ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

তোমার জন্যে পাহাড়ের নির্জনতার ভেতর থেকে
তুলে এনেছি মুঠো মুঠো জোনাকির আলো।
হাত পেতে চেয়ে এনেছি একফালি চাঁদের হাসি
ঝিঁঝিঁদের গান।
সরোবরের স্বচ্ছ জলের বুকে মাথা তুলে থাকা
শাপলার স্নিগ্ধতা এনেছি।
সন্ধ্যের আলোছায়া মাখা মেঠো পথের ওপর
গাছের পাতার ফাঁকে জোছনার লুকোচুরি এনেছি।
তোমার জন্যে আজ সারাটি সন্ধ্যেবেলা গায়ে মেখেছি
শরতের ফিনফিনে কুয়াশা।
রাত বুঝি পেরিয়ে গেলো!
দেবী, গায়ে মাখা কুয়াশা শুকিয়ে যাবার আগেই
আমাকে সুগন্ধি রুমাল করে নাও
তোমাকে নতজানু ভালোবাসায় ছুঁয়ে ছুঁয়ে যাই।
মন্তব্য
বাহ চমৎকার অনুভব ছুয়ে গেলো
শুভেচ্ছা জানবেন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ। আছেন কেমন?
আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো। আপনি কেমন আছেন?
লেখকের মন্তব্য
জ্বী আমিও ভালো আছি।
কঠিন---------
লেখকের মন্তব্য
কঠিন! হায় হায়! আমিতো সহজ করে বলতে চেয়েছি।
কঠঠঠঠিন ফ্লেভার!
দারুণ!
লেখকের মন্তব্য
কেমন দারুন? জলদি বলেন। অপেক্ষায়িং ...
অনেক অনেক!
দেবী, গায়ে মাখা কুয়াশা শুকিয়ে যাবার আগেই
আমাকে সুগন্ধি রুমাল করে নাও
তোমাকে নতজানু ভালোবাসায় ছুঁয়ে ছুঁয়ে যাই। অহোঃ!
লেখকের মন্তব্য
অহো মানে কী? বুঝিনাই
আমারও অনেক কিছু হতে ইচ্ছে করছে।
লেখকের মন্তব্য
কী কী হতে ইচ্ছে করছে তালিকা প্রকাশ করুন। সংসদের পরবর্তী অধিবেশনে পেশ করা হবে।
যেন হঠাৎ পাওয়া নতুন অনুভূতি জাগিয়ে গেলো।
লেখকের মন্তব্য
অনুভূতিটা কেমন জানতে ইচ্ছে হয়।
অনুভূতিটা না হয় আমার মাঝেই থাক।
শাপলার সি্নগ্ধতা এনেছি।>> দয়া করে যদি এ লাইনটায় একবার চোখ বোলাতেন।
লেখকের মন্তব্য
বানান ঠিক করে দিয়েছি। আপনাকে ধন্যবাদ।
সহজ করে লেখার জন্যে এবং কবিতা আমার মাথার উপর দিয়ে যায়নি দেখে অনেক অনেক ধন্যবাদ্! যাক্, নতুন দিনের শুরুতে বোধগম্য একটা কবিতা পড়লাম্, আশা করি দিনটা ভালোই কাটবে!
লেখকের মন্তব্য
হা হা হা ... আমার সব কবিতাই সহজবোধ্য। কঠিন কথা আমি নিজেও বুঝিনা। কঠিন কবিতা পড়লে বারবার মনে হয় আমার মাথায় জ্ঞানবুদ্ধি কম।
সত্য ও সুন্দরের চর্চায় সাথেই থাকবেন আশা করি। অগুনতি শুভকামনা
একটি কবিতাই এই কবিতার মন্তব্য হতে পারে ! আসবো ফিরে আবারো।
লেখকের মন্তব্য
একটি কবিতা যদি হয় এই কবিতার মন্তব্য, তবে কোথায় সেই কবিতা? কোন পূরাকালের গহীন গুহায় সে লুকিয়ে আছে অমূল্য রত্ন হয়ে? আমি বোধহয় সেই কবিতাটির জন্যেই অপেক্ষা করছি।
কবিতা লেখা হয়ে গেছে !
তাহলে আবারো কবিতা লেখা হবে। হতেও থাকবে। উত্তর না মেলা পর্যন্ত ! ( ম্যাচ নাকরা পর্যন্ত)
লেখকের মন্তব্য
চলুক। এবার নতুন বুদ্ধি বের করেছি। ষড়যন্ত্রমূলকভাবে ম্যাচ হতে দেবোনা। ম্যাচ হয়ে গেলেও স্বীকার করবোনা। যদি লেখা বন্ধ হয়ে যায় সেই আশঙ্কায়।
মন্তব্য করুন