ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

মেহফিল উঠে গেলো মাঝরাতে
ঢুলুপায়ে চলে গেলো অতিথি সকল
মদির পেয়ালা রয়ে গেলো সাথী হয়ে
নেশা তো ধরলো কেবল।
জলসা উজালা হলো ও আলোতে
গালিচায় রাখলো সে চরণ কোমল
হাসির ঝলকে গেলো দিল্ নিয়ে
খুললো সে খোঁপাটা দীঘল।
সেতার সুরেলা হলো তার হাতে
রাঙা ঠোঁটে প্রাণ পেলো কাতিল গজল
ময়ূর মহলে প্রেম এলো নদী হয়ে
সাকী তো করলো পাগল।
নিঃশ্বাস উতলা হলো আজ রাতে
দিওয়ানা নবাব বুঝি ডুবলো অতল
নবাবী লুটিয়ে দিলো লাজরাঙা পায়ে
রাত তো নামলো কেবল।
সাকী তো রয়ে গেছে সাথী হয়ে
নেশা যে ধরলো কেবল।
মন্তব্য
বেশ সুন্দর কবিতাতো।
ধন্যবাদ সুমন ভাই, সুন্দর কবিতার জন্য।
লেখকের মন্তব্য
ধন্যবাদ জামি ভাই। ভালো থাকুন প্রতিদিন।
ভালো লাগলো।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ভাল লাগল খুব। বোধগম্য কবিতার জন্য ধন্যবাদ।
লেখকের মন্তব্য
আচার্যদা কেমন আছেন? কবিতা বোধগম্য হয়েছে? আলহামদুলিল্লাহ।
সুমন ভাই, ভালো অছেন?

লেখকের মন্তব্য
জ্বী ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন?
আহা >>>>> শারাব , কাবাব আর শাবাব , আর কিসের অভাব ?
শারাব পিও কবি , চোখেরা ভাষা হারিয়ে ফেলুক , আর আমরা বাইস্কোপ দেখি (আপনার জানালা দিয়া নবাব সাহেব !)
হা হা হা, দারুণ বলেছেন...

আম জনতার মনের কথা মনে হচ্ছে...
লেখকের মন্তব্য
গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জানালা দিয়া উঁকিঝুঁকি দেয়া ভালো না। এটা কোন আইনে যেন দন্ডনীয় অপরাধ?.... (আইনের বই উল্টানোর ইমো হবে)
এই হোল সত্যিকারের কবির লেখা কবিতা...
মুগ্ধ হয়ে পড়লাম, হারিয়ে গেলাম পুরো দৃশ্যপটে।
দারুণ ভাব সম্প্রসারণ
লেখকের মন্তব্য
আপনার মন্তব্যে মুগ্ধ হলাম। শুভকামনা প্রতিক্ষণ।
মন্তব্য করুন