প্রতীপ-এর সংক্ষিপ্ত পরিচিতি


০১. অশ্রু দিয়ে লেখা এ গান অশ্রু দিয়ে লেখা
০২. আবার দু'জনে দেখা হলো দুই জীবন
০৩. আমাকে ডেকো না এতো ভালোবেসে মিস লংকা
০৪. আমার চান্দের হাট
০৫. আমার ভাঙা ঘরে শ্রাবণ মেঘের দিন
০৬. আমার মাঝে আমি তো নেই চোখে চোখে
০৭. আমার সকল চাওয়া তোমারি কাছে বিরাজ বউ
০৮. আমার সারা দেহ খেয়ো গো মাটি নয়নের আলো
০৯. আমি আছি থাকবো সুন্দরী
১০. আমি কপলে পরেছি নতুন বউ
■ মাত্র ৭ বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে গান করতেন নিয়মিত। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞানে এমএ পাস করেন।
১১. আমি রজনীগন্ধা ফুলের মতো রজনীগন্ধা
১২. আলো তুমি নিভে যাও অনন্তপ্রেম
১৩. আশায় আশায় দিন কেটে যায়
১৪. আসিও বন্ধু তুমি কুসুমপুরের গল্প
১৫. আহা চোখের লজ্জা চন্দ্রনাথ
১৬. ইশারায় শিস দিয়ে বন্দিনী
১৭. এ আকাশকে সাক্ষী রেখে সোহাগ
১৮. এ কি সোনার আলোয় মনের মতো বউ
১৯. এ কোন চঞ্চলতা ইয়ে করে বিয়ে
২০. এ জীবন তো আর কিছু নয় কারণ

■ ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবিতে ‘মধু জ্যোৎস্নার দিপালী’ গানটি রেকর্ড করার মধ্যে দিয়ে প্লেব্যাকে তাঁর যাত্রা শুরু হয়। নায়িকা সুজাতা গানটির সাথে লিপসিং করেছিলেন। প্রয়াত কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর সাথে এই ছবিতে দ্বৈতকণ্ঠে ‘একটি পাখি দুপুর রোদে সঙ্গীবিহীন একা’ গানটি গেয়েছিলেন। তবে ‘নতুন সুর’ ছবিতে প্রথম গান করেন তিনি শিশু শিল্পী হিসেবে।
২১. এ সুখের নেই কোন সীমানা স্বামী-স্ত্রী
২২. এই উতলা রাতে পীচ ঢালা পথ
২৩. এই পৃথিবীর পরে আলোর মিছিল
২৪. এই মন তোমাকে দিলাম মানসী
২৫. এই রিমঝিম বরষাতে ছন্দ হারিয়ে গেল
২৬. একদিন ছুটি হবে ছুটির ঘন্টা
২৭. এমন তো প্রেম হয় দুই পয়সার আলতা
২৮. এট্টুস খানি দেখ বধুবিদায়
২৯. ও আমার ঝড়ে জীবনমৃত্যু
৩০. ও আমার মন কান্দে নাগর দোলা
■ ছোট বেলায় প্রতিমা ব্যানার্জির মতো গান গাইতে চেষ্টা করতেন। লতা, আশা, নির্মলা মিশ্র, গীতা দত্ত এদের গানও ভালো লাগতো। ৭২ সালের কথা। বোম্বেতে গানের একটি অনুষ্ঠানে গান গাইছেন। শ্রোতা হিসেবে আছেন এসডি বর্মন, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ী, রাজকুমারসহ আরো অনেকে। হঠাৎ দেখেন লতা মঙ্গেশকর ঢুকছেন। তাকে দেখে ভয় পেয়ে সাবিনা হারমোনিয়াম বন্ধ করে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তারপর সবাই আবার জোর করে ধরে বসিয়ে দিলো। শচীন দেবের অনুরোধে গাইলেন 'নাইয়ারে নাওয়ের বাদাম তুইলা'। তখন লতা মঙ্গেশকর উঠে এসে সাবিনা ইয়াসমিনকে আশীর্বাদ করলেন।

