লেখকের ক‌থা

সদর দরজা

মেঘ দেখা

ব্লগারের প্রোফাইল ছবি

০০

মেঘ যেন রুপকথার কোন চরিত্র, প্রয়োজনে নিজের আকার বদলে ফেলে । মাঝে মাঝে মেঘগুলোকে মনে হয় আকাশের বিশাল শীতাতপনিয়ন্ত্রিত কনফেশনারীতে সাজানো স্পঞ্জী মিঠাই । সাদা পোষাকে সাজান বরফগুলো কখনোবা পরীদের ছায়াশরীর, থোকায় থোকায় ভাষমান উড়ন্ত ছেড়াপালক । আকাশ হয়ে উঠে পরীদের পালকে সাজানো ফ্রোজেন ডেজার্ট, আইসক্রিমের সাম্রাজ্য ।

০১

ডেনিম ব্লু আকাশের শেষ বিকেলে মেঘ জমতে থাকে যেন পয়স্বীনি গাভীরা নীড়ে ফিরে আসে পানিপানের নিমিত্তে । কামরাঙা লাল মেঘ সাঁতরে অন্ধকারের নীড়ে ফেরে সাদা বক আর মাছরাঙ্গা । জলপূর্ণা মেঘেরা উষর মাটির বুকে ফিরিয়ে আনে যৌবনের উদ্দিপনা । ফুল, ফল আর ফসলে পৃথিবীতে আসে পুর্নতা ।

০২

কিছু মেঘ ফিরিয়ে আনে নবম মেঘে কাটিয়ে দেয়া শৈশবের চকচকে স্মৃতিগুলো । বাতাসের চিলেকোঠায় উড়ে মেঘেদের পপকর্ন । মেঘেদের স্কুলে ফিরে পাই নষ্টালজিক এক খেলার মাঠ । স্মৃতির নদী্র ওপাড়ে আশ্রয় নেয় শুভ্রমেঘ, অতপর ভোরের আকাশের কার্টিলজে ফুটে থাকে সাদা কাঁশফুল ।

০৩

কখনো স্ট্রাটোস্ফিয়ারের ব্যালকুনিতে ঝুলে আছে সাদা বিকিনি, কখনো বা কিউপিডের হৃদস্পন্দন হয়ে আয়নোস্ফিয়ারে আনে আলোড়ন । স্নানঘরে মেঘরাণীর সাদাচুল যেন ডুবে আছে বাথটাবের সাবানফেনায়, ড্রেসিং রুমের পাউডার পাফের আলতো পরশে সজ্জিত হয়ে গ্রীনরুমে ঢুকে পড়ে কালোচুলে । পরের দৃশ্যে আকাশের সাব ওয়েতে উড়তে থাকে মারিলিন মনোরোর উত্তাল স্কার্ট ।

০৪

আবার মাঝে মাঝে মেঘে মাথা গুজে স্তব্ধ দাড়িয়ে থাকা নির্জন বৃক্ষ মনে হয় নিজেকে । আকাশের অসুখগুলো ধারন করে তখন মেঘগুলো দুর্বোধ্য, অন্ধতমস । মনখারাপের মেঘের খামে বন্দী হয় চাঁদ । গম্বুজের মত ভাবগম্ভীর কিছু ভয়ঙ্কর মেঘ আকাশ কালো করে দেয় ঝড়সংকেত । এরপর আকাশ কাঁদে অভিমানী মেয়ের মত ।

০৫

কিছু স্তরীভুত মেঘ আকাশের নীল রঙের রঙিন ডাইনিং স্পেসে পড়ে থাকে, উচ্ছিষ্ট খাবারের মত । তখন মনে হয় নোংরা নীল টেবিল ক্লথের একপাশে পড়ে থাকা সুর্যটাই যেন আমার খাবার শুন্য প্লেট ।

