ফজলে হাসান জামি-এর সংক্ষিপ্ত পরিচিতি

(২০১২ সালের প্রথম পোস্ট দিলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে......)
অনেক দিন ধরে যোগাযোগ না হওয়াতে গ্রামের এক মহিলা তার প্রবাসী স্বামীকে চিঠি লিখছেন। মহিলার আবার যতিচিহ্ন ব্যবহারের জ্ঞান ছিল প্রায় শূণ্যের কোঠায়। সেই মহিলার লিখা চিঠিখানার শুরুর অংশটুকু দেখুন......
ওগো!
এইকি ছিলো তোমার কপালে আমার পা? ফুলিয়া উঠিয়াছে বাড়ির উঠানটা। পানিতে ভরিয়া গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফুটা হইয়া গিয়াছে গাভীর পেট! দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ? রোজ দুই সের করিয়া দুধ দেয় তোমার বড় ছেলে। স্কুলে যাইতে চাহে না ছাগল ছানাটি। দুইটা বাচ্চা দিয়াছে তোমার বুড়া বাপ। সারাদিন বসিয়া বসিয়া ঝিমায় তোমার ছোট ছেলে......
*লিখাটা পড়ার পর থেকে কেউ যদি যতিচিহ্নের ভুল করতে শুরু করেন তার জন্য লেখক দায়ী থাকবেন না।
মন্তব্য
১ম হইলাম
লেখকের মন্তব্য
ধন্যবাদ নয়ন ভাই। কিন্তু চিঠিটার কথা কিছু বললেন না তো?
লেখকের মন্তব্য
নয়ন ভাই কাইপেন না। বেশি কাপ্লে আবার হাত পা খইসা পড়বো।
নেক্সট টাইম সাবধানতা অবলম্বন কইরা হাসুমনে।
চিঠি তো সেইরাম, হইসে হাসতে হাসতে হাত-পা, কাপাকাপি অবস্হা!
(অনেক আগের চিঠি, নতুন করে পেয়ে যাওয়াতে মজা পেলাম মাত্রাতিরিক্ত।)
লেখকের মন্তব্য
পুরনো চাল ভাতে বাড়ে।
আসলেই কি হাসছেন? ইমো নাই তো?
আসলেইতো!
লেখকের মন্তব্য
আহা কি আনন্দ আকাশে-বাতাসে।
আমি জোর করেও এখন হাসাতে পারি।
মোটেও জোর করে হাসিনি।
মন থেকে, মন খুলে হেসেছি।
লেখকের মন্তব্য
আমি চতুরে এসে বহুবার প্রাণখুলে অট্টহাসিতে হেসেছি, ঘরদোর কাঁপিয়ে হেসেছি। আগে কখনো এভাবে হাসিনি।
তাহলে তো এই ব্লগের প্রতি আপনার ব্যাপক ভালবাসার সম্পর্ক হয়ে গেছে।
লেখকের মন্তব্য
তা তো হয়েই গেছে। তাছাড়া আপনাদের মতো বেশ সুন্দর মনের কিছু মানুষের সাথেও পরিচিত হতে পেরেছি।
তাই বুঝি , আজ জানলাম ।
যদ্দূর জানি লেখাটা আরো অনেক বড়, পুরোটা দিলে ভালো হত।
লেখকের মন্তব্য
আমার বাকিটুকু আর মনে পরছেনা।
হ্যাঁ পুরাটা দিলে আরো ভাল লাগত। যদিও কমন পড়েছে তারপরও আবার পড়ে খুব হাসছি।

লেখকের মন্তব্য
নিজ দায়িত্বে হাসুন!
(পুরোটার জন্য দুঃখিত)
নতুন বোতলে পুরোনো মদিরা!
ভালোই লাগলো!
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপু।
এবার তবে হাসুন।
জামি ভাই

লেখকের মন্তব্য
আপনার হাসির চোটে আমি ভাসতাছি।

এটা অনেক আগে থেকেই আমার খুব প্রিয় একটা কৌতুক । নতুন করে আবার ভাল লাগলো। ধন্যবাদ জামি ভাই।
লেখকের মন্তব্য
আমারো বেশ পছন্দের। তাই শেয়ার করা।
ভালো থাকবেন আপু।
অপনর পসট পড়য় হসত হসত পট বদন হইয় গছ
তয় অকর উকর ভল গছ
লেখকের মন্তব্য
অপনর পট বথ হইয় গছ জন বশ ভল লগছ।

