লেখকের ক‌থা

সদর দরজা

সমঝোতাস্মারক

ব্লগারের প্রোফাইল ছবি

ক্যান্ডেললাইটসন্ধ্যেগুলো যদি তুলে রাখো
ক্যালেন্ডারের বর্গাকার সিন্দুকের ভেতর
পৌষপাহাড়ের আলোছায়া ওম
ছুঁয়ে যাবে তোমার বিকেলের ভেজা চুল।
ত্রিপুরভূমের রাসউৎসব থেমে গেলে পরে
নরম চঞ্চুতে দানাদানা সুখ তুলে এনে
তোমার করতল ভরে দেবো।
কাজলযৌবন থেকে সুরমাবিদায়ের লগ্নেও,
বুনোফুলের শরীর থেকে ফোঁটা ফোঁটা শিশির ঢেলে
তোমার কবিতার ত্বকে এনে দেবো ক্লিওপেট্রালাবণ্য।
আর কী চাও তুমি দূরদেশের রাজকূমারী?
জোছনারাতের হাওয়াইঘোড়ায় চেপে
কোনো দেবদূত যদি উড়ে আসে
খোঁপায় হেমন্তদিনের মৃদুকম্পন গুঁজে দিতে!

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৫৮(১)    

বেশ কিছুদিন পর আপনার কবিতা পেলাম। আপনার কবিতা পেয়েই ভাল লাগছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৯৯(২)    
লেখকের মন্তব্য

আমিও অনেকদিন পর লিখলাম। ব্যস্ততার চাপে লেখা হয়নি, আপনাদের লেখাও মিস করেছি অনেক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৬১(৩)    

আর কি চাও তুমি দূরদেশের রাজকূমারী?
জোছনারাতের হাওয়াইঘোড়ায় চেপে
কোনো দেবদূত যদি উড়ে আসে
খোঁপায় হেমন্তদিনের মৃদুকম্পন গুঁজে দিতে!

-চমৎকার ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৫০৭(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জামি ভাই। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৭৩(৫)    

কি ব্যাপার সুমন ভাইয়া, আমাদেরকে ভুলিয়া যাইয়া আছেন কি হরিষে? আপনার বিগত পোস্টে কত কষ্ট করিয়া, দু কলম লিখিয়া আসিয়াছি, কিন্তু তাহার উত্তর না পাইয়া অবশেষে দিলাম কাঁদিয়া, আর এই পোস্টে গেলাম জানাইয়া!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৫০৮(৬)    
লেখকের মন্তব্য

কাঁদিয়া কী হইবে ভ্রাতা? হাসুন। প্রাণ খুলিয়া হাসুন। প্রাত্যাহিক কর্মতাড়নায় শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম।
এখন আবার আসিয়াছি। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৬৯০(৭)    

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৮৪(৮)    

হুম, চলুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৫০৯(৯)    
লেখকের মন্তব্য

:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৪৯৮(১০)    

অ-নে-ক সুন্দর !
আমিও কবিতা লিখি, কিন্তু আমার পক্ষে আপনার মতো করে লেখা অসম্ভব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৫১৬(১১)    
লেখকের মন্তব্য

আমার মতো লেখা অসম্ভব, হয়তো আমার চেয়েও ভালো লেখা সম্ভব।
লিখতে থাকুন। আমরাও পড়তে থাকি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৮৮৭(১২)    

ক্যান্ডেললাইটসন্ধ্যেগুলো যদি তুলে রাখো
ক্যালেন্ডারের বর্গাকার সিন্দুকের ভেতর
পৌষপাহাড়ের আলোছায়া ওম
ছুঁয়ে যাবে তোমার বিকেলের ভেজা চুল।

খুব ভালো লাগলো *সুমন ভাই*

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১০০৪৯(১৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ মনির ভাই। ভালো থাকুন বেশি বেশি :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯৯০৯(১৪)    

ক্যালেন্ডারের পাতা থেকে একএক করে খোসে পড়ছে নীলাভ আলোর ঝরর্ণা
কবি ও কবিতার অপেক্ষায় দিন গুনে পাতাকুড়োনি রোদেলা মেয়ে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১০১৬২(১৫)    
লেখকের মন্তব্য

চলতে থাকুক দিন গোনার পালা। :) অপেক্ষারা বড় সুন্দর হয়, জানেননা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১০৪১১(১৬)    

কবিতা পড়ে সত্যি আনন্দ পেলাম।
ধন্যবাদ ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১০৭৪১(১৭)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন বেশি বেশি। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।