লেখকের ক‌থা

সদর দরজা

অপরিপক্ক বিশ্বাস

ব্লগারের প্রোফাইল ছবি

বিশ্বাস আজ নিবীড় কালো পদ্মলোচনার অন্ধত্ব
তবু সে হতে চায়নি গতকালের নিকষ কালো গত।
বিশ্বাস আজ বোবা মুখের অশ্রু ঝরা কলঙ্কিত হাসি
হয়তো সে আত্মভোলা কোকিলের চিরন্তন কুহু ডাকের বাঁশি।
বিশ্বাস যেনো অমায়িক রমণীর তাড়িয়ে বেড়ানো দুঃস্বপ্ন
তবু সে অপরিপূর্ণতায় হারিয়ে যাওয়া একটুখানি পূণ্য।
বিশ্বাস আজ রন্ধ্রহীন সবুজ পাতায় ক’ফোঁটা আটকে পরা জল
সে যেনো বহু রজনীর নিদ্রাকাতর নয়ন ঢলঢল।

বিশ্বাস যেনো সফেদ আকাশে কালো মেঘের আনাগোনা
এ যেনো মিষ্টি জলে মিশিয়ে দেয়া সাগর জলের লোনা।
বিশ্বাস এখন শাপলার কোলে অপাঙক্তেয় ফড়িঙের চাওয়া
এ যেনো চড়ুই হয়ে বাবুই পাখির ঘর বুনতে যাওয়া।
বিশ্বাস সে তো ভোর বেলার শিশির বিন্দু দিনের শুষ্ক ঘাস
হয়তো সে পরিপূর্ণ জীবনে বোনা ফসলের অপরিপক্ক চাষ।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৮৪৭(১)    

ওয়াও! জামি ভাই, গ্রেট! এই অসামান্য প্রতিভা এত্তদিন লুকিয়ে রেখেছেন কেনো? আমার কাছে অনেক ভাল লাগল।
অসম্ভব সুন্দর, না না, সম্ভব সুন্দর!
---
"বিশ্বাস" এর বিশ্বাস নেই,
লেখাটা পড়ে বিমোহিত হলাম
হারালাম খেই!
---
অপাঙ্কতেয়> অপাঙক্তেয় হবে।
---
ভাল থাকুন অবিরত!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯০৩(২)    
লেখকের মন্তব্য

প্রথম বারেই গ্রেট বানিয়ে দিলেন? D
অসংখ্য ধন্যবাদ। কারণ আপনিই তো আমার কবিতায় প্রথম মন্তব্য করলেন।
আশা করছি সাথে থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯০৬(৩)    

তাহলে এটা বলা যায়, আপনার লেখা প্রথম কবিতায় প্রথম কমেন্ট করে একেবারে ইতিহাসের অংশ হয়ে গেলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯০৮(৪)    
লেখকের মন্তব্য

ভালো লাগছে / পুরাই একমত / জটিল D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯১৫(৫)    

:)

(বাচাললিস্টে আমাকে প্রায় ধরেই ফেললেন।)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯১৭(৬)    
লেখকের মন্তব্য

আকাশ আর মাটি কি চাইলেই এক হতে পারে ভাই। হায়রেকপালমন্দ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯১৯(৭)    

বাপ্রেবাপ!
কি দামী কথা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯৭৫(৮)    

বিশ্বাস সে তো ভোর বেলার শিশির বিন্দু দিনের শুষ্ক ঘাস
হয়তো সে পরিপূর্ণ জীবনে বোনা ফসলের অপরিপক্ক চাষ

ভালো লাগলো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮০৯৬(৯)    
লেখকের মন্তব্য

আপনাদের ভালো লাগাই আমার পথচলা।
ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮০৪৩(১০)    

বিশ্বাস এখন বিশ্বাসের বস্তু।
প্রতিনিয়ত চলে সিঁদ কাটা তার ঘরে।
শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮০৯৭(১১)    
লেখকের মন্তব্য

সাথে থাকার জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৫৯৬(১২)    

বিশ্বাস যেনো সফেদ আকাশে কালো মেঘের আনাগোনা
এ যেনো মিষ্টি জলে মিশিয়ে দেয়া সাগর জলের লোনা।

বলার কিছু নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৭০৬(১৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ভাইয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮০০(১৪)    

হাই জামি ভাই
কি খবর? কেমনাছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮০৩(১৫)    
লেখকের মন্তব্য

ভাই শীতে কাবু হয়ে গেছি। কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছা করে না।
তারপরও শীতবস্ত্র বিতরণের একটা কাজ আছে। ওটা গুছিয়ে নিতে হবে।
আপনার খবর কি? ভার্সিটি/ অফিস নাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮০৫(১৬)    

অফিসেই আছি, সন্ধ্যায় ভার্সিটিতে যাবো।
---
শীত মানুষকে অলস করে দেয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮১৭(১৭)    
লেখকের মন্তব্য

-সহমত।
আঙ্গুলই তো চলছেনা ঠিক মতো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮২২(১৮)    

হুম।
---
মা'র খবর কী? কেমন আছেন উনি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮২৫(১৯)    
লেখকের মন্তব্য

আজ বললো, আগের চেয়ে ভালো বোধ করছেন। দোয়া করবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৮২৭(২০)    

শুনে,
আনন্দ পেলাম
মনে।
---
আন্তরিকভাবেই দোয়া রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯৮০৫(২১)    

আসলে বিশ্বাস বস্তুটাই জটিল।
ভাল লাগলো।
ভাল থাকবেন, শুভকামনা সতত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯৮২১(২২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।
চলার পথে শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০০৩১১(২৩)    

ঘুরে গেলাম, ভালো লাগা জানিয়ে গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০০৩৫৫(২৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। সাথে থাকার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৭৪(২৫)    

তুমি কবিতা লেখো জানা ছিলনা ।

অনেক ভালো লাগলো ।

কবিতা আমার খুব পছন্দ। কিন্তু লিখতে পারিনা। তোমাকে ঈর্ষা হচ্ছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৮৭(২৬)    
লেখকের মন্তব্য

D D D
লিখে ফেলুন আপু। হয়ে যাবে।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।