প্রযোজক মোস্তফা কামাল সৈয়দের সাথে বিটিভি'র অনুষ্ঠানে
৩১. ও পাখি তোর যন্ত্রণা অতিথি
৩২. ওগো চাঁদ তুমি কি জান না ইয়ে করে বিয়ে
৩৩. ওরে ও জান রে জীবন নৌকা
৩৪. ওরে ও পরদেশী আসামী
৩৫. কত নিঝুম রাতের নাচের পুতুল
৩৬. কত যে ফাগুন গেছে চেনামুখ
৩৭. কাগজের ফুল আমি মায়ার হরিণ
৩৮. কারো আপন হইতে পারলি না অন্তর প্রেমনগর
৩৯. কিনিকিনি কংকন বাজে গো স্বপ্ন দিয়ে ঘেরা
৪০. কী দেবো রে কাঙাল আমি ধনদৌলত
■ এক হাজার পাঁচশ এরও বেশী ছায়াছবিতে কন্ঠ দিয়েছেন। সেরা কন্ঠের গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পেয়েছেন ১২বার। ছবিগুলো হলো- সাধারণ মেয়ে (১৯৭৫), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯), কসাই (১৯৮০), চন্দ্রনাথ (১৯৮৪), প্রেমিক (১৯৮৫), রাজলক্ষী শ্রীকান্ত (১৯৮৭), দুই জীবন (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), রাধাকৃষ্ণ (১৯৯২), দুই দুয়ারী (২০০০), দুই নয়নের আলো (২০০৬)।

একটি বানিজ্যিক ব্যাংকের পক্ষে শিল্পীকে সংবর্ধনা জানাচ্ছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী
৪১. কেউ কোনদিন আমারে তো সুন্দরী
৪২. কোন লজ্জায় ফুল সুন্দর হলো অধিকার
৪৩. খবরের কাগজে ছাপা তো হবে না তিনকন্যা
৪৪. গীতিময় সেই দিন ছন্দ হারিয়ে গেল
৪৫. গুনগুন গান গাহিয়া সুজনসখী
৪৬. চিঠি দিও প্রতিদিন অনুরোধ
৪৭. ছোট্ট একটি গ্রাম সেতু
৪৮. জনম জনম ধরে দেবদাস
৪৯. জন্ম থেকে জ্বলছি মা গো জন্ম থেকে জ্বলছি
৫০.জানি না সে হৃদয়ে একই অঙ্গে এত রূপ
■ ৫বার বাচসাস পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালে ‘একুশে পদক’ লাভ করেন। ১৯৮৫ সালে ভারতের ‘বিশ্ব উন্নয়ন সংসদ’ সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে এবং ‘সংসদ রত্ম’ সম্মানে ভূষিত করে। এছাড়াও তিনি ভারতে ১৯৯২ সালে বি, এফ, জে, এ কর্তৃক ‘সজনী গো সজনী’ ছায়াছবিতে কন্ঠদানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচিত হন। সংগীতের ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ সাবিনা ইয়াসমীনকে ১৯৯৬ সালে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।

উদীয়মান কণ্ঠশিল্পী ইমরান'এর সাথে রেকর্ডিং স্টুডিওতে
৫১. জীবন মানে যন্ত্রণা এখনি সময়
৫২. ঝড়ের পাখি হয়ে পীচ ঢালা পথ
৫৩. তুই যদি আমার হইতি রে শ্রাবণ মেঘের দিন
৫৪. তুমি তো এখন জীবন নৌকা
৫৫. তুমি যদি সুখী হও বড় বাড়ির মেয়ে
৫৬. তোমার দুনিয়া দেখিয়া শুনিয়া সুন্দরী
৫৭. তোমারি পরশে জীবন আমার অংশীদার
৫৮. তোর আঁচলে মমতার ছায়া বিরোধ
৫৯. দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক অলংকার
৬০. দুঃখ ভালোবেসে প্রেমের খেলা জন্ম থেকে জ্বলছি
■ নজরুল সংগীতের পাশাপাশি রবীন্দ্র সংগীতও রেকর্ড করেছেন। যেমন- ‘বধু বিদায়’ ছবিতে ‘আমার যাবার সময় হলো দাও বিদায়’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিটির রিমেক ভার্শনে ‘পথহারা পাখি কেঁদে ফিরে একা’, ‘লাইলী-মজনু’ ছবিতে ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ গানটি করেছেন। তপন মাহমুদ এর সাথে রবীন্দ্র সংগীতের ডুয়েট এ্যালবাম বের করেছেন। প্রস্তুতি নিচ্ছেন রবীন্দ্রসংগীতের সলো এ্যালবাম করার জন্য।