আকার উকার ভুলে গেছি সেটার কি হবে?
লেখকের মন্তব্য
যাক, আবার আকার-উকার মনে পড়েছে আপনার।

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর!!
কি যন্ত্রনা! আমি ভাবলাম গুরু গম্ভীর লেখা আস্তে ধীরে পড়র তা না হাসির বান ডেকেছে।
জানা তবু হাসলাম ঠিকই
লেখকের মন্তব্য
হসছেন তাহলে হাসির ইমো নাই যে আপু?
ইমো কেমনে দিতে হয়! কত তি যে শিখার বাকি
লেখকের মন্তব্য
মন্তব্য লিখার জন্য যে বক্সটা আসে তার সামান্য উপরে দেখুন 'স্মাইলি' লখা আছে। ওখানে ক্লিক করলে নতুন একটা বক্স আসবে। ওখানে পাবেন অনেক স্মাইলি, এবার ইচ্ছেমতো ব্যবহার করুন।
ধন্যবাদ
কিন্তু আমার জন্য 'স্মাইলি' অপসন নাই
ফ্রণ্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, উদ্ধৃতি, লিংক, ছবি আপলোড, ছবির লিংক, কোড, লেখার আকার, লেখার অবস্থান, লেখার রঙ বাস আর কিছু নাই:(
লেখকের মন্তব্য
এই সমস্যাটা অনেকেরই আছে। স্মাইলি অপশনটাই নাই। কি আর করা।
হিব্রু ভাষা নাকি?
বাংলাই ,আকার উকার লাগাইয়া দেখুন
ইউনিক আইডিয়া!
লেখকের মন্তব্য
এত বুদ্ধি নিয়া কেমনে যে মানুষ্টা ঘুমায়।
ছোট সময় শুনে ছিলাম, মামার কাছে
একলোক শুধু অ ,আ,ক, খ জানে আকার উকার শিখে নাই
সে শহরে গেছে কাজের খোজে, কাজ খোজতে গিয়া টাকা শেষ
বাড়ীতে চিঠি পাঠাইছে লোক মারফত
"বব চকর পই ন, টক শষ, টক পঠও ত পঠও , ন পঠল ভত ভগর মরন"
লেখকের মন্তব্য
চাচা ভাতিজা একলগে প্রবাসে থাকে
ভাতিজা লেখা পড়া জানে চাচায় বকলম, প্রবাসে আসার কিছুদিন পর চাচী চাচার কাছে চিঠি লিখছে
চাচা কারে দিয়া চিঠি পড়াইবো? টেনশানে ঘুম হারাম , অন্য কেউরে দিয়া পড়াইলে ঘরের খবর ফাস হইতে পারে
তাই ঠিক করছে ভাতিজারে দিয়া চিঠি পড়াইবো
কিন্তু ভাতিজায় যদি মিষ্টি মধুর কথা জানিয়া যায় এই ডরে বুদ্ধি কইরা ভাতিজার দুই কানে আংগুল ডুকাইয়া দিয়া ,কইতেছে ভাতিজা চিঠিটা পড়ে শুনাও
ভাতিজা কয় চাচা> কানে আংগুল ডুকাইছো কেন?
চাচায় কয়> হ আমার বউ এর গোপন কথা তোর শুনার বয়স হয় নাই
লেখকের মন্তব্য
আমিও মুখ চাপিয়া ধরিয়া পড়িলাম।
লেখকের মন্তব্য
আরে নাহ। এইডা নতুন ভাষা। নাম ভ-জ-ঘ-ট ভাষা
লেখকের মন্তব্য
আবারো রেকর্ড-----৩০০প্লাস কমেন্ট
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ
নয়ন ( ৬০১)
ফজলে হাসান জামি ( ৩০৮)
সাহাদাত উদরাজী ( ২৭৯)
অদ্ভুত আচার্য ( ২৬৯)
ঈশান মাহমুদ ( ২৩৫)
কাগজের নৌকা ( ১৭৪)
তন্ময় ( ১৭১)
আমি আছি।।।।
চতুরের ইতিহাসে এই প্রথম!
৪০০র মাইলফলকেও প্রথম,
২ বার ৫০০!
এইবার ৬০০!
[বিগত ৭ দিনের] বাচালশ্রেষ্ঠ
নয়ন ( ৬০০)
ফজলে হাসান জামি ( ৩০৮)
সাহাদাত উদরাজী ( ২৭৯)
অদ্ভুত আচার্য ( ২৬৯)
ঈশান মাহমুদ ( ২৩৫)
কাগজের নৌকা ( ১৭৪)
তন্ময় ( ১৭১)
লেখকের মন্তব্য
আমি ২ বার ৩০০।



