লেখকের ক‌থা

সদর দরজা

কোলাহল

ব্লগারের প্রোফাইল ছবি

নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছলছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া। জমাট একঘেয়ে সময়ে নাও চলতে হয়, চলার দরকার, উড়তে হয়, ওড়া প্রয়োজন। কলরব হোক, ফুলগুলো লাল নাকি নীল সে নিয়ে না হোক, মিছিল নিয়ে হোক, পাখি নিয়ে না হোক, ক্যাফেটেরিয়ার চায়ের কাপে হোক। দূষিত রক্তে আগুন ধরুক, পুড়ে সাদা হোক কয়লা হয়ে যাওয়া অন্তর। বিষে নীল হোক মৃত আত্মা, উড়ে যাক ধূসর আকাশে, আরো একবার নামুক হালকা বজ্রপাতসহ ঝড়ো বৃষ্টি। মাটির মানুষ সমতল ছেড়ে পাহাড়ে উঠুক, কোন সন্দেহযুক্ত এভারেস্টে নয়, বরং একবার গারো পাহাড়ের চূড়ায় উঠে দেখে নিক শুষ্ক কংসের শেষ রূপ। তীব্র নীলে নিঃশ্বাস নিয়ে আরেকবার কন্ঠ ছাড়ুক জোরে, অষ্টপ্রহর কার্বনের নির্গমনে রুদ্ধ বায়ুমণ্ডল বিদীর্ণ হোক চিল চিৎকারে। ইঁদুরের দৌড়কে পেছনে ফেলে সিংহচালে চলুক হেলেদুলে, ফিরে এসো আজলান রূপকথার নার্নিয়াতে। একলা কুয়াশার জাল কেটে ফুটে উঠুক প্রজাপতি, শিকারী বাজের চোখে জ্বলুক আগুন। স্বর্গ থেকে ভূমিতে নামুক তরুণের পা, প্রেমিকার ওড়না বাজুক গিটারের তারে, কালপুরুষের তীর-ধনুকের নিশানাতে বিদ্ধ হোক যাযাবরের হৃদয়। গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্তে মন বাজুক রুমঝুমঝুম, ফাল্গুনের রঙে রাঙিয়ে যাক চৈত্রের দাবদাহ। সাদাকালো চোখে উঠুক রংধনু চশমা, আজ হোক মেঘে মেঘে রঙ, ঘাসের মাঝে হোক পিপীলিকার ঠাঁই, উঁইপোকা ডানা মেলে উড়ুক ইকারুসের মত, সাগরে ডোবার আগে জীবনকে টেনে নিক জীবনের মাঝে, সূর্যে ছাই হবার আগে আলোর তীব্রতায় ভেসে যাক শুন্যতার বুকে।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯২৩(১)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৩২(২)    
লেখকের মন্তব্য

পড়ার জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৩৭(৩)    

জীবনকে টেনে নিক জীবনের মাঝে, সূর্যে ছাই হবার আগে আলোর তীব্রতায় ভেসে যাক শুন্যতার বুকে।

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৩৯(৪)    
লেখকের মন্তব্য

হ্যাঁ, আমরা বেঁচে উঠি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৫৬(৫)    

জীবনকে টেনে নিক জীবনের মাঝে, সূর্যে ছাই হবার আগে আলোর তীব্রতায় ভেসে যাক শুন্যতার বুকে।

ভালো লাগছে / পুরাই একমত / জটিল এই লাইনটি ধারন করার চেষ্টা করছি।অনেক ভাল লাগল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৬৬(৬)    
লেখকের মন্তব্য

আরো একবার ঘুম ভাঙুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৬০(৭)    

হোক মিছিল, নাহয় ক্যাফেটেরিয়ার চায়ের কাপে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৭০(৮)    
লেখকের মন্তব্য

হোক, আরেকবার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৭২(৯)    

ক্যাফেটেরিয়ার চায়ের কাপ। বিষে নীল মৃত আত্মা। শুষ্ক কংসের শেষ রূপ। শিকারী বাজ। পিপীলিকার ঠাঁই। প্রেমিকার ওড়না। সূর্যে ছাই। শুন্যতার বুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৭৯(১০)    
লেখকের মন্তব্য

ছাই থেকে উঠে আসি আরেকবার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৮৯৯০(১১)    

ঐ মিয়া আপনে না কবিতা লিখেন না -- এসব কি ?? :-b ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯০০৯(১২)    

হোক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯১৯৮(১৩)    

এই কমেন্টটা আমি দিতে নিছিলাম (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯০৩২(১৪)    

রিদ্‌মিক এলোমেলোড্রামা! কবিতা হয়ে সেজে ওঠার আগে অলসভঙ্গিতে শুয়ে থাকা গদ্য-কাব্য। ভালো না লেগে কোনো উপায় থাকলো না। শুভেচ্ছা রইলো প্রিয় ফারহান দাউদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯০৮২(১৫)    

এসো আজলান রূপকথার নার্নিয়াতে।

নার্নিয়া কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬০০৭৮(১৬)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯১০৩(১৭)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৯১৯৯(১৮)    

আহা এমন যদি হত আহা আহা

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 13 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।