ফাহাদ চৌধুরী-এর সংক্ষিপ্ত পরিচিতি


মেটালিকার মাষ্টারপিস অ্যালবাম ‘ দ্যা ব্লাক অ্যালবাম ’ এর বেষ্ট ট্রাক ‘ দ্যা আনফরগিভেন ’ । আমার পচন্ড পছন্দের দশটা গানের একটা শর্ট লিষ্টে থাকবে ছয় মিনিট সাতাস সেকেন্ডের এই গান । লিরিক থিমেটিক্যালি প্রচন্ড স্ট্রং । ক্রিষ্টাল ক্লিয়ার গিটার সলো । ভোকাল জেমস হেটফিল্ড তো অসাধারন সবসময়ই, তবে এখানে অসাধারনের চেয়েও বেশি কিছু । আমাদের অনেকের ছোটবেলা থেকে বেড়ে উঠার ‘ব্যালার্ড’ বলা যায় এই গানটাকে ।
শুরুটা হয়েছে ইঞ্জিনের শব্দে । এই শব্দটুকু নেয়া হয়েছে সার্জিও লিওনির ‘ ফর অ্যা ফিউ ডলার মোর ’ নামের ওয়েষ্টার্ন মুভির 'দ্যা শোডাউন’ নামে একটা মিউজিকের থেকে । পরে এই শব্দটাকে রিভার্স করে গানে ব্যবহার করা হয় যদিও মেটালিকা এর সোর্স কখনও প্রকাশ করেনি । মেটালিকার বেশির ভাগ গানের মুল থিম বা মেনিং এর লিরিক থেকে ডিকোড করা কঠিন । বেশির ভাগ গানের মাল্টিপল মেনিং দাড়া করা সম্ভব । এই গানটার আমার ইন্টারপ্রিটেশ অনেকটা এরকমঃ
সামাজিকীকরনের গতানুগতিক প্রসেসে ধর্ম, সমাজ কাঠামোর উপাদানগুলো একটা নতুন জন্মলাভ করা শিশুকে কিভাবে মানষিক ও আত্মিক দাশত্বের শৃঙ্খলে আবদ্ধ করে তার একটা ভয়ঙ্কর পোট্রেইট এই গানটা । একেবারে আনকোরা এক মানব শিশুকে বয়োবৃদ্ধির সাথে সাথে সমাজ যেভাবে জাত, মান-মর্যাদা, লিংগভেদে বিভক্ত করে তা ফুটিয়ে তোলা হয়েছে এখনে । এখানে অযাচিত ব্রান্ডিং ও লেভেলিং করে সমাজ সবাইকে যেন আলাদা আলাদা একটা সোসাল সিকুরিটি নাম্বারে আবদ্ধ করে ফেলছে । সবাই হয়ে উঠছে সমাজ, সংস্কৃতি ও সভ্যতার আরেকটা সতন্ত্র স্টাটিস্টিক ।
New blood joins this earth
And quickly he's subdued
Through constant pained disgrace
The young boy learns their rule
গানটি একটা ছোট্ট বালককের ট্রাজিক গল্প । জড়দেহে প্রানবায়ু সঞ্চারে তার আগমন পৃথিবীতে । একটা রক্ষনশীল ফ্যামিলিতে তার বেড়ে উঠা । জন্মের পর থেকেই সে নিজের চাহিদা আর প্রত্যাশা মাফিক জীবন যাপনের ক্ষেত্রে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হয় । সারা জীবনব্যাপি তাকে তার চারপাশের মানুষদের খুশি রেখে চলতে হয় । দুই চোখ মেলে দেখা আজন্ম লালিত স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে তিক্ততাপুর্ন জীবনে একমাত্র সেই থেকে যায় অসুখী । সিন্ধু সেঁচে মুক্তা আনার স্বপ্ন গুলো ঝরে যেতে থাকে, ডানাহারা ইকারুশের মতই যেন সে ক্রমেই হারিয়ে যায় সমুদ্র এপিটাফে ।
"A vow unto his own
That never from this day
