মেহমান
৪৬. প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো- জাফর ইকবাল, ফকির মজনু শাহ


এলপি রেকর্ডের প্রচ্ছদ

৪৭. প্রিয়া আমার প্রিয়া- এন্ড্রু কিশোর, ভেজাচোখ
৪৮. ফুল ফোটা ফাগুনে- এন্ড্রু কিশোর, প্রেমিক
৪৯. বুকে আছে মন- এন্ড্রু কিশোর, লড়াকু
৫০. মুন্না আমার লক্ষ্মীসোনা- খুরশীদ আলম, আগুন
৫১. যখন আকাশে চাঁদ- বশীর আহমেদ
৫২. যদি বউ সাজো গো- খুরশীদ আলম, ওয়াদা
৫৩. হালকা মেঘের ঐ- আহমেদ রুশদী, রাজা সাহেব


আলমগীরের সাথে

■ ১৯৭৭ সালে রুনা প্রথম আমেরিকা গেলেন গান গাইতে। কেনেডি সেন্টারে গান গাইলেন। সেখানে প্রচুর আমেরিকানরা ছিল। রুনা ভয়ে ছিলেন তারা তাঁর গান বুঝতে পারবে কি না। সেখানে ইংরেজী গানও গাইলেন। গান শেষে প্রেসিডেন্ট'স বক্স থেকে নেমে এসে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের পুত্র ও তার স্ত্রী রুনাকে গোলাপের তোড়া দিয়ে অভিনন্দন জানালেন।

৫৪. অন্তবিহীন এই পথ চলা
৫৫. অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
৫৬. আমি নদীর মতো
৫৭. এতো বড় রাজ্য রাজার
৫৮. কাগজের ফুল ভেবে
৫৯. চলে গেছ তুমি সন্ধ্যা রাতে
৬০. জানি গো ফুরাবে রাত
৬১. বুকে আমার আগুন জ্বলে
৬২. মাঝ রাতে যদি দেখো
৬৩. যখন আমি থাকবো না

■ পাকিস্তান থেকে দেশে ফেরার পর রুনাকে নিয়ে তৎকালীন টিভি প্রযোজক প্রয়াত আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠান করতে চাইলেন। নিয়ম অনুযায়ী টিভিতে পারফর্ম করতে হলে শিল্পীকে অডিশন দিতে হবে। রুনা ততদিনে রেডিও-টিভি, স্টেজ ও প্লেব্যাকে প্রতিষ্ঠিত শিল্পী। রুনা অডিশন দিতে রাজী হলেন না। আবার বিটিভি কর্তৃপক্ষও অডিশন ছাড়া শিল্পীকে অনুষ্ঠান করতে দিবেন না। পরে প্রযোজক বুদ্ধি বের করলেন ফলে উভয়কূল রক্ষা হলো। গানের এলপি রেকর্ড দিয়ে শিল্পীর অডিশন সম্পন্ন করা হলো!

৬৪. যখন থামবে কোলাহল
৬৫. যার মন তার মন নাই
৬৬. শেষ করো না
৬৭. শিল্পী আমি তোমাদের গান শুনাব
৬৮. সুখ তুমি কী
৬৯. সুখ রে তুই আর কতকাল
৭০. স্বপ্নরা যদি হতো হাতের কাঁকন
৭১. হাতের কাঁকন ফেলেছি খুলে
৭২. হায়রে স্মৃতি বড় জ্বালাময়


স্টেজে গায়ক হরিহরনের সাথে

■ রুনা দেশের কণ্ঠশিল্পীদের পাশাপাশি উপমহাদের বিখ্যাত শিল্পী মেহেদী হাসান, মোঃ রফিসহ বাপ্পী লাহিড়ী, ভূপিন্দর সিং, কুমার শানুদের সাথেও দ্বৈত গান গেয়েছেন। জগজিৎ সিংয়ের সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন গোলাম আলী, জগজিৎ সিং, মেহেদী হাসান, সনু নিগমসহ আরো অনেকের সাথে। প্রিয় শিল্পীর তালিকায় আছেন আব্দুল আলীম, লতা মুঙ্গেশকর, নূরজাহান, আশা ভোঁসলে, মেহেদি হাসান, গুলাম আলী।

