ফারহান দাউদ-এর সংক্ষিপ্ত পরিচিতি

সে গ্রীষ্মে ছিল খরা, রোদে পুড়ে যায় খাঁ খাঁ দুপুর আর মাটি ফেটে গর্জায় চৌচির ধরণীর আত্মা। কাক ওড়ে শকুন ওড়ে আর ওড়ে আর ডাকে আর ডাকে, সোনালি ডানার চিল পালিয়েছে নেকড়ের বিষাদমাখা অবয়বে। চাঁদমুখী নেকড়ে যখন ভরা পূর্ণিমায় জেগে ওঠার হাঁক ছাড়ে, বনচর তখন নীরবে লুকায় চিরহরিতের আড়ালে আর ডালে ডালে ভুতুম প্যাঁচার চোখ তখন জ্বলজ্বলে হলুদ। ভয় তরাসে যার দিল কাঁপে সে তখন লক্ষ্মীর পটের মায়া ভুলে খিল দেয় দোরে, চৌকাঠের ফাঁকে চাঁদের আলো ভুল হয় অশরীরি ছায়া। আর এভাবে মাস যায় দিন যায় আর বিকেল যায় সন্ধ্যা যায় তবু প্রতি পূর্ণিমা জাগে হাহাকারে আর সকালের রঙ শুধুই আগুন থেকে আগুন হয় আর ধোঁয়া হয় দুপুরের রোদ, আর চোখ কড়কড় করে আর ঝিম ধরে নেশার লাটিম। তারপর? তারপর এক পটলচেরা বিকেলে ঘনকালো মেঘ করে, রিমিঝিমি বৃষ্টি নামে কনেদেখা আলোয়, আর চরাচর ভেসে যায় অপার্থিব জলের তোড়ে, ভিজে যায় অন্তরাত্মা আর তারও পরে নামে ঢল আর বন্যা আর জলোচ্ছ্বাস আর ডুবিয়ে দেয়া স্রোতে চুরমার হয় স্বপ্নলোকের ঘরবসতি, তবু কি বিষণ্নতার ছিটেফোঁটা মলিন করে অনিন্দিত আনন্দের রঙধনু?
একমুঠো বৃষ্টির জন্য বরং আরো হাজার বছর অগ্নিস্নাত রোদে পুড়ে তলিয়ে যাবো শ্রাবণের অবিশ্রাম কলরোলে।
মন্তব্য
লাইক করলাম, লিখা পছন্দ হয়েছে
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
খুক খুক।।।। আপনার গদ্যকবিতা তো আগে কখনো পড়িনি!!!!
লেখকের মন্তব্য
কবিতা লেখি নাই, হাবিজাবি লেখসি। গুলি কইরা দিলা নাকি?
অনেকদিন পরে তোমার কবিতা, বেশ ভালো লাগল। তোমার লেখা 'একটা কবিতা লিখতে চাই' চমৎকার ছিলো।
লেখকের মন্তব্য
অর্থহীন ব্যাপার-স্যাপার আরকি।
কাহিনী ভাইয়া!!! হঠাৎ করে এত্ত সুন্দর ছেঁড়া চিন্তা!

লেখকের মন্তব্য
কাজকাম না থাকলে যা হয় আরকি!
খাইসে।
লেখা হিসাবে ভালো লাগছে।
তয় খোমাখাতায় কিছু একটা প্রস্তাব রাখছিলাম আমরা কিছুদিন আগে। ঐটার বেশি দরকার হয়া গেছে।
যাই হোক। আছো কেমন??
ঈদ মুবারক।
লেখকের মন্তব্য
প্রস্তাব পছন্দ হয় নাই, উনাদের জাত আলাদা।
বেশি ভাল নাই, ঈদে তোমাদের চেয়েও একলা কাটাইসি। ঈদ মুবারক।
খুব সুন্দর লেখা
আসলে এমন লেখা লিখতে ইচ্ছ করে পরিশেষে মেলাতে পারিনা
লেখকের মন্তব্য
ধন্যবাদ। লেখাটাও অভ্যাসের ব্যাপার, শুরু করলেই হয়ে যায়।
ভাল লাগল।
একমুঠো বৃষ্টির জন্য বরং আরো হাজার বছর অগ্নিস্নাত রোদে পুড়ে তলিয়ে যাবো শ্রাবণের অবিশ্রাম কলরোলে।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ।
Nushera ekta comment kore prayi. "Emon ekta likha likhte parlam na, jeta pore manush bolbe bujhi nai." Tomar emon afsos thakle ar raikho na. Ami bujhi nai lekhata. (jibone ei pprothom tomar lekha na bojhar ghotona ghotlo)
IEte bangla ashena majhe majhe.
লেখকের মন্তব্য
হাহাহাহাহা, লেখা না বুঝলে এইটা লেখকের কৃতিত্ব না, অযোগ্যতা বলবো। যা বুঝাতে চাইছিলাম, শেষমেশ নিজেই মনে হয় বুঝি নাই।
লেখা বুঝি নাই আসলেই তবে শেষ লাইনটা কোটেবল
লেখকের মন্তব্য
পড়লেন যে এইজন্যই কৃতজ্ঞতা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
অনেকে দেখি বুঝে নাই লেখাটা। বাংলা টু বাংলা অনুবাদ করবো নাকি???
মন্তব্য করুন