ফজলে হাসান জামি-এর সংক্ষিপ্ত পরিচিতি

বুবু তুই কবে আসবি?
কবে তোর আশীর্বাদের চুমু মাখিয়ে দিবি
আমার এই শীর্ণ ললাটে?
তোর কি মনে পড়ে বুবু,
আমার চুলে তোর বিলি কাটার কথা?
বলেছিলি শুনাবি কত শত গল্প
যাদের তুই বেঁধেছিলি ভালোবাসার মলাটে।
খুব ইচ্ছে করে বুবু, তোর পাশে বসি,
হাতে হাত রেখে তোর ভাবনায় হারিয়ে যাই।
কিন্তু কেন বুবু বারবার আমি
আঁটকে যায় তোর মনের কপাটে?
মনে কি পড়ে বুবু,
ঘন ডালভাত খাইয়ে দেয়ার কথা,
আর তো পারিনা বুবু,
কেন এই না দেখার কষ্ট?
তুই কি পারিসনা আমার কাছে আসতে
একগুঁয়ে এই সমাজ রীতি পাল্টে?
(বুবু খুব মনে পড়ছে তোমাকে)
মন্তব্য
সবটাই ঠিক ছিলো! শেষে এসে আর বুঝিনি!
তুই কি পারিসনা আমার কাছে আসতে
একগুঁয়ে এই সমাজ রীতি পাল্টে?=================এই লাইনটার মানে কী?
=========
মন কিন্ঞ্চিত খারাপ হলো!
লেখকের মন্তব্য
নয়ন ভাই, সব প্রশ্নের উত্তর হয়না।
সত্যিই!
!!! ! ! ! বিস্ময় হতে হল কেন যেন !! তবে ভাল লেগেছে
লেখকের মন্তব্য
বিস্ময় কেন জন্মাল!! ?
বুঝলাম না কেন বিস্ময় জন্মালো !! আমি এই জন্যও বিস্মিত !!
লেখকের মন্তব্য
খারাপ লাগাটুকু আমার মাঝে থাক।
-----------------------
কেমন আছেন কারিমাট ভাই?
ভালই আছি
আপনার কবিতায় আমার একবোন কে খুজে পেলাম
যে গত তিন মাস আগে মারা যায়
আমার আপন কোন বড় বোন নাই
সেই ছিল আমার বড় বোন
লেখকের মন্তব্য
আপনাকে কষ্ট পাইয়ে দিয়ে নিজের বেশ কষ্ট লাগছে।
নারে ভাই,
জীবনটাই তো কষ্টের
বুবুর জন্য ভাইয়ের ভালোবাসা টুকু অনুভব করলাম
লেখকের মন্তব্য
ব্যকুল করা আকুলতা-----
ধন্যবাদ সমুদ্রজল।
আজকে সব মন খারাপ করা পোষ্ট পড়তেছি।
লেখকের মন্তব্য
ভাই, আপনার মন খারাপ করিয়েছি বলে আমি দুঃখিত।
ভাই নাকি আপু ??
বুবু যেখানে আছেন ভালো থাকেন যেন।
আবেগটুকু অসাধারন। তার দৃশ্যপট তৈরি, শব্দের নিখুঁত বুনন, আর যে পবিত্র শুদ্ধ অনুভূতি তা অবর্ণনীয় ।
তোমার বুবু হওয়া যে কারো জন্যই অসম্ভব গৌরবের আর সীমাহীন আনন্দের।
প্রিয়তে নিলাম প্রিয় ভাইয়া। এই কবিতাটিকে । তোমাকেও ।
লেখকের মন্তব্য
আমার বুবু যদি এই আবেগটুকু বুঝতে পারে তাহলেই খুশি।
লেখকের মন্তব্য
বুবু ভালো থাক সব ভালোদের ভীড়ে
কষ্টের উপাখ্যান।
লেখকের মন্তব্য
সত্যি বেশ কষ্টের।
কী বলব! যে কষ্ট পায় সেই বোঝে ঐ কষ্টটা কত তীব্র। অন্যেরা শুধু সান্ত্বনাই দিতে পারে। তাতে কষ্ট কতটা লাঘব হয় কে বলতে পারে!
কবিতাটা ভাল লেগেছে।
লেখকের মন্তব্য
মন্তব্যটা কঠিন সত্য।
ধন্যবাদ দাদা।
সুন্দর
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুমন ভাই।
প্রচন্ড আবেগি
লেখকের মন্তব্য
জি ভাইয়া।
অসাধারণ কবিতা।
সবাই যখন শুধু প্রেমিকা নিয়ে ভাবছিল তখন এই একজন জামি ভায়াকেই পাওয়া গেল যিনি বুবুকে মনে করে কবিতা লিখছেন। আমার কাছে ভাল লেগেছে।
বিষয়ের ভিন্নতা মানুষকে আলাদা করে চোখে দেখায়।
শুভেচ্ছা।
লেখকের মন্তব্য
এত সুন্দর মন্তব্যের পরে আসলে ঠিক কি বলতে হয় আমি এখনো শিখিনি ভাই।

উদ রাজী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলতে পথে শুভকামনা।
একগুঁয়ে সমাজ রীতি পাল্টাবে কিনা জানিনা কিন্তু সময় হলে নিশ্চয় ''বুবু'' আপনার কাছে আসবে। কারন ''মা-সন্তান'' বন্ধনের মতই ''ভাই-বোন'' বন্ধনটাও অবিচ্ছেদ্য
ভালো থাকবেন।
লেখকের মন্তব্য
চমৎকার বলেছেন হীরা ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
'কাজলা দিদি'র আধুনিক সংস্করন মনে হলো। খুব সুন্দর আবেগী কবিতা। হৃদয় ছুঁয়ে দিল। যে বুবুকে উদ্দেশ্য করে কবিতাটি রুচিত হয়েছে, তিনি নিঃসন্দেহে ভাগ্যবতী ।
লেখকের মন্তব্য
ঈশান ভাই, কাজলা দিদির সাথে মিলিয়ে ফেললেন!!


আমার বুবু যদি আপনার এই লিখাটা পড়তো
বুবু পড়েছে কবিতা।
খুব ভাল লাগলো। শেষ লাইন গুলোয় আবেগ খুব নড়াচড়া করে।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ শামীম ভাই।
আপনার বুবু কই থাকেন?
লেখকের মন্তব্য
আমার কাছ থেকে অনেক দূরে------
এত সুন্দর একটা আবেগি লেখা চোখ এড়িয়ে গেল কি করে!
লেখকের মন্তব্য
পরে এসেও আবেগটুকু ধরতে পারার জন্য ধন্যবাদ।
আজ এই কবিতাটি পড়ে চোখ জলে ভরে গেল। আমার ছোট্ট ভাইয়াটি আমার কাছ থেকে আজ অনেক দূরে, চাইলেই পাওয়া যায়না , ইচ্ছে করলেই ছুঁয়ে দেখা যায়না, তার ব্যাকুল করা বুবু ডাক শুনতে পাওয়া যায়না ।
বড় পবিত্র আর বড় মায়ার আমার ছোট ভাইয়াটি ।
ভালো থাকুক সে। নিরন্তর।
জামিকে আবারো ধন্যবাদ এই অসাধারণ কবিতাটির জন্য।
মন্তব্য করুন