ফারহান দাউদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

আজ আমার মন ভাল নেই।
আজ আমি রাতপ্রহরে দুঃখপ্যাঁচাদের ঘুম পাড়াবো,
আর শেষবিকেলের ফেরিওয়ালার মত হাঁক দিয়ে বলবো--
"কষ্টরা বাড়ি আছো?
একমুঠো রোদ্দুরের বদলে তোমাদের কিনতে এসেছি!"
সন্ধ্যাপথের বুনো আলোয় কষ্টগুলো বেতালের ভূতের মত
চেপে বসে ঘাড়ে।
মাঝে মাঝে টুকটাক আলাপ চলে।
ভাল-মন্দ, সওয়াল-জবাব।
-"আজকাল তোমরা বেশ সস্তায় বিক্রি হয়ে যাচ্ছো, তাই না?"
-"তা যাচ্ছি, বিনা পয়সাতেই বলতে পারো,
কিনতে চায় না বলে জোর করে বাড়ি বাড়ি গছাতে হয়।"
-"এই দুর্মূল্যের বাজারে কষ্টের দাম কমে গেল কেন,
বাম্পার ফলন বুঝি?
-"কষ্ট করে কে আর কষ্ট কেনে বলো?
ঈশ্বরের পলিসিতে বরাবরই গণ্ডগোল ছিল,
কয়েকটা সুখের মোহর বানিয়ে কষ্টগুলোকে তামার পয়সার মত
ছুঁড়ে দিয়েছেন সবখানে।"
-"তা-ও বটে।তবে কি জানো, মোহর না পেলে তামার পয়সাই সই,
পরের জন্মে নাহয় সুখের কারবারী হবো।"
-"পলাতক। হতাশাবাদীরাই কেবল পরজন্মের কথা বলে।"
-"হতে পারে, অক্ষমের শেষ অস্ত্র।"
-"তুমি জন্মান্তর মানো?"
-"মানি না, কর্মান্তর মানি তবে। ঝুড়ি ঝুড়ি দুঃখ ফেরি করে
হয়তো কোন এক দুঃস্বপ্নের পাপ কেটে যাবে,
এক লক্ষ তামার বদলে একটা মোহর পাবার আশা তো আছে!
আমি সেই মোহর দিয়ে ঢেউয়ের চূড়ায় একটা কুঁড়েঘর বানাবো।"
[কিছুদিন হলো লোকজনকে জ্বালাতে ইচ্ছা করছে। এই বাবদে মনে পড়লো, আমাদের এক কবিবন্ধু তার স্বরচিত কবিতা ঘাড়ে ধরে পড়িয়ে আমাদের সর্বোচ্চ বিরক্ত করতো, উঠতি কবিদের যা হয় আরকি। মনে হলো, এইটাই সেরা উপায়, শুরু করা যাক তবে।]
মন্তব্য
শুরু করে ভাল করেছেন । ভাল লাগল । ছন্দ বিহীন ছন্দ ।সুন্দর ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ, পড়ার জন্য।
আমি কিন্তু সর্ব্বোচ্চ রেটিং করছি, বিইক্ত না হইয়াই !
কষ্ট কমে নাই অহনতরি ?
আপনেরে আমি শক্ত মানুষ ভাবতাম !
লেখকের মন্তব্য
পাথরেও মাঝে মাঝে ফাটল ধরে, যদি সেইরকম বাড়ি দেয়া যায়। পড়সেন, সেইজন্যই ধন্যবাদ।
আপনার কুঁড়েঘর সুখে ভরে উঠুক
ভাল থাকুন সবসময়
লেখকের মন্তব্য
ফুলচন্দন পড়ুক।
প্রথম ব্লগ তো কবিতা দিয়াই শুরু কর্ছিলেন, মনে অয়!
লেখকের মন্তব্য
খেয়ালই নাই, ম্যালাদিন হইলো।
আজ আমার মন ভাল নেই।
আজ আমি রাতপ্রহরে দুঃখপ্যাঁচাদের ঘুম পাড়াবো,
আর শেষবিকেলের ফেরিওয়ালার মত হাঁক দিয়ে বলবো--
"কষ্টরা বাড়ি আছো?
একমুঠো রোদ্দুরের বদলে তোমাদের কিনতে এসেছি!"
অনেক ভালো লাগলো।।।।।।। ৭ এ ৭
লেখকের মন্তব্য
আপনি পড়েছেন বলে আমারো ভাল লাগলো।
সুন্দর!
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
দারুন
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
জেমসের 'আমি এক দুঃখওয়ালা' গানটা মনে পড়লো! লিখাটা ভাল লেগেছে!
লেখকের মন্তব্য
গানটা আমারো পছন্দ।
বাহ!!

তুমি কবিতাও লেখো জানতাম না
ভালো লাগলো কবিতা
লেখকের মন্তব্য
এইটারে কি কবিতা বলা যায়? হাবিজাবি ধরে নেন।
কবিতা ভাল হয়েছে।
লেখকের মন্তব্য
পড়ার জন্য ধন্যবাদ।
ভালো লেগেছে।
শঙ্খ ঘোষের 'কবিতার মুহূর্তরা' পড়ার অনুরোধ রইলো। কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে কখন কোন্ কবিতা লিখেছিলেন, তার কিছু অসাধারণ উদাহরণ আছে বইটিতে। আমার ধারণা, লোকজনকে জ্বালানো ছাড়াও অন্য কারণ আছে ফারহানের কবিতা লেখার, এবং সেটা ফারহানীয় গদ্যে ধরে রাখা যেতেই পারে
লেখকের মন্তব্য
সব কারণ সবসময় বলা যায় না, হয়তো কোনদিন সময় এলে বলা হতেও পারে।
কষ্টের দাম বেশ চড়া -- কষ্ট থেকে শেখা যেতে পারে অনেক কিছু ।
লেখকের মন্তব্য
অনেক বেশি শিখে ফেলছি,, আর ইচ্ছা নাই।
কবিতাটা আবার পড়লাম। এত ভালো লাগার কারণে প্রিয়তেই নিয়ে যায়। মন এ হচ্ছে এটা আপনার কথায় লিখেছেন
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা। যারা লেখক না তাদের সব লেখাতেই ব্যক্তিগত স্মৃতি প্রভাব ফেলে।
একমত। লেখাটা মন কেমন করিয়ে দেয়া, শক্ত একটা ধাক্কা দেয় কোথাও।
লেখকের মন্তব্য
অনেক স্মৃতি জমে আছে কোথাও, মাঝে মাঝে বের হয়ে আসে।
আজ আমার মন ভাল নেই।
আজ আমি রাতপ্রহরে দুঃখপ্যাঁচাদের ঘুম পাড়াবো,
আর শেষবিকেলের ফেরিওয়ালার মত হাঁক দিয়ে বলবো--
"কষ্টরা বাড়ি আছো?
একমুঠো রোদ্দুরের বদলে তোমাদের কিনতে এসেছি!"
লেখকের মন্তব্য
কষ্টের দাম খুবই কম।
মন্তব্য করুন