ফজলে হাসান জামি-এর সংক্ষিপ্ত পরিচিতি

আমাদের দেশের রাজনীতি সবসময় বিপ্রতীপ কোণে অঙ্কিত রেখাগুলোর মতো। যেখানে সরকারী দল ও বিরোধীদল একে অন্যের বিপরীত দিকে হেঁটে চলে। যেনো তারা একজনের মুখ অন্যজন দেখতে চাননা। আর দুই মতাদর্শের দুই দলের নেতাদের এক সারিতে আনতে পারাটা মনে হয় আমরা ভয়ঙ্কর কোন স্বপ্নেও ভাবার সাহস করিনা।

কিন্তু ছবির মাধ্যমে একজন ব্যক্তি পেরেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল আলম।
কিছুদিন আগে আমার একটি জাতীয়তা সনদের প্রয়োজন পরাতে আমি কাউন্সিলরের অফিসে যাই। কাউন্সিলরের কক্ষে এই ছবিটা দেখেই আমি তাজ্জব বনে যায়। কারণ এটি দুষ্প্রাপ্য একটি ছবি। সরকারী নীতিমালা অনুযায়ী সব সরকারী-বেসরকারী অফিসে সরকার প্রধানের ছবি থাকাটা আবশ্যক। কিন্তু তিনি বিরোধীদলীয় নেত্রীর ছবিও রেখেছেন। এই ছবির ব্যপারে তার কাছে জানতে চাইলে বলেন, তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আর তিনি দেশে রাজনৈতিক সমতা চান। মাহাবুবুল আলমকে সেদিন আমি ধন্যবাদ দিয়েছিলাম তার এই সুন্দর চাওয়ার জন্য।
আমরা কি রাজনৈতিক দলগুলোর কাছে মাহাবুবুল আলমের মতো চাইতে পারিনা- রাজনৈতিক সমতা। যার মাধ্যমে নিশ্চিত হবে সুন্দর রাজনৈতিক পরিবেশ।
মন্তব্য
তার মত আরোও কিছু নেতা যদি এমনটা ভাবতো তাহলে দেশের অবস্থা অন্যরকমই হতো।
আপনাকেও ধন্যবাদ, এই সুন্দর বিষয়টি জানানোর জন্য।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
হায়াল্লাহ!
জামি ভাই, কমেন্ট গেসেগা!
আমার পোস্টও হাপিশ!
লেখকের মন্তব্য
কষ্ট লাগিলো মনে। ভাই আপনার পোস্টের সাথে তো আমার মন্তব্য ও হাপিশ! হায়াল্লাহ।
পুরাই ছ্যাড়াবেড়া অবস্হা!
গতকাল যে কয়টা কমেন্ট করেছি একটাও নেই। মেজাজটাই খারাপ।
এখানেও একটা কমেন্ট করেছিলাম।
লেখকের মন্তব্য
আমিও জবাব দিয়েছিলাম!

স্যালুট তাহাকে-------
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকে।
কী জানি, আমার কেমন যেন লাগছে! এটাও এক ধরণের চালবাজী নয় তো? সকলকে খুশি রাখবার অভিপ্রায়ে যদি করে থাকেন? রাজনৈতিক নেতাদের বিশ্বাস করতে ভারী কষ্ট হয় এখন!
লেখকের মন্তব্য
রাজনীতি দেখছি আমাদের বিশ্বাসে চিড় ধরিয়েছে। তবে এই বিশ্বাস যেন খালি রাজনীতির জন্যই হয়।
বাঁচালশ্রেষ্ঠ লিস্টে আপনি ঢুকে পড়েছেন,
অভিনন্দন!
(একটু পর তো আমাকে ছুঁয়ে ফেলবেন!)
লেখকের মন্তব্য
ধন্যবাদ। আসলে প্রতিটা লিখা এমন যে মন্তব্য না করে উপায় নেই।
ভয় নেই, মাটিতো আর চাইলেই আকাশ ছুঁতে পারেনা।
না না, আপনাকে কি আমি নিষেধ করেছি নাকি যে কমেন্ট করতে পারবেন না!?!
আপনার এমন সক্রিয় উপস্হিতি এবং উচ্ছ্বলতা আমাকে খুবই আনন্দিত করছে!
লেখকের মন্তব্য
আমি আসলে তা বুঝাতে চাইনি। মজা করছিলাম। আপনাদের সঙ্গ আমি খুব উপভোগ করছি।
আমরাও মনে প্রাণে চাই সমতা! বাঁচাল হওয়ার জন্যে অভিনন্দন্!
লেখকের মন্তব্য
ধন্যবাদ। সত্যি বলতে কি বাঁচালের তালিকায় নিজের নাম দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।
সবাই চাই কিন্তু যাদের উদ্দ্যেশে এই চাওয়া তারই চায় না।
ভাল থাকবেন, শুভকামনা সতত।
লেখকের মন্তব্য
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
উনাকে স্যালুট।
এরকম মনমানষিকতা সবার হোক, বিশেষকরে রানৈতিক নেতাগুলোর
লেখকের মন্তব্য
সহমত।
ভালো থাকবেন।
আমাদের ইচ্ছা আমরা রাজনৈতিক সমতা চাইতেই পারি।
রাজনৈতিক দলগুলো কখনো তা করবেনা এটাও তাদের ইচ্ছা।
আমরা বিচিত্র এক দেশের অভাগা জাতি।।
লেখকের মন্তব্য
সহমত।
মন্তব্য করুন