লেখকের ক‌থা

সদর দরজা

প্যাকেটজাত ভালোবাসা

ব্লগারের প্রোফাইল ছবি

সকালবেলা বাড়ির দরোজা খুলতেই দেখি গোটাকয়েক লীফলেট পড়ে আছে। চোখেমুখে দুধেল মায়া নিয়ে হাসিমুখে চেয়ে আছে গুঁড়োদুধ কোম্পানীর দুধওয়ালী যুবতী।
মাংসের কারবারীরা কনসার্ট করবে হাইওয়ে হ্যাভেনে। থরেথরে সাজানো মাংস দেখে সক্কালবেলায় দোলা লাগে যৌবনে, মগজে ও মননে। আরো আছে। নতুন অফার! ঝাকানাকা! ভালোবাসা এখন থেকে প্যাকেটে পাওয়া যাবে। কোনো প্রিজারভেটিভ নেই, এক্কেবারে ন্যাচারাল! হায় হায়! কী যে করি, দুনিয়ার এ কি হাল!
আচ্ছা! এই ভালোবাসাতো কিস্তিতেও কেনা যাবে। আছে আড়াইশ' ৫শ'র প্যাকেট। হাইওয়ে হ্যাভেন আর দুধওয়ালী চলে যায় ট্র্যাশে। প্যাকেটজাত ভালোবাসার লীফলেট হাতে খুশিমনে বাড়ির ভেতর ঢুকি। মানিব্যাগটা কই? আজ প্যাকেটজাত ভালোবাসা খাবো।

6.346669
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.3 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭০৭৮(১)    

এত ক্ষুদ্র একটা রম্য? শুরুটা দেখে ভেবেছিলাম অন্য কিছু! প্যাকেটজাত ভালোবাসা খাদ্য হিসেবে কেমন উপযোগী হয় জানাবেন কিন্তু? আমাদের যুগে সবই তো ছিল প্যাকেটবিহীন!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১১৮(২)    
লেখকের মন্তব্য

প্যাকেটবিহীন ছিলো বলে পঁচে যেতো। এখন প্যাকেটে থাকবে। তরতাজা!
খেয়ে আপনাকে জানাবো কেমন লাগলো। তবে অতীব সুস্বাদু হলে কিন্তু বলবোনা। জনপ্রিয় হয়ে গেলে এটারও দাম বেড়ে যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৫৪(৩)    

ভালোবাসা প্যাকেটজাত করতে কারখানা লাগবে না? কোন এলাকায়? মালিকানা কার? শ্রমিক-কর্মচারি-কর্মকর্তা নিয়োগ কি হয়ে গেছে?
হা হা হা, বড়ই মজার ব্যাপার!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৭৭(৪)    
লেখকের মন্তব্য

আপনের এত খবরের দরকার কি? ভালোবাসা রেডি হলে আপনার দরজায় চলে আসবে। চিন্তা কইরেননা।
তয় ভাইজান, একখান কতা আছিল, আপনে আবার ইনকাম ট্যাক্স অথবা ভ্যাট অফিসের লোক না তো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১০৭(৫)    

ভাই, খাইতে কিমুন? মিষ্টি না তিতা? ঝাল না নোনতা? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১১৯(৬)    
লেখকের মন্তব্য

আগে আমি খেয়ে দেখি, তারপর জানাবো। আপনে তো আবার কিসের লগে কি দিয়া খাইতে শুরু করবেন, আপনারে নিয়া রিস্ক আছে। চশমা টশমা ঠিকঠাক আছে তো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৩৩(৭)    

এহ!!! নয়া চশমা লাগাইয়া বইছি!!!! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২৪৪(৮)    
লেখকের মন্তব্য

চশমা আপনেরটা তো? নাকি অন্য কারোটা লইয়া বইছেন? আপনের বিশ্বাস নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩৪২(৯)    

তাইতো!!!! | খাড়াও চেক কইরা দেইখা লই! কিকমু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৭২(১০)    
লেখকের মন্তব্য

চশমার কথাই তো ভুইলা বইসা আছেন মনে হয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১৩৮(১১)    

দারুণ তো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১৯৯(১২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭১৮৪(১৩)    

ডিফ্রেন্ট লাগলো পড়তে। ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২০১(১৪)    
লেখকের মন্তব্য

আমি জীবনে এইরকম লেখা লিখিনি, ডিফ্রেন্ট তো লাগবেই। কিন্তু ভালো ডিফ্রেন্ট না খারাপ ডিফ্রেন্ট তা তো বললেননা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২০৪(১৫)    

খুব ভাল লাগলো পড়তে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭২২৮(১৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩০৪(১৭)    

ছোট্ট!!! কিন্তু সুরম্য লেখা!!!!
প্যাকেটজাত ভালোবাসাই খাবো-
এখন থেকে অবিরত!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩৫৭(১৮)    
লেখকের মন্তব্য

খেতেই হবে যেহেতু অন্য কোনো বিকল্প থাকবেনা, বিকল্প রাখা হবেনা।
মন্তব্যের জন্যে ধন্যবাদ শাহাদাৎ ভাই। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩৫৮(১৯)    
লেখকের মন্তব্য

মধ্যবিত্তের পেট, ধীরে ধীরে সয়ে যাবে।
এমন লেখা আর লিখতে পারবো কীনা জানিনা। যদি মনের খেয়ালে আবার কখনো লিখতে ইচ্ছে করে। :)
ভালো থাকুন শ্রদ্ধেয়া। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৩৪৪(২০)    

কবি "প্যাকেটজাত ভালোবাসা" খাওয়া কি হয়ে গেছে ? হজম না হলে আম্মুকে বলেন আপনাকে হজমি খেতে দিতে। :)
---------
একেবারে আনকোরা লেখা , প্যাকেট গতরাতে খোলা হলেও সুঘ্রাণ পাচ্ছি বেশ। এমন লেখা আরো আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৫৬(২১)    

ভোট আপ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৭১(২২)    
লেখকের মন্তব্য

মধ্যবিত্তের পেট, ধীরে ধীরে সয়ে যাবে।
এমন লেখা আর লিখতে পারবো কীনা জানিনা। যদি মনের খেয়ালে আবার কখনো লিখতে ইচ্ছে করে।
ভালো থাকুন শ্রদ্ধেয়া। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৪৫১(২৩)    

:)অতিব্ সুন্দর:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৭৫৭৬(২৪)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৪৩০(২৫)    

অন্যরকমতো!
(সুমন ভাই কি আমার সাথে রাগ করলেন নাকি? একেবারেই দেখা যায় না)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৭৬(২৬)    
লেখকের মন্তব্য

না ভাই। রাগ করিনি। ব্যস্ততার কারণে ব্লগে ঠিকমত আসা হয়না। আপনার অনেকগুলো কমেন্টের উত্তর দিতে পারিনি। ক্ষমা করবেন প্লিজ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৮৪(২৭)    

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৪৬৫(২৮)    

প্যাকেটে মোড়া 'দুধেল ভালোবাসা' ! আমারও এক প্যাকেট চাই, অনেক দিন ভালোবাসা খাই না। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৭৮(২৯)    
লেখকের মন্তব্য

অপেক্ষা করেন, সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
11 + 7 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।