লেখকের ক‌থা

সদর দরজা

অভিমানী ফাগুনে মুঠোবন্দি আগুন

ব্লগারের প্রোফাইল ছবি

আচ্ছা হয়েছে কী বলোতো?
ন'টা পাঁচটার জ্যামে বুঝি আটকে ছিলো ফাগুনটাও!
তোমার জন্যে অপেক্ষায় থাকতে থাকতে
ফুলতোলা আঁচলের মেঘ গেলো ঝরে।

অঘ্রাণ কার্তিকের ফোঁটা ফোঁটা কুয়াশা ঢেলে
কথা বলতে শিখিয়েছিলাম যে ঢেউগুলোকে
বয়ে যেতে যেতে, নদী হতে হতে
ওরাও সব কথা গেছে ভুলে।

এসেই হাত পাতলে!
আমি কি ডাকবাকসো যে হাত দিলেই
উঠে আসবে সুগন্ধি রুমালের চিঠি?
হাওয়া হয়ে উড়ে এলেই বুঝি
খুলে দিতে হবে পাকা ধানের মাঠ!

এতো অলস তুমি! তাও আবার কথার পিঠে কথা।
'কী হয় ফাগুন দু'দিন পরে এলে?'
এটা কোনো প্রশ্ন হলো?

শোনো মশায়-
দু'দিন পরে এলে
মুঠোর ভেতর আগলে রাখা আগুনগুলো
পাতাঝরা ফাগুন দিনে দ্বিগুণ জ্বলে।

6.836669
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.8 (৬ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮১৮৪(১)    

"ভালোলাগা জানিয়ে গেলাম"

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৩৭(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮১৯১(৩)    

দারুণ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৮৪(৪)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮১৯৩(৫)    

বাহ! দারুণ! মুগ্ধ হ'লাম!!
- শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৮৬(৬)    
লেখকের মন্তব্য

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২০৭(৭)    

অসাধারণ লাগলো । :)
কেমন আছেন ভাইয়া ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩০২(৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। জ্বী আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩৪০(৯)    

স্বাগতম । আমি আছি আলহামদুলিল্লাহ ভালো ।
ভাইয়া, আমাকে তুমি করে বললে বেশি খুশি হতাম । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩৬৪(১০)    
লেখকের মন্তব্য

আচ্ছা, তুমি করেই বলবো।
তুমি কেমন আছো? এবার হলো? :) আর খবর টবর কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২১৮(১১)    

ভাল লাগল কবি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩০৮(১২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সাহাদাত ভাই। কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২২৯(১৩)    

+ + + + + +

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৫৫(১৪)    

সুন্দর হয়েছে!
শুভেচ্ছা ফরিদ ভাই। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩৪২(১৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ অজানা পথিক। ভালো থাকুন প্রতিক্ষণ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮২৫৬(১৬)    

সুমন ভ্রাতা কবিতা সুবিধার লাগে না যে ! কাহিনী কী?
---------
অসম্ভব ভালো লাগছে রিসেন্ট লেখাগুলো :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩৬৮(১৭)    
লেখকের মন্তব্য

আপা, সুবিধা অসুবিধার কিছু নাই। কবিতা কবিতাই। ফাগুন মাস তো! তাই মনে একটু আগুন টাইপের কিছু একটা লাগছে মনে হয়। আচ্ছা, আগুন লাগা কি খারাপ? হাহাহা...
আপনার কমপ্লিমেন্ট পেয়ে খুশী হলাম। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৩৮৪(১৮)    

চমৎকার! ভালোলাগা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৬৯২(১৯)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৪৩৭(২০)    

শব্দের নিপুনতম ব্যবহারে মুগ্ধ হলাম ।
অনেক কিছু শিখার আছে আপনার লিখা থেকে।
ধরণ, বিন্যাস এবং অনুভূতির সাথে শব্দের যথাযথ প্রয়োগ।
ভালো লাগলো। শুভ কামনা। (সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০৫৬(২১)    
লেখকের মন্তব্য

আপনার সুন্দর, উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।
৭ পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন প্রতিদিন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৩২৮৬(২২)    

হা হা। আপনার অনেক লিখাই মূল্যায়নের পরিধির বাইরে ভাইয়া। তবুও, তারা ঠুকার তাই ঠুকলাম। ভালো থাকুন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৪৭৪(২৩)    

আহ! কী স্বাদ লাগল পড়তে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯০৬২(২৪)    
লেখকের মন্তব্য

তাই? কেমন আছেন নয়ন ভাই?
অনেকদিন কথা হয়না। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫৩৩(২৫)    

ভালো লেগেছে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১৩৬(২৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ স্যার। ভালো থাকবেন অনেক অনেক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৬৪১(২৭)    

ভাল লাগলো ফাগুনের কবিতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২১৫(২৮)    
লেখকের মন্তব্য

আপনার জন্যে ফাল্গুনী শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৮৩৭(২৯)    

Sumon vai.....

likhati amar khub valo legese...

shuvokamona.........

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২১৬(৩০)    
লেখকের মন্তব্য

শুভকামনা আপনার জন্যেও। ইংরেজীতে লিখছেন কেনো? বাংলার কি হলো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৯৩৩(৩১)    

বাহ! খুব সুন্দর ফাগুন অভিমানের গল্পতো ! তারপর কি হলো , প্রশ্নউত্তর পর্ব শেষে ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২১৮(৩২)    
লেখকের মন্তব্য

প্রশ্নোত্তর পর্ব শেষে সময় থেমে গিয়েছিলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৯৮৮(৩৩)    

এরপর,,,,,,, কবি পাতাঝরা ফাগুন দিনের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়েছে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২২২(৩৪)    
লেখকের মন্তব্য

মন্তব্যের জন্যে ধন্যবাদ শ্রদ্ধেয়া। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।