ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

প্রেমও বখাটে হয়-
হারায় নিকোনো উঠোন বেয়ে চলে যাওয়া পথ
যে পথে হৃদয় হাঁটে, ছাপ ফেলে যুগল-শপথ।
আশাও নেশায় মাতে-
বুক ভরে টেনে নেয় জীবনের বিবাগী ধোঁয়া
ধীরপায়ে হেঁটে যায়, গায়ে মেখে পলকা হাওয়া।
সময়ও আউলা হয়-
একতারা হাতে তুলে খুঁজে ফেরে সুখপাখি বুক
মানুষের ভিড়ে খোঁজে মনটানা মানুষের মুখ।
কবিও তোমাতে মজে-
ফাগুনে-আগুনে বাসে, প্রণয়ের ঢেউয়ে ভাসে
বোশেখে শরতে শীতে বারেবারে কাছে আসে।
মন্তব্য
নামটা চমৎকার। কবিতাখানা আরো বেশি ভালো লাগলো।
লেখকের মন্তব্য
ধন্যবাদ জামি ভাই। অনেক দেরীতে উত্তর দিচ্ছি। ক্ষমাপ্রার্থী।
সুমন ভাই, আপনার কবিতার আশায় বসে থাকি আমি। খুব ভালো লাগলো কবিতাটা।
লেখকের মন্তব্য
আপনাকে ধন্যবাদ আচার্যদা
একথায় চমৎকার, ফরিদ ভাই!!
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপা।
আমি নতুন।এই প্রথম আপনার লেখা পড়লাম ভাইয়া।চমৎকার।টাইটেলটা বেশি সুন্দর!
লেখকের মন্তব্য
আমার ব্লগে আসার জন্যে ধন্যবাদ। সত্য ও সুন্দরের চর্চায় সাথেই আছি।
ভালো থাকুন প্রতিদিন।
এইটা মনমতো হইসে, আই মিন দুর্দান্ত হইসে।
লেখকের মন্তব্য
দোয়া কইরেন, যেন এইরকম মনমতো লিখতে পারি।
দিলটা টুকরা টুকরা হৈয়া গেলো অতঃপর ------
প্রেমও বখাটে হয়-
১। উদাস ________
২। যুক্ত স্মৃতি ____________!
আশাও নেশায় মাতে-
১। অস্থির ______
২। অবোধের বোধ _____!
সময়ও আউলা হয়-
১। নিঃস্বঙ্গতা _____
২। স্খলনে মিল খোঁজা ______ !
কবিও তোমাতে মজে-
১। স্বপ্নে বিভোর _____
২। রাজ্য যখন সাজ্য ______ !
লেখকের মন্তব্য
দিল কয় টুকরা হইছে? গোনা যায়?
লেখকের মন্তব্য
আবার টুকরা টুকরা হইলে আমারে বলবেন, আমি গুইনা রাখুম।
প্রেম বখাটে হয় না, আমার ধারনা বখাটেদের হাতে পড়ে প্রেমের সর্বনাশ হয়। কবিতায় মুগ্ধ হলাম।
লেখকের মন্তব্য
আপনার ধারণাই ঠিক। শুভকামনা।
।।।।।।।
লেখকের মন্তব্য
????
মন্তব্য করুন