ফারহান দাউদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

[মেজাজ মর্জি খারাপ, কাজকর্মে মন নেই, সিরিয়াস লেখাও মাথায় আসছে না, বসে বসে কয়েকটা ফালতু ছড়া লিখলাম। এককালে এই টাইপ জিনিসপাতি লিখে রোমেন রায়হান নামে একজন নিয়মিত বই বের করতো, আমি নাহয় ব্লগে কয়েকজনকে জ্বালাতন করলাম! সিরিয়াস পাঠকের জন্য নয়।]
১.
হাতটা তোমার পাতো,
দু'জন মিলে বৃষ্টি ভিজে
শিল কুড়ানোয় মাতো।
২.
এইবারেতে চুপ!
মধ্যরাতে জোছনা হাতে
দেখবো তোমার মুখ।
৩.
ভালবাসা অল্প না
চাঁদপানা ঐ মুখটা দেখে করছি কত জল্পনা।
মানিব্যাগে হাতটা রেখেই ফানুস হলো কল্পনা।
৪.
জল পড়ে পাতা নড়ে পাতায় পাতায় হিয়া,
চ্যাংড়া পোলা ভাইগা গেলো ডার্লিং আমার নিয়া।
৫.
অন্তরে অন্তর
ভালবাসা নয়তো কোন ফুসমন্তর!
বাড়ি আর গাড়ি আর শাড়ি তিনে মিলে
ভালবাসা তাল হয় তিল থেকে তিলে।
মন্তব্য
ভালা হৈসে

==========
আপনারে বর্ষপূর্তির শুভেচ্ছা - অনেক আগেই ডিউ হয়ে গেসিলো ।
লেখকের মন্তব্য
কবে ১ বছর হইলো? নিজেই জানি না। ধন্যবাদ।
অন্তরে অন্তর নামে ..থুক্কু টি আই অন্তর নামে আমারও এক বন্ধু দুর্দান্ত অনুকাব্য লেখতো ।
এখন খালি গান লেখে ।
আর হ্যাঁ, বর্ষপূর্তির শুভেচ্ছা ।
লেখকের মন্তব্য
আমি গান-টান লেখবার পারি না।
এইখানেও দেখি পুরান হয়ে গেলাম। 
সুন্দর
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
অসাধারণ!!!
আমি অভিভূত!!
২ আর ৪ এক্সট্রা অর্ডিনারি হয়েছে!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ।
২ নাম্বারটা মারাত্মক হইসে
লেখকের মন্তব্য
ভাবছিলাম মন্তব্য লিখবো গুড়া কাব্য দিয়ে, অনেক ভেবেও ২টা লাইন মাথা দিয়ে বের হলো না।
লেখকের মন্তব্য
পড়েছেন যে এই অনেক বেশি।
এইবারেতে চুপ!
মধ্যরাতে জোছনা হাতে
দেখবো তোমার মুখ।
লেখকের মন্তব্য
ভালবেসে সব ফতুর করে দিচ্ছ মনে হইতাছে!!
লেখকের মন্তব্য
নাহ, ছ্যাঁকা দিয়া।
ফালতু কবিতা গুলো ভালই ফালতু হয়েছে।
লেখকের মন্তব্য
হ!
আরে ফারহান ভাই,
আপনি চতুরে!
আগে খেয়াল করি নাই।
পরিসংখ্যান কইছে

আরো ৫-সপ্তাহ আগেই আপনার
বর্ষপূর্তি হইছে।
লেখকের মন্তব্য
আপনারেও খেয়াল করি নাই, এইবারে ঝড়ের মত লেখা দিতে থাকেন।
কস্কী মমিণ, এরাম ছড়া যদি মন খারাপ থাকলেই লিখতে পারেন, তাইলে মন ভালো না হওনই ভালু। মিয়া, হাত পা খুইল্লা লিখেন এরাম ছড়া ভালু পাইলাম, ৪ লম্বর পইড়া হো হো কইরা হাইসা উঠলাম।
লেখকের মন্তব্য
৪ লম্বর বড়ই দুঃখের।
তবে আপনের আনন্দ দেইখা সেইটা কিন্ঞ্চিৎ কমলো। 
সুন্দর হইছে
৪ টা পড়ে মজা পাইলাম
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
খোমাবইতেই বলেছিলাম যে, "বলগে দাও মিয়া"
ছড়ার রেটিং ভরিয়া যাবে সাতটি তারা দিয়া
গবেষণা হোক ছড়া তৈরীর শানেনুযুল নিয়া
আমার ধারণা মাজেজা হৈল ফা.দা.রে দাও বিয়া
লেখকের মন্তব্য
আপনে তো মাজেজা বাইর করতে গিয়া ফাঁসির অর্ডার দিয়া দিলেন।
এগুলো ফারহানের লেখা!! বিপুলভাবে বিস্মিত!!!
ক্রাম্বকাব্য ছড়াতে থাকুক, ফারহানীয় গদ্যও আসুক সেই আগের মতো।
লেখকের মন্তব্য
সুবিধার হয় নাই, আসলে লেখা থেকে প্রায় রিটায়ার করে গেছি, হঠাৎ মনে হলো হাবিজাবি লেখি।।
মন্তব্য করুন