লেখকের ক‌থা

সদর দরজা

মন মন্দিরায় নিরাকার উষ্ণতার ছোঁয়া

ব্লগারের প্রোফাইল ছবি

আজ আমার চোখের পাতারা তৃষ্ণাকাতর জেগে থাকবে
প্রাচীন গুহায় অবোধ্য শিলালিপির মতন মৌনপ্রতীক্ষায়।
এমন কুয়াশাডোবা রাতে কেউ জেগে থাকেনা তবুও-
নিঃশ্বাসের কাছাকাছি জেগে থাকবে কিছু নিরাকার উষ্ণতা।
কবিতার শব্দেরা নির্ঘুম কাটাবে কম্পনমদির রাত।
এই পৌষরাতের পেলব শরীর বেয়ে
নেমে আসবে ভেজা জোছনার মোম।
আজ এখানে শুকনো পাতার গালিচায় জেগে থাকবে
আমার চোখের মতন একজোড়া মাঠপানসি ফুল।
পাহাড়িরাতের নির্জনতায় ফোঁটা ফোঁটা কবিতার আশীর্বাদে
আজ আমার চোখেরা অমর হয়ে যাবে।

5.04
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪১৬৫(১)    

বরাবরের মতই ভাল লেগেছে।
কেমন আছেন সুমন ভাই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪১৭৫(২)    
লেখকের মন্তব্য

ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪১৭৭(৩)    
লেখকের মন্তব্য

এই কবিতা তো একেবারে পানির মতন সোজা নাজমুল ভাই।
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। শুভকামনা অবিরত। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪১৭০(৪)    

বুঝি আর না বুঝি কোন কোন কবিতা পড়ে মন ভালো হয়ে যায়। এটাও তেমনই।
শুভেচ্ছা সুমন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪১৭৮(৫)    
লেখকের মন্তব্য

এই কবিতা তো একেবারে পানির মতন সোজা নাজমুল ভাই।
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। শুভকামনা অবিরত। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪২৫৪(৬)    

আমার বেশ ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৪৮৮(৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জামি ভাই। ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৩৪৪(৮)    

এই পৌষরাতের পেলব শরীর বেয়ে
নেমে আসবে ভেজা জোছনার মোম।

অসাধারণ!!!!!
ভাইয়া, মাঠপানসি ফুল কোন ফুলকে বলে??

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৭৯(৯)    
লেখকের মন্তব্য

মাঠপানসি ফুল আমার নতুন আবিষ্কার। একদিন আমার তোলা অনেক ফুলের ছবি দিয়ে পোস্ট দেবো, তখন দেখবেন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৫২৭(১০)    

ভাল লাগল, কবি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৮০(১১)    
লেখকের মন্তব্য

আপনাকে ধন্যবাদ পলাশমিতা। ভালো থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৫৪৭(১২)    

হোক অমর হোক
শুভেচ্ছা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৮২(১৩)    
লেখকের মন্তব্য

অমর হোক। ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৫৯২(১৪)    

'মন মন্দিরা' অর্থ কি কবি ?আর 'একজোড়া মাঠপানসি ফুল' বলতে কি বুঝিয়েছেন। আমি খুব কঠিন উপমাগুলো বুঝিনা, তাই এই সব প্রশ্ন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৮৫(১৫)    
লেখকের মন্তব্য

মাঠপানসি ফুল এক ধরণের বুনো ফুল। আর 'মন মন্দিরা' শব্দটি আমার এক প্রিয় কবি আমাকে আশীর্বাদ হিসেবে দিয়েছেন। অর্থটা তাঁর কাছ থেকে জেনে নিয়ে বলতে হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৯৮৭(১৬)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ আপনাকে। পাহাড়কন্যা নামটাই আমার জন্যে কেমন যেন একেবারে বাড়ির লোকের নামের মতন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৪৬৯৪(১৭)    

সবসময়ের মতোই সুন্দর, ফরিদ ভাই। অনেক অনেক ভালো থাকুন। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।