ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

ভাবছি সেলাই শিখবো এবার।
বুকের ভেতর বয়ে চলা নদীর
পাথুরে গভীরতা থেকে
আঙ্গুলের ডগায় তুলে আনবো
এক আকাশ শতাব্দীপ্রাচীণ মোহ।
তোমার শহুরে সময়ের ধুলোমেঘ আর
নিয়ন আলোর চাঁদোয়ার নীচে
বহুদূর বিস্তৃত যে খনিজ পথের ছায়া
তাকে সুতোর কারসাজিতে গেঁথে দেবো
আঁচলের গহীন গভীরে।
সুঁইয়ের নিপুণ পিঁপড়েরা পথ খুঁজে নেবে
তোমার কার্পাস নগরের অলিগলিতে।
ভাবছি এবার সেলাই শিখে
তোমার আঁচলের আলপথে এঁকে দেবো
নরম রোদের আলো
চৈত্ররাতের বেপথু হাওয়া।
আর আমার কবিতার ময়ূরমহলের
একটি সাদাকালো মানচিত্র।
মন্তব্য
"ভালো লাগলো"
লেখকের মন্তব্য
আপনাকে ধন্যবাদ
লেখকের মন্তব্য
ধন্যবাদ। ভালো থাকুন প্রতিদিন
ভালো লাগলো তো!!!!
শিরোনামটা খুব সুন্দর 
লেখকের মন্তব্য
ধন্যবাদ। ভালো থাকুন প্রতিদিন।
কবিতার সেলাই ভালো কর্ম তবে জীবিকার প্রয়োজন কতটা মিটবে আল্লাই জানে।
ধন্যবাদ সুমন ভাই।
লেখকের মন্তব্য
জীবিকার প্রয়োজন না মিটুক, জীবনের প্রয়োজন তো মিটবে, কী বলেন?
ভালো থাকুন প্রতিদিন।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ
ভালো লাগলো।
লেখকের মন্তব্য
ধন্যবাদ স্যার।
ভালোলাগা,অফুরন্ত।
লেখকের মন্তব্য
আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
আলপথে সুতোর কারসাজি , হুম , প্রথমে পড়লাম 'আলপিনের' কারসাজি, একেবারে হৃদয়ে গিয়ে হাজির।
শেলাই ভুলে গেছি সেই কবে। কে শেখে , কেবা শেখায় ! এবারে কবিতার নাম হবে 'জলের শেলাই , আলপিন সমেত'।
লেখকের মন্তব্য
তবে তা-ই হোক
সুন্দর কবিতা। ভাল লাগল পড়ে।
লেখকের মন্তব্য
আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন অহর্নিশ
ভাল লাগলও কবি।
লেখকের মন্তব্য
আপনার জন্যে একরাশ শুভকামনা।
মন্তব্য করুন