৭৩. আমায় ভাসাইলিরে
৭৪. আল্লাহ মেঘ দে
৭৫. ইস্টিশনের রেলগাড়িটা
৭৬. ও আমার দরদী আগে জানলে
৭৭. ও কি বন্ধু কাজল ভোমরা রে
৭৮. কোকিল কাল ভ্রমর কাল
৭৯. খাঁচার ভিতর অচিন পাখি
৮০. গুনগুন ভোমরা রে
৮১. তিন দিনের বৈরাগী হইয়া
৮২. পাখি খাঁচা ভেঙে উড়ে গলে
৮৩. মাঝি তুমি মাঝ গাঙে
৮৪. যে জন প্রেমের ভাব জানে না
৮৫. লোকে বলে বলে রে
৮৬. সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
৮৭. সুজন মাঝি রে কোন ঘাটে


গানের ভিডিও দৃশ্যায়ন

■ রুনা লায়না দেশের গান খুব কমই গেয়েছেন। তবে যেগুলো গেয়েছেন সেগুলো খুবই শ্রুতিমধুর। রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য দেশের গান লিখলেন প্রয়াত কবি শামসুর রাহমান। শিল্পী রুনা লায়লা। রেকর্ডিংয়ের দিন সবাই হাজির স্টুডিওতে । শামসুর রাহমান অবাক হয়ে দেখলেন গায়িকা বাংলা পড়তে পারেন না। রুনা তখন গানের কথা শুনে ইংরেজীতে তাঁর নোটবুকে তুলে নিচ্ছেন। কবি খুব আপসেট হলেন। শিল্পী বাংলা পড়তেই পারেন না, তিনি গাইবেন কী করে? তাও দেশের গান! গান রেকর্ডিংয়ের পর কবির মুখে হাসি ফুটে উঠে। সম্প্রতি রুনা লায়লা রেডিওর জন্য নতুন দু’টি দেশের গান রেকর্ড করেছেন।

৮৮. আমাকে একটি দোয়েল বলেছে
৮৯. আমায় গেঁথে দাও না মাগো
৯০. আমার মন পাখিটা
৯১. এ দেশ আমার চোখের আলোয়
৯২. নদীর মাঝি বলে
৯৩. প্রতিদিন তোমায় দেখি
৯৪. বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান
৯৫. ভুলিনি আমরা
৯৬. লক্ষ প্রাণের মূল্যে গড়েছি
৯৭. স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন
৯৮. স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে

■ বড় বোন দিনা লায়লা ক্যান্সারে মারা যান। রুনা লায়লা ঢাকাতে ৬টি কনসার্ট করেন। কনসার্টের অর্থ দিয়ে ঢাকা শিশু হাসপাতালে একটি ক্যান্সার ওয়ার্ড তৈরি করে দেন। নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন। মাদক বিরোধী, এইডস, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেছেন। সম্প্রতি অটিজম নিয়ে কাজ করলেন।

৯৯. বন্ধু উঠে দাঁড়াও সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম
১০০. বলতে এলাম অটিজমের


জিনাত বরকতউল্লাহ, মুস্তফা কামাল সৈয়দ, বরকতউল্লাহ, আলমগীরের সাথে

■ প্রথম বিয়ে করেন খাজা জাভেদ কায়সারকে। সেই সংসারে রয়েছে তাদের একমাত্র মেয়ে তানি লায়লা। বর্তমানে তিনি অভিনেতা আলমগীরের সাথে সংসার করছেন।