His will they'll take away"
চিরাচারীত প্রথার অংশ না হয়ে ব্যাক্তি সাতন্ত্রবাদের জন্য সেই প্রথার বিরুদ্ধে স্ট্রাগল শুরু করে সে । কিন্তু তার নিজশ্ব চিন্তাভাবনা গুলো ক্রমশ চাপা পড়ে যায় ধর্ম, আইন, সমালোচনা, পুর্বনির্ধারিত সামাজিক সম্পর্ক, বিভ্রান্ত বিচারবোধ আর গোড়ামীগুলোর জাঁতাকলে পিষ্ট হয়ে, গ্রাসে । ধীরে ধীরে সে সামাজিক প্রথার দাসত্যের শৃঙ্খলে আটকে পড়ে । এভাবে সমাজই পয়জন আইভির মত সংক্রামিত করে সামাজিক জীব সেই বালককে । বালকের নিজ স্বত্ত্বা, মনের ঘরের খবর চিরকালই থেকে যায় অপ্রকাশিত । বিশাল সমাজের মাঝে জালে আটকে পড়া মাছের মত তার একাকিত্ব । এরপর যেন স্রোতহীন নদীতে রোদে পোড়া বালি হয়ে তার বেচে থাকা । অতপরঃ গানের শেষ দিকে একটা সারপ্রাইজিং টুইষ্ট ‘That old man here is me’ । নিস্ফল জীবনযুদ্ধ শেষে বৃদ্ধে পরিণত হওয়া সেই বালকের মৃত্যুর অপেক্ষায় নিরস জীবন যাপন । লিরিকের কোরাস অংশ সামাজিক রীতিনীতির বেড়াজালে আবদ্ধ জীবনের অসম্পুর্নতা আর অপুর্নতার কথা বলে ।
‘They dedicate their lives
To running all of his
He tries to please them all
This bitter man he is
Throughout his life the same
He's battled constantly
This fight he cannot win’
-এই অংশটা একটা ডিসটোপিয়ান সমাজের ডিপিকশন । অনেকে Aldous Huxley এর " Brave New World " নোভেলটার সাথে গানটার সাযুজ্য খুজে পায় ।
এখন প্রশ্ন হল "I dub thee unforgiven" এখানে আনফরগিভেন বা অক্ষমার্হ কে? সে কি নিজের কাছে নিজে অক্ষমার্হ? নাকি অন্যকেউ? অথবা সেই ডিস্টোপিয়ান সমাজই অক্ষমার্হ?
"Never free
Never me
So I dub thee unforgiven"
কোরাসের এই অংশে বলা হয়েছে যে সমাজ তাকে জীবসত্বা থেকে মানবসত্বার ঘরে পদার্পনের সুযোগ করে দেয় নাই । সে তার নিজস্ব স্বত্তার আবিস্কার আর স্ফুরনের সুযোগ বঞ্চিত হয়েছে । মনের মাঝে কাল দাগ লেপন করেছে সমাজ । সে নিজের কাছে নিজে অক্ষমার্হ ।
"You labelled me
I'll label you
So I dub thee unforgiven"
যে সমাজ তাকে 'whipping boy' বানিয়েছে, সেই সমাজকে এখানে একটা একক entity হিসাবে ‘thee’ দ্বারা ইন্ডিকেট করা হয়েছে । সেই ডিস্টোপিয়ান সমাজই এখানে অক্ষমার্হ ।
গানটাকে বাবা আর পুত্রের রিলেশনশিপ কম্পলিকেসি হিসাবেও ইন্টারপ্রিট করা হয়েছে । এমনটাও বলা থাকে যে গানে যে বালকের কথা বলা হয়েছে সে ছোট বেলা জেমস হেটফিল্ড, সেক্ষেত্রে আনফরগিভেন ট্রিয়োলজি লিরিসিষ্ট জেমসের আত্মজীবনীমুলক । এই অ্যালবাম রিলিজ হওয়ার আগে ডেভ মাষ্টেইন এর সাথে মেটালিকার ছাড়াছাড়ি হয়ে যায় । এর পর অনেকদিন মাষ্টেইন মেটালিকার গান শুনে নাই । অনেক পরে সিচুয়েশন কিছু স্বাভাবিক হলে মেটালিকার এই ব্লাক অ্যালবাম শোনার পর মাষ্টেইন এই একটা গানের উচ্ছসিত প্রশংসা করেন । তার ভাষ্য অনুযায়ী,
