লেখকের ক‌থা

সদর দরজা

আসুন জেনে নিই R.S.V.P. মানে কী?

ব্লগারের প্রোফাইল ছবি

আমন্ত্রণপত্রে R.S.V.P. লেখা দেখে মনে প্রশ্ন জাগেনি এমন মানুষ বোধহয় কমই পাওয়া যাবে। আসুন জেনে নেয়া যাক এর অর্থ আর কোথা থেকেই বা এলো এই বহুল ব্যবহৃত কথাটি?

ফরাসি বাক্য répondez, s'il vous plaît এর সংক্ষিপ্ত রূপ এই R.S.V.P.। যার অর্থ 'দয়া করে উত্তর দিন'।

বেশিরভাগ পশ্চিমা দেশে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাবার পর আপনি সেখানে অংশ নিচ্ছেন কীনা তা জানিয়ে দেয়া শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কতজন অতিথি অংশ নিচ্ছেন তার ওপর ভিত্তি করে খাওয়া-দাওয়া, বসার স্থানসহ অন্যান্য আয়োজন করতে হয় তাই এই ব্যবস্থা। সর্বোপরি এতো সম্মান দেখিয়ে যিনি আমন্ত্রণ জানালেন, তিনি আপনার কাছ থেকে এতটুকু সৌজন্যবোধ তো আশা করতেই পারেন।

আগে পশ্চিমা দেশগুলোতে বিয়েশাদীর আমন্ত্রণপত্রের সঙ্গে একটি করে 'রেসপন্স কার্ড' দেয়া হতো। ফেরত ডাকে ওই রেসপন্স কার্ডের মাধ্যমেই জানিয়ে দেয়া হতো আমন্ত্রিত ব্যক্তি উক্ত অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কি নিচ্ছেননা। প্রযুক্তি এগিয়ে যাবার সাথে সাথে এর ধরণ কিছুটা বদলেছে। এখন আমন্ত্রণপত্রে ফোন নাম্বার উল্লেখ করা হয় অতিথির অংশগ্রহণ নিশ্চিত করে জানানোর জন্যে। কোথাও কোথাও আবার আমন্ত্রণপত্রের নীচে 'Regret Only:' লিখে আয়োজকের ফোন নাম্বার দেয়া হয়। অর্থাৎ ধরেই নেয়া হচ্ছে আপনি আসবেন। যদি আসতে না পারেন তাহলে জানান। আমাদের দেশে বিয়ের কার্ডে যেটিকে 'অপারগতায়' লেখা হয়।

এখন প্রশ্ন জাগতে পারে, ইংরেজিতে লেখা আমন্ত্রণপত্রে ফরাসি বাক্য কেনো ব্যবহার করা হয়? কারণ, পশ্চিমা শিষ্টাচারের বেশিরভাগই এসেছে সপ্তদশ শতাব্দীর শেষ এবং অষ্টাদশ শতাব্দীর শুরুতে ফরাসি রাজা চতুর্দশতম লুইস এর দরবার থেকে। étiquette (শিষ্টাচার)কে ফরাসিরা বলেন tic­ket। রাজা লুইসের দরবার থেকে জারি করা বিভিন্ন ফরমানের পেছনে এসব শিষ্টাচারের কথা ছাপিয়ে প্রচার করা হতো। উনবিংশ শতাব্দী পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফরাসি ভাষাকে পরিশুদ্ধ এবং উচ্চমার্গীয় ভাষা হিসেবে গণ্য করা হতো বলেই ইংরেজি ভাষায় শিষ্টাচার চর্চায় বহুল ব্যবহৃত হতে শুরু করে ফরাসি ভাষার R.S.V.P.

(ইন্টারনেট থেকে সংগৃহীত এবং অনূদিত)

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫০৯(১)    

শেখা হলো বেশ!
অফটপিক : একটি ছোট্ট প্রশ্ন : দাওয়াতটা কখন করলেন সুমন ? R.S.V.P করার অপেক্ষায় থাকলাম। ( টিকিটের বুকিং দেবো)। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৩৩(২)    
লেখকের মন্তব্য

দাওয়াত সবসময়ের জন্যে করা থাকলো। R.S.V.P করেন এবার।
দাওয়াত নিয়ে না এলে কিন্তু জরিমানার বিধান আছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৮৪(৩)    

হুম , খোলা ছাদে মাদুরপাতা দাওয়াত !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৩৪(৪)    
লেখকের মন্তব্য

আমার এখানে পাহাড়ের চূড়ায় মাচাং ঘরে মাদুর পাতা হয়। চলবেনা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১৩৭(৫)    

Hiking trails সাউন্ডস গুড !