প্রয়াত আজম খানের সাথে কবীর সুমনসহ সাবিনা ইয়াসমিন
৬১. নজর লাগবো বলে লাল কাজল
৬২. নে রে হার মেনেছি আপনপর
৬৩. পথ চেয়ে কত আর আশার আলো
৬৪. পাপ্পা আমায় দুষ্টু বলে বলুক টাকা আনা পাই
৬৫. পীরিত কইরা কানতে হইলে বিদ্রোহী পদ্মা
৬৬. প্রেম মুরতি ঘনশাম চন্দ্রনাথ
৬৭. প্রেমে পড়েছে মন রং নাম্বার
৬৮. প্রেম যেন এক সমাধান
৬৯. ফুল আছে কাঁটা আছে লাভ ইন সিঙ্গাপুর
৭০. ফুল যদি ঝরে গিয়ে আনারকলি
■ দেশের প্রায় সকল সুরকারের পাশাপাশি উপমহাদেশের বরেণ্য সুরকার ভি বালসারা ও আরডি বর্মণের সুরে গান গেয়েছেন। বিখ্যাত কণ্ঠশিল্পী শ্যামল মিত্র, কিশোর কুমারের সাথেও ডুয়েট গান করেছেন। প্রিয় সংগীত শিল্পী মেহেদী হাসান, শাহনাজ রহমতউল্লাহ ও রুনা লায়লা। প্রিয় গান শ্যামল মিত্রের ‘তুমি কি এমনি করে থাকবে দূরে’।
৭১. বন্ধু ও গো কী করে ভাবলে এপার-ওপার
৭২. বরষার প্রথম দিনে দুই দুয়ারী
৭৩. বাপের চোখের মণি নয় জোকার
৭৪. ভালোবাসি বলিব না আর কসাই
৭৫. ভালোবেসে গেলাম শুধু কেউ কারো নয়
৭৬. ভালোবেসে ভুল করেছি ভাত দে
৭৭. মন আমার ছোট্ট তরী গাঙচিল
৭৮. মন দেব কি দেব না কী যে করি
৭৯. মন বলে খোলে গেছে দ্বার অশ্রু দিয়ে লেখা
৮০. মন যদি ভেঙে যায় জোয়ার ভাটা
■ নায়িকার হাতের প্রক্সি হিসেবে ‘মনের মতো বউ’ ছবিতে ‘এ কি সোনার আলোয়’ গানে পিয়ানো বাজানোর দৃশ্য খান আতা শ্যুট করেছিলেন সাবিনা ইয়াসমিনকে দিয়ে। গাজী মাজহারুল আনোয়ারের ‘উল্কা’ চলচ্চিত্রে স্বনামেই একটি গান দৃশ্যে অভিনয় করেছেন।

রুনা লায়লা'র সাথে স্টেজে
৮১. মনটা ছিল পথে পড়ে চিৎকার
৮২. মরিব মরিব আমি দাও গো আমায় বড় বাড়ির মেয়ে
৮৩. মাধবী রাতের নীল জোছনায়
৮৪. যদি আমাকে জানতে সাধ হয় হারজিৎ
৮৫. যদি গো তার দেখা পাইতাম বড় বাড়ির মেয়ে
৮৬. যদি ডেকে বলি আমার আছে জল
৮৭. যে কথা নীরবে ভাষা খোঁজে ভালো মানুষ
৮৮. যেও না সাথী দূরদেশ
৮৯. রঙধনু ছড়িয়ে চেতনার আকাশে বসুন্ধরা
৯০. রাগের পরে অনুরাগ পায়ে চলার পথ
■ অভিনেত্রী অঞ্জনা শিল্পীর খুব ঘনিষ্ঠ বন্ধু। একদিন অঞ্জনা বেড়াতে গেছেন সাবিনার বাড়িতে সারাদিনের জন্য। দুপুরে খাওয়ার পর দুজনে বাগানে হাঁটছিলেন। অঞ্জনা অনুরোধ করলেন সাবিনাকে গান গাওয়ার জন্য। সাবিনা গুনগুন করে গান গাইতে শুরু করলেন। দেয়ালের ওপাশে তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথিক মন্তব্য ছুড়লেন, ‘এ্যাহ, চাবিনা ইয়াচমিন হইবার চায়!’