‘I liked it because I thought this was really the first time I've ever really heard James sing. He had sung before, and he was a great singer. But that was the first time I ever heard him really, really sing’
মিউজিক ভিডিওটার এক্সপ্লানেশনের জন্যঃ
========================
ফুল ফোটে, আমি ভাবি, বোম্বশেল
গত সাতদিন ধরে যেসব গান বেশি বেশি শুনছি, ডাউনলোড লিঙ্ক সহ (শুধু মাত্র মেটালহেডদের জন্য \ম/)
১ । Radiohead - How To Disappear Completely
২ । Opeth - Deliverance
৩ । Finntroll - Trollhammaren
৪ । Circus Maximus- Abyss
৫ । Liquid Tension Experiment - Biaxident
৬। Yngwie Malmsteen - Far Beyond The Sun
৭ । Buckethead - Soothsayer
৮। Buckethead - Nottingham Lace
\m/\m/\m/
মন্তব্য
ধন্যবাদ। জীবনে এই গানটা মেলা শুনেছি। তিন পর্বের আনফরগিভেন এর মাঝে এটিই বেষ্ট। নোডাউট
আমি বিশ্বাস করি মেটালিকা বেষ্ট হেভি এবং থ্রাস মেটাল ব্যান্ড। কিন্তু সে আমার ফেবারিট না।
তাদের গানে ক্ষোভ আছে, ঘৃনা আছে অস্থির সময়ের কথা আছে। কিন্তু মিউজিকম্যানশীপ টা অভাবে নেই যেটা ড্রিম থেইয়েটারে রয়েছে।
ওপেথ এর লেটেষ্ট টা শুনে দেখতে পারেন। ভালো লেগেছে।
লেখকের মন্তব্য
হুম আমার কাছেও ফার্স্ট পার্টটা বেষ্ট, তবে সেকেন্ড পার্টটাও জোস, কিন্তু ট্রিয়োলজির থার্ড পার্টটা আমার ভালো লাগে নাই ।
ডিটিদের কান্ট অফ তুস্কেনি, ওয়েট ফর স্লিপ আর মেট্রোপলিস আমার খুবই ফেভারিট । আর ব্যান্ড হিসাবে মেটালিকা অল্টাইম বেষ্টদের একটা । তবে ডেভ মাষ্টেইনের সময়ের পর মেটালিকা গিটারে অনেক পিছিয়ে পড়ছে । এই জন্যই প্রথম চারটাই মেটালিকার বেষ্ট আল্বাম । পরের আল্বাম গুলোর মাঝে একটা দুটো করে ভালো গান পাওয়া গ্যাছে । ড্রামেও ডিটিরা মেটালিকার চেয়ে এগিয়ে থাকবে ।
ওপেথ আমি বেশি শুনি নাই । রিসেন্ট শুনলাম ওদের সাম্প্রতিক এল্বাম গুলো। ভালোই লাগতেসে । পুরনো গুলা শুন্তে হবে ।
ধন্যবাদ ।
টেরিফিক জব!
দ্য ব্ল্যাক এলব্যাম আর আনফরগিভেন- নতুন করে কিছু বলার নেই।
আসলে এই সিরিজটা আমার জন্য স্পেশাল। তিনটা গানেই তিনটা স্টোরি বলা হইসে। তিনটা স্টোরি আলাদা আবার এক। অদ্ভূত ইন্ডিড।
খুব ভালো লাগলো পোস্ট মিশু ভাই! টেরিফিক জব এগেইন!
