লেখকের ক‌থা

সদর দরজা

তুমি শুধু সুপ্রভাত বলোনি

ব্লগারের প্রোফাইল ছবি

আজও আমার ঘরের তাপমান যন্ত্রের পারদটা
ওঠানামা করেছে বহুবার।
পৃথিবীর তাবৎ রেলস্টেশন থেকে ছেড়ে গেছে
সব ক'টা ট্রেন।
বিকেলের হাত ধরে দুপুরের রোদ চলে গেছে দূরে।
আজও পারস্য উপসাগর দাবড়ে বেড়িয়েছে
গোলাবাহী জাহাজেরা। আসন্ন যুদ্ধের প্রস্তুতিতে।
আজও কিছু লোক করেছে অনেক গোপনে কানাকানি।
খবরপত্রে বিক্রি হয়েছে দামী মানুষের প্রেম।
পৃথিবীর বয়েস বেড়ে গেছে আরো একদিন।
শুধু তুমি 'সুপ্রভাত' বলোনি তাই
অভিমানী মেঘতরুণীর ধূসর ওড়নার নীচে
আটকা পড়ে আছে আমার প্রজাপতি ভোর।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮২৭(১)    

পাথরের দেয়াল দিলাম :)

লেখা ভাল হয়েছে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮৩১(২)    

ঈমা ভাই আসছে বুলডোজার নিয়ে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০১৯(৩)    
লেখকের মন্তব্য

দেয়াল কেন? আর বুলডোজারই বা কেন? আমার বুদ্ধিশুদ্ধি একটু কম। সবকিছু দেরিতে বুঝি। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮২৯(৪)    

ঘুমাতে যাওয়ার আগে আপনার কবিতা পড়ে খুব ভাল লাগল। শুভ রাত্রি সুমন ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২০(৫)    
লেখকের মন্তব্য

আমিতো লেখা পোস্ট করার পর আর জেগে ছিলামনা, তাই মন্তব্যের উত্তর দেয়া হয়নি। এখন কী বলবো? শুভদুপুর? হাহাহা ... :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮৪৫(৬)    

শুধু তুমি 'সুপ্রভাত' বলোনি তাই
অভিমানী মেঘতরুণীর ধূসর ওড়নার নীচে
আটকা পড়ে আছে আমার প্রজাপতি ভোর।

অসাধারন লাগলো সুমন দা। ছোট্ট কয়েকটি কথায় অনেক কিছু।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২১(৭)    
লেখকের মন্তব্য

যাক, কম কথায় বোঝাতে পারলাম তাহলে। মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৩২(৮)    

ওয়েলকাম ওয়েলকাম :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮৫০(৯)    

পৃথিবী ঘুরে আসা হলো ।

সুন্দর একতি কবিতা পড়ে ঘুমাতে গেলাম ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২২(১০)    
লেখকের মন্তব্য

লেখায় সুন্দর একটি অনুভূতি দিতে পারলাম বলে ভালো লাগছে খুব। সুখে কাটুক আপনার দিনগুলি। স্বপ্নের পথে অব্যাহত থাকুক পথচলা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮৫৭(১১)    

অন্য রকম অনুভূতি হল শেষ কটা লাইনে!!

ভালো থাকবেন সুমন ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২৪(১২)    
লেখকের মন্তব্য

আপনিও ভালো থাকবেন। সুখে থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৮৯৭(১৩)    

অসাধারণ চমৎকার... আপনার লেখার ওজনটা বুকে একটা ধাক্কা দিল বেশ। শুভেচ্ছা ও শুভ কামনা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২৫(১৪)    
লেখকের মন্তব্য

বাহ! চমৎকার কথা তো! যাক আপনার অনুভূতিতে কিছুটা হলেও নাড়া দিতে পারলাম। লেখা সার্থক মনে হচ্ছে।
ভালো থাকুন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৯২৩(১৫)    

শুধু তুমি 'সুপ্রভাত' বলোনি তাই
অভিমানী মেঘতরুণীর ধূসর ওড়নার নীচে
আটকা পড়ে আছে আমার প্রজাপতি ভোর।

আমি মৌন !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২৭(১৬)    
লেখকের মন্তব্য

কখনো কখনো মৌনতাই বলে দেয় হাজার কথা। ভালো থাকুন বেশি বেশি। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৯৩৪(১৭)    

কবিতা টা অনেক ভাল লাগলো ।।।।।।।।।

অসাধারন।

হৃদয় ছুঁয়ে গেল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০২৮(১৮)    
লেখকের মন্তব্য

মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১১৯৬৭(১৯)    

অভিমানী মেঘতরুণীর ধূসর ওড়নার নীচে
আটকা পড়ে আছে আমার প্রজাপতি ভোর।

-চমৎকার বললেও কম বলা হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০৩০(২০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলোও ভালো হচ্ছে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০৩৭(২১)    

ভাগ্যিস অখাদ্যগুলোকে আপনারা নিজগুণে খাদ্য বানিয়ে নিয়েছিলেন। D
ধন্যবাদ ভাইয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০০৯(২২)    

শুধু তুমি 'সুপ্রভাত' বলোনি তাই
অভিমানী মেঘতরুণীর ধূসর ওড়নার নীচে
আটকা পড়ে আছে আমার প্রজাপতি ভোর
সুন্দর

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২২৩৩(২৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২০৩৩(২৪)    

কে কি বললেন তাতে কি আসে যায় ? কিছু থেমে থাকে না কবি , জীবনচাকা চলে উল্কা বেগে।
মন খারাপ করা সুন্দর কবিতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৭৭৫(২৫)    
লেখকের মন্তব্য

কিছুই থেমে থাকেনা। তবুও কোথাও কোথাও মনে হয় যেনো 'সময় থেমে গেছে'।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৫৮(২৬)    

খুব ভালো লেগেছে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৩৯৪(২৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জনাব। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৩৯৫(২৮)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১২৫৬২(২৯)    

প্রজাপতি ভোর!

বাহ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩৩৬(৩০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৩৮৯৫(৩১)    

দুর্ধর্ষ রকম ফাটাফাটি! |

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৭৪(৩২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ব্রাদার। আপনার কথায় আজ পুরনো সব মন্তব্যের উত্তর লিখতে বসেছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৪০৫(৩৩)    

তাই নাকি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫১৭৫(৩৪)    

বাহ চমৎকার বেশ লাগল কবিতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৮১(৩৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকে :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।