১০১. সুন্দর ভিড় করে কৃষ্ণচূড়ায়- রুনা লায়লা ও তানি লায়লা

*রুনা লায়লার বাংলা গান বাছাই করতে গিয়ে ধারণা হলো যে আমাদের দেশের সুরকাররা তাঁকে দিয়ে আসলে খুব বেশী ভালো গান গাওয়াননি। চটুল কথার গানই বেশী- সেটা প্লেব্যাকেই হোক আর নন-ফিল্মি হোক। ফলে গান বাছাইয়ে চলচ্চিত্রের পাশাপাশি অন্যান্য গানও বাছাই করেছি। ফলে শ্রোতারা ভিন্নতার স্বাদ পাবেন। তথ্যগত কোন ত্রুটি থাকলে মন্তব্যঘরে জানানোর অনুরোধ রইলো। সকল তথ্য ও ছবি বাংলাদেশের পত্রপত্রিকা ও নেট থেকে সংগৃহীত।

* সাবিনা ইয়াসমিনের সেরা ১০১

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৭ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৪০(১)    

ভাইয়া, আপনার পোস্টের প্রথম কমেন্টটা করে একেবারে পাতিহাঁসের অংশ (কারও প্রথম লেখা 'প্রথম ব্লগের' প্রথম কমেন্ট করলে হওয়া যায় 'ইতিহাসের অংশ') হয়ে গেলাম। পোস্ট সাততারা সহ সোজা প্রিয়তে! শ্রমসাধ্য পোস্টটি তৈরীর জন্য বিনীত কৃতজ্ঞতা জানাই আপনাকে!

অটিজম নিয়ে বাংলাতে গান আছে একদম জানা ছিলো না। এক্ষুণি ডাউনলোড করছি!

অনেক শুভকামনা।। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৫০(২)    
লেখকের মন্তব্য

পাতিহাঁসের ব্যাখ্যাটা পড়ে খুব মজা লেগেছে D
অটিজম নিয়ে গানটা রুনা খুব সাম্প্রতিক সময়ে রেকর্ড করেছেন।
ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৬৫(৩)    

হা হা হা নাঈফা চৌধুরী অনামিকা, প্রতীপের এটা প্রথম পোস্ট নয়, অতএব আপনি রাজ হাঁস,পাতি হাঁস কিংবা ইতিহাস, কোন হাঁসেরই অংশ হইতে পারেন নাই। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৭১(৪)    
লেখকের মন্তব্য

উনি সম্ভবত এই পোস্টে প্রথম মন্তব্য করার বিষয় বুঝিয়েছেন ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৫৩(৫)    

ফাটাফাটি পোস্ট!

সোজা প্রিয়তে!

আপনাকে অনেক অনেক অভিনন্দন, প্রতীপ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৬১(৬)    
লেখকের মন্তব্য

আগেরটা চোখে পড়েছে?
সাবিনা ইয়াসমিনের সেরা ১০১?
ধন্যবাদ আপনাকে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৭৭(৭)    

প্রতীপ, আপনার এই ভিন্নরকম উদ্যেগের প্রশংসা করার কোন ভাষা খুঁজে পাচ্ছি না। সাবিনার পর রুনা, এরপর কে ?
হয়তো খুরশীদ আলম। আপনার প্রতি অনেক ভালোবাসা।

আর হাঁ পোস্ট বরাবরের মতোই প্রিয় লেখার সিন্দুকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৭৮১(৮)    
লেখকের মন্তব্য

গানের পোস্ট আসবে।
তবে আগেভাগে বলছি না D
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮২৩(৯)    

:)

শুভকামনা অবিরাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮৪৪(১০)    
লেখকের মন্তব্য

Party কেককুক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮৫৯(১১)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮৬০(১২)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮২৬(১৩)    

এ উদ্যোগকে স্বাগত, প্রতীপ। শ্রমসাধ্য এ পোস্টে সাততারা এবং পোস্ট প্রিয়তে।
ধন্যবাদ।
[সুন্দর ভীর করে কৃষ্ণচূড়ায় > সুন্দর ভিড় করে কৃষ্ণচূড়ায়]

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮৫০(১৪)    
লেখকের মন্তব্য

বানান ঠিক করে দিয়েছি :)
অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৮৯০(১৫)    

তাহলে আমিও কিছু বলে নেই!
পাখি খাচা ভেঙে উড়ে গলে > খাঁচা
বাংলাদেশের স্বাধীনত লক্ষ প্রাণের দান > স্বাধীনতা
বন্ধু উঠে দাড়াও > দাঁড়াও

(মুখবন্ধ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯০৫(১৬)    
লেখকের মন্তব্য

আর আছে? আতংকে হাত পা .....