ম্যাল্মস্টিন শুনলে "সেভেন্থ সাইন" আর "ইভিল আই " মাস্ট! বিশেষ করে সেভেন্থ সাইন এর গিটার সলোটা আপনি শুনে দেখেন। অসাধারণ একটা ফিল!
লেখকের মন্তব্য
তিনটা স্টোরিই সম্ভবত জেমসের জীবন থেকে নেয়া ।
স্কার সিমেন্ট্রি আর আইসড আর্থ-নাম্বার অফ দ্যা বিষ্ট ক ভার শুনে দেখিস ।
বাকেট হেড কোর্স শেষের পথে । ম্যাল্মস্টিন ও শুন্তাসি, সেভেন্থ সাইন সেইরকম লাগছে
লেখকের মন্তব্য
ব্যালার্ড > ব্যালেড
--
দারুন পোস্ট ।
আনফরগিভেন নামে আমার একটা ফেবরিট মুভিও আছে ক্লিন্ট ইষ্টউডের অন্যরকম ওয়েষ্টার্ন।
--
আনফরগিভেন ওয়ার্ডটাও আমার কাছে অবোধ্য ছিলো একসময় - ক্ষমার অযোগ্য -
তাইতো !
গম্ভীর গর্জন। যন্ত্রনাময় অন্ধকার।
--
গানটা অওসামলী ডার্ক - দারুন গিটার ওয়ার্ক -
লিরিকটা আমার কাছে সিম্পলই মনে হয়েছে।
একটা ছেলের বেড়ে উঠার বর্ণনা দেয়া হয়েছে -
যন্ত্রনাময় , এ্যাবিউসিভ পরিবেশে বাচ্চারা বেড়ে উঠলে কী সেটা বলা হয়েছে।
--
মূল প্রশ্নটা হলো আনফরগিভেন কাকে বলা হচ্ছে -
অবশ্যই নিজেকে -
What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never be
Never see
Won't see what might have been
What I've felt
What I've known
Never shined through in what I've shown
Never free
Never me
So I dub thee "Unforgiven"
নিজের প্রতি ঘৃণা বিতৃষ্ণা থেকে নিজেই নিজেকে আনফরগিভেন হিসাবে ভুষিত করছে।
==
আন ফরগিভেন টু টাও দারুন লাগে।
মেটালিকা আমার ঠিক ফেভরিট ব্যান্ড না হলেও মেজর সব গানই শোনা আছে - বেশ কয়েকটা অনেক প্রিয় ।
আসলে আমাদের সময় মেটালিকা সবাই পছন্দ করতো ।
তাই মনে হতো ওরা আমার একার ব্যান্ড না
লেখকের মন্তব্য
উপ্স ব্যালেড
====
মুভিটার কথা তো কৈসি
====
আসলে আনফরগিভেন এর বাংলা খুজতে গিয়ে এখানে দেখলামঃ
ক্ষমার্হ -ক্ষমার যোগ্য,
ক্ষম্য - ক্ষমার যোগ্য,
ক্ষমী – ক্ষমাশীল ।
কনফিউজ ছিলাম, তবুও অক্ষমার্হ টাই বেশি সুইটাবল মনে হল ।
=====
মাষ্টেইন চলে যাওয়ার পর ক্রিকের সেরা কাজ গুলোর একটা আনফরগিভেন । মিউজিক ভিডিওটা তো দেক্সেন । ঐটার ব্যক্ষা করা যে ইউটিউব লিঙ্কু টা দিসি ঐটা কি দেক্সেন? মাষ্ট সি ।
=====
গানে দুইটা পক্ষ আছে, একঃ গায়ক দুইঃ সমাজ । কোরাস অংশে অক্ষমার্হটা পিচ্চি পুলাডা নিজের কাছে নিজেই । এইটা সহজেই প্রতিয়মান হয় লিরিক থিক্কা । কিন্তু গানের শ্যাষে এইটার কি হৈব? ‘You labeled me, I'll label you, So I dub thee unforgiven’ সোসাইটি লেট হিম ডাউন । পুলাডা নিষ্ঠুর সমাজেরই প্রডাক্ট । সোসাইটি তাকে তার বর্তমান সিচুয়েশনে নিয়া আসছে । সেইজন্যই শেষের লাইন্টা আমার কাছে মুনৈছে এরাম ‘I label you all unforgiven’ অথবা I won't forgive you all for what you have done to me’ হেটফিল্ডের পোয়েটিক সেন্সেরও প্রশংশা করতে হয় । Dub এইখানে একটা pun হিসাবে ইউজাইসে ।
====
আনফরগিভেন টু-টাও দারুন্স । লিঙ্কুতে দেয়া গাঙ্গুলা শুঞ্চেন নাকি? সব কয়টাই জোস । আর আপনার জন্য ভদকা , অরেঞ্জজুস যাদের পছন্দ তারা এইটা লাইক নাও করতে পারে । Eluveitie টাইপের ব্যান্ড ।
থ্যাংকু ভেরি মাসসসসসসস ।
ফাহাদ ভাই স্যলুট ! ভাল লাগলো বেশ। এবার শূন্য আরণ্যকের পালা। গান রেডিতো ?