গীতিকার গাজী মাজারুল আনোয়ার'এর সাথে টিভি চ্যানেলের অনুষ্ঠানে
■ একজন ব্যাংকারের সঙ্গে প্রথম বিয়ে ভেঙে যাবার পর দ্বিতীয় বিয়ে করেন নৃত্য পরিচালক আমির হোসেন বাবুকে। ২০০০ সালে বিয়ে করেন কবীর সুমনকে। এক ছেলে, এক মেয়ে। মেয়ে বাঁধন ব্যাংকে চাকরি। মেয়ে বাঁধনের সাথে ‘প্রতিচ্ছবি’ নামে ডুয়েট এ্যালবামও রিলিজ করেছেন।
৯১. রুই কাতলা ভেবে অন্যায় অবিচার
৯২. লেখাপড়া জানতাম যদি আনাড়ি
৯৩. লুকিয়ে ছিল মনে মায়ার বাঁধন
৯৪. শতজনমের স্বপ্ন তুমি রাজলক্ষ্মী শ্রীকান্ত
৯৫. শহর থেকে দূরে শহর থেকে দূরে
৯৬. শুধু গান গেয়ে পরিচয় অবুঝ মন
৯৭. সন্ধ্যার ছায়া নামে পুত্রবধু
৯৮. সবাই বল মা প্রতিনিধি
৯৯. সাথী সুখে থাকো তুমি চাঁদনী
১০০. সে যে কেন এলো না রঙবাজ
১০১. হায় রে কপাল মন্দ গোলাপী এখন ট্রেনে
*সাবিনা ইয়াসমিনের চলচ্চিত্রের গানের সেরা ১০১ নির্বাচন করা কাজেই সহজ বিষয় নয় সেটা সহজে অনুমেয়। এই পোস্টে গান নির্বাচনের ক্ষেত্রে দু’টো বিষয় বিবেচনায় আনা হয়েছেন। প্রথমত সুন্দর গানের কথা এবং দ্বিতীয়ত গানের লিংক প্রাপ্তি। অনেক গান সেরাতে স্হান দেয়া সম্ভব হয়নি মূলত লিংক না প্রাপ্তির কারণে। আর বাছাইয়ের ক্ষেত্রে গানগুলো স্বাভাবিকভাবেই আমার নিজস্ব পছন্দ দ্বারা প্রভাবিত হয়নি সেটা অস্বীকার করা সঠিক হবে না। তথ্যগত কোন ত্রুটি থাকলে মন্তব্যঘরে জানানোর জন্য পাঠকদের কাছে অনুরোধ রইলো।
মন্তব্য
অনেক যত্ন করে লেখাটি লিখেছেন তার জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন একটি তথ্যবহুল লেখা উপহার দেওয়ার জন্য।
লেখকের মন্তব্য
পোস্টে ভ্রমণের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
অনেক পরিশ্রমের পোস্ট
সাততারা
আস্তে ধীরে সব গুলো গান শুনার ইচ্ছা রইলো
লেখকের মন্তব্য
গান শুনার সময় লিংকে কোন সমস্যা থাকলে জানাতে পারেন।
ধন্যবাদ।
বাহ্ ! দারুন দারুন !