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৯৪(১৭)    

আমি কী জানি! কিকমু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯১৫(১৮)    

ঈশান মাহমুদ বলেছেন,

প্রতীপ, আপনার এই ভিন্নরকম উদ্যেগের প্রশংসা করার কোন ভাষা খুঁজে পাচ্ছি না। সাবিনার পর রুনা, এরপর কে ?
হয়তো খুরশীদ আলম। আপনার প্রতি অনেক ভালোবাসা।
আর হাঁ পোস্ট বরাবরের মতোই প্রিয় লেখার সিন্দুকে।

সহমত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯২৬(১৯)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৬১(২০)    

অসাধারন ১টা পোষ্ট রে ভাই। কোন ভাবেই ৭ না দিয়ে পারলাম না। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৭৮(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।
ভালো থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫০৪৩(২২)    

অসাধারন পোস্টের জন্য ধন্যবাদ প্রতীপ।

তবে রুনার চাইতে সাবিনা ইয়াসমিনই আমার বেশী প্রিয়।
আর আমার কুম্ভকর্ণ তো রুনা লায়লা বলতে পাগল! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫২৪৩(২৩)    

নাহ, রুনা লায়লা বেশি ভালো!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫২৪৪(২৪)    

গানের লিংক সহ-টহ কি পোষ্ট দিলেন এইটা প্রতীপ!!
পুরাই থিসিসের পেপার।
দারুন, আর কষ্টের জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪৮৭(২৫)    
লেখকের মন্তব্য

সাবিনার চেয়ে এই পোস্টে ঝক্কি বেশী ছিল। সাবিনারটা ছিল ফিল্মের শুধু সলো। কিন্তু রুনার পোস্টে ফিল্ম, আধুনিক, ডুয়েট, লোকগীতি, দেশের গান সংযোজন করেছি। ফলে লিংক তৈরি করা, তথ্য, ছবি সংযোজন সব মিলিয়ে আমার কাছে কাজটা কষ্টকর ছিল বৈকি।
ধন্যবাদ @শাওন৫০৪

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪৮৬(২৬)    
লেখকের মন্তব্য

অতএব সাবিনা'র পোস্ট আপনার জন্য আর রুনা'র পোস্ট আপনার কুম্ভকর্ণের জন্য রইলো D
@সুরঞ্জনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫০৯১(২৭)    

দারুণ একটা পোস্ট ভ্রাতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪৯১(২৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ দিদি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫০৯৩(২৯)    

এক কথায় অসাধারন।
আপনাকে স্যালুট। গুরু-মানি-ওস্তাদ গুরু-মানি-ওস্তাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪৯৪(৩০)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫০৯৭(৩১)    

আগেরটা ছিলো সাবিনাকে নিয়ে। এইবার রুনা।
দারুণ।
পরিশ্রমী পোস্ট।
সপ্ত তারা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৫০০(৩২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫১০৫(৩৩)    

দুর্দান্ত!
সাধুবাদ, প্রচুর পরিশ্রম লব্ধ এই পোস্টের জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৯৬৫(৩৪)    
লেখকের মন্তব্য

শুভকামনা রইলো আপনার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫১৮৭(৩৫)    

মুগ্ধ হয়ে পরে গিয়েছি এই পোষ্ট। অসাধারণ। মহা পরিশ্রমের পোষ্ট দিয়েছেন। আপনাকে সাধুবাদ জানাই ভাইয়া।
প্রিয়তে নিয়ে নিলাম। শুভকামনা। :) :) :) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৯৭২(৩৬)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পোস্ট পড়ার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫২১৮(৩৭)    

প্রিয়তে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬০০০(৩৮)    
লেখকের মন্তব্য

ধইন্যা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫২২০(৩৯)    