লেখকের মন্তব্য
চতুরে গানপোষ্ট খুব কমাসে । আপনিই দিয়ে দেন একটা প্রিয় গানের পোষ্ট ।
আরন্যক ভাইয়ের গানপুষ্টের অপেক্ষায় থাকিলাম ।
থ্যাংকু ।
হ্যামলেটের সেই সলো প্রথমবার শুনেই যে বাড়ি খাইছিলাম, তাতে এখনও আমার এক্সিস এখনও খানিক ট্যাঁরা হয়ে আছে বলতে পারেন। অন্যতম পছন্দের ব্যান্ড, ভয়ানক প্রিয় ট্র্যাক, দারুণ পোষ্ট... স্যালুট মিশু ভাই। ওপেথ আমার ফেভারিট লিষ্টে অবশ্য মেটালিকার উপ্রে থাকবো। The Drapery Falls, Benighted, The Leper Affinity, Patterns in the Ivy, To Bid You Farewell...ফাটাফাটি সব গান।
লেখকের মন্তব্য
হ...ক্রিকের সেরা সলো গুলার একটা এইটা, হে হে হে...জাপানের ভুমিকম্পে পৃথিবীর এক্সিস দশ সেমির বেশি নৈরা গ্যালেও প্রবলেম সেরাম ট্যার পাইনাই, তয় এরাম সলো গানপাগলাদের মিউজিক সেন্সের এক্সিসে দশ সেমির বেশি শিফট ঘটাইবো, আমি শিউর । ওপেথ শুন্তাসি, ব্লাকওয়াটার পার্ক আল্বামটা জোস লাগছে । তোমার বলা প্রথম চারটার শুনা হয়ে গ্যাছে । এপ্রিল এথ্রিয়াল, আন্ডার উইপিং মুন, ফেস অফ মোলিন্ডা, ফিউরিন্যাল পোট্রেট......আমার আরো শুন্তে হবে ওদের গান গুলা ।
\m/\m/\m/
প্রিয়তে গেলো!
লেখকের মন্তব্য
থ্যাংস অ্যা লট ।
পোস্ট ভালা পাইলাম! মেটালিকা ফেভারিট নয় তবে বেশ কিছু গান ভালো লাগে, হেভী মেটালে আইরন মেইডেন অল টাইম ফেভারিট!
