লেখকের ক‌থা

সদর দরজা

স্বীকারোক্তি

ব্লগারের প্রোফাইল ছবি

আমার সমস্ত জারিজুরি তোমার কাছে
ফাঁস করে দিতে পারলেই বাঁচি।
গম্ভীর মুখোশের আড়ালে মুখ লুকিয়ে থাকা কিশোরটিকে
খোলা প্রান্তরে যদি ছুটিয়ে দিতে পারি
ঘাসফড়িংয়ের পিছু পিছু, তবেই স্বস্তি আমার।
আমার কোথায় সাদা, কোথায় কালো
কোথায় কোমল, কঠোর কোথায়
তোমার আঙ্গুলের কাছে এসব কিছুর
ঠিকানা বলে দিতে পারলেই আমার সুখ।
তোমার চুলের ঘ্রাণে বুক ভরাতেই
আমার শিরায় শিরায় কোথায় কখন
বেজে উঠেছিলো অস্থির হুইসেল;
আলো-আঁধারির সংসারে মৌনতার ভেতর
তোমার ঠোঁটের আগুনে আমি কতবার
পুড়ে পুড়ে খুন হয়েছি- বলে দিতে পারলেই বাঁচি।
তোমার নূপুর পরা পায়ের কোমল ত্বকে
আমি যে গোপন নিঃশ্বাসের বীজ বুনে এসেছি
সেকথা স্বীকার করলেই আমি নিষ্পাপ হয়ে যাই।
আমার যা-যা আছে, যা-যা দামী, সব তোমার পায়ের কাছে
মখমলে ঢাকা রেকাবীতে রেখে দিতে পারলেই
আমি মাথা তুলে বলতে পারি, ভালোবাসি।

5.04
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৪১৯(১)    

ভাইয়া, আপনার লিখাগুলো যত পড়ছি, এগুলোর প্রতি কেমন যেন আকর্ষণ বেড়েই চলেছে।
এটাও খুব ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৫২৪(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জামি। আশা করি সাথে থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৫৮৭(৩)    

সুন্দর কবিতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৭১৪(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। আপনার নিকটাও বেশ সুন্দর। বৃষ্টি ভেজা সকাল :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৭৩৯(৫)    

আহা!
বেশ রোম্যান্টিক!
---

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫২৪(৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ নয়ন। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৮৪১(৭)    

কিছু কথা না হয় থাক সঙ্গোপনে ! রক্ত করবী , নীলাভ থেকে লাল !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫২৬(৮)    
লেখকের মন্তব্য

বিরোধী দলের ভূমিকায় অবতীর্ন হলেন নাকি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৫৮৬৪(৯)    

তোমার চুলের ঘ্রাণে বুক ভরাতেই
আমার শিরায় শিরায় কোথায় কখন
বেজে উঠেছিলো অস্থির হুইসেল;

দারুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫২৭(১০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সাহাদাত ভাই। ভালো থাকবেন বেশি বেশি। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 9 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।