দারুণ! আবার প্রিয়তে!
তথ্যগুলোর জন্য ধন্যবাদ!
কিশোর বয়সে রুনা লায়লার বাড়ীর সামনে দিয়ে যেতে যেতে এক বন্ধু বলেছিলো, "এই যে বাড়ী দেখছিস, নাম DREAM, পরিবারের সবার নামের আদ্যক্ষর আছে এখানে!" সে নাম গুলো বলেছিলোও, কিন্তু ভুলে গিয়েছিলাম। আজ আবার মনে পড়লো!
- শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬০০৮(৪০)    
লেখকের মন্তব্য

জ্বী, তথ্যটি আমার জানা আছে।
আপনার মাধ্যমে এবার পোস্টের পাঠকরাও জেনে নিলেন :)
ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫২৯৩(৪১)    

আচ্ছা, বার বার ১০১ টা দেখানোর কারনডা কী? এর পেছনে অন্য কোনু উদ্দেশ্য নাই ত! সন্দসহ প্রিয়তে নিয়াগেলাম। দেখতে আছি সবই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৩০৪(৪২)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬০১৭(৪৩)    
লেখকের মন্তব্য

আমি তো মনে মনে সন্দ করসিলাম যে আফনে দেশী না। ঠিক কই নাই?

আমরা দেশীরা সবকিছুতে ফিরি পাইতে চাই। টুথপেস্টের সাথে টুথব্রাশ, ১০০% খাঁটি তৈলের সাথে ১০% ভেজাল, ১০০ জোকসের সাথে ১টা ফিরি ইত্যাদি ইত্যাদি। তো এইখানে ১টা গান ফিরি মানে পাঠকরা মনে করবেন- দেখছো কত্তো কষ্ট করছে, সাথে ১টা আবার ফিরিও দিছে! আসল কথা হৈল পাঠক গেলানোর চেষ্টা। বুইঝা লইছেন? এইডা কিন্তু আফনেরে কানে কানে কৈলাম। এই টিরিকস আবার ফাস কৈরা দিয়েন না।

আফনের সন্দ দূর কর্লাম। এখন আমারটা দূর করেন দেহি? (মাথা চুলকানোর ইমো)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬০২৫(৪৪)    

ভাবতাছি ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬৫৮৮(৪৫)    
লেখকের মন্তব্য

স্বপ্নবাজী এতো চিন্তাইছেন ক্যান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪০৭(৪৬)    

অসাধারণ পোষ্ট। প্রিয়তে রেখে দিলাম। কয়েকটা গান শুনে যাচ্ছি, অফিসেই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬৫৯৪(৪৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬০৪০(৪৮)    

সাতে সাত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬৫৯৮(৪৯)    
লেখকের মন্তব্য

:) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬২৭৩(৫০)    

সিন্দুকে ভরে নিলাম এই পর্বটাও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০২৯(৫১)    
লেখকের মন্তব্য

খুশী খুশী D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬২৭৪(৫২)    

আরে এইটা মিস হয়ে গেছিলো কিকরে!!!!
আবারো সাততারা
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০৩০(৫৩)    
লেখকের মন্তব্য

আবারো ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৬৬২৪(৫৪)    

"পরদেশী মেঘরে, আর কোথা যাস রে
বন্ধু ঘুমিয়ে আছে, দে ছায়া তারে"
এই গানটা খুঁজি, কিন্তু পাই না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০৩৪(৫৫)    
লেখকের মন্তব্য

এই গান ছাড়া রুনার কোন তালিকা সম্পূর্ণ হবে না। দি রেইন চলচ্চিত্রের গান।
এই পোস্টের ০৫ নম্বর গানে ক্লিক করুন। এটাই আপনার কাঙ্ক্ষিত গান :)
ছবিটি বাংলা ও হিন্দী ভাষায় নির্মিত হয়েছিল।
আপনার জন্য বোনাস, গানটির হিন্দী ভার্শন-
চলরে হাওয়া তু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৬৭৪৫(৫৬)    

অনেক ধন্যবাদ! সত্যি ভীষণ ভালো লাগছে খুঁজে পেয়ে।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।