** নতুন কবিতা কৈ কবি !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫১৫(৬)    

অর্থটা জানতাম। আজ ইতিহাসটাও জানা হলো।
ধন্যবাদ ভাইয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৩৬(৭)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ জামি। ভালো থাকুন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৪০(৮)    

হমমম!!! জানতাম না। ধন্যবাদ সুমন ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭৩৫(৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৬৬(১০)    

অনেক ধন্যবাদ পোস্টটির জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫১০৬(১১)    
লেখকের মন্তব্য

পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৭১(১২)    

জানলাম।
ভালো লাগলো।
পোস্ট টির জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫২৫৭(১৩)    
লেখকের মন্তব্য

শুভকামনা অবিরত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৭৬(১৪)    

জাইনলাম মেলা কিছু।

চুরি কইরতে কবে আমু? D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৩৪০(১৫)    
লেখকের মন্তব্য

চুরি করা ভালো কাজ নয়। তাছাড়া আমার চুরি হবার মত কিছু নেই। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৮৩(১৬)    

জানলাম। ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৭১৩(১৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জনাব হাসান মাহবুব। ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৫৯৯(১৮)    

ধন্যবাদ! আগে জানতাম না, এখন জেনে ভাল লাগল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭০৯৪(১৯)    
লেখকের মন্তব্য

আমি নিজে জেনে অনেকের সাথে শেয়ার করতে পারলাম বলে ভালো লাগছে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬২৬(২০)    

জানলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৮৬(২১)    
লেখকের মন্তব্য

জানাতে পেরে খুশি হলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬২৮(২২)    

আমারও জানা ছিলো না, এখনই জানলাম।
ধন্যবাদ জানানোর জন্যে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৮৭(২৩)    
লেখকের মন্তব্য

শুভকামনা মি. নয়ন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৫২(২৪)    

খাওয়ার দাওয়াতে ঐটা দিয়া "রসগোল্লা, সন্দেশ ভর পেট" বুঝায় না? কি কন??!!
- শুভেচ্ছা, সুমন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪০০(২৫)    

হা হা হা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪০১(২৬)    

ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা জিনিস জানাবার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৯০(২৭)    
লেখকের মন্তব্য

শুভকামনা রইলো ডাক্তার ভাই। অসুখবিসুখে আপনার সাহায্য চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৮৮(২৮)    
লেখকের মন্তব্য

রুইমাছ, সালাদ, ভর্তা, পেটভরে - এমনও বোঝায়। আরো অনেককিছু বোঝায়। যত বেশি বোঝায় তত লাভ, আমিও খুশি। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৫৬(২৯)    

এট্রু সন্দো ছিলো আইজকা কিলিয়ার অইলো, ধন্যযোগ জানিবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৯২(৩০)    
লেখকের মন্তব্য

এইবার অঙ্ক দিয়া হিসাব কইরা টেকা দিয়া দেন। মাগনা নাকি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৬১(৩১)    

জানলাম।
ধন্যবাদ, ফরিদ ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪২২(৩২)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ মানিক ভাই। ভালো থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৬৬(৩৩)    

ইংরেজদের প্রোগ্রামে আর এস ভিপি মেনে নেই। কিন্তু দেশী ভাইদের থেকে আর এস ভি পি সুখকর লাগত না। এখন সয়ে গেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৪৬০(৩৪)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৭৩(৩৫)    

ফরাসি বাক্য répondez, s'il vous plaît মনে রাখার চেষ্টা করি নি কোন দিন, চেষ্টা করলেও লাভ হতো না! তাই শুধু অর্থটা জেনে রেখেছিলাম। আজ আবার এই পোস্ট পড়ে নবায়ন হলো। ধন্যবাদ ভাই সুমন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৮৯৯৪(৩৬)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ নাজমুল ভাই। ভালো থাকবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৬৯৪(৩৭)    

ব্যাপারটা আমার মনেই প্রশ্ন সৃষ্টি করেছিলো। একজনকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু তিনি বলতে পারেননি।
জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কেককুক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৬৬২(৩৮)    
লেখকের মন্তব্য

শীতের দিনে কোক কেন? তাহলে সাথে কিছু সর্দির ওষুধও দেন ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৭২১(৩৯)    

অনেক আগে A.T Dev এর ডিকশনারী ঘেঁটে বের করেছিলাম অর্থটা। তবে ইতিহাসটা জানা ছিল না, আজকে জানলাম। ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৭২(৪০)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৯১৫(৪১)    

জানলাম ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৪৯৩৬(৪২)    

ভাল লাগল জেনে । এটার ইংরেজি অর্থটা জানলেও , ভাবতাম ভুলই জানি কিনা ? কারণ অক্ষরগুলোর জুৎসই শব্দ খুঁজে পেতাম না । অনেক ধন্যবাদ পোস্টের জন্য

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩১৭(৪৩)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব শাহরিয়ার। ভালো থাকবেন।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
6 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।