বিরাট শ্রমসাধ্য একটি কাজ।
লিঙ্ক সহ এমন বিশাল সংগ্রহের গানের পোস্ট অতীতে কেউ দিতে পেরেছে কিনা আমার জানা নেই।
এখন লিঙ্ক গুলো ঠিক মতো কাজ করলেই হয়।
প্রতীপ, আপনার এই কষ্ট সাধ্য কাজের প্রতি শ্রদ্ধা রেখে গেলাম।
সেই সঙ্গে সাত তারা সহ পোস্ট প্রিয়তে ।
লেখকের মন্তব্য
আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।
আপনার জন্য (এখানে একটা প্রোগ্রামে তোলা):
লেখকের মন্তব্য
ঐখানের কোন গানেরও লিংক দেয়া যেত
কোন কথা হবে না।
সরাসরি প্রিয়তে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ
ওহ, দারুন!! এত কষ্ট করে পোস্ট দিলেন প্রতীপ? এ তো সাংঘাতিক শ্রমসাধ্য ব্যাপার!! ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
১৯৬৭ সালে ঢাকা কলেজের উন্মুক্ত মঞ্চে সাবিনার কণ্ঠে শুনেছিলাম, "আকাশে জাগে কত যে আলো, ও আলো অন্ধ নয়নে জ্বালো!" তখন তার পরিচয় ছিল ফরিদা ইয়াসমিনের বোন। সেদিনই বুঝেছিলাম যে এই মেয়ে ভবিষ্যতে দেশের রত্ন হয়ে উঠবে। সে ধারণা মিছে হয় নি।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
অবাক হলাম। সেই ৫০ বছর আগে শুনা গান মনে রাখতে পেরেছেন!
তা'হলেই বোঝেন, সেই তরুণ মনে কেমন দাগ কেটেছিল সাবিনা!
আমার সহপাঠিরা তাকে কোলবালিশ বলে উপহাস করেছিল, আর আমি মুগ্ধ হয়ে শুনেছিলাম তার গান। আরও কয়েকটা গান সেদিন গেয়েছিল সাবিনা, সেগুলোর কথা একটুও মনে নেই।
অনেক প্রয়োজনী, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, অনেক শ্রম সাধ্য আপনার এই পোষ্ট।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
প্রথম গান ডাউনলোড করলাম-আমার ভাঙা ঘরে-শ্রাবণ মেঘের দিন।
লেখকের মন্তব্য
গানটা খুব সুন্দর।
সিন্দুকে ভরে নিলাম। এবার পছন্দের গানগুলো ডাউনলোড শুরু করি।
লেখকের মন্তব্য
আইডিএম বা এজাতীয় কোন সফটওয়ার ইনস্টল করা না থাকলে ইস্নিপ্স থেকে গান নামানো বেশ ঝামেলার।
তবে এখন ইস্নিপ্সে খুব আরামে গান শুনা যায়।
প্রিয়তে!
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
লেখকের মন্তব্য
প্রিয়তে নেয়ার জন্য ধইন্যা।
আসলেই প্রশংসনীয় পোস্ট। প্রিয়তে নিলাম।
লেখকের মন্তব্য
প্রিয়তে নেয়ার জন্য ধইন্যা।
অচিন দেশে,
ঝর্ণাধারা হয়ে
যাব ভেসে...
তারা হয়ে উঠব!
মেঘ হয়ে ভাসব!
লুকোচুরি খেলার ছলে
লুকি য়ে র ব।।
লেখকের মন্তব্য
ছোটবেলা এই গানটা খুব গাইতাম।
চমৎকার কাজ।
সাততারা দিলাম। লিস্টের বেশিরভাগ গানই আমার খুব প্রিয়। এর মাঝে সেরা অসেরা বাছা অসম্ভব।
গান গুলো শুনছি এক একে।
লেখকের মন্তব্য
আরো কত গান রয়ে গেছে সাবিনা'র!
কিছু কি বলতে হবে?
লেখকের মন্তব্য
না বললে বুঝবো কী করে?
বলতেই হবে নাকি??
লেখকের মন্তব্য
দারুণ কাজ হয়েছে! সিন্দুকে নিয়ে গেলাম!
- শুভ কামনা, প্রতীপ!
লেখকের মন্তব্য
সিন্দুকে নেয়ার জন্য ধন্যবাদ।
প্রিয়তে লিলাম।
লেখকের মন্তব্য
ভালো লাগলো জেনে।
ধন্যবাদ।
পোস্ট প্রিয়তে
আরো কিছু গান যুক্ত করার অনুরোধ রেখে গেলাম--
সুমনের সঙ্গে দ্বৈত "ভাল আছি ভাল থেক"
সুমনের কথা-সুরে "আলোর কাছে হাত পেতেছি হাত পেতেছি অন্ধকারে", "নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই"
লেখকের মন্তব্য
একটু খেয়াল করলে দেখবেন- এখানে সংকলিত গানগুলো ফিল্মের ও একক।
সাবিনার ননফিল্মি বা ডুয়েট গানগুলো এখানে নিয়ে আসিনি।
আগামীতে হয়তো এই নিয়ে পোস্ট তৈরি করবো।
ধন্যবাদ।
এই পোষ্টটিও সরাসরি প্রিয়তে গেলো।
আপনার দুই দুইটা পোষ্ট রীতিমত গিলে খেয়েছি আমি।
লেখকের মন্তব্য
ধন্যবাদ
পোষ্ট প্রিয়তে রাখলাম।
সাবিনা আর রুনা আমাদের দেশের মুল্যবান সম্পদ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য।
প্রিয়তে রেখে দিলাম
লেখকের মন্তব্য
ধইন্যা
মন্তব্য করুন