নয়ন ভাই আসেন সেলিব্রেট করি।
আমি আছি লিষ্টে।
লেখকের মন্তব্য
আপনিও আসেন। সেলিব্রেট করেন।

অনেকদিন আবার পড়লাম। আবারো মজা পেলাম।
লেখকের মন্তব্য
মাঝে মাঝেই পুরনোকিছু ফিরে পেতে ভালো লাগে।
ভালো থাকবেন ভাইয়া।
জামি ভাই, আপনার পোস্টে আসতে দেরী হইয়া গেল। রাস্তায় জ্যামে পড়ছিলাম। আইসা দেখি সব মজা শেষ। এখন যাইগা । কাল আবার উকিঁ দিবনে।
লেখকের মন্তব্য
নো প্রব্লেম। নেমনতন্ন জানিয়ে রাখলাম।
আসবেন কিন্তু।
নেমতন্ন কী?
লেখকের মন্তব্য
ভাই এইটা আবার কি?
নতুন শব্দ নাকি?
সেই পুরনো কৌতুক।
লেখকের মন্তব্য
নতুনভাবে পোস্টিত।
জামি আপনের লেখা ভালো না। লাগার কোন কারন নাই নয়নের। কারবার দেখসেন চতুরগো? মুখে লাগামছাড়া হাসি বড় ভালো লাগে।
লেখকের মন্তব্য
খারাপ লিখা দিয়েও যদি চতুরবাসীকে হাসানো যায়

বাপী ভাই আমার পোস্টে স্বাগতম।
সাবাস বাপী ভাই, সাবাস! হাস্তে হাস্তে শেষ!
বাপী ভাই যার অস্ত্র দিয়া তারেই ঘায়েল কইরা দিসেন।
লেখকের মন্তব্য
আচার্যদা অপেক্ষা করেন, আরো অনেক অস্ত্র আসিতেছে। আপনিও ঘায়েল হবেন।

চিটি কমন পড়ছে
আপনারেও নতুন বছরের শুভেচ্ছা
লেখকের মন্তব্য
আপ্নারেও শুভেচ্ছা।
ভালো থাকবেন।
আমার কমেন্ট কোথায় গেল!
এইতো!
লেখকের মন্তব্য
কেমন আছেন নয়ন ভাই?
ভাল আছি, আপ্নি?
লেখকের মন্তব্য
আপনাদের কাছে থাকলে কি আর খারাপ থাকা যায়?
লেখকের মন্তব্য
কমেন্ট খুঁজে পাওয়া গেলো।
ধুর্মিয়া, আপ্নে খালি বাড়ায়া কন!
লেখকের মন্তব্য
১০০% সত্যি কথা বললাম। বিশ্বাস হলোনা?

অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বড় কর্তা মোকলেসকে ডেকে বললেন, ‘সব কাজই নষ্ট করে ফেলেছ তুমি। এই অফিসে একটা গাধা আছে, তুমি কি তা জান?’
মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল, ‘না, স্যার।’
‘নিচে কী দেখছ, আমার দিকে তাকাও?’—বড় কর্তার জবাব।
লেখকের মন্তব্য
শেষ হইয়া যাইতাছি।
লেখকের মন্তব্য
ঈশান ভাই দিন কয়েকের মধ্যে আপনারে একটু খোঁচা দিব।

মাইন্ড খাইয়েন না কিন্তু।
খোঁচা মারবেন ভালো কথা, কিন্তু মাথায় হাতুড়ি দিয়া যে ভাবে বাড়ি দিতেছেন, সব কিছুতো বাইর হইয়া যাবে !
এম্নিই বউ বলে, 'তোমার মাথায় কিচ্ছু নাই'। 
লেখকের মন্তব্য
ভাই, খোঁচা দেয়ার কোন ইমো নাই, তাই এইটা দিছি।
কেমন আছেন ভাইয়া?
লেখকের মন্তব্য
ভাই মাথায় যখন কিছু নাই, বাড়ি দিলেওতো কিছু বাইর হইবোনা।

