ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

এসো চাঁদের কপালে আজ চাঁদ মেখে দেই
চোখের পাতায় ঢালি পলকা বাতাস।
জোছনার জুমঘরে কাছাকাছি পাশাপাশি
মন যদি হতে চায় হোকনা উদাস।
আজ রাতে কথা নয় শুধুই প্রণয়
নিঃশ্বাসের আলাপনে কাটুক সময়।
জোছনার মৌতাতে হাওয়ার আদর
আজ হোক আমাদের জোনাকীবাসর।
আমাদের জল আছে, ছলছল ঢেউ আছে
বুকের গহীনে আছে একনদী সুখ।
রাতটাও বাকি আছে, তুমি শুধু থাকো কাছে
সুখের আবেশে আজ ভরে যাবে বুক।
মন্তব্য
ভাল লাগলো।
লেখকের মন্তব্য
পড়ার জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।
অনেকদিন পর ব্লগে এলাম । প্রথম কবিতাটা বেশ লাগলো,,,,,,,,কবিতা চলুক ।
লেখকের মন্তব্য
অনেকদিন পর এলেন কেন? এতোদিন কোথায় ছিলেন?
বেশ ভাল লাগলো ভাই। তালিম চাই
লেখকের মন্তব্য
তালিম দেবার মতন জ্ঞান নাই। ভালো থাকুন। সাথেই থাকুন।
আপনার ছড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো। অমন আরো লিখুন।
লেখকের মন্তব্য
৭ পেয়ে খুশি হলাম। দোয়া করবেন যেনো আরো ভালো লিখতে পারি।
খুব সুন্দর। অনেক ভাল লাগল।
লেখকের মন্তব্য
আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন দিবানিশি।
'সুখের আবেশে আজ ভরে যাবে বুক' ,,,,,,,,,,, অহরনিশি ,,,,,,,,,,,
পরজনমে একলাপাহাড়ের ঝরর্নাকুমারি হবে সে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ শ্রদ্ধেয়া।
মন্তব্য করুন