লেখকের ক‌থা

সদর দরজা

একজন পতিতা ,আমাকে একটা গোলাপ দিয়েছিল

ব্লগারের প্রোফাইল ছবি

আমি একবার ভালবাসা দেখেছিলাম
একজন পতিতার চোখে ।
অবাক হয়েছিলাম
পতিতাদের চোখে ভালবাসা থাকে না ,
রাগ থাকে , ঘৃণা থাকে
অনেকের চোখে একটা চাপা তৃপ্তি থাকে,
অধিকাংশের চোখে থাকে
একটা অদ্ভুত অস্বস্তিকর নির্লিপ্ততা
আর একরাশ ক্লান্তি ।

আমি যখন চলে যাচ্ছিলাম
সে পেছন থেকে আমার শার্ট টেনে ধরল
চমকে তাকালাম,
বললাম, “ কী?”
সে বলল , “চলে যাবার আগে কি তুমি
একটা বিদায়ী চুমু দেবে না ?”
সে কপাল এগিয়ে দিল
আমি বিস্মিত হয়ে ঠোঁট এগিয়ে দিলাম ।
তার চোখে প্রবল মমতা,
আমি একজন পতিতার চোখে ভালবাসা পেলাম ।

সে আমাকে একটা টকটকে লাল গোলাপ দিল
বলল, “আমার ঘরে থাকতে থাকতে
গোলাপটা নষ্ট হয়ে যাচ্ছে,
তোমার কাছে থাকুক
তোমাকে দেখে মনে হয় তুমি গোলাপ পছন্দ কর”
বলেই সে ঠোঁট টিপে হাসল,
আমার গলা শুকিয়ে গেল
মনে হল, আমার সহস্র জনমের সব গোপন কথা
সে জেনে ফেলেছে !

আমার পেছনের মধ্যবয়স্ক ভদ্রলোক
বিরক্ত হচ্ছিলেন ।
বললেন , “কি রে ভাই ? আপনার হল”
তিনি আমাকে একরকম ধাক্কা দিয়েই ঘরটাতে ঢুকলেন ।
আমি নীচু গলায় বললাম, “আংকেল সাবধানে থাকবেন ।“
ভদ্রলোক চমকালেন
ভয় পেলেন ,
যার হাতে এরকম একটা টকটকে লাল গোলাপ
তাকে তো ভয় পাবারই কথা ।

এরপরতো আমি আরো কত গোলাপ পেলাম,
দেশী বিদেশী নানান জাতের ।
কি করে জানি সবার এক অদ্ভুত ধারণা হল
আমি নাকি গোলাপ পছন্দ করি !
সেই মায়াবতীর দেয়া গোলাপটা
শুকিয়ে কালচে হয়ে গেছে,
তারপরও মাঝেমাঝে গোলাপটা
ঠোঁট টিপে হাসে,
আমার সহস্র জনমের গোপন সব কথা জেনে
কোন এক মায়াবতী,
এরকম একজনের কাছে
তার সব ভালবাসা,
জমা রেখে গেছ ।

6.6325
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.6 (৮ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২১৫০(১)    

নিজের নাম গোপন করে লিখেন কেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২১৫১(২)    
লেখকের মন্তব্য

এই প্রশ্নটা আপনিই প্রথম করলেন , আমি নাগরিকে নিয়মিত , চতুরেও নিয়মিত হবার চেষ্টা করি ফেসবুকেও আমার এই আইডি অথচ আজ পর্যন্ত কেউ এই প্রশ্নটা করল না । আমি অবাকই হইতাম ,কেউ এই প্রশ্নটা করে না কেন ? আপনি করেছেন , আপনাকে ধন্যবাদ বুকে আয় বাভুল
আসলে আসল নামে লিখতে কেন জানি মন চায় না , এটাই কারণ ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২১৭৪(৩)    

সেই মায়াবতীর দেয়া গোলাপটা
শুকিয়ে কালচে হয়ে গেছে,
তারপরও মাঝেমাঝে গোলাপটা
ঠোঁট টিপে হাসে,
আমার সহস্র জনমের গোপন সব কথা জেনে
কোন এক মায়াবতী,
এরকম একজনের কাছে
তার সব ভালবাসা,
জমা রেখে গেছ ।

এমন অনেক কিছুই ঘটে যা কেউ ভাবে না।পতিতারাও মানুষ, নিজের ভেতরে নিজেকে খুন করে বেঁচে থাকা মানুষ।
ভাল লেগেছে। ওর গচ্ছিত ভালোবাসা যত্নে থাক আজীবন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২১৭(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকে , ভালবাসা গচ্ছিত থাকবে অবশ্যই ঐটাই আমাদের একমাত্র প্রকৃত সন্চয় ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২১৮(৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২১৯৩(৬)    

সত্যি পতিতালয়ে জাইনি কখোনও , ইচ্ছা করে মাঝে মাঝে ওদের মাঝে গিয়ে ওদের জীবন দেখতে। কিন্তু সেটা কি ওরা ভাল মনে নেবে ।অনেক ভাল লাগল সমাজের এমন উপেক্ষিত মানুষদের জন্য আপনার সহমর্মিতার আভাস পেয়ে ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২২৩(৭)    
লেখকের মন্তব্য

সান্ত্বনা চ্যাটার@ ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২১৫(৮)    

যার হাতে এরকম একটা টকটকে লাল গোলাপ
তাকে তো ভয় পাবারই কথা ।
ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২২০(৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বাপী ভাই :ফুল: :ফুল :ফুল:

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০০৯৫৭(১০)    

চমৎকার লিখেন তো আপনি - দেখার চোখ না থাকলে এমন লেখা যায় না ।

See video

আপনার জন্য একটা গান ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯২৩(১১)    

মন খারাপ করা ভালবাসার কবিতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৫৫১৬(১২)    

সুন্দর ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৫৬৩০(১৩)    

সেইরাম হইসে বস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৫৬৫৪(১৪)    

পতিতাদের নিয়ে লেখা কবিতা। খুব সুন্দর। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৫৩২৬৮(১৫)    

আমি কবিত বুঝি না......
কিন্তু এটা বুঝেছি......
অনেক ভাল লাগল । :)
এই টাইপ একটা ঘটনা আমার কাছেই ঘটেছিল- একদিন সময় করে লিখব।।।
ভাল থাকুন ।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।