'তোমার মাথায় কিচ্ছু নাই'


লেখকের মন্তব্য
নয়ন ভাই, রাজী ভাইকি ডাক্তার?
কোন রাজী ভাই?
লেখকের মন্তব্য
সাহাদাত উদ রাজী ভাইয়ের কথা বলছিলাম।
আমি সঠিক বলতে পারছি না, ভাইয়া!
ডাক্তার না হইলেও, ডাক্তারের খুব কাছাকাছি থাকেন সবসময়।
লেখকের মন্তব্য
যাক জানা গেলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

আপনাকে নিয়ে আমার লিখার ইচ্ছা আছে ভাইয়া। কিন্তু লিখার উপাদান সংকট।
জামি ভাই কেমন আছেন?
emo practice korlam. apnar kas theke shikhe.
আমার লাস্ট পোস্ট এ আপনি নাই,
কি আর করা
লেখকের মন্তব্য
এটা ভেবে ভালো লাগছে কাউকে নতুন কিছু শেখাতে পারলাম।
হুম।
লেখকের মন্তব্য
আপনার থিসিসের কি অবস্থা আপু? ঠিক মতো চলছে তো?
চলছে। হাতে আছে লাস্ট ৩ মাস।
কিন্তু চতুর ও চলছে।
লেখকের মন্তব্য
আপু কি পিএইচডি করছেন?
সেই দিকেই তো হাঁটছি ।
লেখকের মন্তব্য
আপু কি কোন ভার্সিটির টিচার? (যদি বলতে সমস্যা না থাকে জানতে মনচাই।)
লেখকের মন্তব্য
আপু আমি আপনার কাছে চুনোপুটি।
বিবিএ, ফাইনাল ইয়ারে।
ঠিক আছে ছোট ভাই । thank you.
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপু আপনার ছোট ভাই করে নেয়ার জন্য।

লেখকের মন্তব্য
আপুকে আমার প্রিয় চতুর হিসেবে যোগ করে নিলাম।
লাস্ট গল্পটা পারলে পড় । অনেক ভাবে আছি আমি সেখানে।
প্রিয় চতুর? আমি? কেমনে ?
লেখকের মন্তব্য
এখনই পড়ছি আপু।
----------
যাকে প্রিয় চতুর হিসেবে যোগ করতে চান তার ব্লগ একাউন্টে যান। সেই পেইজে actions নামে যে ঘরটি আছে তার নিচেই লিখা আছে, " প্রিয় চতুর হিসেবে যোগ করুন "। ওখানে ক্লীক করলেই ব্যস, প্রিয় হিসেবে যোগ হয়ে গেলো।
লেখকের মন্তব্য
আপু, ইতিহাস হয়ে গেলো। প্রথমবারের মত আমার পোস্টে ১০০ কমেন্ট। আপনিও ইতিহাসের অংশ হয়ে গেলেন।


আপু খান
হা হা হা ... অনেক মজার
লেখকের মন্তব্য
সুমন ভাই, অনেকদিন পরে দেখছি আপনাকে।
ভালো আছেন তো?
কী ভাগ্য আপনার! এত অল্প সময়েই হান্ড্রেড প্লাস কমেন্ট আপনার পোস্টে!
এগিয়ে যান দুর্বার গতিতে!
আহারে আমি ইতিহাসের অংশ হইলাম্না!
লেখকের মন্তব্য
নয়ন ভাই, আপনাদের ভালোবাসা আছে বলেইতো আজ আমিও ইতিহাস গড়তে পারছি।
হু, আপ্নের নাম স্বর্ণাক্ষরে, স্যরি ব্লগাক্ষরে লেখা থাকবে!
লেখকের মন্তব্য
আপনার আশেপাশেও যদি থাকে আমার নাম, তা আমার জন্য পরম পাওয়া।
হাহাহা!আগে পড়েছি।তারপরেও সেই রকম মজা পেলাম

লেখকের মন্তব্য
সেই রকম মানে কি রকম

মন্তব্য করুন