০৬

রাতের আঁধারে তারাদের ফিসফিস বরফের গিরিখাদের চোরাবালিতে আটকে পড়ে আলো হয়ে । জাদুকরের জলপূর্ণা পাথরের ঘর্ষনে একটা আগুনরঙা রিবন মুহুর্তেই আকাশব্যাপি ছড়িয়ে পড়ে, অদৃশ্য হয় আধাঁরে আড়াআড়ি । কাঁধে কাঁধ মিলিয়ে মার্চপাস্টে ব্যস্ত হয়ে উঠে মেঘসেনারা । বাজছে ডমরু, কান পেতে শুনি উন্মক্ত রণসঙ্গীত । তীক্ষ্ণ দাঁতের আচঁরে বাতাসের বুকে লিখে চলে ক্রোধের গ্রাফিটিগুলো, লিখে রাখে তার মনখারাপের রোজনামচা । রাত্রিদৃশ্যে ছড়িয়ে পড়ে নৈশব্দ্যের ধ্বংসাত্বক অনুনাদ ।

০৭

কৃষ্ণমেঘ কেটে গেলে পাস্তুরিত সাদা মেঘপুঞ্জ দেখে মনে শব্দহীন আকাশ সাদা ম্যাগনোলিয়ার বিভায় উদ্ভাসিত হয়ে উঠছে । মেঘের আড়ালে হাস্যজ্জল সুর্য আর মেঘ গুলো হয়ে উঠে সানবাথে ব্যস্ত জলনকুল । এরপর ক্রমেই ফিরোজা রঙ ধারন করা আকাশের প্যানোরামায় পরিচলনশীল মেঘ গুলো হারিয়ে যায় ঐ আকাশেরই অসীমে ।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৪৬৮(১)    

বোঝাই যাচ্ছে অনেক সুন্দর কিছু ছবি আছে। অন্তত ক্যাপশনগুলো পড়ে পোস্টটি প্রিয়তে রাখার লোভ সামলাতে পারলামনা।
আমার নেটের স্পীড ভয়াবহভাবে কম। তাই ছবি দেখতে পারিনি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫২২(২)    
লেখকের মন্তব্য

ক্যাপশন গুলোকেই আসলে ছবি করে তোলার ইচ্ছে ছিল । লেখাটায় শুধু একটা জেপিজিই যোগ করেছি ।

শুভরাত্রি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫৩৭(৩)    

সুন্দর!

তখন মনে হয় নোংরা নীল টেবিল ক্লথের একপাশে পড়ে থাকা সুর্যটাই যেন আমার খাবার শুন্য প্লেট ।

কোন এক কবি এই টাইপের একটা লাইন আগের্থিকাই লিক্সিলো মনে লয় চান্দিছিলা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫৩৯(৪)    
লেখকের মন্তব্য

কোন কবিতা ভাই? সন্দেহ সামুতে সরলতার একটা পোষ্টে কমেন্ট হিসাবে লিক্সিলাম । ঐ পোষ্টে এই লাইন্টা লিক্ষা আমি নিজেও হেব্বি শান্তি পাইছিলাম পাপী / ফেরেশতা । পরে ঐ কমেন্ট থেকেই এই পোষ্ট ।

থ্যাংকু ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৫৮৫(৫)    

পড়তে খুবই ভাল লাগলো!
অসাধারণ লিখেছেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৭৮৯(৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বারীশ । শুভদুপুর ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৬৭৭(৭)    

বেশ লাগল ফাহাদ ভাই। মুগ্ধপাঠ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৮০২(৮)    
লেখকের মন্তব্য

থ্যাংস হালিম ভাই ।

শুভদুপুর ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৮৬৯(৯)    

সুন্দর। নীলে নীলময়। কিংবা সাদায় সাদাময়। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২৬৩(১০)    
লেখকের মন্তব্য

. . . . কিংবা কালোয় কালোয় মেঘময় । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৮৯৯৯(১১)    

আকাশ হয়ে উঠে পরীদের পালকে সাজানো ফ্রোজেন ডেজার্ট, আইসক্রিমের সাম্রাজ্য ।
মেঘেদের স্কুলে ফিরে পাই নষ্টালজিক এক খেলার মাঠ ।
পরের দৃশ্যে আকাশের সাব ওয়েতে উড়তে থাকে মারিলিন মনোরোর উত্তাল স্কার্ট ।
মনখারাপের মেঘের খামে বন্দী হয় চাঁদ ।
. . . . . . . . . . চমৎকার!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২৭১(১২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জানবেন পলক ।