==
আরন্যক ভাইরে দেয়া ভদকা খাইলাম আমিও, আসলেই জোস লাগছে। এলভ্যাটির সাথে বেশ মিল আছে।
==
চিলড্রেন অফ বডোম, ইটারনাল টিয়ারস অফ সরো, ক্রেডল অফ ফিলথ পছন্দের তালিকায় ১, ২, ৩।
==
আপনার তালিকার গান গুলা শুনে দেখি, পরে আইসা আরেকখান কমেন্টু দিয়া যামুনে।
লেখকের মন্তব্য
থ্যাংস অ্যা লট ।
মেটালিকার এত্তগুলা গান আমার ফেভ লিষ্টে আছে যে, এই গান গুলার জন্যই এরা আমার ফেভ ব্যান্ডে পরিনত হৈসে । আর লৌহ কুমারী্দের গান কোনটা ছেড়ে কোন্টার কথা বলি । ডান্স অফ ডেথ, ফিয়ার অফ দ্যা ডার্ক আমার খুবই ফেভারিট । ইটারনাল টিয়ারস অফ সরোর আঞ্জেলহার্ট, রেভেনহার্টের লিরিক্টা জোস ।
===
আর অবশ্যই আই ফলো দ্যা রিপার, কারন আই অ্যাম নট ডেড ইয়েট । এভ্রিটাইম আই ডাই, আই হিয়ার হেইট মি । সাথে সাথেই আই বিকাম ব্লাড ড্রাঙ্ক । আমি রেন্টলেস অ্যান্ড রেক্লেস ফর এভার ।
=====
ওয়েটিং, ওয়েটিং ।
প্রথমেই ক্ষমা চেয়ে নেই দেরীতে রিপ্লাই এর জন্যে। সেদিনই গান গুলা ডাউনলোড করে শুনলেও চতুরে এসে এখানে কমেন্ট করে যাব বেশ কবার ভেবেও মনে ছিল না।
বডমের প্রায় সব গুলা গানই আমার চরম ফেবারিট। আসলে আমি ডেথ আর ব্লাকে আগে আগে ঢুকে গেছিলাম (ইন ফ্লেমস, আর্চ এনেমি, স্কার সিমেট্রি, ক্রিম্যাটরি, কালমাহ, ইটারনাল টিয়ারস অফ সরো, ক্রেডল অফ ফিলথ, গ্রেভওর্ম, ডিমু বর্গির, বেহেমথ, এলভ্যাটি ইত্যাদি) অনেক কমন কিছু হেভি মেটাল ব্যান্ড এর গান ভালো ভাবে শোনা হয়নি। যেমন মেগাডেথ! মাঝে মাঝে আপনার ব্লগে ঢুঁ মেরে কিছু সাজেশন নিয়ে যাব

==
হে হে আপনার রুচির তারিফ করতে হয়! সামুতে নাহলের আপনার উতসর্গ পোস্টটা দেখলাম। আপনার উপরের গান গুলার ভিতর Buckethead - Nottingham Lace
Buckethead - Soothsayer
Circus Maximus - Abyss
Finntroll - Trollhammaren
ভালা পাইলাম
লেখকের মন্তব্য
ডেথ আর ব্লাকের মজাটাই তো মেটালের আসল ব্লিস । ইদানিং অবশ্য ইন্সট্রুমেন্টাল শুনতাসি বেশি বেশি । বাকেটহেড আর মাল্মস্টেইন ভাজাভাজা করে খেলাম কয়দিন । সেইরকম জিনিশ । ট্রাই করতে পারেন
মেগাডেথ ফলো করে আমাদের আর্টসেল । চিলে কোঠার সেপাই এর ইন্ট্রুর সাথে সোফার সোগুড সোহোয়াট আল্বামের ইন মাই ডার্কেষ্ট আওয়ারের ইন্ট্রুটা প্রায় একই রকম ।
\ম/\ম/\ম/
বাকেটহেডের গান দুটো শুনতে গিয়ে দেখি ইন্সট্রুমেন্টাল। কিন্তু বেশ ভালো লাগল। মানে রিপিট দিয়ে ৪ ঘন্টা!
