ফরিদুল আলম সুমন-এর সংক্ষিপ্ত পরিচিতি

ভেবে রেখেছি-
সম্রাজ্ঞীর প্রাসাদ অভিমূখে রওনা দেবে
এখানকার সবুজ বনভূমি থেকে তুলে আনা
ভেষজ উপঢৌকনের বহর।
একরাতের ঘোমটা সরিয়ে
রোদ ঝলমলে কাজলনদীর তীরে পৌঁছে যাবে
পাতারঙ প্রতিনিধিদল।
নুয়ে পড়া খোঁপামেঘের আড়ালে মুখ লুকানো
ঝুমকো কানের দুলের ঠিকানায়
একশিশি নিঃশ্বাস পাঠাবো বলে স্থির করেছি।
মুখ খুললেই
সম্রাজ্ঞীর রূপোলি দুলের ঝাড়ে টোকা দিয়ে
মৌনডানায় ওরা উড়ে যাবে দূরে।
উপঢৌকন বহরের সাথে ওখানকার বন্দরে
নোঙর ফেলবে পৌষরাতের ওমবোঝাই কবিতার জাহাজ।
সবই তৈরি, শুধু কবিতার শব্দেরা এখনো
যথাযথ উষ্ণতা সঞ্চয় করতে পারলোনা বলে
আমার দৈনন্দিন মনিটরের কোণায়
স্টিকিনোটের হলুদ গায়ে ঝুলে থাকে
উপঢৌকনের মহাপরিকল্পনাটি।
মন্তব্য
কঠিন কঠিন , এ কবিতা বুঝতে এক জনম কেটে যাবে !
শুভ রাত্রি কবি।
লেখকের মন্তব্য
যাক তাহলে আমার হাত থেকেও কঠিন লেখা বেরুচ্ছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, ভবিষ্যতে যেনো আরো কঠিন করে লিখতে পারি। :-P
লেখকের মন্তব্য
স্টিকিনোটের হলুদ গায়ে ঝুলে থাকে
উপঢৌকনের মহাপরিকল্পনাটি
ভালো হয়েছে। সুমন ভাই।
লেখকের মন্তব্য
ধন্যবাদ রোদ্দুর ভাই, ভালো থাকবেন
সাত দিয়েছি, পড়ে ভাল লেগেছে কিন্তু আপনার লেখাও কিন্তু কিছুটা কঠিন হয়ে যাচ্ছে!
লেখকের মন্তব্য
দোয়া করবেন, কঠিন হোক আর সহজ হোক, যেনো ভালো কিছু লিখতে পারি।
মন্তব্য করুন