শুভরাত্রি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১০০(১৩)    

মুগ্ধপাঠ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২৭৭(১৪)    
লেখকের মন্তব্য

অজশ্র ধন্যবাদ ।

শুভেচ্ছা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯১৬০(১৫)    

খুবই ভালে লাগালো, পোয়েট!:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯২৮৫(১৬)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ স্বপন ভাই ।

. . . . . . .এক ঝাঁক নাছোড়বান্দা মেঘ
. . . . . . কিছু সুর্যগন্ধী মেঘ. . . . :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৪৫৭(১৭)    

অনেকদিন পর তোমার লেখা পড়লাম রুমমেট । এরকম হারাই গেছো ক্যান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৪৯৩(১৮)    
লেখকের মন্তব্য

হারিয়ে গিয়েছি এটাই জরুরি খবর. . . . . গানটা শুনস নাই? হা হা হা

তোরেও ম্যালাদিন পর দেখলাম, জ্যাক্স । দাপ্তরিক কর্মকান্ড কেমন চলে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৭৭৪(১৯)    

আর দপ্তর,, গতমাসের ২৬ তারিখে চাকরী থেকে স্যাক করছে,,২৭ তারিখে মাথার কাছ থেইক্যা মোবাইল দুইডা চোরে নিয়া গেছে
সুদীর্ঘ ভ্যাগাবন্ড থাকার পর এই মাসে একখান জব পাইছি । ভাবতাছি এহন থেইক্যা নিয়মিত শিষ্টাচার প্রাকটিস করমু ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৬৯৫(২০)    
লেখকের মন্তব্য

শিষ্টাচার পরিপন্থী শিষ্টাচার প্রাকটিস অতীব গুরুত্বপুর্ন একটি বিষয় পাপী / ফেরেশতা বুকে আয় বাভুল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৭৯৩(২১)    

শুভ্র!
সুন্দর!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৫৭৫(২২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ।

শুভেচ্ছা ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৬১২(২৩)    

কিছু মেঘ ফিরিয়ে আনে নবম মেঘে কাটিয়ে দেয়া শৈশবের চকচকে স্মৃতিগুলো ।
বাতাসের চিলেকোঠায় উড়ে মেঘেদের পপকর্ন ।
মেঘেদের স্কুলে ফিরে পাই নষ্টালজিক এক খেলার মাঠ ।
স্মৃতির নদী্র ওপাড়ে আশ্রয় নেয় শুভ্রমেঘ,
অতপর ভোরের আকাশের কার্টিলজে ফুটে থাকে সাদা কাঁশফুল ।

০-২ পর্যন্ত পড়লাম। দারুণ লাগছিলো পড়তে। মেঘেদের কোমল আর তোমার সিগনেচার টিউন উপমার ফিউশন পড়তে আরাম লাগছিলো।

বাকিগুলো পড়ে পড়বো।

ব্রাভো পোয়েট।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৬৯৬(২৪)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ, রানা ভাই ।

তিনের পরের গুলোই লেখার জন্যই এই লিখাটা লিখেছিলাম বস ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৬৩৪(২৫)    

দারুন মেঘ বন্দনা! মুগ্ধ হলাম। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪০৬৯৭(২৬)    
লেখকের মন্তব্য

থ্যাংস অ্যা লট ।

শুভভোর ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৩৪৯৭(২৭)    

খুব খুউব ভালো লেগেছে লেখাটা! :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৩৫০৬(২৮)    
লেখকের মন্তব্য

থ্যাংস অ্যা লট ।

শুভরাত্রি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৩৭০(২৯)    

মাল্টিফ্যাসেটেড মেঘ।
অসাধারণ পোয়েট!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৫৩৭৫(৩০)    
লেখকের মন্তব্য

থ্যাংস বস ।

শুভদুপুর । ম্যালাদিন পর চতুরে দেখলাম । আশা করি কুশলে আছেন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৮০৮৪(৩১)    

মেঘ যেন রুপকথার কোন চরিত্র

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৮৭৪১(৩২)    
লেখকের মন্তব্য

মারিলিন মনোরোর উত্তাল স্কার্ট

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
13 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।