আর কোন গান শুনি নাই ওদের কিংবা ম্যাল্মস্টেইনের। দেখি কিছু গান ট্রাই করে।
ধন্যবাদ ভাই।
==
মাঝের দিকে বেশ কিছু সিম্ফোনিক মেটাল টাইপ ব্যান্ড শুনেছিলাম যেমন অ্যাঞ্জেলজুম, উইদিন টেমপটেশন। মাঝে মাঝে রুচি পরিবর্তনে বেশ সহায়ক মনে হল।
লেখকের মন্তব্য
বাকেটহেড আর মাল্মস্টেইন পুরা ডিস্কোগ্রাফি নিশ্চিন্তে নামায়া শুন্তে পারেন । বাকেঠেডের ই্লেক্ট্রিক টিয়ার আর এলিফ্যান্ট ম্যান্স আলার্ম ক্লক দুইটা আলবাম আগে শুইনা দেখতারেন । অমানুষের মত বাজায় ।
রিপিট দিয়ে এক গান বারবার শোনাটা আমারও জোস লাগে । আসলে মাথা থেকে কোন গানের আসর নামানোর জন্য এভাবে শুনি
রুচি পরিবর্তনের জন্য জ্যাজ আর র্যাপ আর এল্পি ছাড়া অন্য সব কিছুই অন্তত একবার ট্রাই করতে আমার আপত্তি নাই
। অ্যাঞ্জেলজুম আগে শুনি নাই । ট্রাই করতে হৈব ।
======
থ্রাইয়নের রাইজ অফ সডম, ইলুভেসিয়ার ইসারা, ক্যাটাটোনিয়ার ভিভা ইম্পটিনেস, ভেইল অফ মায়া'র উই বো ইন ইটস আউরা, ইনফ্লেমস এর মেটাফোর শুনলাম এতক্ষন, এইবার প্লেলিষ্ট চেইঞ্জ । মিডনাইট সিন্ডিকেটের ইন্সট্রুমেন্টাল কিছু শুনি ।

আমি এই দুদিন এলভ্যাটির রিসেন্ট অ্যালবাম HELVETIOS শুনলাম! শুনেছন নাকী?? (এইরে, এই ব্যাপারটা নিয়া আমি কনফিউজড। উইকিপিডিয়ায় দেখলাম উচ্চারনটা এলভ্যাটি দেয়া হয়েছে, কিন্তু আমি অধিকাংশ মেটালপ্রেমীকে ইলুভিসিয়া, এলুভিটি বলতে শুনেছি। আজ আপনারে ইলুভিসিয়া বলতে দেখে কনফু খাইলাম পুরো দমে) নতুন অ্যালবামটা আমার কাছে ওদের সেরা কাজ মনে হল। অসাধারন কম্পোজিং যেই গান গুলা পুরো চরমের উপর চরম লাগলঃ Alesia
A Rose for Epona
A rose for Epona (acoustic)
Luxtos
Helvetios
Santorian Shores
Uxellodunon
=====
থ্রাইয়নের রাইজ অফ সডম, ক্যাটাটোনিয়ার ভিভা ইম্পটিনেস, ভেইল অফ মায়া'র উই বো ইন ইটস আউরা শুনে দেখি
(ডাউনলোডের একটা ইমো দরকার!)
লেখকের মন্তব্য
ব্যান্ডনেইম ডোন্ট ম্যাটার হিয়ারিং ফল্ক মেটাল, হা হা হা


ইয়ে মানে আম্মো কনফুতে আছি
====
হুম শুনেছি । এইটা মনে হয় ওদের প্রথম কন্সেপ্ট আলবাম । ট্রাকগুলো ভালো লাগছে কিন্তু ইনিস মোনারে ছাড়াইতে পারে নাই ।
====
আরো কিছু গানের কথা কৈ, ট্রাই কর্তে পারেন । গথিক ব্লাক মেটাল ব্যান্ড ট্রিস্টানিয়ার মাই লষ্ট লেনোরে; টিটো আন্ড টারান্টুলার সাটানিক পান্ডমোনিয়াম, অ্যামোরফিসের দ্যা ওয়ে; এখান থেকে ফল্ক মেটাল অ্যাল্বাম টা শুন্তে পারেন; কিংবা নর্দারের মিরর অফ ম্যাডনেস, আনলিশ হেল, ওমেন ; সনিক সিন্ডিকেটের জিওন মাষ্ট ফল; এবং অবশ্যই আস্ফিজিয়ার হরিফিক রেন ।
মন্তব্য করুন